এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ ডিসেম্বর ২০১৮ ১৩:০২403260
  • ঃ-))))))))))

  • দ্রি | ২১ ডিসেম্বর ২০১৮ ১২:৫৭403259
  • কবিতার জঞ্জালেরা ফীড থেকে চলে গেছে দূরে ...

    এটা কী জীবনানন্দের একটু কাছকাছি হল?
  • ন্যাড়া | ২১ ডিসেম্বর ২০১৮ ১২:৫৩403258
  • নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা
    --------------------------

    খনু তুমি শীঘ্র ফেসবুকে ফিরিয়া আইস। তুমি-বিহনে ফেসবুকের স্টক হুহু করিয়া পড়িয়া যাইতেছে। ভাবিয়া দেখিও, সমগ্র মার্কিন অর্থনীতির ধ্বসের গুরুভার বহিতে পারিবে কিনা!

    (জনস্বার্থে প্রচারিত)
  • | ২১ ডিসেম্বর ২০১৮ ১২:৪৪403257
  • জীবনানন্দ ? আমি ভাবছিলাম, কদম কদম বঢ়ায়ে যা র পরে এরকম বোল্ড স্টেটমেন্ট এদিকে আর আসে নি, পুরো বাংলার অগ্নিকন্যা ;-) ডিসি শুড ব্রাশ আপ হিস পোয়েট্রি ;-)

  • শঙ্খ | ২১ ডিসেম্বর ২০১৮ ১২:৩৭403256
  • ফেবুকবি ও লেখকে ভরা এ ধরণী। ওই লেখাগুলি আবার বইমেলায় বেরোবে এবং কেনার জন্যে পিয়ার প্রেসার। সেই ভয়ে আগের বারে যাওয়াই হয়নি। এবারে 'পুস্তক খরিদ করিতে বলিয়া লজ্জা দিবেন না, আমি ফিশফ্রাই খাইতে আসিয়াছি' গোছের একটা মেসেজ ওলা টিশার্ট পরে যাবো ভাবছি। পাছে কিনতে বলে, এই ভয়ে লোকের লেখাতে লাইক দিতেও আজকাল টেনশন লাগে।
  • dc | ২১ ডিসেম্বর ২০১৮ ১২:২৭403255
  • দ দির পোস্টটা কেমন জীবনান্দর কবিতার মতো শোনালো।
  • | ২১ ডিসেম্বর ২০১৮ ১২:১৬403254
  • আমি কবিতার জন্জাল আমার ফীড থেকে দূর করতে পেরেছি।
  • | ২১ ডিসেম্বর ২০১৮ ১২:০৩403253
  • আমার একটা সজল এবং সত্যি দুঃখের কথা আছে এ ব্যাপারে। আমার একজন চেনা আছেন, (অসম্ভব ভালো মানুষ), অসম্ভব খারাপ কবিতা লেখেন এবং নিয়মিত ফেবু তে দিতেন একটা সময়ে, মানে এখনো হয়তো দেন, কিন্তু আমি আর নেই বলে খ্যাল করিনি। এবার তাঁর এবং আমাদের অন্যান্য আত্মীয় দের খুব দুঃখ আমি এবং আর কয়েকজন 'ইয়াং জেনেরেশান' আত্মীয় সেগুলো নিয়মিত লাইক/লাভ/শেয়ার করিনা বলে। আমি এদিকে বিরাট সমস্যায়, কারণ বাবার অসুখ কিংবা চাগরি র সমস্যা কিংবা দজ্জাল বউ এগুলো কোনোটাই ফেবু যথেষ্ট না করার জন্য যথেষ্ট ভালো অজুহাত না, আমি নিয়মিত সবকটাই ট্রাই করলাম, কাজ হল না, লাস্টে অনেকের চাগরি চলে গেছে টিউশন খুজছি বলে খানিকটা উৎসাহ থামাতে পেরেছি। এবার আমি কেসটা ভুলে গেছি, ফেবু থেকে বেরিয়ে গেছি, আর মনে মনে একটা আত্মপ্রসাদ লাভ করছি, বাংলার ফুটবলের মতই বাংলার কবিতা এবং সাহিত্যকে স্রেফ অংশগ্রহণ না করেই কতটা এগিয়ে দিলাম এই ভেবে, ওমা সেদিন শুনলাম তাঁর বই বেরোবে, এবং সকলে আগে থেকেই ধন্য ধন্য করছে। আমিও একটু ধন্য ধন্য করে দিয়ে এসেছি, ব্যক্তিগত ভাবে, কারণ আই ফেল্ট কাইন্ডা লোনলি ;-)

  • | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:৫৩403251
  • ফেসবুকে পি আর
  • | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:৫৩403252
  • ফেসবুকে পি আর
  • dc | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:৪৭403250
  • র২হ কোথায় কবিতা লিখেছেন? লিংক দিন, এক্ষুনি ফিয়ে লাইক দিয়ে আসছি।
  • dc | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:৪৬403249
  • যাক আপাতত সব কাজ শেষ, কাল থেকে দশ দিনের ছুটি। এখন ব্যাগ গোছাবো আর কয়েকটা জিনিস কিনতে বেরোব। কি শান্তি!
  • র২হ | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:৩২403248
  • এই পৃথিবী কি কঠিন
  • San | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:২৯403247
  • এবাবা ওর মানে তুমি ফেবুতে কোনো পিআর মেন্টেইন করোনা :)
  • র২হ | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:২৬403246
  • আমি একবার ফেসবুকে কবিতা লিখেছিলাম।

    তিনখানা লাইক পেয়েছি।:( যত খারাপই লিখি, তিনটে লাইক একটা কথা হলো?

    আমার কি কোন স্বজন নেই? আমাকে কি কেউ পোষন করে না?
    সমাজ কি আমাকে মেনে নেয়নি?

    কিছুই বুঝিনা।
  • San | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:১৯403245
  • ইয়েস ফেবুতে এই এক আপদ হয়েছে। কবিতা লিখব কিন্তু কোনো গ্রামার শিখবার প্রয়োজন বোধ করব না। শুধু বানের জলের মত ভাবাবেগ বেরিয়ে এলেই হল। পালে পালে লোক নিজেদের মৌজুদ্দিন মনে করলে যা হবার তাই হয়েছে।
  • র২হ | ২১ ডিসেম্বর ২০১৮ ১০:৩৪403244
  • না না একেবারে না!
  • Tim | ২১ ডিসেম্বর ২০১৮ ১০:৩৩403243
  • র‌্যাম্পান্ট স্বজনপোষণ নিয়ে হুতোদাকে যেটা বলার, তাহলো যখন কোন একটা জিনিস নিয়ে কেউ আদৌ কেয়ার করেনা তখন সেখানে র‌্যাম্পান্ট স্বজনপোষণ সহজ হয়। কর্পোরেটে কী হয় আমি জানিনা, তবে
    বাঙ্গলা সাহিত্যের উঠোনে এই মুহূর্তে যা হচ্ছে সেটা ঐ র‌্যাম্পান্ট স্বজনপোষণ। ফেসবুকে প্রতিদিন অজস্র জঘন্য কবিতাপ্রয়াসে শয়ে শয়ে প্রতিক্রিয়া দেখছি। কবি হিসেবে পরিচিতি আছে এরকম লোকও বেসিকালি সেই পোস্টে লাভ দিচ্ছেন, পোস্টকর্তা বন্ধু হলে। জীবনের সমস্ত ক্ষেত্রে এরকম হলে তুমি খুশি হও?
  • sm | ২১ ডিসেম্বর ২০১৮ ০৯:০৭403242
  • পিটি কিছু না কানেকশন বের করে দেখবেন ই।এই যে সুমনবাবু কর্মক্ষেত্র হিসাবে দু দুটি নামি কাগজের এডিটর ছিলেন,সে ব্যাপারে কিছু বলবেন কি?আপনি তো সেইসব কাগজ থেকেই লিংক দিতে ভালোবাসেন। কেন?
    দুই, এই যে লিংক দিলাম স্কচ পুরস্কারে,মমতা ব্যানার্জি সেরা মুখ্যমন্ত্রী ও পব এক নম্বরে উঠে এসেছে,সে সম্পর্কে কিছু বলুন।
    ভালো খবর তো মন ভালো করে নাকি?
  • PT | ২১ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৪403240
  • শুধুই সুমন? এর মধ্যে কি অনুপ্রেরণাও নেই?!! পরিবর্তনের সেই সূর্যোদয়ের লগ্নে সরকার অনুমোদিত ৮ টি কাগজের একটি তো এনারই সম্পাদনায় প্রকাশিত হত!!
  • dd | ২১ ডিসেম্বর ২০১৮ ০৮:২৩403238
  • যাক।

    শেষমেষ গণশক্তিতে খবরটা দেখলাম।

    এ তো বাটপারির কেস। চিট ফান্ডকে চিট করেছে সুমন। জ্জিও।
  • dd | ২১ ডিসেম্বর ২০১৮ ০৮:০৪403237
  • খুবি আশ্চর্য্য তো। আবাপ,এইসময়,প্রতিদিন - কোনো কাগজেই নেই সুমনে গেরেপতারের খবর।

    গুগুল সার্চ করলে ইন্ডিয়ান এক্ষপ্রেস আর NDTVতে নিউস আছে দেখাচ্ছে কিন্তু নেট এডিশনে গেলে সব ভোঁ ভাঁ। অ্যাস ইফ, নিউসটা দিয়েই তুলে নেওয়া হয়েছে।

    এরকম "ব্ল্যাক আউট" সেই এমারজেন্সীর সময় ছাড়া কখনো দেখি নি।
  • pi | ২১ ডিসেম্বর ২০১৮ ০৭:২৬403236
  • মানে কষ্টকর। ওঁর সঙ্গে তাল দিয়ে শিফ্ট করে চলার চেয়ে বেশি বৈ কম না!
  • pi | ২১ ডিসেম্বর ২০১৮ ০৭:২৫403235
  • কার কী কষ্ট হল অবান্তর পড়ে মনে হল, আবার, সন্গ্সারের আর্থিক ভাবনা, নিজের চাকরি গেলে সবার কী হবে, এই ভাবনাও এক্জন সদস্যের মাথায় উপরে থাকাও খুবই স্ট্রেসফুল সিস্টেম।
  • aranya | ২১ ডিসেম্বর ২০১৮ ০৬:৩৮403234
  • সম্পাদক গ্রেপ্তার হওয়ার খবর এই সময় অনলাইন এডিশনে দেখলাম না
  • Ishan | ২১ ডিসেম্বর ২০১৮ ০১:৩০403233
  • আমি ৪৬ এর দাঙ্গার কথা বলছি। কারণ কিস্যাটা লিখেছি ৪৭ এর।
  • Tim | ২১ ডিসেম্বর ২০১৮ ০০:৪৮403232
  • অভ্যেস হয়ে গেলে সবই কঠিন লাগে। কর্পোরেট বুমের আগে এসব অত কিছু ছিলোনা। গামছা কিন্তেই জান বেরিয়ে যেত তার বাড়ি গাড়ি।
  • Atoz | ২১ ডিসেম্বর ২০১৮ ০০:০৩403231
  • আমাদের এক আত্মীয়, বড়পিসির ভাসুর মহাশয়, শুনেছিলাম তিনি নাকি গোটা ত্রিশেকবার চাকরি ছেড়েছিলেন ও নতুন চাকরি নিয়েছিলেন। হাইস্কুলে পড়াতেন। শেষজীবনে হেডমাস্টারও নাকি হয়েছিলেন। এঁর গল্প পারিবারিক লিজেন্ডের মতন শোনা যেত। তখনকার দিনে ওরকম ভাবে চাকরিবদল, ছেলেপুলে নিয়ে গোটা সংসার এক জায়্গা থেকে আরেক জায়গায়(অবশ্য লোকে বলবে বদলি হলেও তো তাই করতে হয়), তার উপরে ভদ্রলোকের স্ত্রী ছিলেন বেশ অসুস্থ, ভাইবৌ এইসব ছেলেপুলে সামলাতেন। তাদেরও চলতে হত ওদের জায়গাবদলের সঙ্গে সঙ্গে। পুরো ব্যাপারটা ধারণাও করতে পারি না আজকালকার লিমিটেড জ্ঞানবুদ্ধি নিয়ে(অবশ্য হরে দরে অন্ন-বস্ত্র-আশ্রয়েই এসে দাঁড়ায় সবই। আমার অনুমান এঁদের অন্নের অন্য সংস্থানও কিছু ছিল, জমিজমা ইত্যাদি, চাকরিই একমাত্র আয়ের সোর্স ছিল না)। অথচ সকলের সব বক্তব্যেই ভদ্রলোকের তেজের প্রশংসার সুরটাই শুনেছি। কার কী অসুবিধে হল, কষ্ট হল সেসব অবান্তর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত