এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৬:৫৮403800
  • ত্রিপুরায় বামপন্থী রা সংস্কৃতি ফ্রন্টে কোন কাজ ই করে নি দেখছি, আবাপর সাড়ে বত্রিশ ভাজা কে অপসংস্কৃতি হিসেবে শেখায় নি, বেশ গোল মত দূর পেরিফেরি তে আদিবাসী অধ্যুষিত বর্মা বর্ডারে আহা বাঙালি নাগরিক সংস্কৃতির প্রতিনিধি করে দিয়েছে। ভালো ডিস্ট্রিবিউশন থাগলে কত কি হয় ঃ-))))))) ত্রিপুরার বাঙালি দের মধ্যে নকু বা বিশুদ্ধ সাহিত্য লিটল ম্যাগ পন্থীরা ছিলেন না? তাই কখনো হয়। নাকি তোদের পরিবার বাঙালি এবং সিপিএম ছিলি বলে নকু লিটল ম্যাগ ও বাড়িতে উঠতো না ঃ-)))


    এরকম হওয়া কিন্তু আমাদের দেশের বিচিত্র সেকটারিয়ান লেফ্ট এর ইতিহাসে খুব ই সম্ভব ঃ-)))

    আমি সিরিয়াসলি বলছি, এটা কিন্তু খুব কমন। আমার বাড়িতে যেমন, প্রচুর রণদিভে আর সুন্দরাইয়া র লেখা বুকলেট, কিছু এক দিকে পিসি যোশী অন্য দিকে নাম্বুদিরি আর মুজফ্ফর আহমেদ, কিন্তু ধর ভবানী সেন বা ইন্দ্রজিত গুপ্ত র লিফলেট বুকলেট নাই। লেনিন যত আছে, মাও তত নাই, কিন্তু হো চি আছে কিছুটা। আবার স্তালিন কিন্তু কম। কিন্তু একেবারে অ্যাবসেন্ট হল নকু পত্র পত্রিকা, লোকাল ছাড়া কিসু নাই। আমি নকু সাহিত্য বা রাজনীতি পড়তে গেলে ছোটো কাকু দের বাড়ি যেতাম, নেহরু বা পিসি যোশী বা সুধী প্রধান পড়তে গেলে জেঠু র বাড়ি যেতাম। আর এক্ষন পড়তে গেলে স্যার দের বাড়ি যেতাম, অনুষ্টুপ পড়তাম আবার এক অ্যান্থ্রোপোলোজিস্ট এর বাড়িতে। পড়া হল লাইফে দু লাইন, সাইকেল চালানো হল ২০০ কিমি, কৌরব আর সৎঅ সাহিত্য পড়তে গেলে তো ট্রেনে করে কলকাতা ছাড়া উপায় নাই, আমি বীরভুমে মহৎ সাহিত্য খুঁজে পাবার আগে ওখানে মহৎ সাহিত্য ছিল না বললেই চলে ঃ-)))
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৬:৪০403799
  • জুল ভার্ন এর ক্যাপ্টেন নেমো র রোলে কাদের খান করেছে এটা জানতাম না ঃ-))) কে বলে বলিউডে মহত সাহিত্য লুকিয়ে নেই ঃ-)

  • র২হ | ১১ জানুয়ারি ২০১৯ ১৬:০১403798
  • পরিন্দা আমার দেখা প্রথম আধুনিক হিন্দী সিনেমা।

    মানে সেরকম না, বাড়িতে তো অপসংস্কৃতি ঢুকতে পেতো না, আর রোব্বার ডিডিওয়ানে মিনিমাম তিরিশ বছরের পুরনো সিনেমা দেখাতে (তাও দেখার অনুমতি ছিলনা), তো সেই বাজারে পাখোয়াজ কাজিনদের বদান্যতায় ভিডিও ক্যাসেটে(দুই নং) ঝিরিঝিরি কাঁপাকাঁপা পরিন্দা দেখেছিলাম।

    কিন্তু এত কষ্ট করেও অপসংস্কৃতি আটকানো যায়নি - সেই আর্লি আশির দশকের মফস্বলে আমরা জানতাম না যে আবাপর সাময়িকীগুলিকে আমরা সংস্কৃতির পরাকাষ্ঠা ভাবি সেগুলি আসলে ঘোরতর অপ।

    অন্যদিকে হনুদার বলা টুকরোগুলি খুব মজাদার - আমি এইসব অ্যাবসার্ডের জন্যেই সিনেমা দেখি। আমার কি একটা তত্ত্ব ছিল (নিজের তত্ত্বগুলি নিজে ভুলে যাই বলেই জীবনে কিছু হলোনা) যে সিনেমা কখনো খারাপ হয়না, বা সিনেমা জিনিসটা ভালোমন্দের অতীত।
    এক সুদূর অতীতে ড.পাকড়াশির সঙ্গে আমার সাক্ষাত হয়েছিল (একমাত্র সাক্ষাত), এবং কয়েকপাত্র মদ্যপানের পর আমরা এই বিষয়ে একটা ঐকমত্যেও পৌঁথেছিলাম।
  • dc | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:৫৪403797
  • কাদের খান তো ভিলেনের রোলও অনেক করেছে! খ দা পারভারিশ দেখেননি? সেটায় কাদের খানের নাম ছিলো সুপ্রিমো, একটা সাবমেরিনের মধ্যে থাকতো।
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:৪৯403796
  • সিনেমার থেকে সিনেমার ইন্ডাস্ট্রি ঢের বেশি মজার। কাদের খান, সবচেয়ে বেশি বেনোভোলেন্ট হিন্দু সংস্কারী বাবা যে পরিবার কে সুখী দেখতে চায়, সে নিজে কাবুলে জন্মানো মুসলমান এবং বম্বের কুর্লা অঞ্চলের নিম্নবর্গীয় দলিত দের নেতা, লে পচা। বম্বে যদি আধুনিকতার মেটাফোর হয়, হিন্দী ফিলম ওয়ার্ল্ড (হিন্দী ফিল্ম না) হল আমাদের বিচিত্র ভারতীয় সেকুলারিজম এর একটা চলতি কা নাম গাড়ি মেটাফোর ঃ-)))) অ্যাবসার্ড সব জিনিস। অঞ্চল আন রিপ্রেজেন্টেড, কিন্তু একটা তালে গোলে অম্বলে বিগার দ্যান সাম অফ দ্য পার্ট্স। খ
  • dc | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:৪৭403795
  • প্রথমটা। অনিল কাপুর আর মাধুরীকে বিয়ের রাতে খুন করেছিল।

    ওই সিনেমাটায় মাধুরীকে কি সুন্দর দেখতে ছিল, কি বলবো। উফ!
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:৪৪403794
  • পরিন্দা মানে কোন সিনেমা টা বলতো, যেটায় অনিল কাপুর আর জ্যাকি শ্রফ ভাই আর নানা পাটেকর এর দলে কাজ করে? মাধুরী কাকে যেনো বিয়ে করে বেঘোরে গুলি খেয়ে গেলো নাকি সেই যেটায় নানা পাটেকর অসংখ্য লোক কে আর্মি অফিসার হয়ে নিয়মিত কেলিয়ে বেড়ায় আর মাধুরীর একটা কমান্ডো বয়ফ্রেন্ড ছিল... খ
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:৩৮403793
  • এই যেমন জেম্স বন্ড, ব্রিজ এ আগুন লেগে গেছে, ব্রিজের উপর থেকে ঝাঁপিয়ে মোটর বোটে পড়লো বন্ড, চারিদিকে সাঁ সাঁ গুলি চলছে, কিন্তু তার মধ্যে বন্ড টাই টা ঠিক করতে ভুল্লো না, এই সম্পূর্ণ বকোয়াজ জিনিসটার তো একটা মজা আছে, দাবাং এ যেমন আছে, একজন ভিলেনের দলের লোক কে যখন ই সালমান খান মারতে যায়, তখন ই তার ফোন বেজে ওঠে, এবং কখনো মা বা কখনো গার্লফ্রেন্ড এবং তখন সে মার খায় না, বা বোরখা পরা সালমান খান যে কিনা পাকিস্তানে ঢুকে গেছে বাচ্চা মেয়ে কে বাড়ি পৌছে দেবে বলে, তাকে পাকিস্তানি সাংবাদিক নওয়াজউদ্দীন বলে ওঠে, থোদা নজাকত সে চলিয়ে না বা খুন করে পালানোর সময়ে ওয়াসেপুরে র নায়ক মনোজ তিারি বলে ম্যায় ফার্স্ট ম্যায় ফার্স্ট বলতে গিয়ে তার পাজামা আর চটি দুটৈ খুলে যায়, এই বিচিত্র অ্যাবাসার্ড জিনিস এর মজা গুলো না থাকলে এই ফিলম গুলো ও দেখা যেত না। ভ্যানিটি যত বেশি থাকবে তত বেশি চ্যাংগ্ড়ামো থাকলে মজাই লাগে ঃ-)))) ভালো সিনেমায় এসব একদম থাকে না বলে আমার পোসায় না। তবে ভাই দিল্লী সাফারি তে আমার প্রিয় অ্যাকটর গোবিন্দা দেখিয়ে দিয়েছে সে কত বড় অভিনেতা। বললে হবে। খ
  • dc | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:৩৭403792
  • সিনেমায় মারপিটটা হওয়া উচিত কবিতার মতো, যেমন জন উ দেখায় বা যেমন উক্সিয়া সিনেমাগুলোয় দেখায়। পরিন্দাতেও ভায়োলেন্সটা বেশ সুন্দর ছিল। এই সিংহম টিংহম সিনেমাগুলোতে সেসব নেই, একেবারেই গোদা ব্যপার।
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:৩১403791
  • তোমার মনে আছে ? অ্যাটস খুব রেগে গেছিল এক বার। কিন্তু সেটা সামনে না ভাটে ভুলে গেছি, আর ইমরান ও বেশ খচে গেছিল;-)))))) খ
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:২৯403790
  • আসলে আমার সিনেমার কোন শিক্ষা ই হয় নি। বাফ রা বিচলিত বোধ করবেন না। সিনেমা জিনিসটা কে আমার সময় ও পয়হা নষ্ট বলে বোধ হয় ঃ-)

  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:২৭403789
  • আবার কি! :-))))
  • Izhikevich | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:২০403788
  • অক্ষদার সামনে সেদিন এইটা বলেছিলে বলে অক্ষদা গাঁট্টা মেরেছিলো না?
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:১৭403787
  • কিন্তু এইবার একটা কথা আছে, উদুম ক্যালাকেলি র বদলে, বা যে সময়ে একটা হেলিকপ্টার থেকে নায়কের ঝাঁপানোর কথা, বা যখন সম্পূর্ণ অকারণে একটা আইটেম সং হবার কথা, তখন যদি কোন অঙ্গনওয়াডি ওয়ার্কার বা ভালো বিডিও আর সৎঅ স্কুল শিক্ষক এসে স্ক্রীনে জ্ঞান দেয়, আমার মাইরি পোসাবে কিনা নট শিয়োর, এমনিতেই নিয়মিত মন ছোঁয়ায় জেরবার, তার উপরে জেবনে অ্যাবসার্ড ক্যালাকেলি উঠে গেলে কি করব, হলে আড়াই ঘন্টার ফিল্মে তো অন্তত মিনিট দশেক জাগতে হবে রে বাবা, ভালো ছবি তে আমার কোন ইন্টারেস্ট নাই, সিনেমা জিনিস্টাই ধুর ঃ-))))))))))))))
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৫:০৯403786
  • আগে ইন্দিরা গান্ধীর রাষ্ট্র লাস্ট সীনে বলতো, তুম কো কানুনকে হাওআলে করতা হুঁ, অথবা বলত, অগর ইয়ে উর্দি নহি হোতা, তার পরে গেঞ্জী পরে ক্যালাতো। তার পরে পুলিশ যখন ভিলেনের সাইডে চলে গেল, তখন নানা পাটেকর ও এলো, আবার দ্রোহকাল আর ইত্যাদি র মত ভালো পুলিশ খারাপ পুলিশ একটা হল, আমেরিকার মত। এখন সিংঘম হয়েছে। আমার মনে হয়, সিংঘম আর দাবাং এর সিগনিফিকান্ট ডিফারেন্স হল, সিংঘম এ স্পেসিফিক হিন্দু সেনার চিহ্ন ব্যবহার, দাবাং এ স্যাংক্টিটি কম, থানার মধ্যে মাল খেয়ে নাচ, আইটেম সং, অল্প সল্প তোলাবাজীর টাকা ঝাড়া সব ই অ্যালাউড। এনকাউন্টার কে খুল্লম খুল্লা সমর্থন করা হয়েছে অবশ্য ওয়েডনেসডে সিনেমা তেও, তবে তাতে আরেকটু কমন ম্যান অ্যাংগল ছিল, ওরকম ভয়ানক সিনেমা (সম্ভবত নাসীর এর অভিনয় এর জন্য) খুব কম হয়েছে। খ

    ভারতবর্ষ রাষ্ট্র বা স্টেট আইডিওলোজি হিন্দী সিনেমা তে কি বিচিত্র ভাবে আছে, তাই নিয়ে ভারতের ফিলম স্টাডিজ এ ভালো-ই কাজ হয়েছে, আজকাল পড়ানো টড়ানো ও হয়। মাধব প্রসাদ, হরি বাসুদেবন ইত্যাদি। তবে মনি রত্নম এর পর থেকে শুধু না, জেনেরালি ক্যামেরা আর অ্যাকশন সিনে একটা সাউথ ফিল্মের প্রভাব প্রবল হয়েছে।

    আমি অবশ্য সিনেমা কিসুই বুঝি না, আমার সব সিনেমা ই বেশ সলিড বোর লাগে আর হল অন্ধকার হলেই ঘুম পায়। আর বাড়িতে টরেন্ট ইত্যাদি পোসায় না, কষ্ট করে শিল্প দেখা পোসায় না, অতই যদি টাইম থাকবে দু ছত্র বই পত্তর পড়লেই হয়। সিনেমা এমন একটা জিনিশ, খুব বাজে মিডিওকার ট্যালেন্ট অকারণে ব্লোন আপ দ্যাখায়, তার সঙ্গে এই প্রিমিয়ার, গসিপ নিউজ প্যারাফার্নেলিয়া। এই নিয়ে খুব ই অশান্তি ;-)
  • dc | ১১ জানুয়ারি ২০১৯ ১৪:৪০403785
  • এই সিনেমাগুলো দেখিনি, তবে সানি দেওলের ঘায়েল দেখতে খুব ভাল্লেগেছিল।
  • Tim | ১১ জানুয়ারি ২০১৯ ১৩:৩৯403784
  • নানা পাটেকরের অব তক ছপ্পান মনে পড়ছে, তাও স্টোরি লাইন মনে নেই। সানি দেওলের কোন ফিলিম মনে নেই।
    যেটা (আমার কাছে) নতুন, তা হলো এই ছবিগুলোর কাটতি। বিশাল ব্যবসা করছে পরপর। পাবলিক বোর তো হচ্ছেইনা, উল্টে আরো বেশি করে দেখছে। সিংঘম বানাতে খরচ ৫৫ কোটি, রোজগার ১৫০ কোটি। মানে একশো কোটির মার্জিন। সিকুয়েলেও মার্জিন একশো কোটির মত। সিম্বা বানাতে খরচ হয়েছে ৮০ কোটি, রোজগার ৩৪৩ কোটি !
  • সিকি | ১১ জানুয়ারি ২০১৯ ১৩:২৯403783
  • অনেকদিন আগে নানা পাটেকর, সানি দেওলরাও অনস্ক্রিন এই রকমই নিদান দিতেন। খুব নতুন কিছু ট্রেন্ড নয় তো।
  • Tim | ১১ জানুয়ারি ২০১৯ ১২:৫০403782
  • এই সেদিন কি মনে হতে একবার দেখলাম বলিউডের ট্রেন্ড। তখন খেয়াল হলো পুলিশ অফিসারদের নিয়ে বেশ কটা হিট ফিল্ম হয়ে গেছে। দাবাং, সিংহম, সিম্বা। এগুলোর সিকোয়েল টিকোয়েলও আছে। সিম্বার পরের ফিলিমের ছকও তৈরী সেখানে ইতিমধ্যেই উপস্থিত গুণধর পুলিশ অফিসারদের সঙ্গে অক্ষয় কুমার যোগ দেবে। রোহিত শেট্টির সব ফিলিমই নাকি এরকম।
    এই ছবিগুলো পুলিশ ব্রুটালিটিই শুধু প্রোমোট করেনা, ফেক এনকাউন্টার আর কেস ফ্রেমিং গ্লোরিফাই করে। সিংহমের ট্রেইলার দেখছিলাম। দেখলাম সেখানে পুলিশ অফিসার "ভিলেনের" গাড়িতে বেআইনি মদের ডিব্বা তুলে, মিডিয়া ডেকে ভুয়ো নর্কোর কেসে ফাঁসিয়ে দিলো। আরেকটা অবাক দৃশ্যে দেখালো সমস্ত পুলিশ অফিসার নির্বাচিত জনপ্রতিনিধির বাড়ি গিয়ে রাতে তাকে খুন করার কথা বলছে। ফিলিমে এগুলো হচ্ছে খুউব খারাপ সব লোকের সাথে, তাই সবাই মজা করে দেখে সিটি দিচ্ছে। এই সিস্টেমই যখন আলিপুরদুয়ারের মত তাদের দিকে এসে কানের গোড়ায় দেবে তখন মজা বেরিয়ে যাবে।
  • ?? | ১১ জানুয়ারি ২০১৯ ১১:০৬403780
  • পূষন কী আবু সয়ীদ আর গৌরীর ছেলে??
  • Izhikevich | ১১ জানুয়ারি ২০১৯ ১০:২১403779
  • না, বড় কেউ নয়, সাধারণ আইটি কোম্পানির কর্মী। আজকের আনন্দবাজারে আরো কিছুটা আছে।
  • dc | ১১ জানুয়ারি ২০১৯ ১০:১৬403778
  • উরি দ্য সার্জিকাল স্ট্রাইকের ট্রেলার দেখলাম, অনেক মারপিট আছে মনে হচ্ছে। যদিও একটা রকেট লঞ্চের সিনে দেখলাম সেই পুরনো উড়ন তুবড়িই দেখিয়েছে। আর মিউজিকটা যাচ্ছেতাই। তাও টরেন্ট বেরোলে দেখবো ভাবছি।
  • kumu | ১১ জানুয়ারি ২০১৯ ০৯:৫৭403777
  • বাই এনি চান্স,পূষণ আইয়ুবের কথা হচ্ছে কি?কী হয়েছে তার?
  • aka | ১১ জানুয়ারি ২০১৯ ০৯:০২403776
  • পূষণকে আমি চিনতাম না, কিন্তু মন খারাপ হল।
  • dc | ১১ জানুয়ারি ২০১৯ ০৮:২৮403774
  • অর্জুনবাবু, আমি তো যাচ্ছিনা, তাই গাঁজা খাবার সৌভাগ্যও হবে না ঃ) ঘাট্গুলোর ব্যাপারে আর নৌকো করে গঙ্গা ঘুরে বেড়ানোর কথা যারা যাচ্ছে তাদের বলে দেবো।
  • Ishan | ১১ জানুয়ারি ২০১৯ ০১:৩৩403773
  • হ্যাঁ পূষণকে চিনতাম। চেনার থেকে অনেকটা বেশিই ছিল।
  • অর্জুন অভিষেক | ১০ জানুয়ারি ২০১৯ ২২:৫৯403772
  • বেনারসে নেমেই অটোওয়ালার সঙ্গে আমি আর মা গল্প জুড়তেই স্থানীয় মোদি বিরোধিতা নজরে এল। আমার মা তো বেজায় খুশী। মোদির বিরুদ্ধে সব অভিযোগ শুনে টুনে মা তার যতটা সম্ভব কান ভাঙাল। আমার মার ইদানিং এটা একটা প্যাশনে পরিণত হয়েছে। মোদির সম্পর্কে কেউ ভাল কিছু বললে মা তাকে সঙ্গ ত্যাগ করে। কোনো দোকানদার প্র-মোদি, মা সেই দোকান থেকে কিনবে না। বেনারসে একটা দোকানে খুব সুন্দর গায়ের চাদর পাওয়া যাচ্ছিল, দোকানদার মোদির নামে ভাল বলতেই মা সিধান্ত বদলাল। বাবাকে যারপরনাই বিপদে পড়তে হচ্ছে।

    তবে পুরো বেনারসে একটা বেশ ওপেন অ্যান্টি মোদি বিক্ষোভ রয়েছে এবং মজার তারা সবাই হিন্দু।মোদি ম্যাজিক সুপার ফ্লপ। বর্তমান cheap minister কে সবাই মোদির অ্যাজেন্ট ছাড়া কিছুই ভাবেনা।

    @Izhikevich একদম ঠিক বলেছেন। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বেনারসের অনেক গলি। ললিতা ঘাট থেকে বিশ্বনাথ মন্দির যাবার পথে দেখলাম পুরো ভাঙা পড়েছে গলির পর গলি। বেশ কিছু মন্দিরও। ঐ মহল্লাটার আবহাওয়া তাই কমবেশী টেনস। শুনলাম হরতাল হয়েছিল কিন্তু পুলিশ এসে হুমকী দিয়ে বন্ধ করিয়েছে। মহল্লার সবার ক্ষোভ এই কালাপাহাড়ি কাজ ন্যাশনল মিডিয়া কেন কভার করেনি!
  • অর্জুন অভিষেক | ১০ জানুয়ারি ২০১৯ ২২:৪০403771
  • @ ডি সি, বেনারসের খুব রসের জায়গা, ওখানে আমোদ পাবার অজস্র রসদ। তার একটা হল দুর্দান্ত খাওয়া- দাওয়া। তবে বয়েস বেশী হলে খুব মুশকিল। গলিতে হাঁটতেই হবে এবং ঘাটে গেলে সিঁড়ি ভাঙতে হবে। তাই গঙ্গা মুখো একটু বারান্দা ওয়ালা ঘর ভাল লাগবে। দু একবার নামতে পারলে নৌকো করে গঙ্গা ভ্রমণটাও খুব উপাদেয়। নৌকাবাহীরা খুব যত্ন করে খাতির করে বসিয়ে গল্প করতে করতে বেড়াতে নিয়ে যায়।

    বেনারসে যাবার কথা বললেই সকলে দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতির কথা বলবে। ওটা একটা সন্ধ্যাই ভাল লাগে। বেনারসে ঘাট চিনতে হলে সন্ধ্যেবেলা দশাশ্বমেধ অ্যাভয়েড করুন। অসি চৌরহা থেকে কেদার ঘাট পর্যন্ত সন্ধ্যে ৫।৩০ থেকে রাত ৯।৩০ অবধি একটা দারুণ মন ভাল করা সময় কাটানো যায়। সব ঘাটগুলো ওই সময়টা জেগে ওঠে। তার একটা অবশ্যই নানা রকমের মানুষের ভিড়। কোথাও বি এইচ ইউ'র ছাত্ররা আপকামিং ফেস্টের মহড়া দিচ্ছে, কোথাও একটা দল গলা ছেড়ে গান গাইছে, সঙ্গে কিছু বিদেশী টুরিস্ট তাদের বাদ্য যন্ত্র দিয়ে সঙ্গত করছে। একটি স্প্যানিশ গ্রুপ গিটার, ট্রমবম ও ড্রাম বাজাচ্ছে।
    আপনার কপাল ভাল হলে বিনি মাগনায় গাঁজা খেতে পারেন। আমাকে এক আগন্তুক খাইয়েছিল।

    একটি দক্ষিণী বাবার শিবিরে পরপর দুদিন মেহফিল বসল। গজল, কাজরী, ঠুমরী শুনলাম ও কত্থক দেখলাম।

    অসি ঘাটে অভিনব চিত্রকলা প্রদর্শনীও দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত