এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০৪:৫৩403980
  • আমিও জন্ম থেকেই দেখছি সবকিছু কলকাতা। ভালো ভালো সব কলেজ ইউনিভার্সিটি তো বটেই, নন্দন নাটক গগনেন্দ্র প্রদর্শনশালা জাদুঘর প্রেসিডেন্সি যাদপ্পুর ইত্যাদি নয় বাদই দিলাম, এমনকি ভালো জামাটামা জুতোটুতো কিনতেও কলকাতা যেতে হত। ঃ-)
  • aranya | ১৪ জানুয়ারি ২০১৯ ০৪:৪৯403979
  • আমি তো ছুটব্যালা থেকে তাই দেখে আসছি, সাহিত্য, গান-বাজনা, খেলাধুলো সবেতেই, আমাদের মফস্বল শহরে যাদের প্রতিভা ছিল কিছু, সবাই চাইত কলকাতার পত্রিকায় লেখা বেরোবে, কলকাতা ময়দানে খেলবে, দেশভাগের আগে ঢাকাও একটা কেন্দ্র ছিল।
    এখন অবশ্য কল্যাণীতে কিছু নাটকের দল বেশ ভাল করছে, নাট্যমেলা হয়
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০৪:৪৬403978
  • ওদিকে এক ফেবুগ্রুপে মাস্টারদা সূর্য সেনকে নিয়ে তুমুল বাওয়াল। নাকি উনি ভীষণ সাম্প্রদায়িক ছিলেন। হিন্দুদের দলে নিতেন, গীতাপাঠ করতেন। ভীষণাকৃতি এক কালীমূর্তির সামনে নিয়ে দলে নতুন যোগ দেওয়াদের শপথ করাতেন। তাও যে সে শপথ না, কাটারি দিয়ে গা অল্প চিরে খানিকটা রক্ত বার করে নিয়ে তাই দিয়ে শপথ করাতেন। ওরেবাবা!!!!!! আমি হলে বলতাম, "ওরে বাবা, ব্যান্ডএড কই? নেই? তাহলে পালাই। " ঃ-)
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০৪:১৫403977
  • অরণ্যদা, এই যে বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্র, শিক্ষাদীক্ষা সবকিছুতে কলকাতা-কেন্দ্রিকতা(মানে আলোচনায় যাঁরাই উঠে আসেন, সবাই কলকাতাবাসী অথবা কলকাতাভিত্তিক ), এটা কি আগেও এইরকমই ছিল? অন্য কোনো শহরে কি সাহিত্যিক শিল্পী নট নাট্যকার শিক্ষাবিদ ইত্যাদিরা এভাবে সম্মিলিত হন নি ?
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০৪:০৬403976
  • ঠিকই তো,ঠিকই তো।
    না না, এসব সুনীলেরা ধুর, পড়তে হবে কুন্দেরা। ঃ-)
  • aranya | ১৪ জানুয়ারি ২০১৯ ০৪:০০403975
  • আতোজ, বাজারী লেখক সুনীল-এর বই পড়, ক্ষি ক্ষান্ড। সুনীল, শীর্ষেন্দু এট অল, এদের তো নাম নেওয়া বারণ ;-)
  • aranya | ১৪ জানুয়ারি ২০১৯ ০৩:৫৮403974
  • আজ ভারত বাহরিন-কে হারাবে।
    দেখি ভবিষ্যৎ দর্শন ঠিক কিনা
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০৩:০৮403973
  • আরে আপনি অভিনেত্রী চন্দ্রাবতী বলতেই মনে পড়ল এই নামটা সদ্য জানলাম সুনীল গঙ্গোর "নিঃসঙ্গ সম্রাট" পড়ে। শিশিরকুমার ভাদুড়ীর জীবনাশ্রিত উপন্যাস। শিশিরকুমারের দ্বিতীয়া স্ত্রী(গান্ধর্ববিবাহ) কঙ্কাবতীর বোন ছিলেন এই অভিনেত্রী চন্দ্রাবতী। এখন সুনীল কতটা নিজের কল্পনা মিশিয়েছেন কতটা আসল সত্য কেজানে!
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০৩:০৪403972
  • এই নীরদ-অমিয়ার ছানাপোনা ক'টা ছিল?
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০৩:০২403971
  • @

    শিক্ষিত, শহুরে, পাশ্চাত্য মনভাবাপন্ন তো বটেই কিন্তু ওই বইতে যেটা লক্ষ করেছি, অন্তত আমার মনে হয়েছে, লেখিকা সমাজের কিছু উঁচু শ্রেণীর মানুষ যাদের কাছে তিনি বা তার পরিবার পাত্তা পাবেননা তাদের সম্পর্কে কিছু সরলীকৃত সমালোচনা করেছেন। অমিয়ার সহপাঠিনীদের মধ্যে ছিলেন পরবর্তীকালের প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ রমা চৌধুরী, অভিনেত্রী চন্দ্রাবতী, তাদের জাস্ট নামোল্লেখ করেছেন মাত্র। আবার অন্যদিকে কোথাও সাধারণ পাঠকদের দেখানো যে নানা আর্থিক সংকটের মধ্যে তারা ঘর কত সুন্দর সাহিয়ে রাখতেন আর সেই দেখে গুণীজনেরা কত ধন্যি ধন্যি করত আর পরশ্রীকাতররা নিন্দায় পঞ্চমুখ হত গোছের।

    এলাহাবাদ না কোথায় বেড়াতে গেছেন সগুষ্ঠি যে বাড়িতে উঠলেন সেখানে আরেকটি মধ্যবিত্ত পরিবারও সগুষ্ঠি গেছে, কিন্তু চৌধুরীরা কত পরিচ্ছন্ন, মার্জিত রুচির এবং শৌখিন ইনক্লুডিং তাদের বাচ্চারা কিন্তু অন্য পরিবারটি ঠিক এর বিপরীত তার ডিটেল বর্ণনা আছে।
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:৫৪403970
  • এদিকে কতদিন "ঐ নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে "বাবুকে দেখি না, বড়ই উতলা হয়েছি। কেজানে বিদ্যাসাগরের ঠাকুমার চরকার খোঁজে চলে গেলেন নাকি! ঃ-)
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:৫২403969
  • ঃ-)
  • San | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:৪৯403968
  • ঠিক ঠিক - থ্যাংকু :)
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:৪৭403967
  • ও বইয়ের নাম বদলে নাম দেওয়া উচিত," ফুটানি কা ডিব্বা" ঃ-)
  • San | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:৪৩403966
  • ওহো ওটা একেবারেই বৃহত্তর সমাজের গল্প না। সেই এক্সপেক্টেশন নিয়ে পড়তে গেলে চাপ আছে। কিছুটা আলোকপ্রাপ্ত আর বেশ-কিছুটা-সাহেবিয়ানা-প্রিয় একটা সমাজের বেশ রিপ্রেজেন্টেটিভ ছবি হিসেবে পড়তে ইন্টারেস্টিং।
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:৩৭403965
  • একপাতায় ফুটানি, পরের পাতায় চালবাজি। ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:৩৬403964
  • @San

    দ্বিতীয় খণ্ডটার নাম বোধহয় 'প্রবাসিনী দিদিমা'।
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:৩২403963
  • অমিয়া-নীরদের বইতে বোল চাল ছাড়া আর থাকবে টা কী? ঃ-)
  • Tim | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:২৫403962
  • বই পড়ে লোককে ক্যালাতে ইচ্ছে হবে বলে বই পড়বে না? কী অবস্থা! এরম করলে আর কটা বইই বা পড়তে পারবে?
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:২৩403961
  • @আতজ

    আপনার কমেন্টের জেরে একটা কথা বলি। আমাদের পাড়ায় শিলং প্রবাসিনী দুই অতি বৃদ্ধা ভগিনী থাকতেন। দুজনেই শিক্ষাবিদ। তাদের পরিবারের সঙ্গে অমিয়া চৌধুরীর পরিবারের বিশেষ আলাপ ছিল শিলঙে। অমিয়াকে দুই বোন 'টলুদি' না কি যেন ডাকতেন।

    'দিদিমার যুগ ও জীবন' পড়তে দিয়েছিলাম তাদের। আমি বলেছিলাম 'দেখুন আপনাদের নাম আছে হয়ত।' দুজনের কি উৎসাহ। বই ফেরত আনতে গিয়ে দেখি দুজনের কি নৈরাশ্য। তাদের নাম না পেলেও তাদের তিন দাদার নাম নাকি আছে বইটিতে। কিন্তু দুজনে ঠোঁট উল্টে বলা মনে আছে 'একদম ভাল লাগেনি বইটা, কি লিখেছে উনি! খালি পাতার পর পাতা চাল বোলের সব কথা!' ঃ-) ঃ-)
  • San | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:২০403960
  • প্রথমটা ভাল লাগবে :)
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:১২403959
  • ভাগ্যিস! নইলে হয়তো হয়তো "দিদিমার যুগ ও জীবন" পড়ে ফেলতাম। আর ইচ্ছে করতো এক একটাকে ধরে ধরে গোটা আটেক করে থাপ্পড় মেরে দেয়ালে মাথা ঠুকে দিই। ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:০৯403957
  • 'দিদিমার যুগ ও জীবন' আমার কাছে দুটি খণ্ডই আছে। ভাল মনে করিয়েছেন, বইদুটির কি হাল হয়েছে একটু খোঁজ দেব এবার!

    প্রথম খণ্ডটা ভাল লেগেছিল, দ্বিতীয় খণ্ডটা ধৈর্য লাগবে।

    একটা পরিবারের সাহেবরা দেশ ছেড়ে চলে যাবার পরে আপ্রাণ সাহেব হবার চেষ্টার সফল- অসফল কাহিনী। নীরদ বাবুর বিলেত যাত্রা নিয়ে বোধহয় তিনটে চ্যাপ্টার লিখেছিলেন মহিলা আর তারা কি ভাবে হাত দিয়ে ভাত মেখে খাবার বদলে কাঁটা চামচ দিয়ে খেতে শিখলেন এবং আসতে আসতে ভারতীয় খাদ্য বর্জন করলেন।

    বিলিতি সব কিছুর ধন্যি ধন্যি কেকারব বইটিতে।
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:০৯403958
  • চিন্তা করুন অবস্থা, অর্ধেক পাহাড়ে থেকেই এই! চোদ্দোটা ছানাপোনা! সারাবছর বাড়ীতে থাকলে হয়তো বত্রিশটা হত। কী সমাজই না ছিল! আহা! ঃ-)
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০২:০৫403956
  • না না, কোলে উঠে ঘুরতে উনি ভালোইবাসতেন মনে হয়। তারপরে তো একেবারে সোজা বিলাতে রাণীর কোলে গিয়ে উঠলেন। ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৫৭403955
  • ঐ তো বললাম, একদম ঘোর বাস্তবটা আমাদের শুনতে, পড়তে ভাল লাগেনা। জ্ঞানদানন্দিনী, শাশুড়ি সারদাসুন্দরীর, শ্বশুর দেবেন্দ্রনাথের শয়ন কক্ষে যাবার কথা লিখেছেন। দেবেন্দ্রনাথ বছরে অর্ধেক সময়ে পাহাড়ে থাকতেন। সারদাসুন্দরী কিছু লিখে যাননি। লিখলে দেখতেন ওইরকমই কিছু! কত্তার মুখ দেখি নাই! ঃ-))

    @অ্যাটন

    নীরদ সির ইচ্ছে ছিল বউ এমন হবে যাকে বর কোলে তুলে ঘুরে বেড়াবে কিন্তু ওর ক্ষেত্রে এর বিপরীত হয়ে গেছিল। ঃ-) ওদের ছেলের করা একটা ডকুমেন্টারি আছে, সেখানে অমিয়াকে দেখেও তাই মনে হয়েছে।
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৪৬403954
  • এক্কেবারে। এইটাই শুনতে চাইছিলাম। থ্যাংকু অর্জুন। ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৪৫403953
  • তার কারণ উইমেন'স স্টাডিজ সিলেবাসের হাত ধরে রাসসুন্দরী অনেক পরে আলোচিত হয়েছেন। বাংলা অনার্স বা এম এ সিলেবাসে ত উনি অন্তর্ভুক্ত হননি!

    রাসসুন্দরীর লেখা 'উইমেন রাইটিং ইন ইণ্ডিয়া' তে সংকলিত হয়েছে। সম্পাদিকা কে ললিতা, সুজি থারু।
  • Aton | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৪৩403952
  • এই অমিয়াই না নীরদ সিকে কোলে তুলে ঘুরতে পারে এত বড়সড় ছিল, বলেছিল নীরদ সি? ঃ-)
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০১:৪২403951
  • বাস্তব গ্রামীণ সমাজের মধ্যেই ছিলেন সারদামণি, রাণী রাসমণিরা। কই তাঁদের কথা তো কম করে শুনিনি! বরং সেই জলপুলিশের বড়কর্তা ছুটে এলেন, এসব ড্রামাটিক এলিমেন্টও ছিল রাসমণির কাহিনিতে। ঃ-)
    তাই আমার বিশ্বাস করতে অসুবিধে আছে বানোয়াট গল্পগুলো, ওরকম রাত্রিবেলা আলো নিভিয়ে স্বামীর ঘরে ঢোকার গল্প গ্রামীণ সমাজের বাস্তবতা নয়। সে এলিটরা যতই দেখাতে চাক। ব্যাটারা অন্যদের অন্ধকারে আহা গো উহু গো দেখিয়ে নিজেদের আলোকিত দেখাতে চায়। অথচ ওইভাবে কারাগারে মেয়েদের পুরে রাখা শহুরে সমাজেও যে ছিল না তা তো না! "সাহেব-বিবি-গোলাম" টাইপ কাহিনিতে শোনা যায় তো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত