এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২২ জানুয়ারি ২০১৯ ১৫:২৩404370
  • খ দার ইসের আকাঙ্খার কথা আমাদের জানানোর জন্য খ দাকে ৫ এ ৬৯ দিলাম।
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৫:২০404369
  • কাজুকে শুভ নববর্ষে, ৫ এ শুন্য। দুঃখ পেয়ো না, আমি এখন -২০ র ঘরে। জেনে রেখো, তোমার কমার দুঃখ আমার বাড়ার আকাঙ্খার থেকে অনেক কম ঃ-))))
  • Kaju | ২২ জানুয়ারি ২০১৯ ১৫:১৭404368
  • এবার বইমেলায় খননেন্দ্র-দার "বার্ষিক পোস্ট সমগ্র" বার করা হোক। এগুলো সংকলন হওয়া দরকার। প্রতি বছর নতুন খন্ড বেরোবে।
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৫:১৪404367
  • এ বাবা, আমি আ্যল এ ৫ এ ৫☺
  • de | ২২ জানুয়ারি ২০১৯ ১৫:০৮404366
  • ইকিরে - পোবোন্দো তো পোস্টানোর আগেই উড়ে গ্যাচে -
    ভুলভাল দাবীর জন্য ৫/৫ -
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৪:৩১404365
  • তাইলে দে তোর পোবোন্ধো দেখে নি। দেখায় ৫ এ ১ দেবা হল।

    আর অদি অদৃশ্য পোবোন্ধো লিখে থাকিশ, তাইলে তোকে অদৃশ্য ৫ এ ২, লেখার জন্য ১ বেশি ;-)))))
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৪:২৬404364
  • বুক রিভিউ বলতে নিউ ইয়র্ক রিভিউ অফ বুক্স বা প্যারিস রিভিউ জার্নাল, হিউমর বলতে নিউ ইয়র্কার জার্নাল আর একটা বলা হয় নি, এমন্কি মিউজিক জার্নালে বা ফ্যাশন জার্নালে অনেক সময়ে অনেক ক্লিয়ার সাইটেড জার্নালিজম বা কমেন্টারি পাবা যায় যেমন অফ অল প্লেসেস রোলিং স্টোন, রক মিউজিক এর প্রবাদপ্রতীম জার্নাল, আজকাল র‌্যাপ ও কভার করে এবং ভ্যানিটি ফেয়ার।

    কন্ট্রারিয়ান নিউজ এবং কনস্পিরেসি থিয়োরীর মধ্যে পার্থক্য টা অবভিয়াস, সেটার উল্লেখ না করলেও। এই গুলো একটাও কোন অর্থেই কনস্পিরেসী তত্ত্ব সমূহের উদগাতা না।
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৪:২০404363
  • এক্ষেত্রে গোপনে কল্লোল দাকে ৫ এ ৪ দেওয়া হয়েছে, অ ব কে ৫ এ ২ ঃ-))))
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৪:১৮404362
  • আসলে বিষয়টা তা না, আমেরিকা সম্পর্কে প্র্যাকটিকালি না জেনে উপায় নেই। কারণ ক্ষমতায় অধিশ্ঠিত ঈশ্বরের নামগানের মতই তাঁদের নিয়েই আমাদের আলোচনা। সারা পৃথিবীর সমস্ত (ইংরেজি ভাষায় সীমাবদ্ধ না) নিউজ আউটলেট আমেরিকা ওয়েব সাইট থেকে ঝেড়ে খবর করে। খুব বড় কিছু সংস্থা, আমেরিকায় নিজেদের সংবাদ স`গ্রহের লোকজন রাখে। ডিপ্লোমাটিক সার্ভিসে যেমন আমেরিকায় পোস্টিং পাবা খুব বিরাট একটা ব্যাপার একটা হোমরা চোমরা দের সঙ্গে ইংরেজি বলার সুযোগ, তেমনি আমেরিকায় নিউজ কভার করতে গেলেই সাংবাদিক দের শরীর নিউ ইয়রে থাঅলে নাক থাকে ডিসি তে। বিবিসি ইত্যাদির আমেরিকা র লাইফ স্টাইল শুধু না পোলিটিকাল নিউজ কভার করা লোকেদের নিউজ প্রেজেন্টেশন অসহ্য বললে কম বলা হয়। আর আমেরিকা র ভেতরে অবশ্য গল্প টা আরেকটু আলাদা, ওখানে যুদ্ধ পরিস্থিতি অনুযায়ী গুরুত্ত্ব বদলায়, এইটেই ঐতিহ্য। ধরো আজ যদি গাল্ফ ওয়ার চলছে তখন আরবিক জানা সাংবাদিক দের হেবি বাজার হয়ে গেল, কাল কোরিয়ান বা চীনে ভাষ জানা সাংবাদিক দের খাতির বেশি, আবার ইলেকশন এলে, ভেটেরান আর হোয়াইট ওয়ার্কিং ক্লাস এর খবর রাখা লোকের গুরুত্ত্ব বেড়ে যায়। গোটাটাই রাষ্ট্রের দৃষ্টি। এবং সিরিয়াস ইন্ডিপেন্ডেন্ট ভিউ প্রায় বড় নিউজ আউটলেটে অনুপস্থিত। অফ অল প্লেসেস, বুক রিভিউ বা হিউমর আউটলেটে আনক্লাটার্ড দৃষ্টিভঙ্গী পাবে। এটা মূলত টিভি দেখলে মনে হবে, কারণ তাদের এজেন্ডার তাৎঅক্ষনিকতার দায় বেশি। ধরো যখন কংগ্রেস বা সেনেটে তীব্র বিতর্ক চলে এবং ঐকমত্যে পৌছনো টা নিয়ে এক্টা উত্তেজনা থাকে, তখন ফিলিবাস্টিং বলে একটা বস্তু আছে যেটা একটা লেজিসলেটিভ ফ্লোর ট্যাকটিক, অনেক টা হুইপ বা ইসু ভিত্তিক ভোটিং এর মত। একজন এসে ইচ্ছে করে এত লম্বা বক্তৃতা দিলেন, যে ঐকমত্যে পৌছনোর সময় শেষ হয়ে গেল এবং ঝোঝুল্যমান অবস্থা টা থেকে গেল। এগুলো যখন চলে তখন কনস্টিটিউশনাল এক্সপার্ট রা তোমার কান ঝালাপালা করে দেবে এমনকি ইনটারন্যাশনাল চ্যানেলে।

    এবার কাগজের একটা ব্যাপার আছে। কাগজ একটু অ্যানালিটিকাল। ব্রড শীট একেবারে বাজে না। তবু বলতে হবে রাষ্ট্র দৃষ্টির কৃটিক হয় বুক রিভিউ বা হিউমর পত্র পত্রিকা গুলো তে বেশি, রেজিম ক্রিটিক আর রাষ্ট্র চরিত্রের কৃটিকের তো একটা পার্থক্য আছে। এই ধরো কল্লোল দার লেখা আর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখার পার্থক্যের মত, খুব বাজে উদা হল।

    আমরা নিজেদের সম্পর্কে আমেরিকার তুলনায় কম ই জানি।
  • pi | ২২ জানুয়ারি ২০১৯ ১৩:৫৭404361
  • একি, শাটডাউন নিয়ে অভিজ্ঞাতার এত বড় রচনা লিখলা,হাপিশ! ঃ(
    একে বলে সময় নেই, আবার কে লিখবে, ধুর!

    সাবমিটের সময় মোবাইল থেকে কোন পেজে ক্লিক হয়ে গেলেই এই কেলোটা হয়!
  • de | ২২ জানুয়ারি ২০১৯ ১৩:৫২404360
  • থেংকু, থেংকু হানুদা - (খনুদা টা কেমং খনি খনি লাগে!)
    বিনয়ে 4.5, আলোকপাতে তো ৫ এ ৫! বিশেষ কেউই আজকাল আলোকপাত করেন্না কিনা - সবাই সবকিছু জানবে এটাই ন্যাচারাল -
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৩:৪৭404359
  • *আমলাতন্ত্রের
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৩:৪৬404358
  • বড় এস এর হৃদয় বিদারক অনুপস্থিতিতে ( আমিও এট্টু মিস করছি ওঁকে) এ বন্ধুবরেষু দে র জ্ঞানপিপাসা মেটানোর জন্য বলা যেতে পারে, শাটডাউন মানে হল, আইনসভায় বাজেট অনুমোদিত না হওয়ায় সরকারের কর্ম সঞ্চালনের স্তব্ধ হয়ে যাওয়া। এটার প্রভাব ক্রমশঃ বাড়ে। গত কাল যদি স্বাস্থ্য বিভাগের লোকেরা মাইনে না পেয়ে থাকে, আগামী পরশু হয়তো দমকল বিভাগ মাইনে না পেতে পারে। এবং মাইনে না পেয়েও আগুন নিভিয়ে বীরগাথায় বন্দিত হতে পারে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল, আমেরিকার দুই দল ব্যবস্থায় দু পক্ষের নেতাদের রাষ্ট্র পরিচালনার কাজে ঐকমত্য হতে বাধ্য করা।

    এগুলো সব ই যাকে বলে উদা মাত্র, আমার সত্যি জানা নেই আপৎকালীন পরিষেবা স্তব্ধ সরকারের একতিয়ার এর মধ্যে পড়ে কিনা। নাকি তার সংস্থান আলাদা কোন আপৎকালীন আর্থিক ব্যবস্থা রয়েছে।

    আমেরিকার আমলার গভীর পদ্ধতিগত বিষয়ে বাংলায় আলোকপাত করার জন্য আমার বাঙালি ন্যাশনালিস্ট তথা পুনরুজ্জীবিত বাঙালি ন্যাশনালিস্ট দের কাছে ৫ এ ৩ পাবা উচিত। বিনয় টা খ্যাল করবেন। রেটিং এ। খ
  • de | ২২ জানুয়ারি ২০১৯ ১৩:৪২404357
  • বদ্যিবুড়ো
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৩:৩৩404356
  • অন্তত সিকির উত্তরের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ কে ট্রোল করুন ঃ-)))))
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১৩:২৫404355
  • আমি কি সেটা আমাকে জানানো গেলে ই একটি ৫ এ ৪ অপেক্ষা করছে, ট্রোল করার সুযোগ হ‍্যালায় হারাবেন না।
  • dc | ২২ জানুয়ারি ২০১৯ ১২:৫২404354
  • এই রে আমিও কায়স্থ। আমি কি কোনমতে ৫ এ পৌনে ২ রেটিং পাবো?
  • de | ২২ জানুয়ারি ২০১৯ ১২:৩৬404353
  • বড়েসকে দেখচি না কিছুদিন -

    এই স্যামচাচার শাটডাউন টা কী বস্তু? রোজই আবাপ খবর করে যে ট্রাম্প বার্গার খাচ্চে -
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৯ ১২:২৮404352
  • প্লেসহোল্ডার।
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১২:১৪404351
  • আচ্ছা অনবরত ট্রোল করার জন্য হনুকে আমি -২৩ দিলাম
  • ন্যাড়া | ২২ জানুয়ারি ২০১৯ ১২:০৯404350
  • আপত্তির স্কেলে ৫-এ ২।
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১২:০৮404349
  • কিন্তু ইসে, 'আলতু ফালতু উৎপটাং' কি খুবই আপত্তিজনক কথা? :-? আশেপাশে কাউকে একটা বলে দেখতে হবে তো। নাকি এগুলো প্লেসহোল্ডার মাত্র আদতে কিছু উত্তরপ্রদেশীয় বাণী ছিল?
  • খ্রেটিং | ২২ জানুয়ারি ২০১৯ ১২:০৩404348
  • কিন্তু সিকি ওঁকে জানাতে পারে, তুমি মহিলা এবং অফশোর এর গাল খাওয়া ম্যাঃ হিসেবে ওনাকে ৫ এ ৩ দিলেও, কথায় কথায় জাত তোলার জন্য ওনাকে ৫ এ ১ দিতে বাধ্য হয়েছ। আর বি আর এম কে ৫ আপাতত ২.৫ দিয়ে রাখো, লো বিলিং ছাড়া আর কোন পদ্ধতি তে নতুন বিজনেস আনতে সক্ষম হলে ৩ করে দেবা যাবে। ঃ-)
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৯ ১১:৫২404347
  • এইমাত্র এমন একটা এক্সপিরিয়েন্স হল, মনে হল শেয়ার করি।

    অনসাইটের একটি বিজনেস রিলেশনশিপ ম্যানেজার (বিআরএম) আছেন, খুবই বদমেজাজি টাইপের, প্রায়ই মাথা গরম হয়ে যায় আর লঘুগুরু জ্ঞান না রেখে উনি একটু আনপার্লামেন্টারি শব্দসমেত চেঁচামিচি করেন। এমনিতে আদারওয়াইজ লোকটা ভালো মনের লোক।

    এইখানে। আমার অফিসের অন্যদিকে আরেকজন ডেলিভারি ম্যানেজার (ডিএম) বসেন, মহিলা, তাঁর সাথে কাল বিআরএমের খুব ঝটাপটি হয়ে গেছে। রিসোর্স সিলেকশন নিয়ে মতে মেলেনি, বিআরএম তাঁকে বলেছেন "আলতু ফালতু" "উৎপটাং" লোকজন এনে আপনি টিম ভরাচ্ছেন আর আমার রেকমেন্ডেশনকে রিজেক্ট করে দিচ্ছেন - আপনি জেনেবুঝে আমার রেকমেন্ডেশনএর সাথে এইসব করছেন।

    খুবই আপত্তিজনক কথা সন্দেহ নেই, কমপ্লেন করাই যায়, করা উচিতও, তো এই ডিএম আমাকে ডেকে একটু আগে এই ব্যাখ্যান শুনিয়ে বললেন, লখনউ কে কায়স্থ্‌ লোগোঁ কো ম্যায় জানতি হুঁ, এরা এই রকমই হয়, খুব রুড, কায়স্থ কমিউনিটির লোকেরা এই রকমেরই মুখখারাপ করে, আমি দেখেছি।

    ডিএম মহিলার পদবী ভরদ্বাজ। যদিও তিনি মেডিকেল ট্র্যান্সক্রিপ্ট সম্পর্কিত কোনও একটি বিষয়ে ডক্টরেট, তাঁর স্বামী এইমসের নামকরা সার্জন (প্রায়ই এসব বলেন), কিন্তু তিনি উচ্চঘর। আমাকে ডেকে কায়স্থ কমিউনিটির নামে এই সব কথা বলার আগে একবারও ভাবলেন না, কারণ পদবীসূত্রেই তিনি আমাকেও সমুচ্চঘরই ভেবে নিয়েছেন।

    জাতপাতের বিষের শেকড় এখানে কোথায় কোথায় যে গেঁড়ে বসে আছে ... আমি মানে এতটাই অবাক হয়ে গেছিলাম, কিছু বলতেই পারলাম না। বলতে পারবও না কারণ সহাবস্থান ইত্যাদি।
  • de | ২২ জানুয়ারি ২০১৯ ১১:৪৭404346
  • খমা করিনি -
  • ন্যাড়া | ২২ জানুয়ারি ২০১৯ ১১:৪৪404345
  • খনুকে কি আমি কোনদিন ক্ষমা করতে পারব? হে মহাকাল!
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১১:৪০404344
  • আর রেটিং সব সময়েই ভাব বাচ্যে হয়, এতে গাম্ভীর্য্য বাড়ে। আর ভীষণ সাবজেক্টিভ ছাগল পারা কথা কে ভীষঞ অ্যানালিটিক্স যোগ্য মনে হয় এমনকি বেশি দিন ধরে করলে, এগুলি এম বি এ তে পড়ানো ও হতে পারে। যে কোন মুহুর্তে অমরত্ত্বের ভাগীদার হতে রেটিং করুন ও করান।
  • | ২২ জানুয়ারি ২০১৯ ১১:৩৭404343
  • বিভিন্ন ধরণের পোস্টের রেটিং দেব ভাবছি। পদ্ধতি হিসেবে রেটিং এর যা জনপ্রিয়তা এতে সবার খুশি হবার কথা। তাছাড়া সকলে জানেন না, বহুদিন ধরে কর্পোরেটে এই নীতি চলছে, এবং সেই জন্যেই তাদের এত সাফল্য। অতএব অবশ্যই জীবনের সর্বক্ষেত্রে এটা চলা উচিত। রেটিং ও লাক্স সাবান যুগপৎ তাদের সৌন্দর্য্য এবং সাফ্যল্যের চাবিকাঠি। আপনারাও কষে রেটিং দিন ঃ-) অর্জুন অভিষেকের বেম্মো ইনটেলিগেনশিয়া প্রসঙ্গে ট্রিভিয়া র গত কদিনের পোস্ট কে ৫ এ সাড়ে ৫ দেবা হল। ন্যাড়া কে কলামাকারে লিখিত মেমোয়ার্স কে ৫ এ ৩.৫। এটার সীমা বদ্ধতা স্বীকার করা হল, আত্মজীবনীর স্কেল টা যেহেতু চার্লি চ্যাপলিন থেকে আমার মেয়ে অব্দি, বড্ড বড় রেঞ্জ, তাই ন্যাড়া ৩.৫ পেয়েছে। এটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাপার। মনে রাখবেন, যে রেটিং দেয়, সে নিজেকে সব সময়েই ৫ এ দশ দিয়ে থাকে, আর বলে অন্যের রেটিং খারাপ। আর রেটিং এর ফলে অপ্রীতিকর ঘটনা যেমন মার্কেট ক্র্যাশ ঘটলে বলে, আহা আমরা 'সংবাদ' মাধ্যম মাত্র, আমাদের কথা কে ছিরিয়াছলি নিয়ে এত এত ইনভেস্ট করা হবে, মাইরি বলছি ভাবিনি ঃ-))))) আর ঘর জামাই কে যাঁরা ৫ এ ১ দিয়েছেন তাঁদের ৫ এ ১ দেবা হল।
  • ন্যাড়া | ২২ জানুয়ারি ২০১৯ ১১:৩৪404342
  • সিকিকে ক।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৯ ১১:২৮404341
  • মানে বাবুল সুপ্রিয় মাফিক। বোঝা গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত