এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ২৯৩ | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৯:১৬403410
  • বইমেলার ৯নং গেট দিয়ে ঢুকে ভিড়ের মধ্যে লি লি করবে ঌটিল পত্রিকার চাক। তার পাশেই আছে স্যাঙাৎ গুরুচণ্ডাঌ।
    আর খালি পেটে শিল্প সাহিত্য বা রাজনীতি হয় না তা বলা যায়না, তবে তার সঙ্গে পেটের পীড়া পিত্ত অম্বল এইসবও হতে পারে। তাই গুরুচণ্ডাঌর কাছেই আছে ফুডকোর্ট।

    তাই, এইবার গন্তব্য স্টল নং ২৯৩।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৪403409
  • গোবু কেবলী
  • কুমু | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৮:৫০403408
  • দিল্লি থেকে কে বা কারা যাচ্ছেন?
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৬403407
  • ২৯৩
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৫403406
  • ২৯৩
  • | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৯403404
  • অ।

    সে কোথায়? ম্যাপ অনুযায়ী? পাই কি আবার গিয়ে বদলাবে?
  • | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৯403405
  • হ্যাঁ এই শেষ বুধবারের ফর্মুলাটা আমিও প্রতিবারই দুই তিনজনকে শেখাতাম, আবার লোকে ব্ভ্হুলে ভুলে যায়। ঐজন্য এখন আর বলি না।

    স্টল নাম্বার কত হল? কোথায় স্টল?
  • স্টল | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৮403403
  • ২৯৩
  • সিংগল k | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৭403402
  • আপনাদের ব‌ইম্যালার ফর্মূলাটা শিখিয়ে শিখিয়ে বুরো হয়ে গেলাম। তবু আপনারা আজ‌ও ব‌ইমেলার উদ্বোধনের অঙ্ক কষতে পারেন না!!
    কুমুদি,দেদি অভ্যুদারা আপনাদের অঙ্ক শেখাতে পারেন নি, আর আমি কোন ছার।
    কলকাতা পুস্তক মেলার উদ্বোধন হয় প্রতি জানুয়ারী মাসের শেষ বুধবার এবং ব‌ইমেলা চলে এগারো দিন। (/অথবা পিসীমার মর্জিতে)।
    উদাহরনস্বরূপ, ঐ ফর্মূলানুসারে ২০৫০ সালে ২৬শে জানুয়ারী দ্বিপ্রহরে পিসীমা চুয়াত্তর বার হাতুড়ী ঠুকে ব‌ইম্যালার উদ্বোধন করবেন। ম্যালা চলবে ছুঁই ফেব্রুয়ারী অব্দি আর তাতে গুরুচন্ডা৯ র স্টল নম্বর হবে সাতশো বারো।
    বুঝলেন তো, সব‌ই অঙ্কের খ্যালা!
  • জয় | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৪:০২403401
  • আশা করি লাস্ট টেস্টে পৃথ্বী শ আর মায়াঙ্ক আগরওয়াল ওপেন করবে, হনুমা ৬-এ ফিরবে। জাদেজা/ অশ্বিনের জায়গায় কুলদীপকে খেলানো হোক। আমি তো খলিলকেও খেলাতে চাই। জেনুইন বাঁ হাতি ফাস্ট বোলার! দু দিকেই সুইং আছে। কিন্তু কার জায়গায়? শামী না ইশান্ত?
  • জয় | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৬403400
  • আজকাল কি নাইট ওয়াচম্যান ব্যবহার করে না? নাকি বিরাট কোহলির সোওয়াগার?
  • b | ২৮ ডিসেম্বর ২০১৮ ১৩:০৬403399
  • আরো এক টেস্ট বাকি তো, তার দিনও বেশি নেই। তাই হয়তো বোলারদের একটু বিশ্রাম দিতে চেয়েছে।
    ক্রিকইনফো-র কমেন্ট্রি পড়ে মনে হল খুব লুজ শট খেলে আউট হল সেকেন্ড ইনিংস-এ। তাহলে আনইভেন বাউন্সের চেয়ে তাড়াতাড়ি রান তুলতে যাওয়াটাই কাল হচ্ছে।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৮ ১২:৫২403398
  • বইমেলার লটারি চলছে। কী স্টল হয়, কী স্টল হয়!
  • S | ২৮ ডিসেম্বর ২০১৮ ১২:৪৬403397
  • কাল-পড়শু গুছিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইন্ডিয়া আপার হ্যান্ডে। বুমরা, শামি আর জাদেজা ফর্মে। এই সময়ে কেন ফলো অন করালো না, বুঝলাম না। সেফ খেলতে গিয়ে তো ল্যাজে গোবরে হলো। তবে পীচের ইসে হয়ে গেছে, আনইভেন বাউন্স ছাড়া তো বলই আসছে না। এই ৩৫০ রান অস্ট্রেলিয়া এই পীচে কোনোদিনো করতে পারবেনা, তাই হয়তো ইন্ডিয়া জিতে যাবে।
  • anandaB | ২৮ ডিসেম্বর ২০১৮ ১১:৫১403396
  • কোহলির কি ধারণা এই অস্ট্রেলিয়া টীম এ লক্ষণ বা দ্রাবিড় এর ক্যালিবার এর প্লেয়ার আছে? নাকি নিজের বোলার দের ওপর একবারের বেশি ভরসা করা যায় না?

    বলিহারি 'থিঙ্ক ট্যাংক', থিংকিং লিটেরালি ট্যাংকিং :)

    সেফ খেলারও একটা লিমিট আছে মাইরি
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৮ ১১:৩৫403395
  • আজ ১৩ উইকেট পড়েছে এখনও পর্যন্ত!
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৮ ১১:১১403394
  • ভারতীয় বোলার-দের এমন পারফরম্যান্স!! না কি অজি-দের অনভিজ্ঞতা..
    দুটো ই সত্যি। পিচ তো তেমন খারাপ মনে হয় না
  • b | ২৮ ডিসেম্বর ২০১৮ ১০:০৩403393
  • শামি খেলছে। ঋদ্ধি চোটের জন্যে বহুদিন আউট।
  • Ishan | ২৮ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৮403392
  • আমাদের দুটো ছেলে খেলত। ঋদ্ধিমান আর সামি। তারা আছে?
  • b | ২৮ ডিসেম্বর ২০১৮ ০৯:৫১403391
  • অজিরা ১৪৫/৭।
    জিতিয়ে দে মা, জোড়া পাঁঠা।
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৮403390
  • বুমরা টু গুড
  • Du | ২৮ ডিসেম্বর ২০১৮ ০৪:৪৮403389
  • পাই, যাবো অবশ্যই কিন্তু কাল সন্ধ্যেয় হবে না। আজ কি কাল বেলাতেই যাবো।
  • ঘোষণা | ২৭ ডিসেম্বর ২০১৮ ২০:০২403388
  • পরশু, ২৯শে ডিসেম্বর সন্ধ্যে সাড়ে ছ’টায় নিউটাউন মেলায় গুরুর ঠেক স্টল নাম্বার সাতে।
    চলে আসুন সবাই।
    চমৎকার মেলা, কোন লোকজন নেই, ভিড়ভাট্টা নেই, খোলা মাঠ, প্রচুর ছাতা লাগানো বসার জায়গা, গুরুর স্টলের পাশেই চা কফি ঘুগনীর দোকান। আচণ্ডাল গুরুর ভাটের আদর্শ মরসুম। বইমেলার ওয়ার্ম আপ হয়ে যাক শীতের সন্ধ্যায়, বসন্ত আসিতেছে।
  • সিকি | ২৭ ডিসেম্বর ২০১৮ ১১:১৬403387
  • ৩০শে জানুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি।
  • র২হ | ২৭ ডিসেম্বর ২০১৮ ১০:৪৭403386
  • ওইরকমই, ডোভার লেন শেষ আর বইমেলা শুরু এমন কিছু একটা হতো। এবার ৩০ থেকে।
  • র২হ | ২৭ ডিসেম্বর ২০১৮ ১০:৪৬403385
  • এই রসগোল্লা সিনেমার কুশীলবদের এমন ভিরকুটি দেওয়া এক্সপ্রেশন, তাই ভিডিওগুলি চালাতে ভরসা হয়না। শুনবো তো।
  • | ২৭ ডিসেম্বর ২০১৮ ১০:৩১403384
  • আমার জানা নেই, সাধারণত ২৬ জানু থেকে ৮ ফেব্রুয়ারি মত হয় বলে মনে হচ্ছে ভুল হতে পারে।
  • b | ২৭ ডিসেম্বর ২০১৮ ১০:১৯403383
  • কলকেতা বইমেলার ডেট কবে পড়ছে?
  • aranya | ২৭ ডিসেম্বর ২০১৮ ১০:০৪403381
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=45321&boxid=36501

    - ১৩ দিন হয়ে গেল, মেঘালয়ের খনি-তে আটক ১৫ জন শ্রমিক, এখনও জল বার করার জন্য ১০০ হর্স পাওয়ার-এর পাম্প পাওয়া যাচ্ছে না!!
    ডিসগাস্টিং, রাজ্য বা কেন্দ্রীয় সরকার - কারও কিছু যায় আসে না মনে হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত