এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৪ জানুয়ারি ২০১৯ ১৬:২৭404010
  • অর্জুন অভিশেক বোদয় সব কিছু খুব সিরিয়াসলি ন্যান।
  • | ১৪ জানুয়ারি ২০১৯ ১৬:২৪404009
  • হুতো, ও। আমি আসলে একটা বইয়ের পাঠ প্রতিক্রিয়ার টই এ ভাট বকে চলে এসেছি ভুল করে। ওকে। দেখ একটু। অন্য টই খুলে নিয়েছি এখন।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ১৬:১০404008
  • বসুদের সঙ্গে চৌধুরীদের অমলো-মধুর সম্পর্ক, সে দুপক্ষ যাই বলুক। কৃষ্ণা বসু তো নীরদ বাবুর ভাইঝি।
  • | ১৪ জানুয়ারি ২০১৯ ১৫:৫৬404007
  • :-)))) স্যাম্পল বটে!
    খয়েরী ছানার জিলাপি সদৃশ লেখেন নাই এই না কত।
  • b | ১৪ জানুয়ারি ২০১৯ ১৫:৪২404006
  • * historical অন্তর্দৃষ্টি
  • b | ১৪ জানুয়ারি ২০১৯ ১৫:৪১404005
  • নীরদবাবু স্যামপল, (কন্টি)

    রাস্তায় কুকুরের খয়েরী মল পড়িয়াছিলো, বুঝিতে পারি নাই বলিয়া তাহাও মাড়াইলাম। ফিরিয়া জুতা পরিষ্কার করিতে করিতে শুনিলাম সুভাষবাবু কহিতেছেন, মেজদা নীরদের আর দোষ গুণ যাই থাক, উহার মধ্যে যে হিস্তোরিল অন্তর্দৃষ্টি লক্ষ করিতেছি তাহা খুব বিরল। তুমি ভাগ্যবান বলিয়া এরূপ সেক্রেটারি পেয়েছো" ইত্যাদি।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ১৫:৩৩404004
  • *ইংরেজরা আর মাথা তুলে দাঁড়াতে পারবেনা।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ১৫:৩১404003
  • শরৎ বোস কি নীরদ বাবুকে 'তুমি' বলবেন? পড়েছিলাম মনে পড়ছে নীরদ বাবু যখন শরৎ বাবুর অফিসে বসে দাবী করছেন যুদ্ধে ইংরেজ জিতবে, শরৎ বসু রেগে গিয়ে বলে ওঠেন 'জার্মানরা যেভাবা
    ইংরেজ দের জব্দ করছে আর ওরা তুলে দাঁড়া তে পারবেনা। ' নীরদ বাবু পরে আমোদ পাচ্ছেন তিনি কত ঠিক আর শরৎ বসু ভুল।
  • pi | ১৪ জানুয়ারি ২০১৯ ১৫:১৭404002
  • হ্যাঁ। লোকজন কীরকম অবলীলায় দেখি ফেবুতে লিখে দিচ্ছে, গুরুতে নিয়মিত পোস্ট টই ডেল হয় ! মানে, এগুলো জেনেশুনে ঠিক কীভাবে লেখা যায়, জানিনা। তাও এমনভাবে লেখা, যেন গুরুর স্বার্থেই ডেল করা হয়। এক্দু'জন বাদে, এ কথা যে পুরো ভুল, তা জানাতেও দেখিনা লোকজনকে, এ আরো বিস্ময়ের।
  • র২হ | ১৪ জানুয়ারি ২০১৯ ১৪:১৩404001
  • ওরে বাবা টই থেকে পোস্ট ডিলিট করলে তুলকালাম কাণ্ড হবে
  • b | ১৪ জানুয়ারি ২০১৯ ১৩:৫৪404000
  • নীরদবাবু লিখেছেন, না ট্যাক্সি চালক লিখেছেন গল্পটা?
    নীরদবাবুর লেখায় ঢপোলজির চান্স প্রবল। যেমন,

    "আজি হইতে প্রায় পঞ্চাশ বছর আগেকার একটা কথা কহিতেছি। ১৩৪২ সাল, তেসরা ভাদ্র। বেলা দশটা হইয়াছে, চা খাইয়া সবে উঠিয়াছি। এমনসময় শরৎবাবু আসিয়া বলিলেন, সুভাষটার বড় মাথা গরম। তুমি বাজার থেকে ডাঁটা আর কুমড়ো নিয়ে এসো তো, আজ চচ্চড়ি খাবো। আমি তদনুসরে জগুবাবুর বাজারে গিয়া তিন আনার ডাঁটা আর দুই পয়সার কুমড়ো কিনিলাম।"
    ইত্যাদি।
  • | ১৪ জানুয়ারি ২০১৯ ১৩:০৫403999
  • ইশান/সিকি/পাই/হুতো, আমি যদি একটা টই থেকে কয়েকটা পোস্ট কপি করে নিয়ে আরেকটা ডেডিকেটেড টই তে সরিয়ে নি, আর অরিজিনাল টই টা থেকে ডিলিট করতে অনুরোধ করি, পারবি? সরি আমি একটু বার খেয়ে একটা থ্রেডে বেশি লিখে ফেলেছি। মাত্রাজ্ঞান আমার একটু কম ই আছে।

    কিন্তু বইয়ের ব্যাপারে অযত্ন সহ্য হয় না, বেশি রেগে গেছিলাম।

  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ১২:১৭403998
  • Autobiography of an unknown Indian টা masterpiece, একদম শেষের চ্যাপ্টারটা বাদ দিয়ে। পূর্ববঙ্গের এমন সুন্দর বর্ণনা ইংরেজিতে আর পড়িনি।

    'A Passage to England ও সুখপাঠ্য।

    বিবিসি ওকে প্রথমবার যখন ইংল্যান্ডে নিয়ে যায় তখন ওর বয়েস প্রায় ষাট ছুঁই ছুঁই। হিথরোতে নেমে ট্যাক্সিওয়ালা বিবিসি অফিসের ডিরেকশন দেন। যে রুট বাতলান, ট্যাক্সি চালকও জানতেন না। তখন ট্যাক্সিচালক জিজ্ঞেস করায় তাকে অবাক করে দিয়ে নীরদবাবু বলেন যে তিনি এই প্রথম লন্ডনে এলেন।

    পরে তো বিলেতের ওপরেও ক্ষেপে লিখেছিলেন Why I mourn for England। সেগুলো সব ছেপেছে মিত্র ও ঘোষ।
  • ন্যাড়া | ১৪ জানুয়ারি ২০১৯ ১২:০৮403996
  • নীরদবাবুর ইংরিজি যেটুকু পড়েছি, ভালই লেগেছে। কিন্তু মুজতবা আলীর কথা মনে পড়ে, "যে যত ইনিয়ে-বিনিয়ে ছুটির দরখাস্ত করতে পারে, তাকে আমরা তত ইংরিজিতে পন্ডিত মনে করেছি।"
  • ন্যাড়া | ১৪ জানুয়ারি ২০১৯ ১২:০৮403997
  • নীরদবাবুর ইংরিজি যেটুকু পড়েছি, ভালই লেগেছে। কিন্তু মুজতবা আলীর কথা মনে পড়ে, "যে যত ইনিয়ে-বিনিয়ে ছুটির দরখাস্ত করতে পারে, তাকে আমরা তত ইংরিজিতে পন্ডিত মনে করেছি।"
  • b | ১৪ জানুয়ারি ২০১৯ ১২:০৪403995
  • হ হ। কিন্তুক নিরোদবাবুর ইঙরাজী লইয়া বহু লোক, তার মধ্যে কাঁচাখেগো নকশাল অবধি উলুৎপুলুৎ।
    আর ঐ ন্যাড়া কথিত নীরদবাবুর ঐ গল্পটা আমরাও শুনেচি, খালি তাতে নীরদ চৌধুরীর বদলে ব্রজেন্দ্র নাথ শীলের কথা ছিলো।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ১২:০৩403994
  • *শিশিরকুমার ভাদুড়ির কথা যখন তুললেন তখন বলি, উনি ছিলেন আমার বাবার বড় পিসেমশাই N N Das র বন্ধু।

    *মোবাইল থেকে টাইপ করছি।

    অমিয়া- নীরদ বাবুর যতদূর জানি তিন পুত্র। এক পুত্র ইতিহাসের অধ্যাপক। কীর্তি নারায়ণ চৌধুরী। SOAS র অধ্যাপক ছিলেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তপন রায়চৌধুরীর মতে খুব ব্রিলিয়ান্ট স্কলার। আরেক পুত্র বোধহয় ফটোগ্রাফার। তিনি বাবাকে নিয়ে পিকটরিয়াল বইটই বের করেছে। ছাপিয়েছে নিয়োগী বুকস।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ১১:৫১403993
  • @আতজ, কাল ঘুমিয়ে পড়েছিলাম। ঘড়িতে দেখলাম প্রায় তিনটে। সকালে ওঠা থাকে। গপ্প জমে 'মধ্যরাতে'।

    কঙ্কাবতী, চন্দ্রাবতী সাহু ছিলেন সেই সময়ের দেশের সবচেয়ে উচ্চশিক্ষিত দুই অভিনেত্রী। সম্ভবত মাস্টার্স ডিগ্রি ছিল। চন্দ্রাবতী দেবী আমার খুব প্রিয় অভিনেত্রী।

    আপনি আমায় বড্ড উস্কে দেন। অনেককিছু বলতে ইচ্ছে করছে কিন্তু নেম ড্রপিং লাগবে। শিশিরকুমার ভাদুড়ির কথা যখন তুললেন তখন বলি, উনি ছিলেন আমার বাবার বড় পিসেমশাই N N DasPower Tools & Appliances co. প্রতিষ্ঠাতা কর্ণধার। প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলেন। ওর সহপাঠীদের মধ্যে ছিলেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়, শিশিরকুমার ভাদুড়ি, নরেশ মিত্র প্রমুখ। সুনীতি চাটুজ্যে আর শিশির ভাদুড়ি নিয়মিত ওনার বাড়ি আসতেন। বাবা, পিসি, কাকারা ছোটবেলায় তাদের খুব কাছ থেকে দেখেছেন। শিশির ভাদুড়ি আসতেন একটু মদ্যপ অবস্থায়। তখন বাড়ির ছোটদের ওদিকে যেতে বারণ করা হত।

    ওঁর তখন খুব অর্থ সংকট। N N Das সাহায্য করতেন। কিন্তু এই মদ্যপান নিয়ে ওদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। বলেছিলেন 'তোমায় মদ ছাড়তে হবে।' শিশির ভাদুড়ি সেই প্রতিশ্রুতি দিতে পারেননি।

    'নিঃসঙ্গ সম্রাট' পড়া হয়নি।
  • ন্যাড়া | ১৪ জানুয়ারি ২০১৯ ১১:৪০403992
  • আমাদের ছেলেবেলায় গপ্প শুনতাম যে নীরোদবাবু লন্ডনে টুর নিতে গিয়ে পদে পদে গাইডের বর্ণনার ওপর আরও চার প্যারাগ্রাফ ডিটেল শুনিয়ে দিচ্ছিলেন। গাইড শেষ অব্দি জিগেস করলেন, "স্যার, আপনি কবছর লন্ডনে ঘুরছেন?" নীরোদবাবু বললেন, সবে গেল হপ্তায় ল্যান্ড করেছি প্রথমবার। তখন ওনার বয়েস পঞ্চাশের ওপর।
  • San | ১৪ জানুয়ারি ২০১৯ ১১:৩১403991
  • সেকেন্ড ক্লাস থেকে নামার অপরাধে শেষমেষ তাঁদের একাই ফিরতে হয়েছিল।

    এটা কিন্তু অমিয়াদেবী আদৌ ক্ষোভের সঙ্গে লেখেন নি, খুবই ম্যাটার অফ ফ্যাক্ট ওয়ে তে উল্লেখ করেছেন। ভাবা যায় !!
  • San | ১৪ জানুয়ারি ২০১৯ ১১:২১403990
  • তাও তো কাল ঘুমিয়ে পড়ায় এতজকে ঐ বইয়ের আসল গপ্পোটাই বলা হলনা। নীরদ সি একবার স্ত্রী ও সন্তানদের আনতে স্টেশনে গ্যাছেন। তারপর যেই দ্যাখেন তাঁরা সেকেন্ড ক্লাস থেকে নামছেন, অমনি দূরে গিয়ে দাঁড়িয়ে রইলেন যেন কাউকে চেনেন ই না। অমন সায়েবী পোষাকের সম্ভ্রান্ত ব্যক্তি তো আর সেকেন্ড ক্লাসের যাত্রীর সঙ্গে আত্মীয়তা দেখাতে পারেন না :D :D

    এইসব নির্মল আনন্দের গপ্পো পড়ে কিকরে কাউকে ক্যালাতে ইচ্ছে করবে ? :)
  • ন্যাড়া | ১৪ জানুয়ারি ২০১৯ ১১:১৭403989
  • তপনবাবুর লেখাতেও নীরদবাবুকে গল্প আছে। নীরদবাবুর মতন হামবাগ, কনসিটেড ও বিশ্রিরকম আ্যংলোফাইল লোক সম্বন্ধে যত কম কথা বলা যায় তত ভাল।
  • San | ১৪ জানুয়ারি ২০১৯ ১১:০৯403988
  • অমিত - নবনীতা দেবসেন এর ওদেশে নীরদ সি'র বাড়িতে দেখা করতে যাওয়া নিয়ে একটা লেখায়ও পড়েছিলাম :) :) মনে পড়ল।
  • | ১৪ জানুয়ারি ২০১৯ ১০:৪১403987
  • নীরদ সি'র লেখা পড়ে উনাদের সম্পর্র্কে অমনি ইমপ্রেশানই আসে, কাজেই একটুও অবাক হলাম না।

    অ-অ'র অমিয়াদেবী সম্পর্কে অ্যাসেসমেন্টে একমত। ইন্টারেস্টিঙ্গ রিড প্রথমটা, কিন্তু ঐ পর্যন্তই, মানে একটা স্নব আর নিন্দাপ্রবণ মেন্টালিটি দেখা যায়।
    এই মেমোয়ার্সগুলোর সার্থকতা এইখানেই।
  • dc | ১৪ জানুয়ারি ২০১৯ ০৯:৫৯403986
  • মিডিয়ার রোল নিয়ে একটা আর্টিকলঃ

    https://scroll.in/article/909195/how-india-votes-the-news-media-is-helping-bjp-win-elections-and-the-public-does-not-mind

    এতে বলছে যারা ইলেকট্রনিক মিডিয়া বেশী দেখে আর ইন্টারনেট থেকে বেশী খবর সংগ্রহ করে তারা বিজেপিকে প্রেফার করে। আর যারা হিন্দি মাধ্যমে খবর বেশী দেখে বা পড়ে তারাও বিজেপিকে প্রেফার করে। তবে আমার মনে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কজালিটিটা উল্টো হবে। হিন্দি বেল্টের লোকজন হয়তো এমনিতেই বিজেপিকে ফেভার করে, আর অ-হিন্দি স্টেটগুলোতে লোকজন সেরকম ফেভার করে না। সেক্ষেত্রে বলা যায় আরেসেস লাস্ট পঞ্চাশ-ষাট বছর ধরে ব্রেনওয়াশিং এক্সপ্রিমেন্টে সফল হয়েছে।
  • amit | ১৪ জানুয়ারি ২০১৯ ০৯:২২403985
  • কিন্তু কিন্তু করে বলেই ফেলি, নীরদ চৌধুরী কে কিন্তু বিলেতের বাঙালিরা হেভি উদোম খিস্তি করে। কয়েক জনের সাথে আলাপ হয়ে গেসলো পুজোর সময়, বেশ অনেক বছর আগে, তখন তিনি জীবিত। তো তেনার নানা কীর্তি কলাপ শুনে এলুম। অদ্ভুত সেলফিশ টাইপের মাল। নিজে ছাড়া দুনিয়ার সবাই অজ্ঞ বা অর্ধজ্ঞানী।
  • dd | ১৪ জানুয়ারি ২০১৯ ০৮:২৪403984
  • "মালদার লোকের কত রবরবা, অথচ মালদার লোকের তেমন কিছুই রবরবা নেই", ঐ, প্রথ্মটা মালদার = মাল দার। যার কাছে "মাল" আছে। দ্বিতীয়টা মালদার, মানে মালদা শহরের।

    পৃথিবীটা কার বশ? পৃথিবী টাকার বশ, গোছের হেঁয়ালি।

    এই ত্তো ব্যাপার।
  • Du | ১৪ জানুয়ারি ২০১৯ ০৭:৩০403983
  • দেশপ্রিয় পার্কে চন্দ্রাবতী দেবীর বাড়িতে একটা ছোট অফিস ছিল। সেখানে অফিসের কাজে আমি কিছুদিন গিয়েছিলাম মনে হয় ওনাকেও যেন দেখেছি, হতে পারে কল্পনা শুধুই।
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ০৫:৩৩403982
  • এই ধাঁধার সমাধন করুন দেখি! "মালদার লোকের কত রবরবা, অথচ মালদার লোকের তেমন কিছুই রবরবা নেই।"
    ঃ-)
  • Tim | ১৪ জানুয়ারি ২০১৯ ০৫:২৩403981
  • আরে না না ব্যালান্স আছে। এই যেমন বাঙালীর ভার্চুয়াল ওয়ার্ল্ডে কল্কেতা হলে তেমন দাম নেই। অর্কুট, ফেবু, গুরু সবেতেই মপচ্ছলরাজ। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত