এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৯ জানুয়ারি ২০১৯ ১৪:৩৬403740
  • হ্যাঁ। আমার তো ছেঁড়াফাটা জিনস খুব ভালো লাগে, বিশেষত অনুষ্কা বা আলিয়া বা দীপিকা পরলে।
  • de | ০৯ জানুয়ারি ২০১৯ ১৪:২৫403739
  • আরে - এরা স্টাইল বোঝে না -

    ভাগ্যিস অনুষ্কার ঘরে আর্শোলা নেই!
  • Amit | ০৯ জানুয়ারি ২০১৯ ১৩:৪৪403738
  • আরে নেয়াপাতি ভুঁড়িওয়ালা বাঙালিরা ছেড়া জিন্স পড়লে তো রেপুলসিভ লাগবেই। অনুষ্কাকে মোটেই অত খারাপ লাগছেনা মাইরি।
  • অর্জুন অভিষেক | ০৯ জানুয়ারি ২০১৯ ১৩:১৭403737
  • @(ওয়াশিংটন) ডি সি

    আপনার সঙ্গে আমি একমত। ছেঁড়া জিনস সহ্য করতে পারিনা। যারা পরে তাদের আমার খুব রিপালসিভ লাগে।

    কি করে ওই কুৎসিত পোশাকটা পরে জানিনা!
  • pi | ০৯ জানুয়ারি ২০১৯ ১২:৪১403736
  • ত্রিপুরায় ৫ জন্ন মারা গেছেন। আমাদের এলাকার অবস্থা খারাপ।
  • ... | ০৯ জানুয়ারি ২০১৯ ১২:৩১403735
  • ৪৮ ঘন্টা বন্ধে গণশক্তি কাগজ ছাপা হল কিকরে? তাহলে কি গণশক্তির কর্মচারীরা বন্ধ সমর্থন করেনি নাকি তাদের জোর করে কাজ করানো হয়েছে?
  • de | ০৯ জানুয়ারি ২০১৯ ১২:২৬403734
  • কাল আপিস শাটলে বসেছিলাম - পিছনের সীটে দুই বাঙালীর কথোপকথন কানে এলো - একজন বসের কোন কাজের বিরোধিতা করছেন আর অন্যজন তাতে অনুপ্রেরণা জোগাচ্ছেন -

    ১ঃ এবার আর লাইটলি নেবোনা - একেবারে শক্ত কদম উঠাবো -
    ২ঃ হ্যাঁ, পরেশান করে ছেড়ে দাও - চেয়ার থেকে গিরিয়ে দাও -

    বাঙালীর স্পিরিটটা ঠিকই আছে, কেবল ভাষাটাই একটু কেমন যেন হয়ে গেছে - ঃ))
  • de | ০৯ জানুয়ারি ২০১৯ ১২:২০403733
  • আজ টাইম্স অব ইন্ডিয়ায় দেখলাম উত্তর পূর্বে এই নতুন কোটা সিস্টেম নিয়েও অশান্তি হচ্ছে - এটা ঠিক কেন? মানে উত্তর পূর্বেই কেন?
  • র২হ | ০৯ জানুয়ারি ২০১৯ ১২:০৭403732
  • এদিকে এনআরসি অ্যামেন্ডমেন্ট বিরোধী বিক্ষোভে আগরতলায় গুলি চলেছে শুনলাম, ইন্টারনেট বন্ধ।
  • dc | ০৯ জানুয়ারি ২০১৯ ১২:০৪403731
  • বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার একটা ফটো দেখলাম, সেটায় অনুষ্কার জিনসটা একেবারে ছিঁড়ে ফুটিফাটা অবস্থা! এরকম ছেঁড়া প্যান্ট লোকে যে কেন পরে কে জানে।
  • sm | ০৯ জানুয়ারি ২০১৯ ১১:২৫403730
  • রেসিজম আর কাস্টইজম কে গুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে। ভারতে যেটা আছে সেটা কাস্টইজম।ইউরোপ ও আমেরিকায় রেসিজম। দুটো সিস্টেম এর প্রতিফলন কিন্তু সমাজে অনেকটা একই।ডেফিনিশন আলাদা।
    সে যাকগে।ভারতে দ্বন্দ্ব মূলতঃ আপার কাস্ট বনাম লোয়ার কাস্ট ও কাস্ট হীন দের মধ্যে।আপার কাস্ট এর মধ্যে বামুন,কায়েত সবাই পড়ে।একা বামুন কে দোষ দিয়ে লাভ নেই।
    কথা হচ্ছে কোটা সিস্টেম চালু রেখে এই কাস্টইজম কতটা রোখা গেছে?
    ইকনোমিক আপলিফটমেন্ট কস্টিজমকে দুর্বল করতে পারে কি না?
  • সাহায্য দরকার | ০৯ জানুয়ারি ২০১৯ ১১:১৮403729
  • অপেক্ষাকৃত উচ্চতায় (৩০০০-৮০০০) যাঁরা বাস করেন, ইউভি এক্সপোজার জনিত কারণে তাঁদের স্কিন ক্যান্সার/রেটিনাল ডিজেনারেশনজনিত সমস্যা কী বেশি? কোনো মেডিক্যাল স্ট্যাট পাওয়া যাবে? লুরুর কেস কী?

    (অবশ্য চামড়ায় মেলানিন ডেনসিটি কতটুকু ও বছরে কতোদিন তাঁরা আউটডোরে কাজ করেন, ক্লাউড/ফগ কাভার কীরকম সেসবও রিলেভেন্ট। আপাতত কোনো স্ট্যাট পেলেই চলবে)
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১৯ ১০:২৯403728
  • আমার ব্লগ অ্যাক্সেস গায়েব হয়ে গেছে। আর কি কারও হল?
  • Ekak | ০৯ জানুয়ারি ২০১৯ ০৯:৪৭403727
  • সরকার এখন সব চেপে রেখে পাবলিককে লোভ দেখিয়ে যদ্দুর টানার টানবে :)
  • | ০৯ জানুয়ারি ২০১৯ ০৯:৪৪403726
  • ২০১১ কাস্ট সেন্সাসের রিপোর্ট এখনও বেরোয় নি। সরকার চেপে চেপেই রাখছে।
  • Ekak | ০৯ জানুয়ারি ২০১৯ ০৯:৩৬403725
  • রেশিয়াল স্ট্রাগল সারা দুনিয়াতেই কম বেশি আছে। সেটাকে আটকানোর জন্যে রেসিয়াল প্রোফাইলিং এর এগেইনস্ট এ কড়া আইন ও তার ইমপ্লিমেন্টেশন দরকার ছিল। এদেশে ইচ্ছে করে রেস্ হিসেবে রেকগনাইস না করে কাস্ট হিসেবে করা হয়েছে যাতে একটা করে দল ধরে ধরে ভোটের মাখন তুলে আনা যায়।

    "কেন কাস্ট বেসড কোটা দরকার " এই তর্কে সবাই লম্বা লাইন দিয়ে যে যে অপ্রেশনের উদাহরণ গুলো দেন ওগুলো সবকটা রেশিয়াল অপ্রেশন। স্কুলে ভর্তি করার পরেও উঁচু জাতের বাচ্চারা নিচু জাতের বাচ্চাদের হাতে ছোয়াঁ জল খায়না। এর প্রতিরোধ কীভাবে কাস্ট বেসড রিজার্ভেশন করে আসবে ? এটাতো রেশিয়াল ক্রাইম। এইট্টি পার্সেন্ট বাচ্চাকে কোটায় ঢোকালেও বামুনের বাচ্চাগুলো বদামো ছাড়বে না। একে আইন করে পেছনে রুলের গুঁতো দিয়ে ঠিক করতে হবে।

    কাস্ট বেসড রিজার্ভেশনের পক্ষে এবং বিপক্ষে লড়াই এর যুক্তিগুলো একচুয়ালি একটা অর্ধসত্য বাক্যকে, জোরাজুরি করে পুরো ঠিক বা পুরো ভুল প্রমানের ছেলেমানুষি তর্ক। সব শালার ভোটের স্বার্থ ঘা খাবে সেন্টেন্স টাকে ফান্ডামেন্টালি চেঞ্জ করতে। মাঝখান থেকে বিজেপি দুই ঝগড়ুটে বেড়ালকে বোকা বানানোর উদ্দেশ্যে বাঁদরের রুটি ভাগে নেবেছে।
  • amit | ০৯ জানুয়ারি ২০১৯ ০৯:২৩403724
  • কাস্ট সিস্টেম টাই ভারতীয় সমাজের একটা ক্যান্সার। রেসেরভেশন এর ইনিশিয়াল অবজেক্টিভ ছিল যদি সুপ্রেসেড কাস্ট দের কিছুটা সোশ্যাল উপলিফ্টমেন্ট করা যায় যাতে ধীরে ধীরে এই কাস্ট সিস্টেম টাই ইররেলেভান্ট হয়ে যায়। তাই এটা শুরুতে ১০ বছরের জন্য ছিল। সেটাতে কাজ হয়নি, হবার কথাও নয়, কারণ ক্যান্সার এ ব্যান্ড এইড লাগিয়ে সারানো যায়না, আমাদের ভোটব্যাংক বেসড পলিটিক্স সেই সুযোগে মাথায় চেপে বসেছে। দিনে দিনে ক্যান্সার বেড়েছে আর আরো ব্যান্ড এইড লাগানো হয়েছে।

    আর এই উচ্চবর্ণের জন্য নতুন আলাদা রেসেরভেশন করে সেই ক্যান্সার কে একেবারে ৩র্ড স্টেজ এ নিয়ে যাওয়া হচ্ছে। এর পরে আর কোনো ট্রিটমেন্ট কাজে আসবে না।

    এই লেখাটা থাক এখানে:

    https://scroll.in/article/908694/upper-caste-quota-124th-amendment-attacks-very-core-of-equality-of-all-citizens-under-constitution
  • sm | ০৯ জানুয়ারি ২০১৯ ০৯:০২403723
  • রিজার্ভেশন সংক্রান্ত বিল লোকসভায় কোন বিরোধিতার সম্মুখীন হয় নি।
    রাজ্যসভা তেও হবে বলে মনে হয় না।কারণ সরাসরি বিরোধিতা কোন দল ই চাইছে না।
    ইদিকে,ওবিসি,এস সি,এসটি সব কিছুরই পার্সেন্টেজ বাড়ানোর দাবি জোরালো হচ্ছে।
    যুক্তিতে বলা হচ্ছে, উচ্চ বর্ণের কোটা রাখতে যদি সুপ্রিম কোর্টের 50 শতাংশের লক্ষণ রেখা পেরিয়ে যেতেই হয়,তাহলে আর ও বেশি কোটা হবে নাই বা কেন?
    ঠিক কথা। লজিকে দম আছে।
    আধা গ্লাস এর থেকে পুরো জল ভর্তি গ্লাস থেকে পান করাই ভালো।
  • sm | ০৯ জানুয়ারি ২০১৯ ০৮:৫৫403722
  • কি জন্য বন্ধ হচ্ছে,সেটাই ভালো করে জানা গেল না। হানু জানতে পারে।
    তবে কালকে স্কুলবাস আক্রান্ত হয়েছে, খবরে দেখালাম।
    আজকে ওনারা বোধ হয় নিখাদ ছুটির মুডে আছেন।
  • dd | ০৯ জানুয়ারি ২০১৯ ০৮:২৫403721
  • লুরুর খপোর জানাচ্ছি সকাল সকাল।

    আজকের বন্ধ, বোধয় ফিজজল আউট করে গ্যাছে। স্কুল বাস চলছে। অটো আর বাসও।

    তবে লুরুর পক্ষে এটাই বিরাট।

    না হলে এর আগে যে খান কতক বন্ধ হয়েছিলো - সেই নটা টু ছটা - সেগুলোতে তো লাঞ্চের পরেই দোকান পাট খুলে যেতো। অটো,বাসও রাস্তায় বেরিয়ে পড়তো।
  • amit | ০৯ জানুয়ারি ২০১৯ ০৮:২২403720
  • মোদির দল যেভাবে যাওয়ার আগে সব ঘেটে দিয়ে যাচ্ছে, উচ্চবর্ণের রেসেরভেশন হোক বা NRC বা রিসার্ভ ব্যাঙ্ক, এর পরে যেই আসুক, কঠিন সময়ের এর মধ্যে দিয়ে যাবে। আর এরা ফিরে এলে তো হয়েই গেলো।
  • Atoz | ০৯ জানুয়ারি ২০১৯ ০৬:৩১403718
  • ওএমজি ঃ-)
  • tania | ০৯ জানুয়ারি ২০১৯ ০৬:১৬403717
  • সব কিছু কুকি কাটারে ফেললে হবে? :-)
    পি সি হোল ফোটো ক্রেডিট আর ডাব্লু সি ওয়েলকাম

    ঃ-)
  • Atoz | ০৯ জানুয়ারি ২০১৯ ০৪:২৮403716
  • ডাব্লু সি সবচেয়ে ভালো, হু কেয়ার্স? ঃ-)
  • Atoz | ০৯ জানুয়ারি ২০১৯ ০৪:২১403715
  • পিসি হল পার্সোনাল কেয়ার ঃ-)
  • Tim | ০৯ জানুয়ারি ২০১৯ ০৪:১৫403714
  • হ্যাঁ টিসি হলো টেক কেয়ার। ডিসি হলো ডে কেয়ার। এইরকম সব।
  • Atoz | ০৯ জানুয়ারি ২০১৯ ০২:২৯403713
  • টিসি টেক কেয়ার? ওহ্হ্হ্হ। ঃ-)
    থ্যাংক ইউ, ডিডি। ঃ-)
  • pi | ০৯ জানুয়ারি ২০১৯ ০০:০৩403712
  • কাল কঙ্গ তিনো বাম সবাই বিরোধিতা করছে। কিন্তু কে এ অমুসলিম ক্লজের জন্য আর কে ছ' বছর ক্লজের জন্য, ক্লিয়ার না।

    ওদিকে আসাম, ত্রিপুরা, আমাদের দুই জায়গাই জ্বলছে। বাস দোকান জ্বালানো ভাঙ্গা।
    ত্রিপুরায় লোকে ভেবেছিল এই বনধের জন্য, পরে বুঝলাম এন ই স্টুডেন্ট্স আসো এর উত্তরপুব বনধের জন্য।
    কালও শুনছি চাক্কা বনধ। সেটা কাদের ডাকে, এদেরি না বামেদেরটা, বুঝছিনা, কিন্তু হবে, বুঝছি।
  • | ০৮ জানুয়ারি ২০১৯ ২৩:৪৭403711
  • https://www.anandabazar.com/national/bill-to-give-citizenship-to-non-muslim-immigrants-passed-by-lok-sabha-dgtl-1.929100 লোকসভায় বাম রা বিরোধিতা করেছেন শোনা গেল, রাজ‍্যসভা টিভি দেখতে হবে। এমনি তে পেরিফেরাল স্টেট এ বামদের ভূমিকা রাষ্ট্রের সঙ্গে বক্তব্যের পারথক‍্য একটু হেজি ও কম। গঠনমূলক কিন্তু যথেষ্ট সাহসী সমালোচনা মূলক না, ডিফেন্স ইভ। ব্রাইট এক্সেপশন আছে যদিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত