এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৬ ডিসেম্বর ২০১৮ ১৫:১৬403350
  • i আছেন? সম্প্রতি পুরী গেলাম। জগন্নাথের মূল মন্দিরে (যেখানকার দ্বাদশ শতাব্দীর পুরোনো কালো পাথরের খিলানগুলো নিয়ে আপনার আবিষ্ট বর্ণনা আছে), দেখলাম ভিতরটায় প্রায় পুরোটাই বোর্ড দিয়ে ঢেকেদেওয়া। স্তম্ভ, খিলেন, দেওয়াল কিচ্ছুটি বাদ নাই আর তার উপরে উত্তর ভারতীয় ক্যালেন্ডার আর্ট্স। কোথাও হনুমান সমুদ্র পেরোচ্ছেন, কোথাও রাম চন্দ্র তাড়কা বধ কচ্ছেন, কোথাও ইত্যাদি ইত্যাদি। দেখে যে কি বিকট লাগলো যে কি বলি। এছাড়াও দক্ষিণের গেট-এর দুধারে দুটো রং বেরং এর ঘোড়া।

    কি বলি? জেনেটিক্যাল ক্ষয়? ভারতীয় মস্তিষ্কের কড়াইশুঁট্যায়ন?
  • কুমু | ২৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৮403349
  • পাইজিনির জনমদিন।অজস্র শুভেচ্ছা,ভালবাসা, নতুন গুড়ের পায়েস।
  • রুকু | ২৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৮403348
  • পির মহামানব শুনে এবারের কিফে মজিদির মুহাম্মদের কথা মনে পড়ে গেল। সে যে কী অসহ্য!
  • r2h | ২৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৬403347
  • অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা প্রশংসনীয়, সে তো বটেই।
  • sm | ২৬ ডিসেম্বর ২০১৮ ১২:২২403346
  • একটি কথা ভাবি,সঞ্জু বাবা এতো ড্রাগস নিতো। এতো ঝড় ঝাপটা সামলেছে।কিন্তু সত্যি সত্যি, ড্রাগস ছাড়া এতো বছর গ্ল্যামার এর জগৎ বা কয়েদিদের জগতে কাটিয়ে দেওয়া তো বিরাট এচিভমেন্ট!অন্তত সাধারণ জনতার পক্ষে খুববেশি রকম কঠিন।
    মনের সাংঘাতিক জোর আছে বলতে হবেক।
  • r2h | ২৬ ডিসেম্বর ২০১৮ ১২:০৬403345
  • আমি মান্টো দেখিনি, সঞ্জু দেখেছি। সে এক মহা বিচ্ছিরী ব্যাপার। সঞ্জয় দত্ত এক নিষ্পাপ পীর, তস্য পিতা এক মহামানব, আর খবরের কাগজ হলো সভ্যতার ভয়াবহ বিপর্যয়।

    আর নার্কোস আর কি বহুভাষিক, তাও তো বোঝা যায় এ স্প্যানিশ আর ও ইংরেজী বলছে। ফৌদা-তে লোকে আরবী আর হিব্রু বলে, ক্লোজড ক্যাপশন পড়ে পড়ে চোখ টাটিয়ে গেল। অন্য কেউ ফাঁকতালে আরো কিছু ভাষা বলছে কিনা তাও বোঝার উপায় নেই।
  • | ২৬ ডিসেম্বর ২০১৮ ১১:৩৯403344
  • সে নাহয় হল। কিন্তু আমার মেলটা কি দেখেছেন স্যার? ওর পরে আরো এক দুইটে কথা ছিল, দেখেছেন কিনা না জানলে সেগুলো বলব কিনা বুঝছি না।
  • Ishan | ২৬ ডিসেম্বর ২০১৮ ১১:২১403343
  • বলা হয়নি, এই বাজারে আমি তুম্বাদ, অন্ধাধুন, মান্টো সব দেখে ফেলেছি। সবই চলনসই। তুম্বাদ টা খুব ভালো হত, যদি ওটা ভূতের গল্প না হত শেষমেশ। অন্ধাধুনে টুইস্ট একটু কম থাকলে ভালই হত। আর মান্টো টা না করলেই ভাল হত। যদিও তুলনার বিচারে আমীর খানের সমাজচেতনামূলক ছবির চেয়ে ভাল। :-)

    আরেকটা জিনিস ইন্টারেস্টিং। তুম্বাদ না দেখলে জানতেই পারতামনা ১৯৩০-৪০ এ পুনায় সব লোকেই হিন্দি বলত। আর অন্ধাধুন দেখে জানলাম পুলিশ বাদে এখনও বাকিরা তাইই বলে। এর আগে অবশ্য চট্টগ্রামে ৩০ এর দশকে সূর্য সেন আর অনন্ত সিংহ কে গড়গড়িয়ে হিন্দি বলতে দেখেছি। কিন্তু মারাঠা রাজ্যের ব্যাপারটা জানতামনা।
  • i | ২৬ ডিসেম্বর ২০১৮ ১০:৫০403342
  • দ, রুকু,
    থ্যান্কু। বুঝলাম।

    খোদার বান্দা শুনছিলাম। তখন ভাবলাম, সিনেমাটা কেমন হয়েছে একটু জিগাই।
  • রুকু | ২৬ ডিসেম্বর ২০১৮ ১০:৩১403341
  • দেখেছি৷ ইমোশন আর নস্টালজিয়ায় ভরপুর। ওইটাতেই মেরে বেরিয়ে গেছে৷ আফটারল অল শিবুদার উইন্ডোজ৷
  • | ২৬ ডিসেম্বর ২০১৮ ১০:০২403340
  • না।
    কিন্তু শ্রীসদা ট্রেলার দেখে যা লিখেছে...
  • i | ২৬ ডিসেম্বর ২০১৮ ০৫:২৩403339
  • কেউ রসগোল্লা সিনেমাটি দেখলেন?
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৮ ২১:৫০403338
  • আজকের 'আজকাল' পত্রিকার 'বারান্দা'য় গুরুর বইয়ের খবর বেরিয়েছে শুনলাম। কেউ লিনক পেলে দেবেন?
  • b | ২৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৯403337
  • হ্যাঁ।
    বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আজ ১২ঃ২৫ নাগাদ চলে গেছেন।
    " আর কতকাল সন্ধ্যা সকাল লেখা লেখা খেলা খেলতে বলো"।
  • সিকি | ২৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৫403336
  • আজ সকালে।
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৬403335
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী মারা গেছেন?
  • | ২৫ ডিসেম্বর ২০১৮ ১২:৪৬403334
  • আচ্ছা এখানে নেট পরীক্ষার সাথে যুক্ত কেউ আছেন? মহিলা পরীক্ষার্থীদের নাকি জ্যুয়েলারি, আন্ডার গার্মেন্টসও খুলতে বলা হয়েছে। এটা কি নেট এর নতুন নিয়ম? প্যাডেড ব্রা খুলতে বলা হয়েছে? হিজাবের কথা ত সবাই জেনেই গেছেন।
    মানে কোন নিয়মে এটা করা হয়েছে?
  • b | ২৫ ডিসেম্বর ২০১৮ ০৮:২২403333
  • বিষাণ বাবুর ছবির টইয়ে এটা কেউ চিপকিয়ে দিন।
    (ল্যাদ লাগছে, তাই আর টই খুঁজতে পারছি না)।
    https://www.wikiart.org/en/artists-by-genre
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৮ ০৮:০০403332
  • ডিডি, দক্ষ প্রজাপতি এতজন মেয়ে বানালেন আর একটামাত্র ছেলে বানালেন? তেরোটা মেয়ের জন্য তেরোটা, চাই কি চব্বিশটা ছেলে বানালেই তো হত! ঃ-)
  • Atoz | ২৫ ডিসেম্বর ২০১৮ ০০:১১403331
  • হনুমানজী গানও গাইতেন শুনেছি, কী একটা যন্ত্র বাজাতেনও। ঃ-) যদিও পরশুরাম এক গল্পে বলেছেন গন্ধর্বরাজের তারযন্ত্র বাজাতে গিয়ে সব তার ছিঁড়ে দিয়েছিলেন হনুমান, কিন্তু সেই বাজনাটা হয়তো লঝঝড়ে ছিল। ঃ-)
  • Atoz | ২৪ ডিসেম্বর ২০১৮ ২৩:১৯403330
  • খুব সময়মতন হনুদা খননেন্দ্র হয়ে গ্যাছেন।
    এখন তো হনুমানকে কেউ বলছেন জাঠ, কেউ বলছেন মুসলমান, কেউ দাবী করছেন আদিবাসী, কেউ দাবী করছেন ব্রাহ্মণ ---এক মারাত্মক অবস্থা। হনুমানজী এসব শুনে গান গাইছেন, "মোর নাম এই বলে খ্যাত হোক/ আমি তোমাদেরই লোক" ঃ-)
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১৮ ২৩:০৮403329
  • ভাটই একমাত্র জায়গা যেখানে হাতির স্বরূপ বোঝা যায়। (প্রাচীন অরণ্য প্রবাদ)
  • Atoz | ২৪ ডিসেম্বর ২০১৮ ২২:৫৫403328
  • কে হাতিকে চান করাচ্ছে? ভাটের খবরের মধ্যে হঠাৎ হাতি দেখে ঘাবড়ে গেলাম। ঃ-)
  • | ২৪ ডিসেম্বর ২০১৮ ২২:৪০403327
  • কেন তোর আবার কি হল?
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৮ ২২:৩৩403326
  • আমি তো খানুদার উপরে খুব রাগ করেছি। তাতে আর কী!
    অবশ্য আমার হুইস্কিপিয়াসাও নাই।
  • | ২৪ ডিসেম্বর ২০১৮ ২২:২৪403325
  • বড় এস, রাগ কোরোনা, আড্ডা মেরে যেও। রাগ করলে খারাপ হুইস্কি দোব।
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৮ ২১:১৬403324
  • এ কী? এখানে কেন? যাও জিন্দেগীর টইতে গিয়ে অ্যাটেনডেন্স দিয়ে এসো।
  • রুকু | ২৪ ডিসেম্বর ২০১৮ ২০:৫৭403323
  • টুকি :-P
  • b | ২৪ ডিসেম্বর ২০১৮ ১৭:৫১403322
  • কেন? উনি কি ডোমেস্টিকটেড?
  • একক | ২৪ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৮403321
  • হানু বাবু আজকল ছুটো ছুটো বাচ্চাদের সামনে নহাচ্ছেন !! বহুত খুব !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত