এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৮ ১২:০২403110
  • নাঃ। বাজপেয়ীর জমানা থেকেই এ বিষয়ে অনেক এক্সপেরিমেন্ট চলেছে, তবে উইকিতে সব ঠিক লেখে তো বটেই।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ১১:৫৭403109
  • ইতিহাস বইতে ঠিক ঠাক লেখে তো সব?
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৮ ১১:৫০403108
  • এসেমের, বেসিকালি নরাধম নেতাদের প্রতি একটা সহজাত অ্যাফিনিটি আছে। ইতিহাসের বদলে উইকি পড়লে এ রকম হওয়া অস্বাভাবিক কিছু নয়।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ১০:৪৩403107
  • থ্যাংকস!
  • avi | ১৪ ডিসেম্বর ২০১৮ ১০:৩৬403106
  • নাহ, ওটা ভুল করেছি। ওটা রাজীবের নিজেরই ক্ষতি করেছিল শুধু, রাজনৈতিক ইস্যু হয়ে। দুঃখিত।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ১০:২৪403105
  • বোফোর্স কিভাবে ক্ষতি করলো জানতে চাই।আর তাতে,রাজীব কিভাবে ক্ষতি করলো।
    এটুকু জানালেই হবে।
  • avi | ১৪ ডিসেম্বর ২০১৮ ১০:২০403104
  • দুটো? রাজীব গান্ধী ছিলেন ওয়ান্ডার পিএম। প্রায় প্রত্যেক সিদ্ধান্ত ওই সময়ের লং রানে ক্ষতি করেছে। শাহবানু, বাবরি ও অযোধ্যা, কাশ্মীরের ভয়ানক নির্বাচন, শ্রীলঙ্কায় সুইসাইড, বোফর্স কামান - সে তুলনায় পিত্রোদা আর কতটুকু। আর মোদীর আগে তিনিই শেষ একক সংখ্যাগরিষ্ঠ পিএম। লক্ষ্যণীয়, নেহেরু থেকে রাহুল সবার সমালোচনা করলেও বিজেপি রাজীবের মোটের ওপর ফ্যানই বলা যায়। বিজেপির ওঠায় রাজীবের অবদান অনেক বেশি।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ১০:১৭403103
  • জনতা মোট তিনবার বাজপেয়ী কে পি এম হিসাবে দেখেছে বা দেখতে চেয়েছে।
    এদের রায় কে সম্মান করা উচিত।
    খামোকা গালি না দিয়ে গণতান্ত্রিক উপায়ে অপসারণই কাম্য।লেসার ইভিল বাছার কথা।
    তিনটে রাজ্যে জনতাই তো বিজেপি কে হারালো।
    এল সি এম এর কথা অনুযায়ী চল্লিশ শতাংশ জনতা তো বিজেপি কেই ভোট দিয়েছে।এটা তো ফুৎকারে মায়া পাতায় উড়িয়ে দেবার বিষয় নয়।
  • | ১৪ ডিসেম্বর ২০১৮ ১০:০৫403102
  • মোদী বাজপেয়ী ইত্যাদি এক একটি ঘৃণ্য জীব বিজেপী আর এস এস একটি বিষাক্ত ক্যান্সার এটা বলার জন্য কংগ্রেস সিপিএম সপা বসপা এসব কিস্যু হবার দরকার নেই স্রেফ মানুষ হলেই চলে। বাকীদের মনুষ্যসুলভ দোষ গুণ লোভ শয়তানী।ইত্যাদি আছে। কিন্তু এই মোদী এট আল লটটা স্রেফ উপকথার পিশাচ। এদের সাথে আইসিস তথা দয়েশ, জামাতেইসলামী ইত্যাদিরই তুলনা চলে, মানুষদের সাথে তুলনা চলে না।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ০৯:২৭403101
  • তবে স্যাম পিত্রোদা কে এনে দেশে টেলিকমিউনিকেশন ও পরবর্তী কালে সফটওয়ারে জোয়ার আনা, রাজীব এর ভিশন তথা দূরদৃষ্টির নমুনা।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ০৯:২৪403100
  • হয়তো আপনি ঠিক ই বলছেন।তথাপি,অন্য গান্ধী ফ্যামিলির লোকজন দের তুলনায় বেটার।কম হিপোক্রিট।
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৮ ০৯:১৯403099
  • ভিশন টিশন ছিল কিনা জানিনা, তবে নিজের স্বার্থসিদ্ধির জন্য দুটো ভয়ংকর ডিসিশান নিয়েছিলেন। এটাকে "ভুল" বলা যায়না, শয়তানি বললে ঠিক হয় কারন দুটোই অনেক ভাবনা চিন্তা করেই নিয়েছিলেন।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ০৯:১০403098
  • রাজীব ভালো মানুষ ছিলেন বলেছি।ভাইস কম ছিল। ভালো ভিশন ছিল। দেশ এর উন্নতির দিকে লক্ষ ছিল।
    ভুল করেন নি, সেটা বলিনি।
  • PT | ১৪ ডিসেম্বর ২০১৮ ০৯:০৬403097
  • কত কাঁঠালপাতা চিবুলে এমন বিকৃত ইতিহাস লেখা যায়?
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৯403096
  • sM, রাজীব গান্দী দুটো ভয়ানক ভুল করেছিলেন। অযোধ্যা মন্দিরের তালা খোলা আর শাহ বানুর জাজমেন্ট ওভাররুল। দুটোই ভারতের প্রচুর ক্ষতি করেছে।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৮403095
  • মাকুদের আক্ষেপের শেষ নেই!মোদি এই করেছে, সেই করেছে।
    বি যে পি দাঙ্গাবাজ দল। আর এস এস এর মুখোশ ইত্যাদি,ইত্যাদি।
    ইদিকে,টাটা গুজরাটে ন্যানো কারখানা খুললে, মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে।দেখেছ কেমন এলেমদার মুখ্যমন্ত্রী!প্রজেক্টটা সিঙ্গুর থেকে ছিনিয়ে নিজের রাজ্যে নিয়ে গেল।
    আবার রতন টাটা যে গুজরাটে গেল,একবারে মোদীর খাস রাজ্যে,তাতেও রতন বাবুর কতো প্রশংসা!বিরাট ব্যবসায়ী,কতো বুদ্ধি!
    আঙুলে লেগে থাকা চাটনি চাঁটার মতো একজন মাকু, প্রায়শই টাইগর, টিয়াগো কি ব্যবসা করলো তার ফিরিস্তি দেয়। তখন কোথায় চলেযায় ওই বিজেপি, আর এস এস, মুখোশ ইত্যাদির তুলনা।
    দুই,কংগ্রেস গান্ধী পরিবারের মধ্যে একজনই স্বচ্ছ ও ভালোমানুষ ছিল। সে হলো রাজীব গান্ধী।
    সোনিয়া কেন প্রধান মন্ত্রী হয় নি,সেটা নিয়ে অনেক মত আছে।
    যদি পরিবার তন্ত্র না চাইতেন,তাহলে রাহুল কে ভাবি প্রধান মন্ত্রী হিসাবে প্রমোট করা হতো না। বা, বলা হতো ইলেকশন জিতলে অন্তত রাহুল পি এম হবে না।
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৮ ০৭:৪৯403094
  • আজ পেপারে পড়লাম ভারতে নাকি চীনে ইকমার্স প্ল্যাটফর্মগুলো, যেমন আলিবাবা, থেকে প্রচুর সস্তা প্রোডাক্ট আসছে আর সে নিয়ে নাকি সরকার চিন্তিত। মানে এই ওয়েবসাইটগুলো থেকে প্রোডাক্টগুলোকে গিফট দেখিয়ে পাঠানো হচ্ছে, যাতে কাস্টম ডিউটি না দিতে হয়। সরকার নাকি ভাবছে এটা বন্ধ করবে। এটা আরেকটা ভুল চিন্তা। ট্রেড ব্যারিয়ার না বাড়িয়ে কমানো উচিত। দুটো দেশের মধ্যে ফ্রি ট্রেড যতো বাড়বে, ততো দুটো দেশেরই লাভ হবে। জানিনা সামনের বার কং সরকার আসবে কিনা, তবে আশা করবো এরকম ভুল করবে না। কং সরকারগুলো সাধারনত ইকোনমিক ডিসিশানগুলো ঠিকঠাক নেয়।
  • amit | ১৪ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৯403093
  • lcm- এর কথা গুলো খুব জরুরি। পুরোপুরি একমত। মোদির আমলে পুরো দেশটা Gujarat প্রাইভেট লিমিটেড হয়ে গেছে। এদিকে হিন্দুত্বের নাম করে পুরো দেশে একটা চরম গোড়া নর্থ ইন্ডিয়ান লাইফস্টাইল চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। থ্যাংকফুল্লি অর্থনীতি তেও এরা ছড়িয়ে লাট করেছে। যদি ভালো কিছু করেও ফেলতো ভুল করে তবুও এরকম অটোক্রাটিক, দাঙ্গাবাজ সরকার যত তাড়াতাড়ি বিদায় হয় মঙ্গল। সুখে থাকতে চাইনা, স্বস্তিতে থাকলেই হলো।
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৮ ০১:০৯403092
  • এক পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা অতীব বিপ্জ্জনক। নোটবন্দীর চেয়ে বিপজ্জনক হল যে পদ্ধতিতে জিনিসটা করা হয়েছে - বা এই রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ - এগুলো ওয়ান পার্টি ডিশিসন হয় কি করে। দিল্লির হাতে কতটা ক্ষমতা থাকা উচিত, ক্ষমতা মানে টাকা - সোজা কথায় মানুষের ট্যাক্সের টাকার কতটা দিল্লি যাবে, কতটা রাজ্যে, কতটা লোকাল অথরিটি পাবে এগুলো নিয়ে আলোচনা, সেন্ট্রাল/ফেডারেল গভর্নমেন্টের পাওয়ার স্ট্রাকচার নিয়ে কনস্ট্যান্ট আলোচনা চলা উচিত, এবং এর জন্য চাই কোয়ালিশন গভর্নমেন্ট, ওয়েল রিপ্রেসেন্টেড গভর্নমেন্ট।
    এবং ধীরে ধীরে কোয়ালিশনই গভর্নমেন্টই হতে পারে পার্মানেন্ট প্রসেস, ভারত একটা কমনওয়েল্থ টাইপের স্ট্রাকচার, কালেকশন অফ্‌ স্টেট্‌স্‌।
  • S | ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:৪৭403091
  • গান্ধী পরিবারের একজনকেই সহ্য হয়। সোনিয়া। বাকিরা সব দেশ ও দশের শত্রু ছিলো।
  • Du | ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:৪৩403090
  • ঠিক কথা লসাগু। একটা জোটের কমন ন্মিনিমাম এজেন্ডা নিয়ে চলার পথ তৈরী হয়েছিল। এতে সোনিয়ার অবদান অনস্বীকার্য্য।
  • Du | ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:৩৯403089
  • জগদীশ টাইলার
  • Du | ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:৩৩403088
  • কমলনাথ লোকটা কি দাঙ্গায় ছিলো? রাজেশ পাইলট আর কালো চশমা লোকটা ছিলো জানি।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:১৬403087
  • সোনিয়াজি চাইলেও কি হতে পারতেন পি এম?
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:১৩403085
  • আমার বক্তব্য হলো বৃহৎ আসন যুক্ত স্টেট গুলোতে কংগ্রেস তিন বা চার নম্বরে আছে।এগুলো বহুদিনকার আত্মম্ভরিতার ফল।
    সেখান থেকে তো একনম্বরে উঠে আসতে পারবে না। আর যাই হোক না কেন।
    পব তে বিজেপি দ্রুত দ্বিতীয় স্থানে উঠে আসছে।সিপিএম তথা ব্রামফ্রন্ট খুব চেষ্টা করলেও তৃতীয় স্থান পাবে। কংগ্রেস হবে চতুর্থ।এবার কে কার সঙ্গে জোট বাঁধবে?
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:১৩403086
  • কোনো একজনকে পিএম প্রোজেক্ট করে ভোটের প্রস্তুতি নিতে হবে এটা সেই আদ্দিকালের রদ্দি প্রসেস, যেন রাজতন্ত্র - একজন রাজা চাই যাকে সবাই ভোট দিয়ে নির্বাচন করবে। ভারতে সাংবিধানিক নিয়ম হল, নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে কে কোন পজিশন পাবে। অবশ্য, নির্বাচন পদ্ধতিতে এই ব্যক্তিকেন্দ্রিকতা অনেক দেশেই রয়েছে, আমেরিকায় তো প্রবল।
    কংগ্রেস এটা ভাঙ্গে প্রথম, ভোটের রেজাল্ট বেরোনোর পরে মনমোহন-কে পিএম করে। বেশ করেছিলেন সোনিয়া। এবং তার পরের ইলেক্শনেও মনমোহন পিএম হয়েছিলেন কোনো অসুবিধে হয় নি তো।
    এই -- এক নরেন, এক রাউল - ওয়ান অ্যাভাটার উইল সেভ দ্য নেশন -- এক্কেবারে ইয়ে...
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:০৬403084
  • আরে ভুল বুঝছেন। আমি বিজেপি সমর্থক নই। কিন্তু কংগ্রেস ভারতকেএমনকিছু সুশাসন দেয় নি।
    জনগণ সরকার কে,একটু চাপে রাখতে পারলেই হবে।
  • lcm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২৩:৫৯403083
  • সিট সংখ্যা ওভারঅল পিকচার নয়। যেমন গত লোকসভা নির্বাচনের পর অনেকে বলল মোটে ৪৪ সিট - কংগ্রেসের হয়ে গেল, পার্টি উঠে যাবে। বা পশ্চিমবঙ্গে ২০১৬-র বিধানসভা নির্বাচনের পরে - সিপিএম থার্ড পজিশনে মোটে ২৮ টা সিট পেয়েছে পার্টি উঠে যাবে, তারা দেখছে না যে সিপিএম ২৬% ভোট পেয়েছে, দ্বিতীয় স্থানাধিকারী কংগ্রেসের ১২% এর থেকে অনেক বেশি।

    বিজেপির গত লোকসভা ইলেক্শনে জয়, এমপি-র সংখ্যা দেখে যেরকম সুইপিং মনে হয়, মানুষের সাপোর্টে কিন্তু তত নয়। আর, সোশ্যাল মিডিয়া দেখে যেমন মনে হয় বিজেপি সমর্থকে দেশ ভরে গেল, সেটাও ঠিক পিকচার নয়, সোশ্যাল-মিডিয়া কিন্তু রুরাল সেন্টিমেন্ট রিফ্লেক্ট করে না।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২৩:৫৪403082
  • কংগ্রেস যতই ভালো করুক। দেড়শ আসন পাওয়াও মুশকিল!
    তাহলে কি কংগ্রেস কে স্ট্র্যাটেজি পাল্টাতে হবে?পাপ্পু কে বাদ দিয়ে আঞ্চলিক দলের কাউকে প্রধান মন্ত্রী হিসাবে ভোটের আগেই প্রজেক্ট করতে হবে?
    সেক্ষেত্রে মমতা একটু এগিয়ে থাকবে।
    অবিশ্যি দিদির সঙ্গে, মায়ের আশীর্ব্বাদ আছে।
  • lcm | ১৩ ডিসেম্বর ২০১৮ ২৩:৫০403080
  • ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখলাম বোধহয়, একটা অ্যানালিসিস করছে, সব ডেটা এখনও আসে নি, রুরাল বেল্টে বিজেপি ভোট পায় নি, আর্বান এরিয়ায় ভোট পেয়েছে। এটা একটা বড় কারণ, পপুলেশন ডিস্ট্রিবিউশন এর দিক থেকে দেখলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত