এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Izhikevich | ১৭ জানুয়ারি ২০১৯ ১৪:৪১404190
  • দশ বছরের গল্পটা কিছুই না, ফোকটে লোককে টুপি পরিয়ে একটা এজিং ডেটাসেট বানানো, যেটা ভবিষ্যতে ফেস-রেকগনিশন অ্যাল্গোতে ব্যাভার করা যেতে পারে। লোকে স্বেচ্ছায় ডেটাসেট বানিয়ে দিলে কে আর কী বলবে।
  • Izhikevich | ১৭ জানুয়ারি ২০১৯ ১৪:৩৯404189
  • আমি তো একটু আগে বাড়ি এলুম। কাল গিয়ে দেখবো আদ্ধেক হয়েছে না পৌনে।
  • অর্জুন অভিষেক | ১৭ জানুয়ারি ২০১৯ ১৪:৩৪404188
  • ফেবুতে এই দশ বছরের ছবির উৎসব চলছে, এটা কি ব্যাপার!
  • | ১৭ জানুয়ারি ২০১৯ ১৪:০৯404187
  • অ-অ,
    আমাদের আপিসেই ২২ রকম দোসার কাউন্টার আছে।

    ইজিমিচি, তোমরা কেউ কুম্ভ কেউ কল্যাণী, ও বেচারি একা গড় সামলাচ্ছে বুজি।
  • b | ১৭ জানুয়ারি ২০১৯ ১৪:০৪404186
  • চিতই পিডা দক্ষিণ ত্রিপুরার ইনোভেশন বলে চালিয়ে দিয়েছে? ইয়াল্লা।
  • Pi | ১৭ জানুয়ারি ২০১৯ ১৪:০১404185
  • এরপর টি এর কণিষ্কের মত মূর্তি পাওয়া যাবে।
  • Pi | ১৭ জানুয়ারি ২০১৯ ১৪:০০404184
  • আরে কী কাণ্ড, এই মুহূর্তে আমি গুড় দিতে চিতই পিঠা খাচ্ছি। দক্ষিণ ত্রিপুর অ স্পেশালিটি বলে খাওয়ালেন স্যার।
    ফুলোকো ফুলকো ইডলির মত বেশ
  • San | ১৭ জানুয়ারি ২০১৯ ১২:৫৪404183
  • এখানে চিকেন দোসা, মাটন দোসা, চিলি চিকেন দোসা, মাটন কিমা দোসা ইত্যাদি প্রভৃতি পাওয়া যায় তো। এমজি রোডে কোকো পাম-এ। খারাপ না।
  • Kaju | ১৭ জানুয়ারি ২০১৯ ১২:৪৭404182
  • মকর ফকর কোনো অকেশনই নয়, কোঁকর কোঁ-র পিঠে তো সারা বছরই খাই।
  • অর্জুন অভিষেক | ১৭ জানুয়ারি ২০১৯ ১২:৩৯404181
  • মাটন ধোসা একবার খেয়েছিলাম। স্টাফিংটা ছিল কোলহাপুরী মাটন।
  • অর্জুন অভিষেক | ১৭ জানুয়ারি ২০১৯ ১২:৩৭404180
  • @দ

    পুনেতে জংলি মহারাজ রোডে একটা ধোসার রেস্টুরেন্ট খোলা হয়েছিল 'ধোসা ডাইনর', সেখানে ৫০ রকমের ওপর ধোসা পাওয়া যেত। টিকল না। তিন চার বছরের মধ্যেই উঠে গেল।
  • Izhikevich | ১৭ জানুয়ারি ২০১৯ ১২:৩৫404179
  • আহা, অমন করবেন না। বেচারা খেটে খেটে আদ্ধেক হয়ে গেছে বলে বিশ্বস্ত সুত্রে খবর পেলাম। কাল গিয়ে সরেজমিনে দেখে নিয়ে জানাবো। ভাগাভাগিটা তখন করবেন।
  • | ১৭ জানুয়ারি ২০১৯ ১২:২২404178
  • হাউসিঙ্গের হোমমেড ফুডের গ্রুপে একজন বিক্রি করেন ওমলেটের ভিতরে বেশ রান্না করা চিকেন ভরে পাটিসাপটার মত ফোল্ড করে। মাঝে মধ্যে আপ্পমের মধ্যেও ভরে দেন। কিমা নয়, ছোট ছোট পিস। বেশ খেতে।
  • লিমেরিক | ১৭ জানুয়ারি ২০১৯ ১২:২০404177
  • হরিপদ হালদার, ব্যবসাতে ডালডার -
    রাতারাতি ফুলে ফেঁপে হয়ে গেল মালদার।

    তার ছেলে তারাদাস
    ভুগেভুগে বারোমাস

    জমাজমি বেচে হলো ফেরিওয়ালা শ্যা'লদার।।
  • b | ১৭ জানুয়ারি ২০১৯ ১২:১৮404176
  • বাড়িতে বললাম এসব বোষ্টুম ব্যাপার ছেড়ে শাক্ত পাটিসাপটা খাও। আইডিয়াটা এরকমঃ

    ১। মাংসের কিমা (চিকেন নয়) রান্না করা, প্যাঁজ রসুন দই দিয়ে।।
    ২। পাটি সাপটার খোলে অল্প লংকা ধনেপাতা নুন দিয়ে মাখা।
    ৩। তারপর যেরকম ভাবে করে।

    লোকজন হাঃ হাঃ আর হাঁ হাঁ করে উড়িয়ে দিলো। সব অভ্যাসের দাস।
  • | ১৭ জানুয়ারি ২০১৯ ১২:০০404175
  • নিয়ে নাও নিয়ে নাও। কাঁটাওয়ালা কিম্বা কাঁটাছাড়া মুগুরের জন্য শ্রী হুতেন্দ্রবাবুর সাথে যোগাযোগ কত্তে পারো।
  • Tim | ১৭ জানুয়ারি ২০১৯ ১১:৩৭404174
  • টয়ের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের দত্তক নেওয়া হচ্ছে? আমি পিঠ দত্তক নিতে চাই। পিঠের মরসুম চলছে, কেউ আগ্রহী হলে জানাবেন।
  • S | ১৭ জানুয়ারি ২০১৯ ১১:২৫404173
  • গুড় দিয়ে চিতই পিঠা খেতে আমার খুব ভালো লাগে।
  • | ১৭ জানুয়ারি ২০১৯ ১১:১৪404172
  • আইচ্ছা। একক তোর গর্দানটার দায়িত্ব নিক, আমি কানসহ মুন্ডুটার নিলাম।
  • T | ১৭ জানুয়ারি ২০১৯ ১১:০০404171
  • না না, ট এক নির্বাসিত বীরের মতন গড় সামলাতে ব্যস্ত। বইম্যালায় দ্যাকা হবে। ত্রিকালদর্শী একক সেইসময় শজারু দিয়ে আমায় ক্যাল দিতে আশবেন।

  • অর্জুন অভিষেক | ১৭ জানুয়ারি ২০১৯ ১০:২৯404170
  • প্লেনে নিয়ে যাব বললে হিন্দুস্তান সুইটস, কামধেনু, বলরাম মল্লিক প্যাক করে দেয়।
  • অর্জুন অভিষেক | ১৭ জানুয়ারি ২০১৯ ১০:২৪404169
  • ভাটে তো দেখছি মিষ্টির দোকান বসে গেছে। আহা!

    আমার মা যা চমৎকার পাটি সপটা বানান। ভিতরের পুরটা নারকেল, গুড় আর কাজুর গুঁড়ো দিয়ে, সামান্য আমসত্ত্ব।
  • | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:৫৯404168
  • যা বুঝলাম
    দিল্লিতে পাটিসাপটা পাওয়া যায় না, লোকে তেমন বানায় টানায়ও না। আসামে গিয়ে সাপটে পটি(!?) খে আসে।

    আরো বুঝলাম ট-এর হাতে এখন সময় আছে।
  • | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:৫৮404167
  • একদম! এইটাই কাল বললাম তো। প্ল্যাস্টিকের কৌটোয় একটা উপোরে প্ল্যাস্টিক দিয়ে সিলোমোত করে দেয়, কিন্তু ঐটে আজকাল হ্যান্ডব্যাগে নিতে দেয় না। রসগোল্লা, রাবড়ি সবই ঐ। ঐজন্য বেশ কটা পলিথিনে ভল্ল করে মুড়িয়ে ঐরকম প্ল্যাস্টিকের কৌটো চেক ইনে দিতে হয়। ঐভাবেই আমি ফেলু মোদকের নলেন গুড়ের রাবড়ি চেক ইনে আনলাম।

    গতবছ র একবার আসার সময় দেখি একজন মুম্বাইতে টাটা মেডিকালে ক্যান্সার পেশেন্টের জন্য রসগোল্লা নিয়ে যা্চ্ছেন বললেন, তা তাঁকে ছাড়ল না। শেষ পর্যন্ত তিনি সম্ভবতঃ চেক ইন ব্যাগেজ আনিয়ে তাতে ভরে দেবার দাবী করছিলেন, এয়ারলাইন্সের কর্মীরা ছোটাচুটি করছিল, দেখেছিলাম।
    সেই থেকেই সাবধান হয়ে গেছি।
  • dc | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:৪২404166
  • আমার নারকেল নাড়ু খেতেও খুব ভাল্লাগে, মানে লাগতো।

    পাই ম্যাডামের রসগোল্লার প্রশ্ন পড়ে মনে হলো, মা যতোবার কলকাতা থেকে আসে রসোগোল্লা নিয়ে আসে। কামধেনু বা হিন্দুস্তান সুইটস এ বল্লে ওরা প্লাস্টিকের কৌটোয় সিল করে দেয়। সেগুলো আগে হ্যান্ডব্যাগেই আনতো, কয়েক বছর কোন একবার নাকি চেকিং এর সময়ে ঝামেলা করায় মা একজন মহিলা পুলিশকে ডাকিয়ে এনেছিল, তারপর তাকে খুব বকেছিল এই বলে, "আমি এই রসগোল্লা আমার নাতনির জন্য নিয়ে যাচ্ছি, সে খেতে খুব ভালোবাসে। তোমরা যদি না নিতে দাও তাহলে কিন্তু আমি এখানেই বসে থাকবো, প্লেনেই উঠবো না"। তাতে মাকে ছেড়ে দিয়েছিল। তবে তারপর থেকে লাগেজে আনে, কিন্তু প্লাস্টিকের কৌটো থেকে রস বেরিয়ে আসে বলে অনেকগুলো প্লাস্টিকে ভালো করে প্যাক করে নিয়ে আসতে হয়।
  • a | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:৩৯404165
  • পটি-সাপটা!!!
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:৩১404164
  • গৌহাটি ছাড়ার আগে গেছোদাদার সাথে গাঁতিয়ে পটিসাপটা খেয়ে এসেছি।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:১৬404163
  • অসমে বিহুতে কতরকম পিঠে খেলাম, বেশিরভাগ শুকনো শুকনো।

    আমি অবশ্য পিঠের তেমন ফ্যান নই। নারকেল দেওয়া কোন কিছুরই। এদিকে নারকেল কাঁচা পাকা অবস্থায় কী ভাল লাগে!
  • কুমু | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:১৫404162
  • দিল্লিতে কোন দোকানে পাটিসাসটা পাওয়া যায়?
  • pi | ১৭ জানুয়ারি ২০১৯ ০৯:১৪404161
  • আমি তো জলভরার সঙ্গে পাটিসাপ্টা মালপোয়াও নিয়ে যাচ্ছি। কিছু বললনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত