এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ১৫ জানুয়ারি ২০১৯ ০০:০৩404041
  • *নগেন্দ্রনাথ

    হ্যাঁ পদার্থ বিজ্ঞানের
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:৫৬404039
  • হুঁ, "নিঃসঙ্গ সম্রাট" এও শিশিরকুমারের মদ খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা। কঙ্কাবতী খুব বারণ করেন, কিন্তু শিশিরকুমার কিছুতেই মদ ছাড়েন না, এদিকে সামলাতে পারেন না, নিয়ন্ত্রণের বাইরে চলে যান।
    আপনাদের আত্মীয় N N Das এর নাম কী? নরেন্দ্রনাথ ? উনিও কি পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন?
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:৫১404038
  • নীরদ মহা চাল্লু তো! অথবা হতে পারে "রতনে রতন চেনে/ শুয়োরে চেনে কচু" ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:৪৪404037
  • রিভু

    দে'জ র ওয়েবসাইটে 'ইংল্যান্ডে বঙ্গমহিলা' এখনো 'ইন প্রিন্ট' দেখাচ্ছে।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:৪২404036
  • @আতজ, কিমাশ্চর্য অতঃপরম

    নীরদ বাবুর তসলিমাকে ভাল লেগেছিল, মানে এই রকম বেরিয়েছিল। উগ্র মনে হয়নি। তসলিমা লিখেছিলেন 'নীরদ বাবু বোধহয় ঘুমতে যাবার সময়েও ভুলতে পারেন না যে তিনি অক্সফোর্ডের ডি লিট প্রাপ্ত।'
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:৩৭404035
  • কিন্তু তসলিমার সঙ্গে তো নীতিগতভাবেই নীরদের দেখা করার কথা নয়! দশ হাত দূর থেকে বিদায় করার কথা তো! মহিলাদের এত স্বাধীনতা তো নীরদের পছন্দ না। সেই ব্যালা কী হল?
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:৩৪404034
  • কিন্তু অমিয়ার অবস্থাটা ভাবুন! একটা বেঁটে বামুনের সঙ্গে পাহাড়ের মতন মেয়ের বিয়ে দিল তাঁর বাপমা! এঁরা কীরকম বাপমা? সমাজের ল্যাডার বেয়ে ওঠার লোভে?
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:৩১404033
  • সুভাষচন্দ্র জগুবাবুর বাজারে কুমড়ো পুঁইডাঁটা কচুরলতি বরবটি আলু পটল কাটোয়ার্ডাটা ইত্যাদি অনাজ দর করছেন-এরকম বস্তু সিনেমায় দেখালে কী চমৎকার হত, একবার ভাবুন। (কারণ সেদিন নীরদ না গেলে সুভাষকেই তো বাজারে যেতে হত! ঃ-) )
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:২৭404032
  • 'তবে নীরোদবাবুর আত্মম্ভরিতা কিন্তু উনার সিগেনেচার। ওটাই ওনার স্টাইল ছিলো।' হ্যাঁ এবং এটা ওর খ্যাতির একটা মার্কেটিং টেকনিক।

    'দেশ' পত্রিকায় কেতকী কুশারী ডাইসন মেয়েদের পোশাক নিয়ে নীরদ বাবুর মতামতের বিরুদ্ধে চিঠি লেখায় তাকে বাড়িতে ঢুকতে দেননি। নবনীতা দেবসেন অক্সফোর্ডে গেলে নীরদবাবুর সঙ্গে দেখা করতেন। একবার কেতকী কুশারীকে নিয়ে যাবেন, নীরদ বাবু পরিষ্কার জানালেন 'ইউ আর মোস্ট ওয়েলকম বাট নট ইওর ফ্রেন্ড।'

    তসলীমা নাসরিন গেছিল দেখা করতে। সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের এক সাহেব। নীরদ বাবু সেই সাহেবকে দেখে রেগে অগ্নীশর্মা। তিনি নাকি সেদিন কোনো অবাঙালীকে ঘরে ঢুকতে দিতে রাজী নন কারণ তসলিমার সঙ্গে তিনি সম্পূর্ণ বাংলায় কথা বলবেন চাইলে ময়মনসিংহের dialect এ। বলেছিলেন সাহেবটি চাইলে নীরদবাবুর পোর্টিকোয় বসে অপেক্ষা করতে পারে। এদিকে বাইরে বরফ পড়ছে। সাহেবটি বেগতিক দেখে কেটে পড়ে।

    নীরদ বাবু এসব মহানন্দে করতেন কারণ জানতেন এসব তার খ্যাতি বাড়াবে বই কমাবে না এবং ততদিনে তার লেখার কন্টেন্ট বেশ দুর্বল হতে শুরু করেছে।

    একবার এইরকম লিখেছিলেন 'কলকাতার যেসব বাঙালীদের লাঞ্ছনা আমায় দিনের পর দিন সহ্য করতে হয়েছিল, তাদেরই পরবর্তী প্রজন্ম সাগ্রহে বিলেতে এসে আমার পদস্পর্শ করে যায়।'
  • Du | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:২১404031
  • সিঙ্গুরে খেজুর হতে পারে কি? পাটালির ডিমান্ড অচিরেই বাড়তে চলেছে।
  • Atoz | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:১৪404029
  • স্পাই????? কিন্তু স্পাইরা কি খুব বকবক করে? ঃ-)
  • রিভু | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:১৪404030
  • জানি না। ধন্যবাদ। খুঁজে পেলে এখানে জানিয়ে দেব।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ২৩:১২404028
  • রিভু,

    না, বইটি ব্যক্তিগত সংগ্রহে নেই। একজনের কাছ থেকে চেয়ে নিয়ে পড়েছিলাম। ওটা দে'জ ছেপেছে। তবে আমি যেটা পড়েছিলাম সেটা বোধহয় স্ত্রী প্রকাশনীর ছিল, সীমন্তি সেন সম্পাদিত।

    পি ডি এফ কি পাওয়া যায় ?
  • রিভু | ১৪ জানুয়ারি ২০১৯ ২২:৫৩404027
  • অর্জুন অভিষেক দেখলাম "ইংল্যান্ডে বঙ্গমহিলা" বইটির উল্লেখ করেছেন একটি টই এ। ওনার কাছে কি ই-কপি আছে? থাকলে একটু দিলে ভালো হয়, খুঁজছিলাম।
  • dd | ১৪ জানুয়ারি ২০১৯ ২২:৩২404026
  • আচ্ছা,আচ্ছা, এখানেই লিখে দেই। টইতে লিখতে ক্যামন বুক ধড়ফড় করছে।

    আমি প্রায়ই গোইন্দা গল্প শেষের পাতাগুলো ফার্স্টেই পড়ে ফেলতাম। ঐ যেখানে গোইন্দা সবাইকে ডেকে এক্ষপ্লেইন করে দিচ্ছেন কী ভাবে উনি রহস্য সমাধান করলেন আর খুনী কোনজন। সেটাই আগে পড়ে নিয়ে ধীরে সুস্থে একেবারে হার্স্ট পেজ থেকে পড়তাম।

    এক তো বইটা শেষ না করতে পারলেও আফশোষ হোতো না, আর দ্বিতীয়তঃ অতো টান টান উত্তেজনাও আমার পোষাতো না। আর এটাও দেখিচি আমি সব সময়েই বোকা বনতাম - সেটাও অপছন্দের ছিলো। আমি ভেবেছি খুন করেছে মহেশতলার ভোলা কিন্তু শেষটায় দেখলাম খুন করেছেন ভুগোলের মাস্টার মশাই। ধ্যাৎ।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ২২:২৬404025
  • @b না হে, সিরিয়াসলি নিইনি। শরৎ বসুর ছেলে, মেয়েরা মনে করতেন নীরদ বাবু ব্রিটিশের স্পাই এবং সেসব জেনে বুঝেই তাদের বাবার সেক্রেটারির কাজ নিয়েছিলেন তিনি। শরৎ বসুর গ্রেফতার হবার পরে স্বাভাবিক নিয়মে নীরদ চৌধুরী বেকার হন কিন্তু ওলমোস্ট সঙ্গে সঙ্গেই অল ইণ্ডিয়া রেডিওয় অফিসরের ভাল চাকরী জুটে যায় এবং রাজধানী দিল্লীতে বদলি। শরৎ বসুকে ধরিয়ে দিতে পারলে ভাল ইনাম মিলবে এইরকম নাকি ব্যাপার ছিল ব্রিটিশদের সঙ্গে নীরদবাবুর।

    সংবাদ পত্রে দুই পক্ষের এই নিয়ে পাথর ছোড়াছুঁড়ি হত।

    তবে আত্মজীবনীর দ্বিতীয় পার্ট 'দাই হ্যান্ড গ্রেট অ্যানার্ক' এ শরৎচন্দ্র বসুর দীর্ঘ প্রশস্তি গেয়েছেন নীরদচন্দ্র।
  • | ১৪ জানুয়ারি ২০১৯ ২২:২৫404024
  • সৈকত (২য়), গুরু, আমি যা যা পেয়েছি, একদিন দেখা করে তোমাকে দেব। আমি তিন চারটে পেয়েছি, সব কটা পাই নি। আমি জোগাড় করে দিয়ে আসবো। কেন বলছি আমার ইনটারেস্টিং লেগেছে সেটাও জানাবো। বীরভূমের সাম্প্রদায়িক সম্পর্ক ইত্যাদি নিয়ে একটা প্রবন্ধ দিয়ে আমার প্রথম আগ্রহ আসে, মামুন হাসান নির্ঝর দের অথচ পত্রিকা য় বেরিয়েছিল। আমি বীরভূমে র যা যা পাছি জানাবো। সব ভালো না, যাঁরা ভালো তাঁদের সবটা ভালো না, তারাশংকর পরবর্তী একটা শূন্যতা আছে, কিন্তু ব্যাপারটা মহাশূন্য না, আর সেটাকে একেবারে সমাজ বিন্যাস এর দিকে চোখ রাখলে, পোলিটিকাল ইকোনোমি র দিক চোখ রাখলে অবকেটিভাইজ যে করা যাচ্ছে না তা না। ভদ্রলোক হঠাৎ মারাই গেলেন, নতুন গতির পত্রিকা র কাছে ওনার আরো অনেক লেহা আছে সেসব আমায় জোগাড় করতে হবে, করলেই আমি একটু নেড়ে চেড়ে তোমায় দোবো।
  • dd | ১৪ জানুয়ারি ২০১৯ ২২:১৮404023
  • বহুদিন আগে (40+) এক ব্রিটিশ সাহেবের ভারত ভ্রমন নিয়ে লেখা পড়েছিলাম। খুব মজাদার লেখা।

    উনি দিল্লীও গেছিলেন এবং কোনো কারনে নীরোদ বাবু উনার গাইড হবার গুরু দায়িত্ব নিয়েছিলেন এবং অ্যাতো বক বক করেছিলেন যে সেই সাহেব পরে তাঁর ট্যাভেলোগে প্রায় মারতে বাকী রেখেছিলেন নীরোদ বাবুকে। নাকি অসম্বব বোর করেছিলেন।

    আর ধুর, সেই সাহেবের নাম বা বইএর নাম, কিছুই মনে নেই।

    তবে নীরোদবাবুর আত্মম্ভরিতা কিন্তু উনার সিগেনেচার। ওটাই ওনার স্টাইল ছিলো। কোনোদিনই বিনয়ের ধারে কাছেও যান নি। খুব বুক ফুলিয়েই জাঁক করেই পান্ডিত্য দেখাতেন। কোনো সাটেলিটি রাখতেন না।
  • syandi | ১৪ জানুয়ারি ২০১৯ ২২:১২404022
  • তপনবাবুর লেখা অনুযায়ী নীরদবাবু ছিলেন চূড়ান্ত প্রিটেনশাস একজন মানুষ। বাঙালনামায় তপনবাবু উল্লেখ করেছেন যে উনি অক্সফোর্ডে পুঁই-চিংড়ি রান্না খেতে আসার জন্য নীরদবাবুকে নিমণ্ত্রন জানালে নীরদবাবু আসবেন না জানান। কারণ হিসাবে জানান যে ওসব ছোটলোকের খাবার ওনারা খান না। সৈয়দ মুজতবা আলিও ওনার বইতে (ঠিক মনে নেই কোন বই তে) নীরদবাবুকে কষে গালাগাল দিয়েছেন।
  • Tollywood reporter | ১৪ জানুয়ারি ২০১৯ ২২:০৮404021
  • টালিগঞ্জের ক্রিস্টোফার নোলান নাকি " অ্যাকশন" বলার পর " কাট" বলতে ভুলে যায়। " শাহজাহান রিজেসী" তে একটা উইগ পুরে যাওয়ার শট। সেটে হাজির হল ম্যানিকুইন, মাথায় উইগ। শটে উইগে আগুন ধরিয়ে আর কাট বলতে ভুলে গেল। উইগ সহ পুরো ম্যানিকুইন পুড়ে ছাই। উইগের মালিক তো ছাড়বার পাত্রী নন। পুরো পনেরো হাজার টাকা গুনে গুনে দিতে হল শুধু কাট না বলার।
  • saikat | ১৪ জানুয়ারি ২০১৯ ২২:০৭404020
  • আবদুল রকিবের লেখা কোথায় পাওয়া যাবে সে খবর বোধি দিলেও তো পারে।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ২১:৪২404019
  • নীরদ বাবুদের পরিবারে ক্লাস কন্সাসনেস নিয়ে একটা সমস্যা ও অ্যাংজাইটি ছিল। ওরা ময়মনসিংহের বনগ্রামের জমিদার। নীরদ বাবু ও তার ভাই, বোনেরা জন্মানো আর বড় হওয়া অবধি সেসব কিছু ছিলনা। বাবা কিশোরগঞ্জে ওকালতি করতেন। পূর্ববঙ্গের সাধারণ বাড়ি। তার চালা অ্যাসবেসটাসের, তপন রায়চৌধুরী লিখেছিলেন তাদের বাবা হঠাৎ একটা ঝাড় লন্ঠন কিনে এনে ঘরে ঝোলালেন। ওমন ঝাড় লন্ঠন আশে, পাশে কারো বাড়িতে নেই। সবাই তা দেখতে এল।

    তপন বাবু লিখেছিলেন ঝাড় লন্ঠন অ্যাসবেসটাসের ঘরে একেবারেই দৃষ্টি নন্দন নয়। কিন্তু জমিদারী ঠাট রাখতে আর আশে পাশের বাড়ি গুলোর চাইতে যে তারা কিঞ্চিত পৃথক বা কুলীন সেটা বোঝাতেই হয়ত এই অভিনব অন্দর সজ্জা।
  • অর্জুন অভিষেক | ১৪ জানুয়ারি ২০১৯ ২১:৩৫404018
  • আজ ওকাকুরায় রুটি, ডিম- আলুর তরকারি খাওয়াল, সঙ্গে জয় নগরের মোয়া।
  • মানিক | ১৪ জানুয়ারি ২০১৯ ১৯:৫৫404017
  • নীরদ সির একটা গল্প আছে, মহাদেব দেশাই কিভাবে গান্ধীজিকে দুধ খাওয়ানোর জন্য সতী ছাগলী পছন্দ করেছিলেন। কেউ সেই গল্পটা লিখলে আমাদের এসএমের ভাল লাগবে। :-)
  • pi | ১৪ জানুয়ারি ২০১৯ ১৮:৪১404016
  • উরিন্না, এই কনক সরকার দেখি ফেবু গ্রুপে এসে এখন এইসব মণিমুক্তো দিচ্ছেন!

    JU Professors speak in TV talk shows against CHief Minister, PM Modi and BJP freely.

    Also made press comment against present VC of University on his resignation issue during students movement recently.

    They are working under the VC.

    It is for their Freedom of Speech.
  • pi | ১৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩১404014
  • ওদিকে লরেনবাবু আসবেন বলী অস্থায়ী হেলিপ্যাড বানাতে ১০০০ গাছ কাটা পড়ল!

    !
  • b | ১৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩১404015
  • আরে না না। বাড়বে কেন? কত্ত লোক এরকম ভাবে, বলে।
  • de | ১৪ জানুয়ারি ২০১৯ ১৭:০২404012
  • বংশমর্য্যাদা আর ভালো ইংরাজী লিখতে পারা - এই দুইয়ের গর্ব বাঙালীরা একটু বেশীই করে থাকে -

    বি এর স্যাম্পল গুলো দারুণ হচ্চে -
  • dc | ১৪ জানুয়ারি ২০১৯ ১৬:৩৬404011
  • বাপরে আর্নোল্ড সোয়ার্জেনেগার এর মেয়ে নাকি বাগদত্তাও হয়ে গেল! সত্যি বুড়ো হয়ে গেলাম। সেই কোন ছোটবেলার থেকে কম্যান্ডো, প্রেডেটর আর টিটু দেখে দেখে বড়ো হলাম, সেই সোয়ার্জেনেগার এখন বুড়ো দাদু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত