এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ১৯ জানুয়ারি ২০১৯ ২৩:২২404279
  • *থ্যাঙ্ক ইউ @Du
  • অর্জুন অভিষেক | ১৯ জানুয়ারি ২০১৯ ২৩:২২404280
  • সুপ্রিয়া দেবীর নাতিটি চোখে পড়ার মত সুদর্শন। ওর দিদার শবের পাশে যখন বসেছিল তখন ই প্রথম নজরে আসে। বাঙালী অভনেতাদের মধ্যে এরকম সুন্দর চেহারা খুব কম আছে। তবে ও ছেলেটি কি পুরো বাঙালী ? আমার মা দেখেই বলে, এ সিনেমায় চান্স পায় না? সে কি কোনো ছবি করেছে নাকি?

    অচিন পটুয়ার আর্ট শো'তে আপনারা যারা উৎসাহী আসবেন। কাল সন্ধ্যে ছটায় উদ্বোধন। চলবে ২৩ তারিখ অবধি। সারারাত খোলা থাকছে।

    একটা লেখাও দিলাম।
  • | ১৯ জানুয়ারি ২০১৯ ২০:৪৬404278
  • অজয়ের তীরে সার্চ করলে অন্য প্রসঙ্গে তোমার নাম আসছে।
  • | ১৯ জানুয়ারি ২০১৯ ২০:৩৭404276
  • ঠিকাছে, আমি আর কারো সঙ্গে গুলিয়েছি হতে পারে, কিন্তু কেউ ডেফিনিটলি বলে ছিল। ওকে দেখো একবার বাড়িতে।
  • b | ১৯ জানুয়ারি ২০১৯ ১৯:৫৬404275
  • আফনাদের বলি নাই? (বলেচি হয়তো, তবে আবার শুনুন) আয়ারল্যান্ডের একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র জায়গায় হঠাৎ দেখি প্ল্যাসি (Plassey)পার্ক, প্ল্যাসি লেন, প্ল্যাসি অমুক, প্ল্যাসি তমুক ইত্যাদি। কি ব্যাপার? ক্লাইভ এতটাই স্বেচ্ছাচারী আর লুঠেরা হয়ে উঠেছিলেন যে ওনার বিরুদ্ধে ইমপিচমেন্ট হয়। তাতে ছাড়া পান বটে, কিন্তু ক্লাইভকে আর ইন্ডিয়াতে ফেরত না পাঠিয়ে ব্যারন ক্লাইভ অফ প্ল্যাসি উপাধি দিয়ে আয়ারল্যান্ডের ঐ অঞ্চলে পোস্টিং দেওয়া হয়, তখনকার দিনে পানিশমেন্ট পোস্টিং। ক্লাইভের হেডকোয়ার্টার যে বাড়িতে, সেটা এখনো রয়েছে, ওটা আবার ওনার শালার বাড়ি, যে পলাশীর যুদ্ধে অংশগ্রহণ করেছিলো। শালা জামাইবাবুকে একচোটে নির্বাসন দেওয়া হয়েছিলো কিনা কে জানে!
  • lcm | ১৯ জানুয়ারি ২০১৯ ১৯:৩৭404274
  • বলে তো অ্যাডমিন্সট্রেট্রিভ প্রবলেম ছিল, কর্মচারী/সৈনিক-রা ঠিক সময়ে মাইনে পেত না। মীরজাফর বলল আর অনেক সৈন্য যুদ্ধে অংশ নিল না সেটা ঠিক, কিন্তু তার কারণ অনেকের ক্ষোভও ছিল, তারা চাইছিল সিরাজের জায়গায় মীরজাফর বা অন্য কেউ আসুক।
  • S | ১৯ জানুয়ারি ২০১৯ ১৯:৩০404273
  • সিরাজ নাকি প্রচুর দেনা করেছিলো আর ফুর্তি করে সেইসব পয়সা উড়িয়ে দিতো। আর হিন্দু রমনীদের খুব বিরক্ত করতো। এগুলোর ঐতিহাসিক সত্যতা কতটা?
  • pi | ১৯ জানুয়ারি ২০১৯ ১৯:২৫404272
  • এবার অতীন বন্দ্যোপাধ্যায়।
  • Du | ১৯ জানুয়ারি ২০১৯ ১৯:১৮404271
  • হ্যাঁ পাই আমার খুড়্তুতো বোন যে কিনা অ্যাদ্দিন আদিত্য সিংহরায় কে নিয়ে ব্যস্ত ছিল তার মুখে এবার শুনলাম সিরাজের নাম ঃ) )
  • Du | ১৯ জানুয়ারি ২০১৯ ১৯:০২404270
  • অর্জুন অভিষেক, দেবব্রত বিশ্বাসের স্কেচ টইতে ছবি পোস্ট করার উপায় দেওয়া আছে।

    খ, আমি পড়িনি। বাড়িতে থাকতে পারে কিন্তু আবার না গেলে বলতে পারছি না।
  • pi | ১৯ জানুয়ারি ২০১৯ ০৭:৩৮404269
  • সিরাজদৌল্লাকে বেশ সুন্দর দেখতে, অভিনয়ও ভাল। লম্বা দৌড়ের ঘোড়া হতে পারে। শুনলাম সুপ্রিয়ার নাতি। সিরিয়ালটাও বাকিগুলোর মত অসহ্য নয়, যদিও ইতিহাসের প্রতি কতটা নিষ্ঠ থাকছে জানিনা। সিরাজের এরকম জনদরদী জনমোহিনী সুবে বাংলা বলতে অজ্ঞান নিষ্কলুষ ইমেজ তো ইতিহাস বইয়ের পড়া কন্ট্রাডিক্ট করে অনেকটাই। অবশ্য ইতিদাসবিদদেরও দু'রকম ভার্শন ছিল। ইংরেজরা ভিলেন বানিয়েছিল পড়েছিলাম। শ্রী পারাবতের উপন্যাস থেকে করা, উপন্যাসেও বোধহয় এমনিই আছে। এই সময়ের ইতিহাস নিয়ে অথেন্টিক বই কী আছে?

    কেমন যেন আবছা মনে হচ্ছে, আমাদের স্কুলের আনুয়াল ফাংশনেও সিরাজদউল্লা হয়েছিল। কিন্তু সেটা কি ডি এল রায়ের নাটক ছিল। সেখানেও অবশ্য ট্র্যাজিক হিরো সিরাজের হিরো অংশটা বেশ মহান করেই দেখানো ছিল।

    সিরাজের প্রাসাদে এত কারুকার্য ছিল?
  • | ১৯ জানুয়ারি ২০১৯ ০৩:৪৯404268
  • দু, কেন জানি মনে হচ্ছে, তুমি বলেছিলে নিশাপতি মাঝির অজয়ের তীরে ব ই টা তুমি পড়ে ছ, তো বাড়িতে কি একদিন ধার দেওয়ার মত অবস্থায় সেটা আছে?
  • Du | ১৯ জানুয়ারি ২০১৯ ০৩:৩৬404267
  • ন্যশন্যাল বুক ট্রস্ট এর সাইটে গিয়ে দেখলাম ঃ((। কারা যে এইসব সাইট বানিয়ে পয়্সা নিয়ে গেলো ঃ(((
  • অর্জুন অভিষেক | ১৯ জানুয়ারি ২০১৯ ০০:৩৪404266
  • এখানে ছবি পেস্ট করা যায় কি ভাবে?
  • Atoz | ১৯ জানুয়ারি ২০১৯ ০০:১৯404265
  • ঐ ভদ্রলোক যিনি রসগোল্লা হেন জ্ঞান করে পরমাদরে খেতেন দৌল্লা, একবার একাদিক্রমে বত্রিশটা দৌল্লা খেয়ে তারপরে শুয়ে পড়েন। ঃ-)
  • San | ১৯ জানুয়ারি ২০১৯ ০০:১৩404264
  • দৌল্লা পিঠের রেসিপি দেখলাম, কখনও খাই নি।
  • Atoz | ১৯ জানুয়ারি ২০১৯ ০০:০৭404263
  • মকরসংক্রান্তির সঙ্গে পিঠা ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে।
  • অর্জুন অভিষেক | ১৯ জানুয়ারি ২০১৯ ০০:০৪404262
  • আচ্ছা, পিঠে তো বাঙালদের আবিষ্কার না? নাকি ঘটিরাও বানাত।
  • অর্জুন অভিষেক | ১৯ জানুয়ারি ২০১৯ ০০:০৩404261
  • @দ, কিং এডওয়ার্ড মেমোরিয়াল আছে? বাজপেয়ীর সার্জারি করেছিল যে ডাক্তারটি, তার হসপিটালটা, শিবাজী নগরের কাছে? কি যেন নাম!!!
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৯ ২৩:৫৭404260
  • বাড়ির দৌল্লায় এই স্টিমিং টা এইভাবে করতো না। সরাসরি গরম জলে ফোটাতো। শক্ত হয়ে গেলেই তৈরী দৌল্লা। একেবারে সিরাজদৌল্লা। ঃ-)
    আমাদের এক আত্মীয়, রসগোল্লার মতন ভেবে পরম আদরে খেতেন এই দৌল্লা। ঃ-)
  • lcm | ১৮ জানুয়ারি ২০১৯ ২৩:৫৬404259
  • আরে না! এ তো হেব্বি জিনিস মনে হচ্ছে
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৯ ২৩:৫২404258
  • এই যে দৌল্লার ইউটিউব ভিডিও।
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৯ ২৩:৪১404257
  • হ্যাঁ, এলসিএম। দৌল্লা পিঠা বাড়িতেই খেয়েছি। গোলকাকৃতি পিঠা। সিরাজদৌল্লা আর দৌল্লা নিয়ে আমি আর ভাইও ছোটোবেলা হাসাহাসি করতাম। ঃ-)
  • lcm | ১৮ জানুয়ারি ২০১৯ ২৩:৩৫404256
  • দৌল্লা - এমন নামের পিঠে আছে? সিরাজদৌল্লা খেয়েছেন?
  • aka | ১৮ জানুয়ারি ২০১৯ ২২:৪৯404255
  • বোঝো!!!
  • p | ১৮ জানুয়ারি ২০১৯ ২২:৪৮404254
  • নির্বাচনের ঘণ্টি বেজে গেল!
  • AD | ১৮ জানুয়ারি ২০১৯ ২২:৩৯404253
  • সিকিদা, তোমার ফোন নম্বর টা একটু পাঠাবে নিচের মেল এ
    aryadeb2017@জিমেল.কম
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৯ ২১:৪৩404252
  • পিঠে উৎসব চলছে কোথায় জানি। কত কত ছবি যে আপলোডাচ্ছে জনতা ফেবুতে! কত রকম পিঠে !!!!
    চিতই, পাটিসাপ্টা (ঝাল আর মিষ্টি দুরকম আছে),মুগসামালি, গোকুল, দুধপুলি, এমনি পুলি, চষি, দৌল্লা ----ওহ্হ্হ। ঃ-)
  • San | ১৮ জানুয়ারি ২০১৯ ২১:২৯404251
  • একক অমনি বইয়ের প্রোমোশন কচ্ছে :D :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত