এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:০৩403470
  • দ, আপনি কিছু দিন আগে কোন একটি দ্রব্যের কথা লিখেছিলেন, যা ছড়িয়ে রাখলে বিড়াল-রা আর সে দিগরে আসে না, সেটা কি গোলমরিচ?

    আমার এক বন্ধু জানতে চাইছিল। তার মা দেশে একা থাকেন, বিড়ালের জ্বালায় ব্যতিব্যস্ত
  • S | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৮403469
  • বিগত ৪০০০ বছরে এই অঞ্চলের পপুলেশান গ্রোথ কেমন হয়েছে? মানে বিভিন্ন সময়ে পপুলেশন কেমন ছিলো?
  • | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৯:২৬403468
  • কথা বলতেন
  • | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৯:২৫403467
  • এই ২০১৮তেও অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানার একটা গ্রামে সবাই সংস্কৃতে কথা বলে। সব্বাই। সওদাপাতিও সংস্কৃতে ভাব বিনিময় করেই হয়।

    আর বাংলার আগে এতদঅঞ্চলের লোকজন পালি প্রাকৃত ইত্যাদিতে কিথা বলতেন।
  • S | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৯:২১403466
  • বোলাররা ফাটায়ে দিসে। এই সিরিজে অজিদের এতোবার অল আউট করাটা বিশাল ক্রেডিট।
  • sm | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৯:০১403465
  • বিরাট এর এই ডিসিশনের পেছনে দুটো জিনিস কাজ করেছে।
    এক, ফাস্ট বোলার দের বিশ্রাম দেয়া। ফিটনেস ফ্যানাটিক বিরাটের লক্ষ্যই হলো,ফাস্ট বোলাররা যাতে 100 শতাংশ দিতে পারে।
    দুই, ইচ্ছে ছিল,খুব তাড়াতাড়ি 450 রানের লিড তুলে,অসি দের ছেড়ে দেওয়া।
    তবে, জোরালো বৃষ্টির পূর্বাভাস ছিল,শেষের দুদিনেই।আজকের দিনটা বাতিল হলে,বিরাটের ভালো ব্যথা ছিল।
    তবে,ওয়েল প্লেড ইন্ডিয়া।ব্যাট আর বল দুটোতেই অস্ট্রেলিয়া র,নাকানি চোবানি হয়েছে।
  • | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৯403464
  • ভাষার ইতিহাসে র আলোচনা য় সময় না ধরে করলে আমার একটু ধরতে অসুবিধা হয়। সামাজিক শ্রেণীর র বিষয় ইম্পরট্যান্ট কিন্তু যথেষ্ট না। 'আগেকার দিনে 'কথাটা র কোন মানে হয়না। এবং আমাদের দেশে ভাষা ইতিহাস কে বিশেষজ্ঞ দের বাইরে শুধু না ভেতরে ও নানা ভাবে এমন করে রাজনৈতিক প্রজেক্টের মধ্যে দিয়ে যেতে হয়, পারসেপশন ঠিক রাখার জন্যে ও একটু সময় ধরে কথা বলাই ভালো। ইংরেজি ইটিমোলজিকাল রেফারেন্স এ সাল দেবার চেষ্টা করা হয়, আমরা ও করতে পারি।
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৬403463
  • এই টেস্টে, অজিরা প্রথম ইনিংসে যেহেতু মাত্র দুটো সেশনে অল আউট, ভারতীয় বোলার-দের ক্লান্তির প্রশ্ন আসে না। সেক্ষেত্রে আরও খারাপ পিচে অজিদের শেষ ইনিংসে ব্যাট করানো-ই নিশ্চয় বিরাটের লক্ষ্য ছিল, আজকে পুরো দিন ওয়াশড আউট হলে সেটা বুমেরাং হত
  • dd | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৩403461
  • শুধুই ক্রিকেট?

    কুস্তি,বকসিং, জিমনেসটিক, বেডমিনটন,ট্র্যাক অ্যান্ড ফীল্ড ..... কীসে নয়। ভারোত আবার জগৎওসভায় হ্যান ত্যান করে দেবে।

    সত্যি, লরেনবাবুর তুলোনা নেই।
    আর হবে নাইই বা ক্যানো? সামনেই ত্তো ইলেকশন।
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৩403462
  • আমি কোথাও একটা পড়ছিলাম, বোধহয় ক্রিকইনফো-র কোন রিপোর্টে, গত ২০-২৫ বছর ধরেই, এবং বিশেষ ভাবে ২০০১-এর ইডেন টেস্টের পর থেকে, ফলো অন করানোর হার উল্লেখযোগ্য ভাবে কম।
    অজি টিমে ভাল ব্যাটসম্যান নেই ঠিক-ই, কিন্তু শেষ ইনিংসে খারাপ পিচে অপোনেন্ট-কে ব্যাট করানোর চিন্তাটা ক্যাপ্টেন-দের মাথায় ঢুকে গেছে
  • anandaB | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৫403460
  • ইডেন টেস্ট কে বেঞ্চমার্ক ধরাটা কাজের কথা নয়, ওটা এক্সেপশন ই। হয়তো প্রতি ১০০ বা তার বেশি টেস্ট এ একবার হবে। প্লাস মুড়ি আর মিছরির মধ্যে ফারাক এর ব্যাপার টাও থেকে যায়। যে জিনিস লক্ষন/দ্রাবিড় করবে সেই পারফরমেন্স এই অসি টীম করবে এরকম বোধহয় অসি রা নিজেরাও এক্সপেক্ট করবে না, অন্তত এখনকার নিরিখে
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:১৮403459
  • 'We're playing against some of the best bowlers' - অজি ক্যাপ্টেনের মন্তব্য। সত্যিই, ভারতের এত ভাল পেস বোলিং আগে দেখা যায় নি।
    ২০০১-এর ঐতিহাসিক ইডেন টেস্টে ফলো অন করিয়ে হারার পর থেকে খুব কম ক্যাপ্টেন-ই ফলো অন করাতে ইচ্ছুক। বোলার-দের বিশ্রাম দিতে চায় আর চতুর্থ আর বিশেষ করে পঞ্চম দিনে পিচ ভাঙে বলে বিরুদ্ধ পক্ষ-কে ব্যাট করাতে চায়, শেষ ইনিংসে। তবে এই টেস্ট-টার যা অবস্থা ছিল + বৃষ্টির সম্ভাবনা - ফলো অন করানো ই উচিত ছিল
  • Atoz | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:৩৮403458
  • স্কুলে যাবার অধিকার ছিল না কী বলছেন? গ্রুপে তো একজন ফাটিয়ে লিখেছেন বিদ্যাসাগরের বহু আগেই বাংলা বিহার উড়িষ্যায় হাজারে হাজারে পাঠশালায় লাখে লাখে মহিলা পড়াশোনা করতেন। কোটি কোটিও হতে পারে।
  • Atoz | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:৩২403457
  • অর্ধমাগধী প্রাকৃত না কী একটা ছিল না? নিন্দুকেরা বলত পৈশাচী প্রাকৃত?
  • S | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:২৯403455
  • অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত। তাইতো?
    তাহলে বাংলা বলা শুরু হওয়ার আগে বাংলার (মানে এই ভৌগলিক অঞ্চলের) লোকেরা কোন ভাষায় কথা বলতো?
  • Atoz | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:২৯403456
  • বুদ্ধদেব নিজেই তো পালিভাষায় উপদেশ ইত্যাদি দিতেন। আর সিরিয়াস লোকেরা তা শুনে ভীষণ রেগে গিয়ে যা তা বলত। ঃ-)
  • Atoz | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:২৬403454
  • মনে হয় না। লোকে দুটো প্রাণের কথা প্রেমের কথা কথা কইবে না ভয়ানক শব্দরূপ ধাতুরূপ খেয়াল করবে? যদ্দূর মনে হয় সংস্কৃত ছিল অনুষ্ঠানের ভাষা, পূজাপ্রার্থ্না বিবাহযজ্ঞ মন্ত্র টন্ত্র ইত্যাদির। রাজসভার আনুষ্ঠানিক কাজকর্মের যেখানে হয়তো বহুরকমের আইনী শপথ টপথ নিজে জমি দান, বাণিজ্যের অধিকারদান, শুক্লটুল্ক কীরকম হবে তার ডীল এসব সিরিয়াস ব্যাপার হত। কিন্তু লোকে নিজেদের মধ্যে এমনি কথা বলার সময় মনে হয় না ওই দন্তভঙ্গকারী ভাষা ব্যবহার করতো। উরেব্বাবা, শব্দরূপ ধাতুরূপ !
  • S | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:১৯403453
  • আর ভাষার ব্যাপারে যদিও আমি ফাইনাল অথরিটি ঃ) তবে অরিজিনাল বাংলা শব্দগুলো খুবই দুর্বল বলেই মনে হয়। মনে হয় অবহট্ট না কি বলে সেগুলোর থেকে এসেছে। তবে বাংলা শুনতে খুব ভালো লাগে এমন একটা ভাষা। সেটা কি লাইফস্টাইল আর এনভায়রণমেন্টের ফসল?

    আচ্ছা ভারতের মতন একটা দেশে যেখানে জনগনের একটা বিশাল অংশের ইস্কুলে যাওয়ারই অধিকার ছিলোনা। আর যারা যেতো তাদেরও তেমন কিছু শেখার ইচ্ছে ছিলোনা। সেখানে জনগণ সত্যিই হাজার হাজার বছর ধরে সংস্কৃতের মতন একট কঠিন ভাষায় সবসময় কথা বলতো?
  • avi | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:১২403452
  • এত দুর্বল ব্যাটিংয়ের অস্ট্রেলিয়া আগে পাওয়া যায় নি। সিরিজ জেতার সেরা সুযোগ। ভারতের বোলিংও এত ভালো আগে দেখি নি। বেশি রক্ষণাত্মক হয়ে হারালে দুর্ভাগ্যজনক। চ্যাম্পিয়ন মানসিকতা আসার জন্য এই সিরিজটা জেতা দরকার।
  • S | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৭:১০403451
  • আমি এক্জ্যাক্টলি এইটাই লিখতে যাচ্ছিলাম। নেহাত এই অজি স্কোয়াড বলে রক্ষে। ব্লান্ডার করেও হয়তো পার পেয়ে যাবে।
  • anandaB | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৬:২১403450
  • বৃষ্টির জন্য পুরো দিন টা বানচাল হয়ে গেলে যদি এরা বোঝে খামোকা স্টুপিড ডিসিশন নেবার মর্ম
  • Atoz | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৪:৫৭403449
  • ঝি কথাটার অর্থ আগে ছিল কন্যা, বাড়ির বৌ ঝি রা বলতে বাড়ির বধূগণ ও কন্যাগণ বোঝাতো। অর্থের অপকর্ষ ঘটে কী করে যে ঝি এর মানে হয়ে গেল পরিচারিকা, কেজানে! এই নিয়ে ঘোষমশায়ের একটা ভারী দুঃখী প্রবন্ধ আছে।
  • Atoz | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৪:৫২403448
  • সাহিত্যের কিছু অংশ মানে গল্প উপন্যাস জীবনী আত্মজীবনী ইত্যাদি ফলো করে গেলে খানিকটা আন্দাজ পাওয়া গেলেও যেতে পারে। ঠাকুরঝি তো বিভূতিভূষণ তারাশঙ্কর শরদিন্দুর আমলেও ভালোরকম চলত।
  • avi | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৪:৪৪403447
  • হুঁ, ঠাকুর কথাটা চলত নিশ্চয়। ঠাকুরপো এখনও তার নিদর্শন বয়ে বেড়ায়। ঠাকুরঝি বোধ হয় উঠে গেছে। এবং এই দুটো শব্দ মনে হয় বাংলার বাইরে নেই। কিন্তু আগে মানে কত আগে, বা আদৌ বেশি আগে কিনা, সেটা বোঝা যাবে না।
  • Atoz | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৩:১১403446
  • বহু পর্তুগীজ শব্দ ঢুকেছে। ফার্সী টার্সী তো ঢুকেছেই। ঢুকে এমন চমৎকার আত্মীকৃত হয়েছে যে বলার নয়। ভেবে দেখুন, "দজ্জাল শাশুড়ী" দিয়ে যে ব্যঞ্জনাটি আসে, সেটা কি কোনোভাবেই ঝগড়ুটে শাশুড়ী, কুচুটে শাশুড়ী, পাজি শাশুড়ী, হিংসুটে শাশুড়ী এইসব কোনোকিছু দিয়েই আসবে? ঃ-)
  • Atoz | ৩০ ডিসেম্বর ২০১৮ ০২:৫২403445
  • ফর্মালি পিতাঠাকুর বলত মনে হয় আগে। বিদ্যাসাগরের আমলেই তো এরকম সংলাপ আছে, "তোমার নাম কী? ঠাকুরের নাম কী?"
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৮ ০২:১১403444
  • প্যাট কামিনস-এর প্রেমে পড়ে যাচ্চি, শত্রুপক্ষ হলেও। দূর্দান্ত বোলিং তো বটেই, অসাধারণ ব্যাটিং করছে, এত চাপের মধ্যে।
    পরের টেস্টে ব্যাটিং অর্ডারে আরও ওপরে তুলে আনা উচিত, অলরাউন্ডার হিসাবে ট্রিট করে
  • b | ২৯ ডিসেম্বর ২০১৮ ২০:২৩403443
  • তবে কিছু শব্দ ভুল আছে। যেমন বিধবা শব্দটির সংস্কৃত রুট আছে।
  • b | ২৯ ডিসেম্বর ২০১৮ ২০:২০403442
  • এটা দেখছিলাম। আরবি শব্দ অনেকগুলো ধর্মীয় অনুষঙ্গে ঢুকেছে, তবে হাঁ হয়ে গেলাম পর্টুগীজ শব্দের লিস্টি দেখে।
    https://en.wikiversity.org/wiki/Bengali_Language/Foreign_words
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৯403441
  • ৭ নঙ্গ স্টল। আজকাল আর খাদির স্টলের কা্ছে। পারুল প্রকাশনীর উল্টোদিকের গলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত