এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ জানুয়ারি ২০১৯ ১৩:২৬403920
  • চারপাশে বেশিরভাগের কথাতেই বুঝি সব তীব্র, বলা চলে উগ্র জাতীয়তাবাদীই। নাগরিকত্ব বিলের ঘোর বিপক্ষে, হিন্দু বান্গ্লাদেশীদের ১৯৫১ র লাইনে বিদেশি ঘোষণার্পক্ষে। অসম আমাদের, এখন এই বিলের চক্করে নানা আদিবাসীদের প্রতিবাদও এক লাইনে হওয়ায়, এখন দেখি আদিবসী নিয়েও বলতে শুনছি, ওদের কথাও তো ভাবতে হবে! ত্রিপুরার বাঙ্গালিরা কী বলছেন শুনতে হবে ঃ)
    কিছু অংশের মুসলিমদের নিয়েও সমস্যা ভালই, কথায় কথায় স্পষ্ট। খুবই বিচিত্র পরিস্থিতি।

    এমনিতে তো আসাম, ত্রিপুরা, আমাদের আশপাশই পুরো জ্বলছে, অথচ এমনি পাড়া প্রতিবেশী কলিগ বন্ধুদের সঙ্গে ওয়ান টু ওয়ানে সে আঁচ টের পাইনা, এ এক অদ্ভুত বিস্ময়ের বস্তু আমার কাছে!

    উত্তর্পুবের মানুষের মত আন্তরিক, আপন করে নেওয়া ঘরোয়া হাসিখুশু ব্যবহারও আবার কমই দেখেছি। কে জানে, মনে হয় দুটো দিকই তো আছে, বিদ্বেষটাকে খুঁচিয়ে বের করে বাড়িয়ে তোলা হয়, হাওয়া দিয়ে।
    ত্রিপুরায় শান্তিপূর্ণ সহাবস্থানও তো কম দেখলাম না, এই গত দেড় বছরের আগে যেটুকু দেখেছি, নানা জায়গায় ঘুরে। অনেক ট্যারাবেঁকা কথাও শুনেছি, ট্রাইবালদের নিয়ে, আমি দুমদাম নানা জায়গায় যেতাম বলে কত জন সাবধান করেছে, ম্যাডাম আওঅনি জানেন না ইত্যাদি, সন্ধে রাতে গ্রামে ম্যালেরিয়া আর মশার কাজ করা শুরু করতে সবার সেকি রে রে করে সাবধানবাণী, সঙ্গে পুলিশ টিএসাঅর গুঁজে দিত, বাঙ্গালি ছেলেপুলের কাজ করতে গোড়াতে সে কি ভয়, আব্বার ট্রাইবালদের উল্টোদিকে শহর সদর নিয়ে ভয়, অথচ কাজ শুরু করে দেওয়ার পরে এই ছেলেপুলেদ্র্রই কত মিলেমিশে আনন্দ করে কাজ করতেও দেখেছি, ট্রাইবাল ঘরগুলিতে যে পরিমাণ আন্তরিক আতিথেয়তা আপ্যায়ন অভ্যর্থনা পেয়েছি ভাবা যায়না, সে অসমে কার্বি হোক কি ত্রিপুরী রিয়াঙ্গ রূপিণি মলদম জামাতিয়া করবং দেববর্মা!

    এখন যেভাবে ভুয়ো খবর ছড়িয়ে, দাঙ্গা বাঁধানোর উস্কানোর নানা চেষ্টা চলতে দেখছি, জানিনা, এই সহজাত সখ্যতার ( না আমি এখনো বিশ্বাস করিনা, যেকোন অপরের প্রতি অবিশ্বাস, ঘৃণা, বিদ্বেষই স্বাভাবিক, সহজাত) বাতাবরণ আর থাকবে কিনা।
  • b | ১৩ জানুয়ারি ২০১৯ ১৩:১২403919
  • আই আর সি টি সি ওয়েবসাইটে অদ্ভুদ ব্যাপার। লগিন করার পরে your booking সেকশনে গেলে সেই পেজটা খুলতেই চাইছে না, মানে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু প্লিজ ওয়েট বলে একটা বার্তা আর একটা চাকা ঘুরেই যাচ্ছে।
    এটা কি আর কারু হচ্চে?
  • | ১৩ জানুয়ারি ২০১৯ ১২:৫৯403918
  • দেখি স বাবা সাবধানে, এন আর সির বাজার।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৯ ১২:৪৭403917
  • এখানে ভোগালি বিহুর জন্য কী আয়োজন।মেজি বানানো হচ্ছে। কাল সন্ধে থেকেই আগুন জ্বালিয়ে সবাই মিলে বসে খ্যাঁটন। গতবার এক গ্রামে ঘুরে এসেছিলাম, সে দারুণ ব্যাপার, কত যে নানাপ্রকারের খাওয়াদাওয়া!
    সেই গ্রামে কী সুন্দর খড়ের বাড়ি, তাতে ছেলেপুলেরা এক'দিন একসঙ্গে থাকে। অনেকটা ঘোটুল কন্সেপ্ট কী?
    আশপাশী নানা গানবাজনা খেলাধূলা প্রতিযোগিতা, আনুয়াল স্পোর্ট্স ইভেনও জুড়ে যায়, যা বুঝলাম।
    একে আবার ধেমালি বিহুও বলে শুনেছি, ছেলেপুলেরা এই ঠাণ্ডায় রাতবিরেতে এ ওর খেত, ভাঁড়ার থেকে 'চুরি' করে মেজিতে জড়ো করবে।
    কাল সন্ধেয় মেজির সামনে জড়ো হয়ে মাঝরাত অব্দি খাওয়াদাওয়া, সারারাত গপ্পো গুজব, ভোররতের পর মেজি জ্বালানো, পরশু।

    এদিকে আজ পাড়া বেড়াতে গিয়ে বাবার উপহার জুট্ল, গাছ থেকে সদ্য নামানো কলা, পেঁপে, ওলকপি, লাই, মশলাপাতা, আরো কত কি। আমার ত্রিপুরার বাআন খেতের ছবি দেখে হোয়া তেই চোখ বন্ধ করে শ্বাস টানি, আজ সেই খেতের মিনি রেপ্লিকা দেখে মন জুড়োল কিছুটা।

    উফ্হ, এখানে আকাশ কী যে রোদ ভর্তি নীল!
  • | ১৩ জানুয়ারি ২০১৯ ১২:২৭403916
  • শেষে এস এম ও তৃতীয় ফ্রন্ট হয়ে গেল। শুধু এখনো ৩৫৬ ধারা বিরোধিতা টা বাকি। মমতা প্রধান মন্ত্রী হলে এটা কেজরিওয়ালের অটো পলিসি র মত ডেলি সুইচ করতে হবে
  • sm | ১৩ জানুয়ারি ২০১৯ ১১:০৯403915
  • কংগ্রেস আবার কি খাটলো?রাহুল রাফাল,চৌকিদার-এসব চেঁচিয়ে,ইউপি তে, মহারাষ্ট্র তে কংগ্রেস এর হয়ে আসন বাড়াতে পারবে?
    কংগ্রেস 100 টার ওপর আসন পেলে ভালো রেজাল্ট,125 এর ওপর পেলে ফুলমার্কস আর 150 ক্রস করলে ম্যাজিককরেছে মানতে হবে।
  • Du | ১৩ জানুয়ারি ২০১৯ ১০:৪৪403914
  • বিজেপি যে আদৌ হারতে পারে সেই সিচুয়েশনটার জন্য কিন্তু খাটনিটা কৃষক আর কংগ্রেস। আমরা তখন সিবিআই ব্যলান্স করতে ব্যস্ত ছিলাম।
  • sm | ১৩ জানুয়ারি ২০১৯ ১০:৩১403913
  • আজকের কাগজে সপা বসপা জোট দেখে বেশ লাগলো। আরো আনন্দ পেলাম জোটের আসন সংখ্যার বিন্যাস দেখে।দুটো দল 37 টা করে আর কংগ্রেস এর জন্য বরাদ্দ মোটে দুই।
    একদম খাপে খাপ!এই সেই কংগ্রেস দল যে সর্বদা শরিক দলের ওপর ছড়ি ঘুরিয়েছে,সরকার ভেঙ্গেছে। আজ দুটো সিট হাসি মুখে গ্রহণ করতে হচ্ছে।
    তৃণমূল সরকারে থাকার সময়,রেল মন্ত্রকে ভাঙচি দিয়েছে।
    প্রণব বাবু, স্পেশাল বেঙ্গল প্যাকেজ দিতে যুক্তরাষ্ট্রীয় বাধ্য বাধকতা দেখিয়েছেন। কতো কি!
    এখন বিজেপি কে হারানো বড় দায়।খেলা জমেছে।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৯ ১০:১৭403912
  • সবাইকে পোঙ্গালের শুভেচ্ছা।
  • b | ১৩ জানুয়ারি ২০১৯ ০৯:১৯403911
  • আপনাদের ল্যাপটপের চাপে তো ভাটিয়ালির নাভিশ্বাস উঠলো।
  • | ১৩ জানুয়ারি ২০১৯ ০৯:১৭403910
  • হে হে পেরথম যখন প্রাইস ক্যাপ ছাড়া ট্যু ইন ওয়ান লাইট এন্ড থিন ল্যাপী দিয়ে সার্চালাম তখনই ঐ পি৫০ পি৫১ রা সারি বেঁধে এসেছিল। তাদের মূল্য দেখেই আঁতকে উঠে হেঁচকি তুলে তাড়াতাড়ি প্রাইস ক্যাপ লাগিয়ে সার্চ। ওইসব ল্যাপীদের দূর থেকেই নমো করি বাপস!
  • | ১৩ জানুয়ারি ২০১৯ ০৯:১৪403909
  • একক ঠিকই বলেছে। আমি আগেও একবার বলেছিলাম পশ্চিমবঙ্গের লোকজনের মধ্যে একটা চাপা হিংস্রতা আছে, যেটা দলে পড়লেই বেরিয়ে আসে। দিল্লি গুরগাঁওতে থাকাকালীন প্রচুর ঝগড়া দেখেছি। পুণেতে কাঁই কাঁই ঝগড়া কম দেখা যায়, কিন্তু দেখেছি তাও। মোটামুটি থ্রেট দেবার পর্যায়ে গেলে কার কত আই এ এস ব আই পি এস বা মন্ত্রীর লেভেলে চেনাজানা আছে সেইসব বেরোয়। কিন্তু ঐ ৫ টা লোক এক হলেই মারব, মেরেছে বেশ করেছে এই মারটা সহি মার টাইপ হিংস্রতা দেখি নি।
  • :) | ১৩ জানুয়ারি ২০১৯ ০৮:৫৬403908
  • বাড়িতে টেবিলপর একখানি ঢাউশ ল্যাপটপ রাখুন। এক্সটার্নাল মাউস ও কিবোর্ড কানেক্ট করুন। আরও ভালো হয় চোখের আরামের জন্য একটা বিশাল ডেস্কটপ মনিটর বসিয়ে দিন। এ হলো গিয়ে আপনার গার্হস্থ্য ডেস্কটপ/ল্যাপটপ। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। প্লাস ব্যাকআপ থাকবে। আর কোনো পুরনো ডেস্কটপের কেসিং ফেলে না দিয়ে ব্যাকাপের ব্যাকাপ হিসেবে রেখে দিন।

    বাড়ির বাইরের কাজের জন্য ম্যাকএয়ার টাইপের হালকা জিনিস, বা স্মার্ট প্যাড টাইপ ব্যাভার করুন।

    আর থিংক প্যাড, সে সাংঘাতিক জিনিস। পঞ্চাশ বছরের পুরনো ল্যান্ডরোভারের মতই সেক্সি :)
  • dd | ১৩ জানুয়ারি ২০১৯ ০৮:৪৫403907
  • @একক।

    মব লিংচিং - সভ্য সুশীল সমাজে, সেটা পচ্চিম বংগে যেরকম আছে আর কোথাও আছে বলে শুনি নি। বাজারের ব্যাগ রাস্তায় ফেলে দৌড়ে গিয়ে চোর পেটানো বা অ্যাকসিডেন্টের পর ড্রাইভারকে হিঁচড়ে ফেলে মার, বা অহরহ ডাক্তার পেটানো - এইসবই শুধু পঃ বঃএর অবদান।

    কংরেস শাসিত কর্ণাটকে তো নয়ই, রাজস্থান বা ছত্তিশগড়েও তো পড়ি নি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার নিয়ে ভাঙচুড় হয়েছে। কিন্তু পচ্চিম বংগে হয়েছে। হওয়ারই কথা ছিলো।
  • লে হালুয়া | ১৩ জানুয়ারি ২০১৯ ০৮:২৬403906
  • আচ্ছা ডিমের হালুয়া ভালো জিনিষ না মন্দ? না কি ভগবানের মত ভালো?
  • Izhikevich | ১৩ জানুয়ারি ২০১৯ ০৫:৫১403905
  • লেনোভো থিংকপ্যাড আমায় আপিস থেকে দিয়েছে। এক্স২৫০। ছোট, হালকা, সেই পাপে ঘাড়ে সার্ভিক্যাল স্পন্ডিলোসিসে কেটেছে। আর তার কার্সরটা মাঝে মাঝে নিজের ইচ্ছেমত এদিক ওদিক লাফায়। এইটা বাপু আপেল ছাড়া কেউ পদের করতে পারেনি, মানে টাচপ্যাড বস্তুটা। এই এক্স২৫০ এর দামে ম্যাকবুক হত, কিন্তু হতভাগারা দেয় না।
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৯ ০৪:৫৬403904
  • ত্রিপুরায় শ্রীজাত-কে গোসন্তান-রা আক্রমণ করেছিল, তরবারি, চপার ইঃ নিয়ে। পুলিশ নিরাপত্তা দিয়ে সার্কিট হাউসে নিয়ে যায় এবং আবাপ-র অতি বুদ্ধিমান এক সাংবাদিক পোস্ট করে - শ্রীজাত সেফলি রিচড সার্কিট হাউজ, এরকম কিছু। অতএঅব সার্কিট হাউজে গেরুয়া গুন্ডারা আবার আক্রমণ করে।
    আপাতত অজানা কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে
  • ন্যাড়া | ১৩ জানুয়ারি ২০১৯ ০০:৪৯403903
  • আমি বছর চার-পাঁচ হল ল্যাপটপ সংক্রান্ত সব সমস্যার সমাধান করে ফেলেছি।

    ১। লেনভোর পি সিরিজের (P50 বা P51) একটা ল্যাপটপ কিনুন।
    ২। 64GB-র নিচে মেমোরির কথা ভাববেনই না। 128 হলে আরও ভাল 256 হলে লাইফ সেট।
    ৩। উইন্ডোজ 10 প্রফেশনাল নিন। না হলেও খুব ক্ষতি নেই।
    ৪। ভার্চুয়াল বক্স ভিএম লাগান।
    ৫। ভিএমে ইউবান্টু থেকে শুরু করে যাবতীয় অন্য ওএস লাগান।
    ৬। এবার ওপর থেকে ঘি আর ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
  • Ekak | ১৩ জানুয়ারি ২০১৯ ০০:৪১403902
  • মানে, নেহাত দাঙ্গা পরিস্থিতি বাদ্দিলে বা পলিটিকাল কাজিয়া .............জাস্ট এমনি কোন্দল থেকে একজন সাধারণ ছাপোষা লোক খুনের হুমকি দিচ্চে, এটা আপনারা বাঙালি ছাড়া, খুববেশি দেকেছেন ?
  • একক | ১৩ জানুয়ারি ২০১৯ ০০:৩৮403901
  • খেয়াল করে দেখুন একটা লোক খুনের হুমকি দিচ্ছে আর তার চারপাশে লোকজনের কোনো হেলদোল নেই। এই জিনিস আগেও দেখেছি পশ্চিমবঙ্গে। অথচ রাজ্যের বাইরে এতকাল আছি, এরকম কিন্তু চট করে দেখিনা। সব রাজ্যেই অপরাধ করে অপরাধীরা। কিন্তু, সাধারণ খাতাপিতা লোকজন কথায় কথায় খুনের হুমকি দেয়। মেরে দেব চীরে দেব বলে, এটা পশ্চিমবঙ্গের স্পেশালিটি। সিনেমায় "মার্ দুঙ্গা / খুন পেয়ে জাউঙ্গা "দেখে ভাবতুম এরকম বোধহয় সারা দেশেই। কিন্তু না। উত্তর -দক্ষীন যেখানেই যান, অপরাধীরা মারাত্মক খতরনাক। কিন্তু এইরকম একটা সাধারণ গৃহস্থ মধ্যবিত্ত, অপরাধপ্রবণ নয়। এটা বাঙালির স্পেশালিটি, যে শিক্ষা -সামাজিক স্টাটাস নির্বিশেষে একটা হোমিসাইড ইন্সটিঙ্কট ভেতরে আছে।

    [ ভিডিওতে, রাস্তার কুকুর মারার প্রতিবাদ করাতে, একজন লোক মেয়েটিকে "চীরে "ফেলার ও তার বাবাকে পেটানোর হুমকি দিচ্ছে। ]

    https://www.facebook.com/mou.swty.7/videos/2264263210518740/
  • অর্জুন অভিষেক | ১২ জানুয়ারি ২০১৯ ২৩:৩৩403900

  • আমার কটা পশ্ন ছিল।

    এম পিদের এখন মাসিক ভাতা কত? ১ লাখ?

    তার সঙ্গে পার্কস কি কি?

    নির্দল হয়ে জেতা যায় কি ভাবে?

    পার্লামেন্টে এখন নির্দল এম পি কজন ?
  • r2h | ১২ জানুয়ারি ২০১৯ ২২:৫৭403899
  • আমার আপিসের ল্যাপটপের ঐ লালরঙের ট্র্যাকপয়েন্টটা আমার মেয়ে খুলে নিয়ে খেয়ে ফেলেছিলঃ/

    এদিকে শিলচরে গোরুরা শ্রীজাতর প্রোগ্রামে গিয়ে গুঁতোগুঁতি করেছে।
  • অর্জুন অভিষেক | ১২ জানুয়ারি ২০১৯ ২২:৪০403898
  • @ডি সি @ন্যাড়া অনেক ধন্যবাদ।

    মেমরি কার্ডটা বের করে ইনসার্ট করে দেখব কি?

    মোবাইলের ব্লু টুথ দিয়ে কি ভাবে ল্যাপিতে ড্যাটা ট্রান্সফার করে?
  • দ্রি | ১২ জানুয়ারি ২০১৯ ২২:৩৬403897
  • এই এক ল্যাপটপে দুই ওএসে আমার সুবিধে হয় না। ল্যাপটপ হতে হবে দুটি। একটি উইন্ডোজ, একটি উবুন্টু।
  • শঙ্খ | ১২ জানুয়ারি ২০১৯ ২২:৩৩403896
  • মোবাইল থেকে সব ছবি ল্যাপিতে নিতে গেলে দুজায়গাতেই ইনস্টল করুন সেন্ডএনিহোয়ার। শুধু ছবি না, যেকোন ফাইল ট্রান্সফারের জন্য বেস্ট।
  • দ্রি | ১২ জানুয়ারি ২০১৯ ২২:৩১403895
  • দেখিনা দেখিনা করেও খানুদার কন্টেম্পোরারি বলিউড সিনেমার ফান্ডা নেহাত কম নয়!
  • | ১২ জানুয়ারি ২০১৯ ২২:২৯403894
  • লেনোভো থিঙ্কপ্যাড বলে একটি বস্তু মার্কেটে আছে। সেটির দাম লক্ষাধিক। ডিমের হালুয়ার দিব্বি ও জিনিষ আমি কোনোদিন কিনব না।

    ডিসি জেগুল দিয়েছেন ওইগুলো মোটামুটি আমাজনে দেখেছিলাম। কিন্তু অই সবই উইন-১০। দেখি ওইই হয়ত আসবে শেষে।
  • T | ১২ জানুয়ারি ২০১৯ ২২:২৩403893
  • জীবনে থান ইঁটের দরকার আছে আবার শজারুর কাঁটারও।

  • dc | ১২ জানুয়ারি ২০১৯ ২১:০৭403892
  • আইবিএম এর থিংকপ্যাড আমিও কিছুকাল ব্যাবহার করেছিলাম, ওর মতো ল্যাপটপ সত্যিই আর হয়নি। থান ইঁটের মতো ওজন হত কিন্তু অসাধারন রোবাস্ট হতো। আর ওটায় একটা অসাধারন জিনিষ থাকতো, ট্র্যাক পয়েন্ট বলে, একটা ছোট্ট লাল বোতাম কিবোর্ডের মাঝ্খানে যেটায় চাপ দিয়ে মাউসটাকে নাড়ানো যেতো।
  • সিংগল k | ১২ জানুয়ারি ২০১৯ ২০:০১403891
  • সরি সরি, দমদির যে দরকার সেটা একেবারে খেয়াল করিনি। আরে ঐরকম মোড়ানো টাচস্ক্রীনওয়ালা তো আমার কাছে সুপার ঝিংকু ব্যাপার। ওই রিকোয়্যারমেন্ট দেখলে টুঁ শব্দটি করতুম না। ঐজন্যই ডিসিদা ঐরকম ল্যাপীরই লিং দিয়েছেন। এইবারে বুঝলুম। দমদির পক্ষে ওরম মোড়ানো ল্যাপটপ খুব কাজের হবে। ওতে পড়া বা লেখালিখির ভারী সুবিধে। কিন্তু ওতে আমার আইডিয়া খুব কম বলে আমি কিছু সাহায্য করতে পারব না। কিন্তু পঞ্চাশে কি খুব হাল্কা কিছু হবে? তাহলে আর দামীগুলো কিনবে কেন লোকে?
    আপনারা এগিয়ে চলুন, আমি নাহয় নজর রাখব কোথাকার জল কোথায় গড়ায়। :)
    আমাকে সরকার থেকে একটি থিঙ্কপ্যাড ব্যভার করতে দিয়েছিল। সে প্রায় পনেরো কুড়ি বছর আগের কথা। সেটির রাবারাইজড কোটিং টা উঠে অ্যলয় বডি বেরিয়ে, সেটাও সমুদ্রের জলে নোনা ধরে গিয়েছিল। জল লাগার কারন হল সেটির প্যারালাল পোর্ট দিয়ে সিটিডির ডাটা উদ্ধার করা হত, জলের ওপর নিয়ে গিয়ে। এখন আর তো প্যারালাল পোর্ট থাকে না, অজয়বাবু ইউএসবি বানিয়ে কাজের অনেক সুবিধে করে দিয়েছেন। প্যারালাল পোর্টে তার গুঁজলে রীতিমত স্ক্রু দিয়ে আটকাতে হত মশাই, নয়ত ঢেউ এর দুলুনিতে ঢিলে হয়ে যেত। যে কদিন আমার কাছে ছিল, তার মধ্যে একটি বারও থিঙ্কপ্যাডটি আমাকে ভোগায় নি। তখন অবশ্য থিঙ্কপ্যাড লেনোভো হয়ে যায় নি, আইবিএমেরই ছিল। সেটি কতবার জলে পড়েছে, উঁচু থেকে পড়েছে, লোকে ওটার ওপর বসে পড়েছে, কিচ্ছুতে কিচ্ছুটি হয় নি। শেষে ফেরত দেবার আগে তো একদিন কনগরাজ ওটার ওপর একটা গোটা উইঞ্চই চাপিয়ে দিল, তাতে সামনের দিকটা চেপ্টে পুলি পিঠের মত হয়ে গিয়েছিল, কিন্তু ওটার কাজ থামে নি, এরপর সরকার আমার কাছে পুরো দাম চেয়ে বসবে এই ভয়ে ঐ ঘটনার পর আমি ওটাকে তড়িঘড়ি ফেরত দিয়ে দিই। ওটার মডেল নং তো আর এখন মনে নেই, কিন্তু আমার হাতে আসার পর ডেবিয়ান ভরে ওটার নাম দিয়েছিলাম 'অতল'। রোমানে লিখলে atal. তখন বাজপেয়ীজীর আমল কিনা, এক ঢিলে দুই পাখি মেরেছিলুম। আরেসেসরা মনে করত মাননীয় অটলজীর নামে নাম রেখিচি, তারাও আমার সঙ্গে হেসে কথা কইত, আর সমুদ্দুরবিজ্ঞানীরা মনে করত অতল মানে deep. তারাও হেসে ওটার সঙ্গে টেলনেট করত। কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধুরা তো নিতান্ত বোকা না, নামাকরনের পলিটিক্স বুঝে তারা আমায় একদিন গনহারে চাঁটা মেরে আমার পয়সায় বিয়ার খেইছিল। এখনকার চীনা থিঙ্কপ্যাড নিশ্চয়ই আর সেরকমটি নেই। কিন্তু এইসব কারনে আমি আজও থিঙ্কপ্যাড থিঙ্কপ্যাড করে থাকি। আমাকে মাপ করবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত