এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১২ ডিসেম্বর ২০১৮ ১৩:০২403020
  • "অপদার্থ" শব্দটা টিডিপির বিজেপি-বিরোধীতা প্রসঙ্গে। রাজনৈতিক অবস্থানটা খুবই খুবই নড়বড়ে।
  • Amit | ১২ ডিসেম্বর ২০১৮ ১২:১৯403019
  • PT - দাকে, টিডিপি কে অপদার্থ ঠিক বলবো না। অন্ধ্রে বেশ অনেক বছর থাকার সুবাদে বলছি, চন্দ্রবাবু লোকটা কার্রাপ্ত, কিন্তু ভালো কাজ করে। অন্ধ্র আর তেলেঙ্গানার মধ্যে একটা অদ্ভুত রেষারেষি আছে, নাহলে রাজ্যটা ভাঙলো কেন আর। সেটাই মূল কারণ মনে হয়।
  • PT | ১২ ডিসেম্বর ২০১৮ ১২:০২403018
  • ছত্তিশগড়ে বহেনজী নিজের গালেই নিজে থাপ্পর লাগিয়েছে। অন্যান্য জায়গায় বিএসপি আর এসপি দুটো দলই বুঝেছে যে তারা বিশেষ কোন কাজের নয়। ওদিকে টিডিপি তেলেঙ্গনাতে তার অপদার্থতা প্রমাণ করেছে। এদিকে সারা ভারতে মুলোদের বিজেপি-বিরোধী অবস্থান নিয়ে বোধহয় কেউ বিশ্বাস করেনা। তাই ২১ দলের জোটে কংগ্রেসের কি প্রয়োজন সেটা রাজনৈতিক বোধহীনেরা এই বিজ্ঞাপন থেকে বুঝবে আশা করি।
    https://www.scoopwhoop.com/Fevicol-Ads-That-Left-A-Smile-On-Our-Faces/#.k71nc8ajj
  • sm | ১২ ডিসেম্বর ২০১৮ ১০:১৮403017
  • ডেলিভারি বয় এর চাকরি যাওয়ার ডিসিশন হার্শ হলেও,কিছু যৌক্তিকতা আছে।
    আমি রেস্তোরাঁয় খেতে গেলে এক্সপেক্ট করবো না যে বয় বা পরিচারক খাবার সার্ভ করছে,সে সার্ভ করার আগে চিকেন তন্দুরিতে দু একটা কামড় আর পানীয়তে দু তিনটে চুমুক দিয়ে নিচ্ছে। তা, সেই ব্যক্তির যতই খিদে পাক।
    নয়তো, একই যুক্তিতে ডাক পিওন মানি অর্ডার এর টাকা ঝেড়ে দেবে।
    আমি পিসতুতো বোনের বিয়ে আছে বলে,ইনকাম ট্যাক্স পে করবো না।
    কাজের ক্ষেত্রে প্রফেশনাল এটিচিউড মেনটেইন করতেই হবে।
    বরঞ্চ কোম্পানিকে চেপে ধরা যায় বেতন বাড়ানোর দাবি তুলে বা টিফিন এর ব্যবস্থা করার কথা বলে।
  • sm | ১২ ডিসেম্বর ২০১৮ ১০:০৭403016
  • রাজনীতির কথা ছেড়ে দিলাম,ভুগোলেও পিটি গোল।
    কংগ্রেস কে সরকার গড়তে গেলে আঞ্চলিক দল গুলোর কাছে হাত জোড় করে দাঁড়াতেই হবে।(অবশ্যই জাতীয় এবং ইন্টার ন্যাশনাল দল সিপিএম এই লিস্টে নেই)।
    কারণ, অধিকাংশ বাকি বড় স্টেট গুলোয় কংগ্রেস শক্তির হিসাবে তৃতীয় দল।সে, বিহার,পব, তামিলনাড়ু, উত্তর প্রদেশ,উড়িষ্যা ইত্যাদি প্রভৃতি রাজ্য অনুযায়ী।
    সুতরাং খুব ভালো ফল করলেও কংগ্রেস দেড়শ আসন এর বেশি পাবে না।উত্তর প্রদেশে কি অখিলেশ-মায়াবতী ছেড়ে দেবে?
    বিহারে,লালু ছেড়ে দেবে?পব তে মমতা?
    পব তে কংগ্রেস জোট বাঁধুক না বাঁধুক,40 টা আসন তৃনমূল পাবে। দু তিনটের বেশি এধার ওধার হবে না।
    সুতরাং দর কষা কষি তে কে এগিয়ে থাকবে, বলাই বাহুল্য।
  • dc | ১২ ডিসেম্বর ২০১৮ ১০:০০403015
  • আর কং হলো ডাকাত সর্দার, তবে আরেসেস/বিজেপির মতো বিষাক্ত না।

    তাছাড়া আমি কং এর ইকোনমিক পলিসির বেশীরভাগই সমর্থন করি। আশা করবো কং যদি ক্ষমতায় আসে তো রিটেলে এফডিআই পলিসি আবার চালু করবে (অবশ্য এখন তো ইকমার্সের মাধ্যমে এফডিআই আসছেই), অন্যান্য ইকোনমিক রিফর্মসও আগের মতো শুরু করবে। মনমোহন সিং কে যদি আবার ফিন্যান্স মিনিস্টার করা যেত তাহলে ভালো হতো।
  • dc | ১২ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৪403014
  • জোম্যাটোর ভিডিওটা আমিও দেখেছি। সোমা মুখোপাধ্যায় যেটা লিখেছেন তার সাথে পুরোপুরি একমত। ইন ফ্যাক্ট এই ডেলিভারি ভদ্রলোকের চাকরি যাওয়ারও বিরোধিতা করা উচিত। অন্য কোথায় একটা পড়লাম জোম্যাটো আর অন্য ফুড ডেলিভারি বিজনেসগুলোর উচিত যেলিভারি পার্সনদের মিলের ব্যবস্থা করার। এটাও একটা প্রস্তাব হতে পারে।
  • dd | ১২ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৩403013
  • আচ্ছা, আমি আর কিছুদিন ওয়েট আর ওয়াচ করে নি। তারপর এক শুভ দিনে লরেন বাবুকে ছেড়ে রাউলভাইএর ছিচরণে আশ্রয় নিবো।

    তখোন আপনেদের ধুর্ধুরি নড়ে যাবে। হ্যাঁ।
  • S | ১২ ডিসেম্বর ২০১৮ ০৯:০৪403012
  • কঙ্গ আর বিজেপির মধ্যে পার্থক্য হলো কঙ্গ ভালোর ভান করে, বিজেপি সেটুকুও করেনা।
  • pi | ১২ ডিসেম্বর ২০১৮ ০৯:০৩403010
  • আচ্ছা এই ভিডিওটা দেখেছেন কেউ?

    সোমা মুখোপাধ্যায়ের পোস্টে পড়লাম।

    "এই লেখাটার জন্য আজ হয়তো সঠিক সময় নয়। রাজনৈতিক দিক থেকে আজকের দিনটা এ দেশের বহু মানুষের কাছে খানিকটা আনন্দের দিন। আশার দিন। কিন্তু তার মধ্যেও একটা ঘটনা ঘুরতে ফিরতে বেশ অস্বস্তিতে ফেলছে। তাই না লিখে পারছি না। যতটা অন্যদের, এই কথাগুলো ততটাই নিজেকে বলা। নিজের কাছে বলা।

    গত কাল থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে স‌োশ্যাল মিডিয়ায়। ওমতো-র এক ডেলিভারি পার্সন গাড়ি থামিয়ে ডেলিভারি দিতে যাওয়া খাবারের প্যাকেট খুলে খানিকটা খেয়ে নিচ্ছেন। তার পর সেই খাবারের বাক্স আবার আগের মতো করে ভরে নিচ্ছেন ব্যাগে। যাঁর কাছে পৌঁছবে সেই খাবার, তিনি জানতেও পারবেন না তিনি উচ্ছিষ্ট খাচ্ছেন! চারদিকে সবাই ছি ছি করছেন ভিডিও দেখে। যাঁরা নিত্য বাইরে থেকে খাবার আনিয়ে খান, তাঁরা অনেকেই রীতিমতো আতঙ্কিত। হ্যাঁ, সমর্থন করার মতো ঘটনা তো নয় এটা। একজনের এমন কাজের জন্য সংশ্লিষ্ট বহু সংস্থাকেই প্রশ্নের মুখে পড়তে হতে পারে। হচ্ছেও। অবিশ্বাসের মুখে পড়ছেন কর্মীরাও। তাঁদের সহ্য করতে হচ্ছে নানা অপমান-বিদ্রূপ।
    আমার কেবল একটাই প্রশ্ন, দামী খাবার যাঁরা অন্যের বাড়িতে পৌঁছে দেন, তাঁরা কত টাকা বেতন পান, আমরা তার খবর রাখি? যে খাবার তাঁরা নিত্য বয়ে নিয়ে যান, সেই খাবার তাঁর নিজের, তাঁর পরিবারের মুখে তুলে দেওয়ার সামর্থ্যটুকু কি থাকে? পেটে খিদে আর ব্যাগে লোভনীয় খাবার নিয়ে বাড়ি বাড়ি ঘোরার সময়ে ভিতরের ক্ষোভ, বিতৃষ্ণা কী ভাবে উপচে পড়তে পারে, সেটাও আমাদের কারুরই হয়তো জানা নেই।
    ওই মানুষটির চাকরি যাওয়ার খবর যাঁদের স্বস্তি দিচ্ছে, তাঁরা কি এ টুকু একবার ভেবে দেখবেন? আবারও বলছি, যা ঘটেছে তাকে সমর্থন করার প্রশ্ন নেই, শুধু যা ঘটেছে তার পিছনের সম্ভাব্য কারণগুলির মধ্যে অতি ‘নগণ্য’ একটি কারণ একবার ভেবে দেখতে বলছি। কারণ এ নিছক এক ডেলিভারি পার্সন-এর ‘কীর্তি’ নয়।"
  • S | ১২ ডিসেম্বর ২০১৮ ০৯:০৩403011
  • ইসিআইয়ের ওয়েবসাইটে দেখাচ্ছে যে এম্পিতে কঙ্গ ১১৪টা সীট জিতেছে। আর দুটো দরকার মেজরিটির জন্য। ১ টা এসপি, ২ টো বিএসপি, আর ৪টে নির্দলীয় আছে। অতেব সরকার কঙ্গই গড়বে।
  • Ishan | ১২ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৩403009
  • আমি জাস্ট লিখতে যাচ্ছিলাম, কংগ্রেস কিন্তু প্রচন্ড জালি। সফট হিন্দুত্ব খেলে চলেছে। কিন্তু এসে দেখি, চিরকালের মতই পিটি ফার্সট। :-(
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৮ ০৮:৫২403008
  • সেই একটা গল্প ছিল -বাবা বড় কৃপণ, সুদে টাকা খাটাত, সকলে দূর ছাই করত। মারা গেলে গ্রামের লোক বলল -হাড় জুড়োল। এদিকে মারা যাওয়ার আগে বাবা ছেলেকে বলে গে্ছিল - এমন কিছু করিস, যাতে লোকে আমায় মনে রাখে।
    ছেলেও কিপটে, সুদখোর মহাজন। তার ওপর সে গ্রামের কুয়োর পাশে লুকিয়ে থেকে, জল নিতে আসা মেয়েদের কলসী ঢিল মেরে ভেঙে দিতে শুরু করল। তখন সবাই বলাবলি করল - নাঃ, এর বাবা অনেক ভাল ছিল।

    অমিতের পোস্ট দেখে মনে পড়ল। বিজেপি এমন জ্বালাচ্ছে, সেশ অব্দি কংগ্রেস-কেও বেটার অপশন মনে হচ্চে, ক্ষি অবোস্তা
  • PT | ১২ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৪403007
  • যাক, অনেকেরই শেষ পর্যন্ত কংগ্রেসে মতি হয়েছে দেখে মহানন্দ পেলাম। চোরগুলো সব মুখচেনা কিন্তু সতত দৃশ্যমান। তবে কংগ্রেসের উত্থানে সবচাইতে অখুশী বোধহয় মুলোরা। ক্রমশঃ কংগ্রেসের শক্তি বাড়তে থাকলে দরাদরি করার অথবা ল্যাজে খেলানোর ব্যাপারটা বন্ধ হয়ে যাবে।
  • pi | ১২ ডিসেম্বর ২০১৮ ০৮:০৬403006
  • সেই।
  • amit | ১২ ডিসেম্বর ২০১৮ ০৭:২৪403005
  • আমাদের এখন দশা সেই ভিখিরির মতো: " দাদা ভিক্ষে চাই না দয়া করে কুকুর সামলান"।
    জানি কংগ্রেস এলে কিছু ভালো কিছু হবে না, যা চুরি চলছিল চলবে। কিন্তু তার সাথে সাথে এই উটকো নোটবন্দি, গরু নিয়ে দাঙ্গা, রাম মন্দির নিয়ে নেংটি পরা সাধুদের যাত্রাপালা আর সহ্য হয়না। অন্তত ওসব একটু কমলেই হবে। ঢের হয়েছে।
  • avi | ১২ ডিসেম্বর ২০১৮ ০৬:৪৬403004
  • না, কোনো আশা নেই। কংগ্রেস হলো (বিজেপি - গরু)। গরু গেছে, এর বেশি আশা করলে তা আকাশকুসুম হবে।
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৮ ০৬:৩১403003
  • ছত্রিশগড়ে কংগ্রেস শাসনের ইতিহাস কেমন? আদিবাসীদের উৎখাত, অত্যাচার, জঙ্গল ধ্বংস - এসব কিছু কমার আশা আছে?
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৮ ০৬:২৮403002
  • অমিত, আমার বন্ধুরাও যাকে বলে ডিপলি অ্যানালাইজিং :-)
  • | ১২ ডিসেম্বর ২০১৮ ০৪:৪৭403001
  • মুসলমান বিদ্বেষ, সামাজিক রক্ষনশীল তা ইলেকশনে কমবে না ঠিক ই, কি ন্তু তাই বলে তো আর ওদের নির্বাচনে ওয়াক ওভার দেওয়া যাবে না, আর পাবলিক ডিবেটে বিষয় কি হবে তার লড়াই টা সরকারি এজেন্ডা র সংঙ্গে জড়িত এটা বোঝা জরুরি। কিছুদিন ডিরেক্ট রাস্তায় নেমে রাজনীতি র ন‍্যুনতম অভিজ্ঞতা কিন্তু ধারণা র পরিবর্তন ঘটাতে পারে। আমাদের রাজনীতি কে ক্লেদাক্ত মনে হলে আমেরিকা য় পছন্দের কজে মিটিং মিছিল করা লোক জনের সঙ্গে কথা বললে দেখবি, পরিবেশ আন্দোলনের লোকেরা ও জিওপি কছ হারাতে ই চাই বে, তাতে কি বিজ্ঞান মনস্কতার প্রসারে র লড়াইয়ে র প্রয়োজনীয় তা ফুরিয়ে যাবে?
  • amit | ১২ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৬403000
  • শুধু এনরাই রা কেন, আমার কলকাতার স্কুল এর হোওয়া গ্রুপ এ পাবলিক ২০১৯ এ মোদির জেতার জন্য কি কি করা উচিত যেভাবে এনালাইসিস করছে, মোদী জানতে পারলে এবার অমিত শাহ এর চাকরি না যায়।
  • pi | ১২ ডিসেম্বর ২০১৮ ০২:৩৫402999
  • ওদিকে ধনধান্যর সুরে সোলারিস সিটির অ্যাড নিয়ে এত গর্জে ওঠার প্রতিবাদ আর উল্টোদিকে অ্যাডটাকে প্যারোডি বলে ডিফেন্ড করা, কোনোটাই বুঝিনি।

    এই বিজ্ঞাপনটা ঠিক প্যারোডি নয় বলেই মনে হয়েছে। যদিও এই আমার দেশ মহত্তম, সেই কথায় অন্য কিছু বসালে দেশ জাতি সম্মান রসাতলে যাবে বলে রে রে করে তেড়ে আসা সমর্থন করিনা, তাও এই আডটা শুনতে অস্বস্তি হয়েছে, আর খুবই বিরক্তিকর লেগেছে, এর কথাগুলোর জন্য। সকল দেশের সেরা শোনার থেকেও অস্বস্তিকর, প্রতি লাইনে টাকার হিসেব দিয়ে সেরার দাবিদার হওয়া আর সেরার কেনাবেচার কথাগুলো এরকম গদগদ সুরে উপস্থাপন করা, যদিও এই গানের সুরটাই আমার খুব পছন্দের। প্যারডি তো খিল্লি, বিজ্ঞাপন সেই খিল্লি থোড়াই করেছে, উল্টে ওই জাতীয়তাবোধগোত্রের দেশপ্রেমের লাইনে নিজেদের ফ্ল্যাটপ্রেমকে প্লেস করতে চেয়েছে, যেটা একাধারে হাস্যকর ও বিরক্তিকর। মানে বেসিক্যালি একটা খাজা জিনিস হয়ে দাঁড়িয়েছে।
  • pi | ১২ ডিসেম্বর ২০১৮ ০২:২৯402998
  • লোকের কী বক্তব্য? নাকি শোকে নির্বাক?
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৮ ০১:২৯402997
  • এনারাই বাঙালী বন্ধুরা মুহ্যমান, হোয়া গ্রুপে শোকসভা চলছে। কোমল প্রাণ বশতঃ টিটকিরি দেওয়া থেকে নিজেকে অতি কষ্টে বিরত রেখেছি
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৮ ০০:৫০402996
  • এত আনন্দের কী হলো? ইলেকশনে বিজেপি তো আগেও হেরেছে, জানাই ছিলো যে হারবে একদিন। কোটি কোটি মানুষের মনে পুষে রাখা বিজেপিকে কে হারায়?
  • pi | ১১ ডিসেম্বর ২০১৮ ২৩:০২402995
  • টইতে পিএমদার ভুল লিন্কে বাওয়ালি রাজবাড়ির ভাড়া দেখে তো পিলে চমকে গেল! ৭৫০০ টাকা! বাকি রাজবাড়িগুলো তো রিজনেবল দেখলাম, এটা এমন আকাশ ছুঁয়েছে কেন?
  • T | ১১ ডিসেম্বর ২০১৮ ২১:৫৩402994
  • জয় ছেঁড়াম। হ্যা হ্যা হ্যা হ্যা...
  • T | ১১ ডিসেম্বর ২০১৮ ২১:৪৩402993
  • আহেম, প্যাঁকের টইটা কই গ্যালো। খিকজ।
  • dc | ১১ ডিসেম্বর ২০১৮ ২১:১৮402992
  • আমারও মনে হচ্ছে অযোধ্যা নিয়ে এবার বাড়াবাড়ি শুরু হবে। তবে এটাও ঠিক, বিজেপি অলরেডি যথাসাধ্য পোলারাইজেশানের চেষ্টা করেছে। তাতে কোন লাভ হলো না দেখে যদি ঠিক করে যে অযোধ্যা নিয়েও সেরকম কোন লাভ হবে না, তাহলে হয়তো বাড়াবাড়ি নাও হতে পারে।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৮ ২১:০৬402991
  • যাক, এই শুভদিনে তাও এককেজির দেখা পাওয়া গেল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত