এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:১০404160
  • আমি খাইনা, ডায়বেটিস হওয়ার পর থেকে খাওয়া বারন ঃ( আগে কতো পাটিসাপ্টা খেয়েছি, নারকোলের পুর দেওয়া, ক্ষীরের, সন্দেশের ঃ( এখন একটা নোনতা পাটিসাপ্টা খেয়ে সাধ মেটাই।
  • কুমু | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:০৫404159
  • আজকাল আপ্নেরা কেউ পটিসাপটা খান না?
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৯ ০৭:১৭404158
  • বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। ;)
  • Atoz | ১৭ জানুয়ারি ২০১৯ ০৬:১৭404157
  • রসগোল্লা চুষে ছিবড়ে করে তারপরে নিয়ে যাবার নিদান শুনে হাসতে হাসতে পড়ে গেলাম। পরে চিনির রসে ওগুলো ফেলে তারপরে কি নিজেই খাবে নাকি অকাতরে বিলাবে অন্যদেরও?
    ঃ-)
    এ যে সেই গোয়ালন্দের স্টীমারে "দ্যাখনাই ইলিশ" খাবার মতন! ঃ-)
  • Atoz | ১৭ জানুয়ারি ২০১৯ ০৫:৪৮404156
  • একবার একজন এক লটারিতে জিতে তেঁতুলের আচারের প্যাকেট পেয়েছিল। ঃ-)
  • T | ১৭ জানুয়ারি ২০১৯ ০৫:২৩404155
  • মাআয়াজা! ছি ছি ছি, আরে শেম শেম শেম। বীরেরা শেষে কিনা মাজা খাচ্চে! ক্ষাত্রধর্ম লয় তরিবত কি দেশ থেগে উঠেই গ্যালো! অ্যাঁ! ত্রিকালদর্শীরা কী বলেন!
  • অর্জুন অভিষেক | ১৭ জানুয়ারি ২০১৯ ০১:০৪404154
  • একবার মুম্বাই যাচ্ছি। বাবা, মা সি অফ করতে গেছে। বাবা সঙ্গে একটা Maaza র বোতল দিয়ে দিয়েছে, একদম চিলড। সিকিউরিটি চেকে আমায় যথারীতি আটকাল। আমারও খেয়াল হল। হঠাৎ এত রাগ চেপে এল, যে অফিসরটি আটকাল তাকে দেখিয়ে পুর Maaza র বোতল থেকে ঢকঢক করে গলায় ঢেলে বোতল খালি করে, ক্রাস করে ডাস্টবিনে ফেলে তবে ঢুকলাম। অফিসরটি তাকিয়ে রইল।

    দুবাইয়ের দেখেছি খেজুরে ভর্তি হয়ে থাকে লাউঞ্জ। আমিও দুবার একদম টাটকা খেজুর ফেলে আসতে বাধ্য হয়েছিলাম।
  • ন্যাড়া | ১৭ জানুয়ারি ২০১৯ ০০:৫৩404153
  • ইটালিতে অনেককাল আগে এক ভদ্রলোককে কাস্টমস বলেছিল রসগোল্লা নিয়ে ঢোকা যাবেনা। ভদ্রলোক সেখানেই হাঁড়ি খুলে রসগোল্লা বিতরণ করলেন শুধু তাই নয়, কাউন্টার ডিঙিয়ে কাস্টমস অফিসারকে ঠেসে ধরে মুখে রসগোল্লা গুঁজে দিয়েছিলেন। মুজতবা আলীর গল্প। নাম বোধহয় 'চুঙ্গিঘর'।
  • Atoz | ১৭ জানুয়ারি ২০১৯ ০০:২৪404152
  • "তিনদিনে ত্রিনিদাদ" বলে এক ভ্রমণকাহিনি পড়েছিলাম ছোটোবেলা। মনে হয় ধ্বনিসাযুজ্য অনুযায়ী নাম দিয়েছিল। ঃ-)
  • lcm | ১৭ জানুয়ারি ২০১৯ ০০:০৯404151
  • কিছু তো বলল না। অবশ্য কয়েক সেকেন্ডের কথোপকথন।
  • S | ১৭ জানুয়ারি ২০১৯ ০০:০২404150
  • দাদাগিরির পরের সিজনে চান্স দেবে বললো?
  • lcm | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:৫৫404149
  • স্পেনে সাত দিন ছিলাম। বার্সিলোনায় গাড়ি ভাড়া করেছিলাম, মাদ্রিদে ফেরত দিয়ে দিল্লির প্লেনে উঠলাম। এর মধ্যে এফ সি বার্সিলোনা-র ম্যাচের টিকিট পেয়ে গেলাম, ক্যাম্প ন্যু-তে খেলা দেখলাম, মেসি গোলও দিল, খেলা দেখতে গিয়ে ট্রেনে পকেটমারিও হল। ম্যাচের শেষে স্টেডিয়ামের বাইরে সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা এবং হ্যান্ডশেক হল। স্পেনে বেড়ানোর বিবরণ লিখব পরে।
  • অর্জুন অভিষেক | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:৫৩404148
  • আমার বাবার খুব জোঁক ছিল লটারিতে। প্রায়ই কিনতেন। নম্বর মেলাতেন। বেশ কয়েকবার হয়েছে মাত্র কয়েক নম্বরের জন্যে হলনা, মানে এসব শুনতাম। একবার বোধহয় পাঁচশো টাকা পেয়েছিল বাবা। লটারি ব্যাপারটা আমার বোগাস লাগে। আমার অনেক সময়েই মনে হয়, এই কালই বলছিলাম ওই ফার্স্ট, সেকেন্ড প্রাইজগুলো কেউ পায়না। মিথ্যে সব ঘোষণা করে। পুরো ব্যাপারটা ফ্রড।

    হুম। লটারির টিকিট গুলো মার ছেঁড়া ভ্যানিটি ব্যাগে রেখে দিতাম। কি সব খেলতাম, টেলটাম, ইয়েসস, দোকানদার। আর চক দিয়ে টিচার টিচার।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:৪৪404147
  • আমি ছোটবেলায় প্রায়ই লটারির টিকিট কিনতাম। ঐ পশ্চিমবঙ্গ রাজ্য লটারি টাইপের। ইশকুলে পড়ার সময়। লটারিতে নাম উঠলো কিনা দেখার একটা থ্রিল আছে। তারপর নাম তো উঠবে না জানাই, কিন্তু টিকিটগুলো জমিয়ে টাকার মত করে আঙুলের মধ্যে ধরে বাসের কন্ডাক্টর সাজতাম। বলা বাহুল্য বাসের টিকিটও জমানো ছিলো। সে নিয়ে বাড়িতে গঞ্জনাও কম শুনিনি অবিশ্যি।
  • অর্জুন অভিষেক | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:৩৫404146
  • আমার এই মুহূর্তে ইউরোপ কেন, হাফ ইণ্ডিয়া ট্রিপ করতে গেলেও লটারি লাগবে।
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:৩৪404145
  • আমার এক বন্ধু ছিলো যার স্বাস্থ্যের জন্য আমরা আলাপ করানোর সময় বলতাম, এই আমার বন্ধু অমুক, বিলীয়মান ঃ-)
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:২৭404144
  • ইউরোপ তো নিজে নিজেই ঘোরা যায়, হোস্টেলে থাকা যায়, খাবারের দাম বেশিনা, পাবলিক ট্রান্সপোর্ট আছে। অনেক সুবিধা। ঐসব বেড়ানোর জন্যে লটারি লাগেনা। তবে হ্যাঁ কেউ যদি অ্যান্টার্কটিকা যেতে চান তো অন্য কথা।
  • San | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:২০404143
  • কিরীটী কোনো কোনো গল্পে সুব্রতকে কারো সঙ্গে ইন্ট্রোডিউস করাতো এইভাবে - এই আমার বন্ধু সুব্রত, মিলিয়নেয়ার :)
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:১৮404142
  • লসাগুদা কি ট্রানজিটে দেখলে স্পেন? কদিন লাগলো?
  • অর্জুন অভিষেক | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:১২404141
  • আপনি নিশ্চয় কোটিপতি নইলে লটারি পেয়েছেন।
  • | ১৬ জানুয়ারি ২০১৯ ২৩:০৮404140
  • বাপরে! ২৩ দিনের চ্যালেঞ্জ নিয়েছিলে নাকি!?
  • lcm | ১৬ জানুয়ারি ২০১৯ ২২:০৬404139
  • গরম লুচি দিয়ে রসগোল্লার রস
  • lcm | ১৬ জানুয়ারি ২০১৯ ২২:০৪404138
  • -- বনবনিয়ে ঘুরে এলাম, ২৩ দিনে - -
    স্যান ফ্র্যানসিস্কো - বার্সিলোনা - ভ্যালেন্সিয়া - গ্রানাডা - মাদ্রিদ - দিল্লি - জয়পুর - কলকাতা - বিশাখাপত্তনম - ছত্তিশগড় (বাচেলি) - বিশাখাপত্তনম - হায়্দ্রাবাদ - কলকাতা - হংকং - স্যান ফ্র্যান্‌সিস্কো
  • S | ১৬ জানুয়ারি ২০১৯ ২১:৫৭404137
  • ইশ। দুটো গরম রুটি থাকলে।
  • lcm | ১৬ জানুয়ারি ২০১৯ ২১:৪৪404136
  • দিন দশেক আগে দেখা... কলকাতা বিমানবন্দরে ব্যাগ/বডি স্ক্যান এলাকা...এক ভদ্রলোক বেজায় বেজার মুখে রসগোল্লা ভর্তি প্লাস্টিকের কৌটো থেকে ট্র্যাশ বিনে রস ফেলে দিচ্ছেন...
  • b | ১৬ জানুয়ারি ২০১৯ ২১:২৭404135
  • রসগোল্লা চুষে কাঠ ছিবড়ে বানিয়ে নিন। বাড়ি গিয়ে একটু গরম চিনি গোলা জলে ফেলে দিন।
  • S | ১৬ জানুয়ারি ২০১৯ ২১:১৬404134
  • জলভরা, রসগোল্লা কোনোকিছুতেই চিন্তা নেই। না নিয়ে যেতে পারলে নিস্চিন্তে খেয়ে ফেলুন। সক্কলকে ভাগ দিন।
  • সুকি | ১৬ জানুয়ারি ২০১৯ ২১:০৬404133
  • জলভরা-তে কোন সমস্যা নেই। নিশ্চিন্তে নিয়ে যাও।
  • pi | ১৬ জানুয়ারি ২০১৯ ২০:৩৮404132
  • অর্থাৎ নীরদ মানে জলভরা।
  • pi | ১৬ জানুয়ারি ২০১৯ ২০:৩৭404131
  • আচ্ছা, থ্যাম্কু।!

    জলভরা তালশাঁস শুকনো না ভিজে গোত্রে পড়বে? অবশ্য জলভরা মানে নীরদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত