এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পোচন্ড | ১০ জানুয়ারি ২০১৯ ২১:২২403770
  • উতপেতে পাবলিক। চেনা নেই শোনা নেই মেসেজ করে বই কিনতে বলে। <:-X>
  • S | ১০ জানুয়ারি ২০১৯ ২০:৩৪403769
  • আমার তো মনে হচ্ছে যে এটা মোদির পলিটিকাল ব্লান্ডার হলো। বিরোধিরা তো বাকি দিনগুলোতে পার্লামেন্ট চলতেই দেবে না।
  • Izhikevich | ১০ জানুয়ারি ২০১৯ ১৮:৩৯403768
  • বেনারসে যা ঘোরার এই বছরেই ঘুরে নিন। কচৌরি গলি থেকে শুরু করে কুঞ্জু সাউয়ের পেঁড়ার দোকান কিছুই আর থাকবে না।
  • dc | ১০ জানুয়ারি ২০১৯ ১৮:২৭403767
  • অর্জুনবাবু, যে জায়গাগুলোর কথা বললেন সেগুলো অবশ্যই যারা যাচ্ছে তাদের বলবো। যদিও আমার শশুরমশাই নাকি আগেও দুয়েকবার বেনারস গেছেন এবং দাবী করেছেন বেনারসের অলিগলিও নাকি ওনার মুখস্থ।

    গুলেরিয়া কোঠি হোটেলে ফোন করেছিলাম, কথা বলে খুব একটা ভরসা পেলাম না। অন্য একটা হোটেলের খোঁজ পেলাম, Suryauday Haveli নাম, এটাও নাকি কোন একটা ঘাটের খুব কাছে। দেখা যাক। "বেনারসের লোকজন মোদীর ওপর হেভি খাপ্পা" - এটা মাকে বলেছি, শুনে মা ভারী খুশী হয়েছে।

    Izhikevich কেও ধন্যবাদ। বুঝতে পারছি যে সিঁড়ি না বেয়ে ঘাটগুলোয় ঘোরা যাবেনা। দেখা যাক, যারা যাচ্ছে তারা বুঝেশুনে ঘুরলেই হলো ঃ)
  • b | ১০ জানুয়ারি ২০১৯ ১৮:২৬403766
  • একমাত্র নিজেকে ছাড়া পৃথিবীর সব কিছুর উপরেই রাগ আছে।
  • l; | ১০ জানুয়ারি ২০১৯ ১৭:৪৩403765
  • মলয়ের (রাচৌ) কী খুব রাগ আছে বামপন্থীদের প্রতি?
  • Izhikevich | ১০ জানুয়ারি ২০১৯ ১৩:২২403764
  • ঘাটের কাছে শস্তায় পুষ্টিকর থাকার জায়গা হল অলকা (মীর ঘাট)। এদেরই আরেকটা হোটেল আছে পাশে - গণপতি, তবে সেখানে বিদেশি হিপিদের ভীড়। মীর ঘাট থেকে মন্দির আর দশাশ্বমেধ দুটোই কাছে। তবে ঘাটের কাছে হোটেল মানে গির্জাঘর থেকে মালপত্তর নিয়ে হেঁটে যেতে হবে।

    তবে ঘাটের কাছে থাকলেও অন্যান্য ঘাট ঘুরতে চাইলে সিঁড়ি এড়ানোর উপায় নেই।
  • অর্জুন অভিষেক | ১০ জানুয়ারি ২০১৯ ১২:৫৩403763
  • @dc আমার মার ৬৬ বছর বয়েস, হাঁটুর অবস্থা ভাল না। দোতলা হোটেলে উঠতে নামতে খুব কষ্ট হয়েছে। জোর করে দুদিন ঘাটে নিয়ে গেছি। বেনারসে এইটা খুব সমস্যার। বড্ড উঠতে, নামতে হয়। বাবার প্রায় ৭৪, কিন্তু এখন পাখির মত উড়ে বেড়ান। পঞ্চগঙ্গা ঘাটের সিঁড়ি বেয়ে আলমগীর মস্ক অবধি দিব্যি উঠে গেলেন। বেনারসের সবচেয়ে খাঁড়াই সিঁড়ি, একদম মইয়ে ওঠার মত।

    আরও দুটি থাকবার জায়গার সন্ধান দিলাম, Palace on steps রাণা মহল ঘাটে আর যোগিনী ঘাটে Sita Guest house দুটিতেই লিফট হয়েছে কিছুদিন হল।

    পঞ্চগঙ্গা ঘাট থেকে আলমগীর মস্কটা মিস করবেন না। গঙ্গার অমন ম্যাগনিফিসেন্ট ভিউ আর নেই। আমার বেনারস তিনবার হয়ে গেল, কিন্তু ওটায় এই প্রথম গেলাম।

    বাই-দ্য-ওয়ে বেনারসের লোকজন মোদীর ওপর হেভি খাপ্পা। সেটা বেশ উপভোগ্য।
  • Izhikevich | ১০ জানুয়ারি ২০১৯ ১২:৪০403762
  • হতে পারে। নিউক্যাসলে ওর অনেক গল্প ছিলোঃ-(
  • | ১০ জানুয়ারি ২০১৯ ১২:৩৯403761
  • আমি ওকে গ্লোবসিনে পড়িয়েছিলাম তো। তুমি সব ভুলে যাও! ওর সেই গ্লোবসিনে ক্যাম্পাস ইন্টারভিউতে আসার গল্প আমি ভাটিয়ালির আদিযুগে, যখন সব বেশ ঘরোয়া ছিল, তখন লিখেছিলাম। তুমিও দুই একটা গল্প যোগ করেছিলে।
  • Izhikevich | ১০ জানুয়ারি ২০১৯ ১২:১৪403760
  • আমার মনে হচ্ছিলো সৈকত চেনে, কারণ যতদূর মনে পড়ছে কথায়বার্তায় সৈকতের কথা বলেছে একাধিকবার। তুমি চেনো জানতাম না।
  • Izhikevich | ১০ জানুয়ারি ২০১৯ ১২:১১403759
  • হ্যাঁ, সেই।
  • | ১০ জানুয়ারি ২০১৯ ১২:০২403758
  • ওহ নোওও!! এ আমাদের সেই পূষণ না? ও সৈকত?
  • dc | ১০ জানুয়ারি ২০১৯ ১০:৫৬403756
  • নিশ্চয়ই দেবো।
  • de | ১০ জানুয়ারি ২০১৯ ১০:৫১403755
  • বাংলার এই ট্রেন্ডটা সাংঘাতিক - বামেদের উদ্যোগের অভাব আর মমতা এন্ড কোংয়ের বিরূদ্ধে অসন্তোষ বিজেপির লোকবল বৃদ্ধিতে সাহায্য করছে -
  • | ১০ জানুয়ারি ২০১৯ ১০:৪৯403754
  • হ্যাঁ মুলোরা লাইন দিয়ে তৃণভোজী হচ্ছে।
  • de | ১০ জানুয়ারি ২০১৯ ১০:৪৮403753
  • ডিসি - খুঁজে পেলে লিখে দিয়েন এখানেও - আমারো একটা বেনারস ট্রিপ করার প্ল্যান বাবা-মাকে নিয়ে - একজনের হাঁটু অন্যজনের কোমর চলে না - ঘাটের কাছে থাকতে হবে আমাকেও -
  • b | ১০ জানুয়ারি ২০১৯ ১০:২৮403752
  • খাদ্য থেকে ভক্ষক হলেন বাঙলার দুই এম পি।
  • dc | ১০ জানুয়ারি ২০১৯ ০৮:১৯403751
  • অর্জুনবাবুকে ধন্যবাদ। গুলেরিয়া কোঠি হোটেলটার লোকেশানও দেখছি ভালো। চার-পাঁচ জন বুড়োবুড়ি যাবে, আর কেউই বেশী ঘোরাঘুরি করতে পারে না - কারুর হাঁটু কাঁপে তো কারুর হার্টের অসুখ। সেইজন্য একটা ভালো সার্ভিসওলা হোটেল খুঁজছি। এদের সাথে কথা বলে দেখি।
  • pi | ১০ জানুয়ারি ২০১৯ ০০:২৪403750
  • এটা ভালই লাগল।

    I learn from my grandmother, I learn from my father and I learn from Modi Ji. I am an open system, I listen. There are people who have taught me a lot but in general I learn a lot from my opponents and friends. When your opponent says something, the natural reaction is anger and then when you have anger, you don’t listen to what they are saying. So, what I do is remove the anger. Then I listen and I say ok, that’s interesting, there is some truth to what he is saying. Mr Narendra Modi has a lot of anger and a lot of what he says about me comes from that anger. But there are certain things that he says which I listen to.

    For example, the frame he uses against my family… there is an element of that frame which is hatred and anger. And there is another element that says ‘look, you come from a position where you have had certain advantages’ and it’s true! I have to take into account that truth, I can’t deny the fact that my family was in politics. But what Mr Narendra Modi doesn’t see is the pain that has come, the violence that has come, the lessons I have learnt. You are handed cards and in every card has two sides. Mr Modi has certain disadvantages and advantages. [Modi] doesn’t talk to me. He meets and says in monosyllables… he will say ‘hello’. The biggest gift that Mr Modi has given me is that I listen now, I listen very deeply.
  • অর্জুন অভিষেক | ০৯ জানুয়ারি ২০১৯ ২৩:৪১403749
  • @dc পুরনো কমেন্টে দেখলাম বেনারসের ঘাটের কাছে আপনি থাকবার জায়গা খুঁজেছেন। আমি বাবা-মাকে নিয়ে নভেম্বরের শেষে, ডিসেম্বরের প্রথমে ৬ দিনের জন্যে বেনারস গিয়েছিলাম। ঘাটের পাশেই থাকব ভেবেছিলাম। কিন্তু ঘাটের ধারের থাকবার জায়গাগুলির ভাড়া বড্ড বেশী। আমরা ছিলাম সোনারপুরার একটি হোটেলে। পুরনো উত্তরপ্রদেশীয় হাভেলী ধাঁচের বাড়ি। জায়গাটা ইন্টারেস্টিং।
    সামনেই একটি অপূর্ব শ্বেত মসজিদ ও পিছনে উত্তরপ্রদেশের ঠাকুরদের কোঠি বাড়ি। কেদার ঘাট ও হরিশচন্দ্র ঘাট দুটি হাঁটা পথে।

    এই ভ্রমণটা মনপ্রাণে উপভোগ করেছি।

    দশাশ্মমেধ ঘাট পেরিয়ে গুলেরিয়া ঘাটে গুলেরিয়া কোঠি নামে একটি হোটেল আছে। ভাড়া জানিনা। বেশীই হবে। ওদের ডাইনিং হলটি ঘাটের ওপর।

    তবে অসি ঘাট থেকে কেদার ঘাট- এই পথটি থাকবার পক্ষে আদর্শ।
  • দু | ০৯ জানুয়ারি ২০১৯ ২৩:৩৪403748
  • শুরু হিসেবে আমরা উঁচু নীচু কাস্ট এর বিশেষণ হিসেবে লেখাটা বন্ধ করতে এবং করাতে পারি।
  • অর্জুন অভিষেক | ০৯ জানুয়ারি ২০১৯ ২০:২৮403747
  • শ্রীক্ষেত্রের শ্রেষ্ঠ মিষ্টান্ন চকেটা। আমরা গেলে প্রথম দিন মহাপ্রসাদ খাই। এত উৎকৃষ্ট নিরামিষ খাবার আর কোথাও খাইনি।

    পরেরদিন গুলো আমাদের পাণ্ডা শৃঙ্গারীদের বাড়ি থেকে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়। পুরীর গজাও অসাধারণ তবে মন্দিরের আশে পাশের দোকানগুলোর। আরেকটা মিষ্টি আছে খয়েরী রঙের। বিস্কুটের মত দেখতে। কি ভাল যে খেতে।
  • de | ০৯ জানুয়ারি ২০১৯ ১৮:৪০403746
  • উফ্‌ কি খিদে পেয়ে গ্যালো - আরো মিনিট পনেরো থাকতে হবে -
  • b | ০৯ জানুয়ারি ২০১৯ ১৭:৫১403745
  • আর পুরীতে যদি আশ্বিন মাসে যান, দক্ষিণাকালী মন্দিরে মাছ ভোগ দেওয়া হয়। সে নাকি স্বর্গসমান জিনিস।
  • b | ০৯ জানুয়ারি ২০১৯ ১৭:৪৬403744
  • আচ্চা, পুরীতে গিয়ে এবার দেদার মিষ্টি সাঁটিয়ে এলাম। না না, খাজা বা ছানাপোড়া নয়, ওগুলো ধর্তব্যের মধ্যে পড়ে না। রসমালাইয়ের একটা রাস্টিক ভার্শন পেস্তা বা সুগন্ধী ছাড়া (ক্ষীর-অ সাগর-অ), ছেনাঝিল্লি (ছানার জিলিপি আর পান্তুয়ার মাঝামাঝি), মিল্ক কেক (দিল্লির কিটকিটে মিষ্টি অখাদ্য গুলো নয়), ক্ষীরা (ছানার পায়েস), আর মন্দিরের মালপোয়া। শেষেরটা অবশ্য দামী পড়ে গ্যালো একটু।

    বড়শঙ্খ এরিয়াতে সেনাপতি সুইট্স বাদে, সব রাস্তার খুপরি খুপরি দোকান। মন্দিরের সাউথ গেটের কাছে যে চৌরাস্তা আছে, হরিচন্ডি সহি-র গলি, এমনকি স্বর্গদ্বার রোড দিয়ে গেলে মন্দিরের কাছে।

    ভয়ানক লোভ হয়েছিলো সরকারী ভাঙের দোকান থেকে ভাঙ কিনবার। ১০০০ টাকা কিলো। কিন্তু পরে ভাবলাম, কি জানি, ট্রেনে ধরে যদি। পলিতকেশ সরকারী কর্মচারী মাদকপাচারের দায়ে গ্রেপ্তার, এ জাতীয় হেডলাইন চোখের সামনে ভেসে উঠতে নিরত হলাম।
  • Izhikevich | ০৯ জানুয়ারি ২০১৯ ১৬:০৫403743
  • ডটডটবাবু বা "যাকগে, সবাই তো চেনে" - এত জানেন আর এটুকু জানেন না যে সংবাদমাধ্যম এমার্জেন্সী সার্ভিসের মধ্যে পড়ে, এবং সেই জন্যে কোনো বনধেই কাগজ বন্ধ হয় না? আইটি সেল এই বেসিক জিনিসগুলোও শেখায় না? ইস্‌।
  • অর্জুন অভিষেক | ০৯ জানুয়ারি ২০১৯ ১৫:২৬403742
  • *যেই
  • অর্জুন অভিষেক | ০৯ জানুয়ারি ২০১৯ ১৫:২৫403741
  • অনুষকার ছবিটা দেখিনি। তবে ভালো লাগেনা মানে ভালো' লাগেনা সে সেই পরুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত