এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • San | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৪১403950
  • এতোজের মনে হয় একটা আত্মজীবনী ইন্টারেস্টিং লাগবে। 'দিদিমার যুগ ও জীবন'। নীরদ সি চৌধুরীর স্ত্রী অমিয়া চৌধুরীর লেখা। সফট কপি অবশ্য জানা নেই।
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৩৫403949
  • সারদামণি, রাণী রাসমণি, ইত্যাদিদের নাম যেমনভাবে শুনেছি সেভাবে মোটেই রাসসুন্দরীর নাম শুনিনি। সত্যি কথা বলতে কী, নব্বইয়ের দশকে টিভিতে একটা আলোচনাচক্র হচ্ছিল কলকাতার নামীদামী ইন্টেলেচুয়াল মহিলারা ছিলেন সেখানে, সেই আলোচনাসূত্রে প্রথম রাসসুন্দরীর নাম শুনতে পাই, যে বাঙালি মহিলাদের মধ্যে উনিই প্রথম আত্মজীবনী লেখেন। তারপরে তো নাটক ইত্যাদি সূত্রে শুনলাম, নবনীতা দেবসেনের মাতৃয়ার্কি গল্পে শুনলাম। ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৩৩403948
  • *বইটি ১৮৯০ র দশকে যখন পুনর্মুদ্রণ হয় তখন তার ভূমিকা লিখে দিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৩০403947
  • @আতজ

    রাসসুন্দরীর বইটি যখন প্রথম বেরোয়, বোধহয় ১৮৭৬, হিসেব অনুযায়ী রবীন্দ্রনাথের বয়েস তখন ১৫। বইটির ১৮৯০ র দশকে যখন পুনর্মুদ্রণ হয়
  • San | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:২৬403946
  • এতজ এইসব কি বলছে ? রাসসুন্দরীর নাম আগে শোন নি মানে ?? সিরিয়াসলি ?????

    আমি বিস্মিত হতেও ভুলে যাচ্ছি !
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:২৪403945
  • আমি কিন্তু রাসসুন্দরীর বইটি কিনেছি ক্লাস নাইনে পড়বার সময়। তখন বিকেলে কোচিং কেটে আমি আর আমার এক বন্ধু দুদিন বইমেলায় যেতাম। আর একটা রোববার দেখে বাবাকে নিয়ে তো যেতামই। রাসসুন্দরীর বইটা একটা ছোট স্টলে দেখেছিলাম, জপের মালা হাতে এক বৃদ্ধার ছবি দেওয়া মলাট। বইটা বাড়ি এনে, আমার সব গল্প শোনার প্রথম শ্রোতা ঠাকুমাকে পড়তে দিই। উনি কয়েকদিনের মধ্যে পড়ে সকলকে বলতে লাগলেন। আমার ঠাকুমাও এর আগে নাম শোনেননি।

    আসলে কি জানেন, বঙ্কিম বাবু, রবি বাবুরা সব সময়ে এলিটদের নিয়ে লিখে গেছেন। বঙ্কিমচন্দ্র সংস্কৃত, ফরাসী সাহিত্য সংস্কৃতি মিক্স করে বাংলা লিখেছেন। ওরা সাধারণের কথাও এলিট দৃষ্টিভঙ্গীতে লিখতেন।

    তাই রাসসুন্দরীর বাস্তবটা আমাদের কাছে অচেনা। উনি একদম তখনকার বাস্তব গ্রামীণ সমাজের কথাটা লিখেছেন।
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:০৩403944
  • আমার তো মনে হয় এইসব বানোয়াট গল্প। আঁতেলরা তেল ঢেলে আরো বাড়িয়েছেন।
    কারণ এইরকম বস্তু বঙ্কিমের উপন্যাসে নেই। সেখানে দিব্যি স্বামীস্ত্রী দু'জনে বসে কথা কইছেন, এরকম বর্ণনা আছে। সূর্যমুখী নগেন্দ্র দিব্যি কথা কইতেন, গোবিন্দলালও ভ্রমরের সঙ্গে কথা কইতেন ইত্যাদি। আরো অনেক আগে, একেবারে সেই লক্ষ্মণসেনের আমলে দেখা যায়, স্বামী স্ত্রী পরস্পরকে নাম ধরে ডাকছে(মনোরমা পশুপতি)
    ঃ-)
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০০:৫৮403943
  • মা মেরির দিব্যি, আগে রাসসুন্দরীর নামও শুনি নি। জানি না কারা সব মিলে কোমর বেঁধে এঁকে তুলে এনেছেন। ঃ-)
    নাকি তিনি জানলা দিয়ে একদিন বাইরে নিজের স্বামীকে দেখে অবাক! এত সুন্দর লোকটা কে? দাসী কইলে, আরে উনি তো তোমার সোয়ামী! (রাসসুন্দরী কোনোদিন স্বামীর মুখও দেখেন নি, রাতে যখন যেতেন তখন কি প্রদীপ ট্রদীপ জ্বলতো না???? কিংবা হয়তো জ্বলতো কিন্তু চোখ তুলে সোয়ামীর মুখের দিকে তাকানোর নিয়ম ছিল না।)
    কী অসহ্য কী অসহ্য কী অসহ্য!!!!!!
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০০:৫০403942
  • আরে এসব তো কমেন্ট তো কেন্দ্রীয় সরকারের লোকেদের। টলিউড ভাবছেন কেন, বলিউডে সাক্সেস পাবে বেশী।

    সেদিন টিভিতে 'মাটি' দেখলাম। মন্দ লাগল না। তবে এই ধরণের সব স্ক্রিপ্টে দেখানো হয় ঠাকুমা, দিদিমারা তাদের জীবনের কথা ডায়রিতে লিখে গেছেন আর সেসব intact আছে। দেশভাগ, দাঙ্গায়, দেশ বদলে খোয়া যায়নি।

    রাসসুন্দরী বাঙালী মেয়েদের মধ্যে এত ইনফ্লুয়েনশিয়াল জানতাম না!
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০০:০৮403941
  • অর্জুন,
    আহা, টলিউডে স্ক্রিপ্ট রাইটারের অভাব? চলতে গেলে ডাইনে বাঁয়ে ধাক্কা খাবেন ওঁদের সঙ্গে। ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০০:০৫403939
  • @Atoz

    ইন্টারেস্টিং।

    ঝটাপট একটা স্ক্রিপ্ট লিখে ফেলুন।
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৯ ২৩:২৫403938
  • এইসব কৌরবের স্টেম সেল, রাবণের বিমান, মহাভারতে ইন্টার্নেট, গণেশের প্লাস্টিক সার্জারি, ময়ূরের ব্রহ্মচর্য ---এইসব বলা হচ্ছে নেতাদের দ্বারা এবং সায়েন্স কংগ্রেসে, এসব নিয়ে মজার সিনেমা দেখালেও তো পারে!
  • pi | ১৩ জানুয়ারি ২০১৯ ২৩:১৯403937
  • ভূতের ভবিষ্যত অনীকেরই।
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৯ ২৩:১৭403936
  • এরা কী? ভালো দেখে নতুন নামও দিতে পারে না? এই না সেদিন হয়ে গেল "ভূতের ভবিষ্যৎ" ? একটু ঘুরিয়ে ফিরিয়ে সেটাই কপিপেস্টিয়ে দিল?
  • Tollywood reporter | ১৩ জানুয়ারি ২০১৯ ২৩:১৪403935
  • অনীক দত্তর নতুন ছবি " ভবিষ্যতের ভূত"। এই ভূত কে ? ছবির পরতে পরতে বর্তমান সরকারকে ঠুকেছেন। খরাজ মুখার্জির চরিত্রের নাম " অনুষ্টুপ মণ্ডল "। যাকে দেখানো হয়েছে সঙ্গীর সাথে একটা ঢাক নিয়ে। যেটা মাঝে মাঝে চড়াম চড়াম করে বাজে। আরাবুল যিনি করেছে একদম এক রকম। আছে রতন মিত্র। নারদার ভিডিও ফুটেজ সঠিকভাবে তুলে ধরেছেন।
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৯ ২২:৪৩403934
  • আহা, লেখাগুলো বড় মজার ছিল। ওঁকে ডেকে আনা হোক। ঃ-)
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৯ ২২:৩৩403933
  • সেই শীতলামন্দিরে টিকা দেওয়া আর বিদ্যাসাগরের ঠাকুমার আমলে লাখে লাখে মহিলা পাঠশালে পড়তেন, এইসব নিয়ে যিনি লিখতেন তিনি গেলেন কোথা? আর লেখেন না? ঃ-)
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৯ ২২:৩১403932
  • সক্রেতিসের আমলে গণতন্ত্র কীরকম ছিল? সবাই ভোট দিত নাকি প্রতিনিধিরা দিত? জনসংখ্যাই বা কীরকম ছিল ওদের সিটি-স্টেটে?
  • Atoz | ১৩ জানুয়ারি ২০১৯ ২২:১৪403931
  • আচ্ছা, "কবির স্থানাঙ্ক" মানে কী? কো-অর্ডিনেট?
  • sm | ১৩ জানুয়ারি ২০১৯ ২০:২৮403929
  • এবার কি করা উচিত?
  • pi | ১৩ জানুয়ারি ২০১৯ ১৪:৪৯403925
  • হ্যাঁ, দারুণ!!
  • | ১৩ জানুয়ারি ২০১৯ ১৪:২১403924
  • * দারুণ জিনিষ
  • | ১৩ জানুয়ারি ২০১৯ ১৪:২০403923
  • অ-অ,

    কলকাতার বাইরে অন্য শহরের বাঙালি সম্পর্কে খুব একটা ধারণা নেই। আমি বং কম্যুনিটি এড়িয়ে চলি।

    কলকাতার বাইরে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের লোকজনকে অমন হিংস্র মনে হয় নি।

    ইপ্পি, মেসেজ দেখো। দারুণ জনা ষ এসেছে।
  • অর্জুন অভিষেক | ১৩ জানুয়ারি ২০১৯ ১৩:৫৫403922
  • @দ

    'পশ্চিমবঙ্গের লোকজনের মধ্যে একটা চাপা হিংস্রতা আছে, যেটা দলে পড়লেই বেরিয়ে আসে।' একমত
  • অর্জুন অভিষেক | ১৩ জানুয়ারি ২০১৯ ১৩:৩৮403921
  • @দ

    প্রবাসী বাঙালীদের মধ্যে একটা কম্পিটিশন দেখেছি। দেশের ৩-৪ টে শহরে ছিলাম তো!

    অনেকটা 'আমরা কি কলকাতার ভেতোগুলোর চাইতে উন্নত বেশী না কম! তাদের অনেকের ধারণা তারা বেশী বড়লোক, বেশী শিক্ষিত, বেশী কালচারড, সব বেশী বেশী! অনেকে জোর গলায় 'আমরা আর কলকাতা ফিরছি না।' বেশ তো ফিরনা। শীতকালে নলেন গুড় খেতে এস। সান্ধ্য গ্যাদারিং এ কলকাতা, বাংলা আর বাঙালীদের শ্রাদ্ধানুষ্ঠানে অ্যাটেন্ড করতে করতে ক্লান্ত লাগত।

    তবে দিল্লী, বোম্বাই, ব্যাঙ্গালোরের প্রবাসীদের চাইতে পুনের প্রবাসী বাঙালীদের আমার বেশ ভাল লাগে (লাগত)। তবে সেটা পুনের প্রতি আমার দুর্বলতার জন্যেও হতে পারে।

    তবে কলকাতার বাঙালী আর অন্য মেট্রোপলিসের বাঙালীদের মধ্যে তফাৎ এখন খুব কম। ২০-১৫ বছর আগে তফাত ছিল। এখন সবাই কিরকম একরকম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত