এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শঙ্খ | ১৯ ডিসেম্বর ২০১৮ ১১:০৭403200
  • লোহার হাত ওয়ালা উনি কৌশিক রায়।
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৪403199
  • সচেতনতা বাড়ছে ধরে নিলে, এখন কার গল্প কমিক্সে শক্তিশালী নারী চরিত্র বেশি আসা উচিত, যেমন ওপার বাংলায় জাফর ইকবালের লেখায় পাই।
    এপার বাংলায় জাস্ট কিছু নেই, বা থাকলেও আমার হাতে পৌঁছয় নি। কৌতূহল বশতঃ পাক্ষিক আমেলা সাবস্ক্রাইব করলাম কদিন আগে, ওরেঃ ব্বাপ, সে ক্ষি বিষম বস্তু হয়ে দাঁড়িয়েচে :-(
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৮ ০৭:৫০403198
  • ভেবে দেখলাম, দেশি কমিক্সের মধ্যে খুদে বৈজ্ঞানিক কমিক্সেই প্রথম জোরালো মহিলা চরিত্রদের দেখা পাই, পুঁটি ও পিসিমা। বেশিরভাগ গল্পেই ওঁরা উপস্থিত, মাত্র একটা দুটোতে সামান্য উপস্থিতি না। অন্যান্য দেশি কমিক্স যেমন হাঁদাভোদা, বাঁটুল, নন্টেফন্টে, অশনি( কৃষ্ণব্যাঘ্র), লোহার হাত ওয়ালা একজন(নাম মনে পড়ছে না, শুকতারার একপাতা করে বের হত) এসবে মহিলা চরিত্র প্রায় নেই বললেই চলে, মাঝে মাঝে কেউ কেউ সামান্য দেখা দিয়েই মিলিয়ে যান।
  • dc | ১৯ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৯403197
  • নিউ সায়েন্টিস্ট ভালো পত্রিকা। সায়েন্টিফিক অ্যামেরিকান আর নিউ সায়েন্স্টিস্ট, এই দুটোই ভালো, মাঝে মাঝে খুবই ইন্টারেস্টিং ইস্যু বার করে। দুটোই সাবস্ক্রাইব করার মতো।
  • Prosno | ১৯ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৯403196
  • New Scientist পত্রিকা সম্পর্কে কারো কোনো অভিমত আছে?
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:৪৬403195
  • কী সাংঘাতিক !!!!!!
  • S | ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:৩৮403194
  • কর্পো লাইফে উন্নতির চারটে সহজ উপায় (আরো অনেক আছে, এই যেমন মন দিয়ে কাজ করা, তবে ওগুলো অতটা কার্যকরী নয়)ঃ

    ১) অন্যের ভালো কাজের জন্য নিজে ক্রেডিট নিন, নিজের খারাপ কাজের জন্য অন্যকে দায়ী করুন। পিয়ার কারুর সর্বনাশ করতে পারলে সেই সুবর্ণসুযোগ কিছুতেই ছড়বেন না।
    ২) গুছিয়ে মিথ্যা কথা বলুন। নিজের রেজিউমে থেকে বাড়িতে কে কে আছে - পুরোটা মিথ্যার উপরে দাঁড় করালে খুব ভালো হয়। একটা সহজ উদাহরণ দিই। মনে করুন আপনার দাদা সরকারী ব্যান্কের কেরানী। কিন্তু একথা যদি আপনি অফিসে বলেছেন, তাইলে আপনার মুখ থাকেনা। বলে দেবেন বিদেশি ব্যান্কের বড়সড় ম্যান্জার। মাঝে মাঝে সেই মিথ্যার উপরে আরো বড় মিথ্যার প্রলেপ দিতে ভুলবেন না কিন্তু।
    ৩) বসকে গুছিয়ে তেল মারুন। তেল মোটামুটি সবাই ভালোবাসে। তবে সকলে যে একই তেল ভালোবাসে তা নয়। বস ঠিক কোন তেলটি পছন্দ করেন, সেটি জেনে রাখুন। বসের বসকে আরো বেশি খুশি করে রাখুন। আর সাবর্ডিনেটের জীনা হারাম করে দিন।
    ৪) অফিসে অনেকক্ষন থাকুন। অনেকক্ষন কাজ করতে বলিনি কিন্তু। থাকতে বলেছি। নিজেকে ব্যাস্ত দেখান। প্রতি ঘন্টায় অন্তত একটা ইমেইল করবেন (বসকে বা তারও বসকে সিসি করুন)। আর উইকেন্ডে কিছু কাজের বাহানা দেখাবেন সবসময়। আপনার হয়তো অফিসে থাকতে এক মিনিটও ভালো লাগেনা। কিন্তু দেখাতে হবে যে অফিসের বাইরে আপনি এক মিনিটও থাকতে পারেন না।

    ও হ্যাঁ আরেকটা কথা। নিজেকে সবসময় প্রেজেন্টেবল রাখবেন। যদিও আমার সামান্য এক্সপিরিয়েন্সে এটি ট্যালেন্টের সাথে ইনভার্সলি কোরিলেটেড। কিন্তু সেটা আর কেউই প্রায় জানেনা।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:৩৫403193
  • আইসক্রীমটা ভালো ছিল? গলায় ঠান্ডা লাগে নি? ঃ-)
  • lcm | ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:২৮403192
  • না না, তা কেনো - উন্নতিও করি না, মরেও যাই না -- ঐ মোটামুটি তাপ্পিতুপ্পি মেরে তো চালিয়ে দিলাম, আর কটা দিন -- চলছে -- লাঞ্চে স্যান্ডউইচ শেষ করে দেড় ডলার দিয়ে এক ছোট স্কুপ আইসক্রিমও খেয়েছি -- তারপরে এইসব টাইপ করছি -- আবার কি চাই -- জিও মিডিওক্রেসি - a dominant class consisting of mediocre people, or a system in which mediocrity is rewarded
  • r2h | ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:১০403191
  • হ্যাঁ আকাদা, ওই এক্স্ট্রীমটাও বাস্তব, ও খুবই ভয়াবহ, কিন্তু ওগুলিওতো এই সিনড্রোম থেকেই আসে, প্রফিটেবিলিটি বাড়াতে র্যাম্পডাউন, ছাঁটাই, মালিকপক্ষের নোংরা কাজের ইম্প্লিমেন্টেশন, এই চাপ নেওয়া থেকেই হয়।
    জানি এগুলি বলা সহজ, মিনিয়াল চুনোপুঁটি লেভেলে ঘাপটি মেরে থাকা যায়, ওপর দিকে ভিড় কম তাই চাপ বেশি, কিন্তু কালচারটা নীচেই সেট হয়ে যায়, দৌড়টা শুরু হয়ে যায়।

    মিডিওক্রিটি খুবই নিন্দিত জিনিস, কিন্তু মজ্ঝিমপন্থা এসবের একটা কার্যকরী সমাধান।

    শিখরে উঠতে গেলে অবশ্য স্ট্রেস, নৃশংসতা এইসব মোটামুটি প্যাকেজ।
  • S | ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:০৩403190
  • অ্যাম্বিশান। সকলকেই যে সিইও হতে হবে। ছোটোবেলা থেকে ফাস্ট বয় হওয়ার চেস্টা করলে এইই হয়।
  • আকাঙ্খা | ১৯ ডিসেম্বর ২০১৮ ০১:৫৮403189
  • সে কর্পোরেট হোক, কি বাগদত্তা
  • আকাঙ্খা | ১৯ ডিসেম্বর ২০১৮ ০১:৫৭403188
  • আপ অর আউট
  • aka | ১৯ ডিসেম্বর ২০১৮ ০১:৪৩403187
  • নাহে হুতো, বাইনারি, উন্নতি করো বা মরো। টেনশন যত না উন্নতি নিয়ে তার থেকে বেঅহি চাকরি যাওয়া নিয়ে, যদি ফাইনান্সিয়াল দায়িত্ব থাকে।
  • r2h | ১৯ ডিসেম্বর ২০১৮ ০১:২৩403186
  • তা নেই, তবে ওতে প্রবৃত্তির চাপ থাকে।

    অবশ্য স্বীকৃতির আকাঙ্খাও প্রবৃত্তি।
  • বাগদত্তা | ১৯ ডিসেম্বর ২০১৮ ০১:০৬403185
  • গুড কৈশ্চেন!
    বাগদত্তাকে নিয়েই বা এত্তো স্ট্রেসের কি আচে বাপু বুজিনা!
  • r2h | ১৯ ডিসেম্বর ২০১৮ ০০:৪০403184
  • সিকির টই থেকে কর্পোরেট চাকরি নিয়ে দুকথা লিখি।

    আমার মনে হয় কর্পো চাকরির স্ট্রেস ওভারহাইপড। মানে স্ট্রেস তো আছেই। কিন্তু কি হবে, ভুল করলে পুলিশে ধরবে? তদন্ত কমিশন বসবে? হাজতে যেতে হবে? কিচ্ছু হবে না।
    সরকারী চাকরীতে কিন্তু এসব হয়।

    তো স্ট্রেসটা কি জন্যে হয়? কারন, আমার মনে হয়, কর্পো হুজুর মাইবাপ। গুচ্ছের পয়সা কড়ি পেয়ে আমাদের ডিপেন্ডেন্সি বেড়ে যায়, ভুলভাল করলে যা হবে তা আসলে কিছুই না, কিন্তু আমরা সিঁটিয়ে থাকি। আচ্ছা, সিঁটিয়ে থাকি বললে শ্লাঘা আহত হতে পারে, তাই বলি, স্ট্রেসে থাকি।

    এই কর্পোতে কাদের জন্যে কাজ করছি? কিছু হয়তো সরকারী প্রোজেক্টপত্র হয়, কিন্তু বেশিরভাগই অন্যতর কর্পোর জন্যে, তাদের লাভের জন্যে, রোবোটিক্স অটোমেশন ডেটা সাইন্স হ্যানা ত্যানা কর্মহীনতা, মেশিন নির্ভরতা, আরো লাভের জন্যে।

    তা বিজ্ঞান প্রযুক্তি সব কি ডকে তুলে দিতে হবে? তা বলছিনা। কিন্তু এই কর্পো স্ট্রেস, কি জানি বাপু, আমি তো এইসবই দেখি।

    জনগন আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে হেদিয়ে যাচ্ছে, না করলে উন্নতি হবে না। হয়না ঠিকই, মন দিয়ে কাজ না করলে এইসব কেস হয়। কিন্তু পুলিশেও ধরেনা, স্ট্রেসও হয়না।

    কাজে মোটিভেশন, ফোকাস হারিয়ে গেলে লোকে দেখি বিষাদগ্রস্ত হয়ে পড়ে। বুঝিনা বাপু, ফোকাস নেই তো কাজ ঢিলেঢালা হবে, দুচারটে ভুল হবে। তাতে কি হবে? প্রফিটেবিলিটি কমবে, প্রোডাকটিভিটি কমবে। তাতে আমার তো কোন কচুপোড়া যায়না। কর্পো তো আমার বাগদত্তা না যে তার প্রতি তনুমনপ্রাণ সমর্পন করে একশো শতাংশ দিতেই হবে। কাজে মন না বসলে মন দিয়ে কাজ না করলেই চলে।

    যাদের স্ট্রেস হয় তাদের জন্যে নিশ্চয় এত সহজ নয় ব্যাপারটা। তবে কর্পোর প্রতি বিশ্বস্ততা বা দায়বদ্ধতা এইসব শুনলে আমার মনে হয় বিপিনকে খুঁজি। আর উন্নতি টুন্নতি ওসব ব্যক্তিগত ব্যাপার। যে চায় সে চায়, মানে চায় তো হরেদরে প্রায় সবাইই, আমারও কি আর ভালো লাগতো না কোটি কোটি টাকা থাকলে, কবে থেকে ইচ্ছে কয়েক একর জমি কিনে একটা জঙ্গল বানাই। কিন্তু সে তো আমার নোবেল পাওয়ারও ইচ্ছে।
  • dc | ১৮ ডিসেম্বর ২০১৮ ২০:৩৬403183
  • নীতিন গাদকারি নাকি বলেছেন ইন্ডিয়াতে অটোমেটেড গাড়ি অ্যালাউ করবে না! তাহলে তো এদেশের সব কম্পিউটারও বন্ধ করে দেওয়া উচিত!
  • test | ১৮ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৭403182
  • test | ১৮ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৪403180
  • Amit | ১৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৭403179
  • ৩৪ বছরের হিসেবে ধরলে 2036 এ গুজরাটের জন্য বা 2049 এ ডিমনি বা রাফালের জন্য। এখনো অনেক দেরি।
  • শঙ্খ | ১৮ ডিসেম্বর ২০১৮ ১৪:১৫403178
  • দেড়েল চোরটাকে কবে জেলে পাঠাবে, সেই আশায় আছি
  • | ১৮ ডিসেম্বর ২০১৮ ০৯:৩১403177
  • সজ্জনকুমারের সাজা হল ঠিক ৩৪ বছর পরে। ৩৪ সংখ্যাটা বেশ ইন্টারেস্টিং তো।
  • aranya | ১৮ ডিসেম্বর ২০১৮ ০৪:৩৫403176
  • সজ্জনকুমার দোষী সাব্যস্ত, অবশেষে। জেলে যাচ্ছেন।
    ৫৬ ইঞ্চি-কেও একদিন জেলের গরাদের ওপাশে দেখব, আশায় বাঁচে চাষা
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৮ ০২:৫৬403175
  • তবে ঐ যজ্ঞে সবচেয়ে বেশি নামডাক হয়েছিল আস্তিকের। ঐ কিশোর ঋষিই সব দায় উদ্ধার করলেন, দুদিক থেকেই উইন-উইন করিয়ে দিলেন। নাগ মাতুলগণও খুশি হলেন, রাজা জন্মেজয়ও খুশি হলেন। ঠাকুরদার বাবার ঠাকুরদাকে দেখতে পাওয়া তো সোজা কথা নয়! ঃ-)
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৮ ০২:৫১403173
  • বেদব্যাস।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৮ ০২:৫১403174
  • জন্মেজয় পয়সা দিতেন। ওঁর সর্পযজ্ঞে তো ব্যস শিষ্যসামন্ত নিয়ে এসে খুব আনন্দ পেলেন যজ্ঞ থেমেছে দেখে। তারপরে মহাভারত শোনালেন। ঃ-)
  • bedabyaas | ১৮ ডিসেম্বর ২০১৮ ০২:৪৭403172
  • একটা কথা বলুন, ইন্দ্র যদি বলত গুরুতে লেকাটা দিচ্চি কিন্তু পয়হা লাগ্বে, তাহলে তার বেদব্যাস হবার সম্ভাবনা ছিল? আরো একটা কোস্চেন, ব্যাসকে পয়্হা কে দিল?
  • ওয়ান ডে | ১৮ ডিসেম্বর ২০১৮ ০২:৪২403171
  • ওয়ান ডে এস্টাইলে যন্ত্রনা কম হবে আর পরের টেষ্টের জন্য প্র্যাকটিসের বেশি টেইম পাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত