এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৭ ডিসেম্বর ২০১৮ ১১:২২403140
  • হঠাৎ পীচের কি হলো? নাকি নতুন বল। এই পীচে ইন্ডিয়া ১৫০ করতে পারলে অনেক হবে। আজকেই টেস্ট শেষ হয়ে যাবে।
  • Amit | ১৭ ডিসেম্বর ২০১৮ ১০:১৭403138
  • এই টেস্ট ভোগে গেলো। ৩০০+ টার্গেট তাড়া করে জেতা এক কোহলি ছাড়া এই ব্যাটিং লাইন-উপ নিয়ে মিরাকেল ছাড়া মুশকিল।
  • dc | ১৭ ডিসেম্বর ২০১৮ ১০:১৭403139
  • জিমে গিয়ে খুব খানিকটা মাসল টাসল বানিয়ে যদি লোক ঠ্যাঙাতে বেরিয়ে পড়েন, সেজন্য আধার লাগবে।
  • sm | ১৭ ডিসেম্বর ২০১৮ ১০:০৩403137
  • কোথায় লাগছে?
    ফোটো আই ডি হিসাবে কিছু একটা চাইতেই পারে।
  • Aka | ১৭ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৮403136
  • আচ্ছা জিমে যেতে কেন আধারের কপি লাগবে?
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০১৮ ০৯:৫২403135
  • কিন্তু বিলু রাক্ষসের চেয়ে তো ভালো হয়েছে। :-)
  • hu | ১৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৪২403134
  • অভিনয় নিয়ে ভাবছিই না। মান্টো নামে যে জিনিসটা নেটফ্লিক্সে পাওয়া যাচ্ছে ওটাকে সিনেমা বলে না। ইশকুলে বিখ্যাত কোন লেখককে নিয়ে রচনা লিখতে বসে তার লেখা থেকে লাইন তুলে কোট করার প্রথা ছিল। এটা সেই গোত্রের স্কুলতোষ রচনা হয়েছে। নন্দিতা দাসের আগের কাজ ফিরাক কিন্তু ভাল হয়েছিল।
  • I | ১৬ ডিসেম্বর ২০১৮ ১৯:১৩403133
  • কমরেড অপ্পনের কী খবর কেউ জানেন? তিনি এমনি উবে গেলেন কিভাবে?
  • pi | ১৬ ডিসেম্বর ২০১৮ ১৩:০০403131
  • এই ডিটেইলস জানার পরেও ডা: ভাদুড়িরই দোষ বলে শাস্তি হবে, প্রচার হবে!

    Bishan Basu লিখেছেন,

    "ডাঃ বিশ্বজিৎ ভাদুড়ি নিয়ে আজ কিছু খবর ছাপা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রণ যাঁদের দায়িত্বে, তাঁরা জানিয়েছেন, যে, ডাক্তার ভাদুড়ির পেডিয়াট্রিক সার্জারিতে কোনো ডিগ্রী নেই। যে ডিগ্রীর কথা উনি বলছেন, সেই ডিগ্রীর স্বীকৃতি নেই এদেশে। এই ডিগ্রী নিয়ে তাঁকে প্র‍্যাক্টিস করার অনুমতি দেওয়ার জন্যে সিএমআরআই হাসপাতালকে কমিশন দশ লক্ষ টাকা জরিমানাও করেছেন।

    বেশ কিছু মিডিয়াতে তাঁর খবরটি ফলাও করে ছস্পা হয়েছে। একটি নিউজ ওয়েবসাইট তো তাঁকে ভুয়ো ডাক্তার বানিয়ে ছেড়েছে।

    কাজেই, কিছু কথা জানা জরুরী। মানে, যাকে বাংলায় বলে রিয়্যালিটি চেক।

    বিশ্বজিৎদা আমার দাদার মতো। শ্রদ্ধা আর ভালোবাসা মেশানো সম্পর্ক তাঁর সাথে। কিন্তু, আমার সাথে তাঁর ব্যক্তিগত সম্পর্কের সাথে এই কথাগুলোর সম্বন্ধ নেই।

    ১. জার্মানীর একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় থেকে পেডিয়াট্রিক সার্জারিতে ডক্টরেট করেন ডাঃ ভাদুড়ি। শুধু স্বীকৃতি নয়, সেই ডিগ্রীর কদর প্রথম বিশ্বের সর্বত্র। এমসিআই-কে জার্মান কনস্যুলেট এই কথা জানিয়েও ছিলেন সাথেসাথেই। যেহেতু ডাঃ ভাদুড়ি এই বিষয় নিয়ে আদালতে গিয়েছেন, তাই এনিয়ে আর কথা বাড়াচ্ছি না।

    ২. নব্বই-এর দশকে স্রেফ দেশে ফেরার তাগিদেই তিনি ফিরে আসেন। খাস জার্মানীতে চাকরির অভাব তাঁর হয়নি। সময়টা ছিলো অন্যরকম। প্রবাসীরা দেশে ফিরে আসছিলেন। এখনকার মতো সবাই উল্টে বিদেশে পাড়ি জমাচ্ছিলেন না। কমিশনের এই সিদ্ধান্ত প্রমাণ করে দিলো, তাঁদের সেই ফিরে আসার সিদ্ধান্ত ছিলো মিথ্যে আবেগের বাড়াবাড়ি।

    ৩. নব্বইয়ের দশক, কলকাতা তো বটেই, গোটা পূর্ব ভারতেই, অন্যান্য বিশেষজ্ঞ শল্যচিকিৎসার সাথে, পেডিয়াট্রিক সার্জারি তথা নিওনেটাল সার্জারির বিকাশের সময়। ডাঃ ভাদুড়িকে পূর্ব ভারতে নিওনেটাল সার্জারির সেই ডেভেলপমেন্টাল পর্যায়ের অন্যতম কান্ডারি বললেও অত্যুক্তি হয় না।

    ৪. গত দুই দশকে হাজারেরও বেশী সদ্যোজাতের সফল অস্ত্রোপচার তাঁর হাতে হতে পেরেছে। সংখ্যাটা খুব কম কি??

    আগের চারটি পয়েন্টই যাচাই করে দেখে নিতে পারেন।

    ডাঃ ভাদুড়ির মতো সিনিয়র চিকিৎসক সম্পর্কে এমন করে দুকলম লিখে দেওয়ার আগে, এই কথাগুলো জানতে পারা তো কঠিন কিছু নয়। আর যাই হোক, উপরের কথাগুলোর একটিও কোনো রাষ্ট্রীয় ক্লাসিফায়েড সিক্রেট থেকে উদ্ধার করা নয়।

    এরপরে আসি যে শিশুটি মারা গিয়েছে, সেই বিষয়ে। এক্ষেত্রেও বিষয়টি বিচারাধীন। তবুও, জানা জরুরী -

    ১. যে অপারেশন করা হয়, তার সাফল্যের হার, প্রথম বিশ্বেও পঞ্চাশ শতাংশের আশেপাশে।

    ২. এইক্ষেত্রে অপারেশন হয় তিনটি পর্যায়ে। এবং সফল। শিশুটি বাড়ি যায় সুস্থ হয়েই।

    ৩. সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পাঁচমাস বাদে শিশুটির মৃত্যু হয়। অত্যন্ত অসুস্থ অবস্থায় যখন শিশুটিকে শেষবার হাসপাতালে আনা হয়, তখন তার রক্তে সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেশী।

    ৪. জানা যায়, অন্য এক চিকিৎসক বাচ্চাটিকে এই মাঝের পাঁচ মাস দেখছিলেন। তাঁর বয়ান অনুসারেই, ডাঃ ভাদুড়ির অপারেশন ছিলো সফল। কিন্তু, শিশুটির কিছু সমস্যার মুহূর্তে সেই চিকিৎসক প্রেসক্রাইব করেন লোপেরামাইড, যে ওষুধের ব্যবহার এই বয়সের শিশুদের ক্ষেত্রে নিষিদ্ধ। সাথে নুনজল খাওয়ানোর পরামর্শও দেন। কিন্তু, সেই নুনজল ছিলো অত্যন্ত উচ্চ ঘনত্বের (৩% সোডিয়াম ক্লোরাইড)।

    কমিশন অবশ্য এইসব নিয়ে মাথা ঘামান নি। অপারেশনের পর সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পাঁচ মাস বাদে মৃত্যুও তাঁদের কাছে পোস্ট-অপারেটিভ কমপ্লিকেশন। মাঝের দিনগুলোতে শিশুটির কী হয়েছিলো, সেই নিয়ে তাঁরা উচ্চবাচ্য করেন নি।

    কিন্তু, আমরাও কি সত্যিটা জানার চেষ্টা করবো না?"

    খবরের লিঙ্ক নীচে
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১৮ ১২:৩৯403130
  • মান্টো দেখতে বসেছিলাম। অবিশ্বাস্য বাজে মেকিং। ঈশানদার প্রতিক্রিয়া পড়েও বোঝা যায়নি এতটা বাজে হতে পারে। নওয়াজ বাদে বাকিদের কাজ বসে দেখা যায়না।
  • নেটে পেলুম! | ১৬ ডিসেম্বর ২০১৮ ১১:৪০403129
  • Whose Mother is Cow??
    A Beautiful Poem with Thought

    I drunk my Mother’s Milk and Cow’s Milk…
    but Cow never called me as Son and I never called Cow as Mother
    Cow never bathe me when I was Kid
    Cow never feed me when I was Kid
    Cow never put color on my eyebrows
    Cow never put talcum powder on me
    Cow never Sung Lullabies to make me Sleep
    Cow never shown me the Moon for first time
    Cow never sat while doing Homework
    Cow never Hugged me when I was down
    Cow never cared me when I was hospitalized
    Cow never taught me Life Skills
    Cow never become Happy or Sad thinking about me
    Cow didn’t gave Birth to me.
    Then, Why Should I call an animal as my Mother
    My Mother is always My Biological mother not Animals
  • Amit | ১৬ ডিসেম্বর ২০১৮ ১০:০০403128
  • এই টেস্ট গেলো মনে হয়। একটা লোক আর কত টানবে।
  • sm | ১৫ ডিসেম্বর ২০১৮ ২৩:০২403127
  • পেয়ে গেছি!ভারতের সেরা টেস্ট ও ওয়ান ডে টিম।
    টেস্ট টিম--গাভাস্কর-শেহবাগ, দ্রাবিড়,কোহলি,শচীন,ধোনি,কপিল,শ্রীনাথ,জহির খান,কুম্বলে,ভাগবত চন্দ্রশেখর।দ্বাদশ ম্যান অমরনাথ/প্রসন্ন
    ওয়ান ডে--শচীন-শেহবাগ,কোহলি,যুবরাজ,সৌরভ, ধোনি,কপিল,শ্রীনাথ, জহিরখান,কুম্বলে,হরভজন।
    দ্বাদশ ব্যক্তি-অমরনাথ/সন্দীপ পাতিল।
  • Du | ১৫ ডিসেম্বর ২০১৮ ২২:৫৬403126
  • sm | ১৫ ডিসেম্বর ২০১৮ ২০:৫২403125
  • এই খেয়েসে!হানু পুরো দিল পে লি লিয়া--
    আরে ভেইয়া, এক,দো ছোটি সি পোবন্ধ, লিখ ই ডালো না।
    ই য়ে ভাটকলি জারা শুন শান লাগ রাহা হ্যায়।
  • | ১৫ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৮403124
  • ঐ কিছু কিছু ডাক্তারির ডিগ্রীর মতই দাম হবে ঃ-) হরে আর দরে ঃ-) খ
  • sm | ১৫ ডিসেম্বর ২০১৮ ১৮:২২403123
  • আরে মামা যে!
  • | ১৫ ডিসেম্বর ২০১৮ ১৮:১৮403121
  • কিছু কিছু ক্ষেত্রে চাঁদমামা আর অমর চিত্রকথা ই যথেষ্ট।
  • | ১৫ ডিসেম্বর ২০১৮ ১৮:১৮403122
  • কিছু কিছু ক্ষেত্রে চাঁদমামা আর অমর চিত্রকথা ই যথেষ্ট।
  • dd | ১৫ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৬403120
  • ই ভি এম মেশিন বোধয়।
  • pi | ১৫ ডিসেম্বর ২০১৮ ০৮:১৯403119
  • কী?
  • Du | ১৫ ডিসেম্বর ২০১৮ ০৫:৩১403118
  • সকল রোগের দাওয়াই টিভি দেখে লোকে কিনছে হাজার হাজার টাকা দিয়ে? এ অচ্ছে দিন নয়তো কি?!!
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৮ ০৩:১০403117
  • টিম সিলেকশনে মাঝে মাঝেই ভুল করে - কোহলি-শাস্ত্রী পেয়ার।
    এদিকে হকি-তে এত আশা জাগিয়েও হেরে গেল :-(
  • S | ১৫ ডিসেম্বর ২০১৮ ০২:১১403116
  • যাচ্চলে জাডেজাকে টিমে নেয়নি।
  • S | ১৫ ডিসেম্বর ২০১৮ ০২:০৯403115
  • কতকিছু লিখলাম। তারপরে ল্যাদ খেয়ে কাটিয়ে দিলাম।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৯403114
  • পড়েছে,ছয় নম্বর পড়লো।আজ আর দুটো উইকেট চাই।
  • r2h | ১৪ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৬403113
  • আমার তেজী নরাধম পড়ে ছিরু পাল (ঘোষ)-এর কথা মনে পরে গেল।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ১২:১৪403112
  • আমার আর এক নরাধম নেতাকে বেশ লাগে।ট্রাম্প বাবু।বেশ গনগনে,তেজী লোক।
    আর এক নরোত্তম নেতা বেশ লাগতো।জ্যোতি বসু।
    কেমন চকচকে পাম্পসু পরে ঘুরে বেড়াতেন।গরিব দের দুঃখ বুঝতেন। আবার গান্ধী পরিবারের দুঃখ ও বুঝতেন।
  • sm | ১৪ ডিসেম্বর ২০১৮ ১২:০৯403111
  • হানু,এখন দাড়ি শুকোতে ব্যস্ত। নয়তো, এক্ষুনি কিরণ চৌধুরী/পি মাইতি ভার্সাস উইকির ঝাড়া তিন পাতা পোবন্ধ নামিয়ে দিতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত