এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ ডিসেম্বর ২০১৮ ২৩:৫০403081
  • তাইলে কি দাড়ালো। কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস থাকলে দাঙ্গা টাঙ্গা লাগানো যায়। তাইতো?
  • lcm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২৩:৪৮403079
  • মধ্যপ্রদেশ
    পার্টি -- মোট ভোট --ভোট% (সিট)
    বিজেপি -- ১৫৬৪২৯৮০ -- ৪১% (১০৯ সিট)
    কংগ্রেস -- ১৫৫৯৫১৫৩ -- ৪০% (১১৪ সিট )
    ----
    রাজস্থান
    পার্টি -- মোট ভোট --ভোট% (সিট)
    বিজেপি -- ১৩৭৫৭৫০২ -- ৩৮.৮% (৭৩ সিট)
    কংগ্রেস -- ১৩৯৩৫২০১ -- ৩৯.৩% (৯৯ সিট )

    গত লোকসভায় ৩১% এর কাছাকাছি ভোট পেয়েও প্রচুর সিট জিতে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু ভোট বাক্সে যে তেমন ভরে নি, সেটা ভুলে গেছে। এবার ৪০% এর কাছে ভোট পেলেও সিট তেমন পায় নি। আর অনেকে বলেছিল যে কি সব ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা এসব করে নাকি প্রচুর হিসেব নিকেশ করে বিজেপি - কিন্তু এসব কোথায় গেল।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২৩:২২403078
  • 2004 সালে কারেন্ট একাউন্ট ডেফিসিট ছিল সারপ্লাস। প্রায় 8 বিলিয়ন ডলার। সেটা ইউপিএ 2 শেষ হবার মুখে 2014 সালে --80বিলিয়ন ডলার ঘাটতি!
    ট্রেড ডেফিসিট মাইনাস -14 বিলিয়ন থেকে বেড়ে হয় --180 বিলিয়ন ডলার মতন।
    মনে রাখতে হবে, বাজপেয়ির আমলে ইউ এস শ্যাঙ্গসন জারি হয়েছিল।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২৩:০২403077
  • কি আশ্চর্য্য !ঘুরে ফিরে যুক্তি তো সেই একটাই এলো,উহা সাম্প্রদায়িক!তখন বলেছিলাম,এক কথায় উত্তর হলে, কাটিয়ে দিতে।
    আমি বাজপেয়ীর আমল কে কংগ্রেস আমলের থেকে বেশি সহনীয় বলেছি।আপনি আমার হয়ে,বাবরি ইস্যু, শিখ নিধন,ইমার্জেন্সি,সব কিছুই আবার রিপিট করে দিলেন।বেশ তো।একটা চার্টে দেখলাম পিপিপি হিসাবে বাজপেয়ির আমল ইউপিএ 1থেকে খুব একটা খারাপ করেনি।মনমোহনের সময় উন্নতি তো বিদেশি বিনিয়োগের জন্য সব পর্দা তুলে দেওয়া!
    ওই ইউপিএ 2 আবার নীতি প্যারালাইসিস,চুরি,স্ক্যাম এসবে জর্জরিত।মানুষ তো মনমোহনের দ্বিতীয় টার্মে হাঁস ফাঁস করছিলো। ঠিক যেমন বুদ্ধবাবুর লাস্ট টার্মে হয়েছিল।
    https://www.indexmundi.com/india/gdp_(purchasing_power_parity).html
  • dc | ১৩ ডিসেম্বর ২০১৮ ২২:৪০403076
  • "কোনো মুসলমান দল যদি এইসব কাজকর্ম করতো, তাহলে আমরা তাদের টেররিস্ট বলে দাগিয়ে দিতাম"

    কাজের ফাঁকে এসে উঁকি মেরে দেখি S এটা লিখেছেন। ১০০% সমর্থন করে গেলাম।
  • S | ১৩ ডিসেম্বর ২০১৮ ২২:৩৬403075
  • এখানে কংগ্রেসকে কেউ ডিফেন্ড করছে না। কংগ্রেসএর পুরো রাজত্বকাল ধরলে কেউ করতে পারবেও না। প্রচুর দুর্নীতি, শিখ দাঙ্গা, ব্লু স্টার অপারেশন, সন্জয় গান্ধী থেকে এমার্জেন্সি অবধি অনেক কিছুই আছে।

    ইচ্ছে থাকলেও বাজপেয়ি সরকার তেমন খুবেকটা কিছু বেগড়বাই করতে পারেনি তার কারণ এক, শরিক দলগুলো। দুই, তখন কঙ্গ্রেস এতোটা দুর্বল হয়ে পড়েনি, ফলে ভোটে হারার ভয় ছিলো। ভোটে হারার পরে আরেসেস জানিয়েছিলো যে হিন্দুত্ব নিয়ে যথেস্ট পরিমান বজ্জাতি করা হয়নি বলেই নাকি ভোটে হেরেছে।

    কিন্তু ১৯৯২ আর গুজরাট দাঙ্গার পরে এটা হলফ করে বলা যায় যে বিজেপি হলো আরেসেসের মুখোশ। আর আরেসেস ও তার শাখা সংগঠনগুলো হলো হিন্দু মৌলবাদীদের আখড়া। কোনো মুসলমান দল যদি এইসব কাজকর্ম করতো, তাহলে আমরা তাদের টেররিস্ট বলে দাগিয়ে দিতাম।
  • S | ১৩ ডিসেম্বর ২০১৮ ২২:২৪403074
  • বাজপেয়ি আমলেই তো ইতিহাস বই বদলানোর কাজ শুরু হয়েছিলো।
    তারপরে সেই কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে হস্তক্ষেপ করা।
    ইউনিভার্সিটিগুলোতে "অ্যাস্ট্রোলজি" পড়ানোর প্রস্তাব দেওয়া ছিলো।
    বোমা ফাটানোর জন্য স্যাংশানকে ধরা যাবে?
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২২:২৩403073
  • সব চলবে, কয়েক টা পয়েন্ট ধরে লিখুন, ইনক্লুডিং সাম্প্রদায়িকতা।
    আর তুলনা টা কিন্তু কংগ্রেস সরকার নিয়ে হচ্ছে। মানে কংগ্রেস এর পুরো রাজত্বকাল।
    অবিশ্যি অনলি ইউপিএ 1 নিয়েও করতে পারেন।অসুবিধে নেই।
  • S | ১৩ ডিসেম্বর ২০১৮ ২২:১৬403072
  • বাজপেয়ি সরকার আর ইউপিএ১ এর জিডিপি গ্রোথ রেট তুলনা করলে চলবে?
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:৫৮403071
  • না ভুল হয়েছে,তোমাকে মাকু বলিনি।
  • সিকি | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:৫৪403070
  • তা হলে বোঝা গেল একজন একই সঙ্গে মাকু হতে পারে, তার কংগ্রেসপ্রীতি থাকতে পারে এবং সে পিওর চাডডিও হতে পারে। জিও।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:৫১403069
  • এই তো গবেট গিরি শুরু হয়েছে। চাডডি বলে দাগিয়ে দেওয়া।
    পিওর চাডডি রাই এরকম দাগিয়ে দেবার কাজ করে থাকে।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:৪৬403068
  • বড় এস কে বলি, কয়েকটা পয়েন্ট ধরে লিখুন তো,বাজপেয়ির আমলের থেকে কংগ্রেস আমল কেন বেশি ভালো।
    ওরা সাম্প্রদায়িক দল, বলে এক কথায় উত্তর হলে ;কাটিয়ে দিন।
  • সিকি | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:৪৫403067
  • চাড্ডিরা সততই এই রকমেরই নাইভ হয়, নতুন কিছু নয়। মোদীকে ফুল ছুঁড়ে মারলেও তারা তার মধ্যে কংগ্রেসপ্রীতি দেখতে পায়। তা নইলে আর চাড্ডি হবে কেন?
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:৪২403066
  • এত গুলো উদাহরণ তো দিলাম,কংগ্রেস আমলে ঘটেছে।তার পরেও এতো কংগ্রেস প্রীতি কেন?যেন কংগ্রেস আমলে কিছুই হয় নি!বাবরি ভাঙ্গে নি,দিল্লিতেশিখ নিধন হয় নি,কাশ্মীরে পন্ডিত দের এক্সোডাস হয় নি।
    আমাশা হলে মেট্রোজীল খেতে হয়, নয় তো যত্র তত্র ওই রকম হাগা পায়।যতো সব আমাশার রুগী,হতাশাই ভরসা সব।
  • S | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:৩৯403065
  • কংগ্রেস রাজের তুলনায় বাজপেয়ি রাজ এতোটাই বেশি সহনীয় ছিল যে শাইনিং ইন্ডিয়ার ঢপ মেরেও ভোটে হেরে গেলো।

    শাইনিং ইন্ডিয়ার হিন্দি তর্জমা হলো আচ্ছে দিন।
  • সিকি | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:৩৩403064
  • এই তো! এই তো! ইতিহাস বই না থাগলে কী হবে, উইকিপিডিয়া আছে তো। ক্ল্যাপ ক্ল্যাপ!
  • সিকি | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:৩২403063
  • মানে বামফ্রন্ট সরকার ইতিহাসও পড়ায় নি। বাজারেও আজকাল বোধ হয় ইতিহাস বইটই পাওয়া যায় না। মোদীর সময়ে গুজরাট কাণ্ড "ঘটেছে"। অ্যাজ ইফ ঘটে গেছে, মোদীর কোনওই হাত ছিল না।

    আর বাজপেয়ী। আহা। ব্রিটিশ জমানায় রাজসাক্ষী, আর বিরানব্বইয়ের অমন সুমধুর হিন্দুত্বের রাজধর্ম পালনের মাঝে চত্ব করে আসামের নেলীতেও একটু আগুন জ্বেলে হাত সেঁকে নিয়েছিলেন, তাই তো শেষবয়েসে এসে ভারতরত্নটত্ন টাইপের বুলশিট পেলেন। আমরা আশা রাখি একদিন মোদীও পাবেন।

    কংগ্রেস আমলে কী না ঘটেছে। বিচিপির আমলে কিস্যু ঘটে নি। মাইরি এমন সারল্য দেখলেও হাগা পায়।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:২৬403062
  • ইতিহাস বিকৃত করা মাকুদের স্বভাব।বাজপেয়ী, গুজরাট কান্ডের পর মোদি কে সরাতেই চেয়েছিলেন।
    এতো উইকিতে লেখা আছে। ফালতু পয়েন্ট পাবার জন্য মাকুদের ছাগল গিরি চলছে।
    https://en.m.wikipedia.org/wiki/Atal_Bihari_Vajpayee
  • b | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:১১403061
  • ওহো, না। বুঝেছি, কেন বাজপেয়ী ভালো।

    অ্যাকিউট অ্যান্ড ইনকরিজিবল কেস অফ এল্ডার্সিস্টারাইটিস।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২১:০৭403060
  • এসে গেল ইতিহাসের ছাত্র। একটু বিশদে লেখা হোক না, কেন কংগ্রেস আমল বাজপেয়ীর আমলের চেয়ে বেশি খারাপ?
    মাকু শিরোমনি, জ্যোতি বাবু তো বাজপেয়ীর হাত ধরেই মিত্তি করে সেলফি তুলেছিলো না?
  • Izhikevich | ১৩ ডিসেম্বর ২০১৮ ২০:৫৭403059
  • ইতিহাস না পড়ার ফল, এই আর কী।
  • b | ১৩ ডিসেম্বর ২০১৮ ২০:৪৪403058
  • বাজপেয়ী তখন পি এম ছিলেন।মোদীকে মিত্তি করে লাদধম্ম পালন কিদিয়ে বলেছিলেন।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২০:২১403057
  • :),একটা যেকোন নাম নিয়ে লিখুন না,সুবিধে হয়।সে,পটল,করলা বা বেঞ্চ,টেবিল যাই হোক না কেন?
    বাজপেয়ী ও মোদি সেম আইডিওলজির লোক হলেও, দুজনের প্রকাশ ভঙ্গি এক ছিল না।দুজন দুরকম ভাবে খেলেছেন।
    মোদীর সময় গুজরাট কান্ড ঘটেছে বা যোগী চিফ মিনিস্টার হয়েছে। এটা বাজপেয়ির আমলে হয় নি। বাজপেয়ী,মন্দির ইস্যু দূরে সরিয়ে উন্নয়ন কে সামনে আনতে পেরেছিলেন।
    মোদি উন্নয়ন দিয়ে শুরু করেন কিন্তু এখন মন্দিরের পথে পা বাড়িয়েছেন।এটাই পার্থক্য।
    --
    বাকি রইলো কংগ্রেস আমল। কি না ঘটেছে !কতরকম ব্লান্ডার বা স্ক্যাম ই না হয়েছে!
    কংগ্রেস এর ইতিহাস-পলিটিক্যাল ব্লান্ডার--পার্টিশন ইস্যু,চীন যুদ্ধ,বাবরি ইস্যু,ইমার্জেন্সি ইস্যু, পরিবার তন্ত্র,মেরিট বাদ দিয়ে ইয়েস ম্যান তত্ত্ব ইত্যাদি প্রভৃতি।
    স্ক্যাম-- টু জি,কোল স্ক্যাম,বোফোর্স,টাট্রা ট্রাক, চপার ইস্যু,কমন ওয়েলথ গেমস, এনপিএ,মালিয়া উত্থান কত কি!
    এসবের চেয়ে বাজপেয়ী আমল সহনীয় ছিল,এই আর কি!
  • | ১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:১৫403056
  • :-)))))
  • | ১৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৭403055
  • বাবা উনি তো আবার কবি। মসজিদ ভাঙা আর গুজরাটের পরে মন খারাপ করা কবি। সোজা কথা না।

    টোটাল কবি প্রায়।
  • :) | ১৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৮403054
  • এসএমের দেয়া আর্টিকল থেকেই

    The difference between the two BJP Prime Ministers is thus not about ideology. They both believe in the same ideology propounded by the RSS, in the same forefathers, the same mission, and the same goal. Both were RSS pracharaks. The difference is in style and approach. And as his colleague once said famously of Vajpayee, he was astute enough to wear the ‘mask’ of democracy without ever letting it slip.
  • Pi | ১৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৪২403053
  • আজ্ঞে, আমি মোদী আর বাজপেয়ীর তুলনা চাইনি, আপনারই বলা কংগ্রেস বনাম বাজপেয়ীরাজের চেয়েছিলাম। মানে তুলনা আপনি করেছেন, আমি তার পিছনের তথ্য কারণ যুক্তি চেয়েছি।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৯403052
  • সিকির বুদ্ধি আর পাকলো না।বাজপেয়ী, মোদীর চেয়ে অনেক কম আর এস এস এর দিকে ঝুঁকে থাকা লোক।সুতরাং--
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত