এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৫ জানুয়ারি ২০১৯ ১১:৪৪404070
  • একদম। জনতা গিয়ে হাপ্প্যান্টদের ভোটফোট দিয়ে নিয়ে এলো।
  • sm | ১৫ জানুয়ারি ২০১৯ ১১:০৪404069
  • কি দিনকাল পড়লো!জনতা,হাফপ্যান্ট কেও সমর্থন করতেছে
  • amit | ১৫ জানুয়ারি ২০১৯ ১০:৩১404068
  • সেকেন্ড টার জন্য বটতলায় পাবলিশের দের লাইন পরে যাবে। :) :)
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৯ ১০:২৪404067
  • টি-এর দাবি সমর্থন করি। তৎসহ পাঁড়েজীর পোষ্য সমগ্র (অখণ্ড)ও দাবি করি।
  • sm | ১৫ জানুয়ারি ২০১৯ ১০:০৭404066
  • প্রায় সব ইকোনোমিস্ট ও বিশেষজ্ঞ রা একমত যে ইনকাম ট্যাক্স পুরোপুরি তুলে দেওয়া কোন দেশেই বিশেষ সুরাহা করে নি। পার্টিকুলারলি গরীব জনতার। কারণ তাঁদের ঘাড়েই ইন্ডাইরেক্ট ট্যাক্স এর বোঝা বেশি চাপে ও দেশের অর্থনৈতিক অগ্রগতি রুদ্ধ হয়।
    তবে ব্যক্তিগত ভাবে 8 লাখ অবধি ট্যাক্স মুকুব করাই যায়।
    অন্যান্য 80 সি ও ই এম আই সংক্রান্ত ছাড় গুলো তুলে/কমিয়ে দিতে পারে।
  • T | ১৫ জানুয়ারি ২০১৯ ০৯:৫৮404065
  • দুই খন্ডে অর্জুন অভিষেকবাবুর আত্মজীবনী দাবী করি।
  • dc | ১৫ জানুয়ারি ২০১৯ ০৯:৫৭404064
  • ইনকাম ট্যাক্স উঠিয়ে দিলে তো সব থেকে ভালো। বেফালতু ঝামেলা একটা।
  • | ১৫ জানুয়ারি ২০১৯ ০৯:৫২404063
  • শ‍্যাম বা কুল দুটো র রেটিং দেখে নিন☺
  • অর্জুন অভিষেক | ১৫ জানুয়ারি ২০১৯ ০৯:৪৩404062
  • নীরদবাবু ও অমিয়া দেবীর দাম্পত্য নিয়ে আনন্দবাজারের লন্ডন করোসপনডেন্ট শ্রাবণী বসুর কিছু আর্টিকেল পড়েছি।

    নীরদবাবুর এক ভাইয়ের স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ আছে। সেই মহিলারও (জন্মসূত্রে ত্রিনিদাদের) বয়েস প্রায় এখন ১০০ ছুঁই ছুঁই। তিনি বলেছিলেন 'Mejda was a terror at home and Mejdi used to succumb to all his demands. রান্না পছন্দ না হলে নাকি নীরদবাবু সব ছুঁড়ে ফেলে দিলেন। আবার নূতন করে রাঁধতে হত।

    শ্রাবণী বসুর একটি আর্টিকেলে লিখেছিলেন নীরদ বাবু নাকি শ্রাবণীর সামনেই একবার অমিয়াকে বলেছিলেন যে তার অমিয়াকে আর পোষাচ্ছে না, মন চায় কোনো সুন্দরী তরুণীর সঙ্গে চলে যাই। অক্সফোর্ডের রাস্তায় রোজ কত সুন্দরীর সঙ্গে তার নিত্য দেখা হয়। উত্তরে কনফিডেন্টলি অমিয়া দেবী বলেছিলেন 'চলে যাও তবে তোমায় এক বেলাও কেউ সহ্য করবে না।'

    *জোক্স অ্যাপার্ট অমিয়া ও নীরদ বাবুর সুখী দাম্পত্য ছিল এমনকি নীরদ বাবুর বেকারত্বও তাতে ছাপ ফেলেনি। সত্যজিৎ রায়ের লেখায়ও তাঁর উল্লেখ আছে। অমিতা মালিকেরও লেখা আছে এই নিয়ে।
  • b | ১৫ জানুয়ারি ২০১৯ ০৯:৪০404061
  • সে তো শিব্রাম লিখিছিলেন "শিশির ভাদুড়ি নহ, তুমি বোতলের"
  • অর্জুন অভিষেক | ১৫ জানুয়ারি ২০১৯ ০৯:২৭404060
  • *শিল্পপতি
  • sm | ১৫ জানুয়ারি ২০১৯ ০৯:২৬404059
  • ইনকাম ট্যাক্স তুলে দিলেও ক্ষতি নেই। কিন্তু বিদ্বজনেরা বলছেন,তাতে গরিবের ওপর ইন্ডাইরেক্ট ট্যাক্স বেশি চাপবে।
    এখন শ্যাম রাখি না কূল!
  • অর্জুন অভিষেক | ১৫ জানুয়ারি ২০১৯ ০৯:২৫404058
  • আতজ

    *বাবার পিসেমশাই নগেন্দ্রনাথ দাসের উল্লেখ 'নিঃসঙ্গ সম্রাট' এ থাকবে কিনা জানিনা। নগেন্দ্রনাথ সাহিত্যানুরাগী হলেও ছিলেন শিল্পপ্তি মানুষ। উনি স্মৃতিকথা, আত্মজীবনী কিছুই লিখে যাননি যদিও জীবিত ছিলেন ৯৮ বছর। কাজেই সুনীল গঙ্গোপাধ্যায় ওর রেফারেন্স কি ভাবে পাবে বলা মুশকিল।

    নগেন্দ্রনাথের স্ত্রী, বাবার বড়পিসিমার নাম ছিল সুহাসিনী। দুর্দান্ত রন্ধন পটীয়সী এই মহিলার সঙ্গে শিশিরকুমার ও সুনীতি চাটুজ্যেরও খুব বন্ধুত্ব ছিল।

    সুনীতি চাটুজ্যের কোনো স্মৃতিকথায় নগেন্দ্রনাথের কথা থাকবে।

    *মদ্যপান নিয়ে নগেন্দ্রনাথের সঙ্গে শিশিরকুমারের বিরোধ হয়েছিল বলে পারিবারিক সূত্রে কথিত আছে।
  • dc | ১৫ জানুয়ারি ২০১৯ ০৮:৪৮404057
  • ইনকাম ট্যাক্সামের লিমিট নাকি বাড়াবে বলছে। জয় মা কালি!
  • b | ১৫ জানুয়ারি ২০১৯ ০৮:৪২404056
  • আজ তো ব্রেক্সিট। হুলা হু।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৯ ০৮:৩৮404055
  • জগুবাবুর বাজারের কুমড়ো পুঁইশাক, সেটা কি ঐ অন্তরঙ্গ বইয়েরই? ঃ-)
  • Ishan | ১৫ জানুয়ারি ২০১৯ ০৮:৩১404054
  • সে আপনারা যাইই বলুন, নীরদবাবু একটা কাজ খুবই ভালো করেছেন। সুভাষ ও শরতের অন্তরঙ্গ জীবন নিয়ে লেখা। উনি ছাড়া আর অত প্রামাণ্য এবং অত ডিটেল আর কিছু নাই।
  • amit | ১৫ জানুয়ারি ২০১৯ ০৫:৪৯404053
  • যাকগে, এই বৃদ্ধ ভ্যামটি শান্তিতে থাকুন এবার। যা পাবলিক, হয়তো স্বর্গে গিয়েও ওখানে সবার মোজা জ্বালাচ্ছে।
  • amit | ১৫ জানুয়ারি ২০১৯ ০৫:৪৬404052
  • নিরোদ বাবুই নিজের কোন এক লেখায় লিখেছিলেন মেয়েদের মধ্যে সুভাষচন্দ্র খুব পপুলার ছিলেন, সবাই তার মতো বর চাইতো। তাই দেখে তিনি জ্বলে পুড়ে মরতেন ওনার বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না বলে।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৯ ০৫:৩৭404051
  • এদিকে খননেন্দ্রবাবুকে রোজই রাবণের স্টেম সেল, কৌরবের বিমান, মহাভারতের ময়ূর, বিদ্যাসাগরের টিকাকরণ, বেদের আলোর গতি, পাখিই সভ্যতার আশীর্বাদ ইত্যাদির গ্র্যান্ড ন্যারেটিভ নিয়ে বিরাট প্রবন্ধ লিখতে বলবো ভাবি, কিন্তু রোজই ভুলে যাই। ঃ-)
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৯ ০৫:২৮404050
  • আত্মীয়দের অবস্থা বলার নয়।
    সুভাষচন্দ্র তো আর ঘরেই ফিরলেন না। ঃ-(
  • amit | ১৫ জানুয়ারি ২০১৯ ০৪:০১404049
  • এবার মনে হয় নিরোদ সি নামক বৃদ্ধ ভাম টিকে ছেড়ে দেওয়া যাক। বেচারা সারা জীবন এতো আত্মভরিতা আর বেকার অহংকার দেখিয়ে নিজে কি পেলেন কে জানে। কিন্তু তার পরিবারের লোকজনের জন্য খারাপ লাগে। বাকিরা ওনাকে পাত্তা না দিয়ে চলে যেতে পারে, তেনাদের কি দুর্দশা, সে উপায় ও নেই।
  • San | ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:৩৮404048
  • হ্যাঁ :(
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:৩৬404047
  • আর ওদিকে হাসপাতালে সারমেয় নিয়ে কী কান্ড, শুনেছ?
  • San | ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:৩৫404046
  • অ্যাপারেন্টলি নীরদ সি'র লেখা পড়ে অমিয়া দেবীর বাবা মোহিত হয়ে গেছিলেন।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:৩৪404045
  • ছি ছি ছি, দিল কেন? মেয়েটাকে বেড়াল পার করল?
  • San | ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:৩২404044
  • @এতজ

    অমিয়া দেবীর বিয়ের সময় নীরদ সি একজন 'সম্ভাবনাময়' লেখক মাত্র, যাঁর তৎকালীন আয় ও পরিচিতির তুলনায় অমিয়া দেবীর পিতৃগৃহ সমাজের ল্যাডারে অপেক্ষাকৃত উচ্চস্থানেই অবস্থান করতেন। বইতে আছে পরিচিতেরা নাকি খেদ প্রকাশ করেছেন মেয়েকে সচ্ছলতার মধ্যে মানুষ করে শেষে সামান্য কটাকা মাইনের লোকের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে বলে।
  • রিভু | ১৫ জানুয়ারি ২০১৯ ০০:৪৯404043
  • ধন্যবাদ অর্জুন। চেষ্টা করে দেখবো বইটা পেতে পারি কিনা।
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৯ ০০:০৫404042
  • কাছাকাছি অনুমান করেছি। নরেন্দ্র নগেন্দ্র আহ। ঃ-)
    ওঁর স্ত্রী ই কি সূর্যমুখী ? ঃ-)
  • Atoz | ১৫ জানুয়ারি ২০১৯ ০০:০৩404040
  • মাত্র বত্রিশ বছর বয়সে কঙ্কাবতীর ভগ্নহৃদয়ে মৃত্যুর ব্যাপারটাও খুব খারাপ লাগে। এর জন্য শিশিরকুমারেরও কিছু দায় ছিল বলে মনে হয়। কঙ্কাবতীর বহু অনুরোধেও উনি সামাজিকভাবে বিবাহ করলেন না তাঁকে। যুক্তি দিলেন," তোমার মায়ের সঙ্গে তোমার বাবার তো বিয়ে হয় নি! " (কঙ্কাবতীর মা ছিলেন ওনার উড়িয়া বাবার বাঙালি রক্ষিতা, মেয়েরা বাবার পদবী পেল, শিক্ষাদীক্ষা সবই পেল কিন্তু হায়, রক্ষিতাসন্তান পরিচয় পুড়ল না। তবে এইসব সুনীলের কল্পনাও হতে পারে ঃ-) )
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত