এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:৫৩404429
  • ঘুম ভাঙার পরে ডাক্তারের নির্দেশে আমাকে সারারাত জাগিয়ে রাখা হয়।
  • kumu | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:৫৩404430
  • দোমু,আঁচিল কিভাবে নির্মূল হোল?
  • অর্জুন অভিষেক | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:৪৪404428
  • আমি পাঁচ নক্সভম খেয়ে। গভীর ঘুমে চলে গেছিলাম।
  • | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:২৬404427
  • ওফ্ফ ডক্টর ফাত্রা! হতভাগাকে ব্লকও করা যায় না!!

    হোমিওপ্যাথী যে ফালতুর ফালতু এইটে প্রমাণ করতে আমি গালায় গজানো চাট্টি আঁচিলা আর স্কিন ট্যাগকে হোমিওপ্যাথী দিয়ে চিকিৎসা করতে দিয়েছিলাম। সাড়ে তিনবছর না চারবছর লড়েও যখন কিচ্ছু হল না (জানতামই হবে না) তখন বললাম এবার আমাকে আমার মত চলতে দেওয়া হোক, দেড়মাসে নির্মূল হল সবকটা। তারপর থেকে বাড়ীতে আর হুমোর নাম লয় না।
  • S | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:১৭404426
  • ধোনি জাস্ট বলে দিলো কি বল করলে আউট হবে।
  • মানিক | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:০৬404424
  • চিত্তাকর্ষক কিনা জানিনা। কিন্তু মারকিউরোক্রম খেয়ে একক হয়েছিল, এটা পৃথিবীর সব মারকিউরোক্রমের শিশি তালাবন্ধ করে রাখার যথেষ্ট কারণ।
  • dc | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:০৬404425
  • lcm দা :d
  • S | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:০৫404423
  • কি বাজে ফিল্ডিং করলো আজকে।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:০১404422
  • আমি একজনকে জানতাম তিনি নিজের ওপর নিজের শেখা হোমিওপ্যাথি অ্যাপ্লাই করে শেষে মারাই গেলেন।
  • একক | ২৩ জানুয়ারি ২০১৯ ০৯:৫৯404421
  • আমি শিশুবয়েসে আধ কাপ পরিমান মার্কিউরোক্রোম খেয়েছিলুম। চিত্তাকর্ষক কিস্যুই ঘটেনি :/
  • dc | ২৩ জানুয়ারি ২০১৯ ০৯:৫৮404420
  • ওফ ডক্টর বাত্রা!! এই লোকটা সব শহরে চেম্বার খুলে বসে আছে :d

    " তুমি একটা বই পড়ে আর একবাক্স "ওষুধ " কিনেই নিজেকে হোমিওপ্যাথি জানা ভেবে ফেলতে পারো"

    একদম! আমার মেয়ে ছোটবেলায় চোট ফোট পেলে মা আর্নিকা থার্টির গুলি খাওয়াতো, সেগুলোর অনেকগুলো আবার আমিই খেয়ে নিতাম। খেয়ে মনে হতো স্রেফ চিনির গুলি।
  • b | ২৩ জানুয়ারি ২০১৯ ০৯:৫৬404419
  • শিব্রামের একটা লেখায় পড়েছিলাম (গল্পে), কথক, মানে শিব্রাম, দুপুরে মা ঘুমোনোর সময় একটা গেলাসে এ টু জেড সব ওষুধ, আর্নিকা, রাসটক্স, পালসেটিলা, নাক্স ভম, থুজা ইত্যাদি সরবত বানিয়ে খেয়েছিলেন। তার ফলেই তিনি সারা জীবন নীরোগ ছিলেন।
  • অর্জুন অভিষেক | ২৩ জানুয়ারি ২০১৯ ০৯:৫৩404418
  • একদম। আমাদের বাড়িতে একটা কাঠের বাক্সে সারি সারি সাজানো হোমিওপ্যাথী শিশি থাকত। সব অসুধ গুলোর স্বাদ মিষ্টি।

    ছোটবেলায় খেয়ে একবার একটা কেলেঙ্কারিও বাঁধিয়েছিলাম।
  • অর্জুন অভিষেক | ২৩ জানুয়ারি ২০১৯ ০৯:৫০404417
  • আমার পরিবারে হোমিওপ্যাথিতে সবাই বিশেষ আস্থাবান ছিলেন।

    এলগিন রোডে ডাঃ পি ব্যানার্জীর বিশাল চেম্বার।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৯ ০৯:৪৭404416
  • চলে তো ! ডক্টর বাত্রা নামক এক অকালকুষ্মান্ড মেসেজ করে মাথা চিবোয়। গ্রামে আরও পপুলার, তাই বললুম।

    আরেকটা ব্যাপার খেয়াল করেছও নিশ্চই, হোমিওপ্যাথির মধ্যে একটা মজা আছে, যে তুমি একটা বই পড়ে আর একবাক্স "ওষুধ " কিনেই নিজেকে হোমিওপ্যাথি জানা ভেবে ফেলতে পারো :) এটা একটা চরম এন্টাইসিং ব্যাপার :)) খানিক শিশুসুলভ মজা আর কী। প্রচুর উচ্চশিক্ষিত শহুরে লোককে দেখবে, একখান হোমিওপ্যাথির বাক্স নিয়ে সংসারের লোকের ওপর "ডাক্তারি " কোচ্চে !!!

    এরকম প্লাগ এন্ড প্লে "ডাক্তারি", কবিরাজি -আয়ুর্বেদ -চাঁদসি কিস্যুতে সম্ভব না।
  • dc | ২৩ জানুয়ারি ২০১৯ ০৯:৩৮404415
  • কিন্তু হোমিওপ্যাথি তো শুধু গ্রামে না, শহর টহরেও প্রচুর চলে। গুচ্ছের গুচ্ছের হোমিওপ্যাথি ডাক্তার আছে, অনেকের আবার বিরাট বড়ো চেম্বারও আছে।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৯ ০৯:১৩404414
  • যে দেশে সরকার ডাক্তার দিতে পারেনা গ্রামে গ্রামে সেখানে জলপড়া -ঝাড়ফুঁক এর ও ডিগ্রি দেওয়া হয়না এই ভাগ্যি। হোমিওকে বেআইনি করবে কোন রিস্কে ?আইন তোতাই যা একোমোডেট করা যায়।
  • অর্জুন অভিষেক | ২৩ জানুয়ারি ২০১৯ ০৯:০০404413
  • @ হোমিওপ্যাথিকে কি কোর্ট বেআইনি ঘোষণা করেছে?
  • S | ২৩ জানুয়ারি ২০১৯ ০৮:৫১404412
  • ইন্ডিয়ার ফিল্ডিং হঠাত খুব খারাপ হয়েছে।
  • Atoz | ২৩ জানুয়ারি ২০১৯ ০৭:৪৮404410
  • তারপর কি মহেন্দ্রলালবাবু হোমিওপ্যাথ হয়েই রইলেন? নাকি আবার বদলালেন?
  • b | ২৩ জানুয়ারি ২০১৯ ০৭:৪১404409
  • মহেন্দ্রলাল সরকার তো মঝ বয়সেই হোমিওপ্যাথ হয়ে গেছিলেন।
  • S | ২৩ জানুয়ারি ২০১৯ ০৭:৪০404408
  • কি দুর্ধর্ষ বলটা করলো শামি।
  • S | ২৩ জানুয়ারি ২০১৯ ০৭:০৫404407
  • কিং কোহলি টসে হারলো।
  • Atoz | ২৩ জানুয়ারি ২০১৯ ০৩:০৯404406
  • এক থ্রেডে "প্রখ্যাত হোমিওপ্যাথ" শুনে মনে হল, হোমিওপ্যাথিকে কতদিন পর্যন্ত সিরিয়াসলি নেওয়া হত? হোমিওপ্যাথি যে ভুয়া, এই মর্মে সম্প্রচার ও লেখালিখি শুরু হয়েছে কবে থেকে? নাকি এখনও সিরিয়াসলি নেন অনেকেই? আসল কথা হল ভুয়া নাকি ভুয়া নয় সেটা কি প্রমাণ হয়েছে?
    (বিখ্যাত মহেন্দ্রলাল সরকারও নাকি একসময়ে হোমিওপ্যাথি নিয়ে মেতেছিলেন! )
  • S | ২২ জানুয়ারি ২০১৯ ২৩:৩৫404405
  • আজ সন্ধ্যায় ইন্ডিয়া নামছে কিউইদের সাথে। অজিদের থেকে বেটার সাইড বলেই তো দাবী করছে।
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৯ ২৩:২০404404
  • -২৫৬ কেন? এটা কি সেই ছাপ্পান্ন ইঞ্চির সঙ্গে রিলেটেড? ঃ-)
  • dd | ২২ জানুয়ারি ২০১৯ ২৩:১২404403
  • আমারই দোষ।

    রেডি প্লেয়ার ওয়ান বলে যে সিনিমাটা দেখলাম সেটা আমার মতোন যারা বয়সে ৫/৫, তাদের জন্য নয়। এমন কি আপনেদের থেকেও ছোটো, প্রায় টিন এজার্দের জন্যই উপযুক্ত।

    কতো কি জানলাম না এই জীবনে। নাকের পাশ দিয়ে টুইটার,টিন্ডার না কি সব জানি, সব চলে গ্যালো। গেমিং'ও চিনলাম না।

    আপনেদেরও সত্রকো করে দি।ঐ সিনিমা না দেখলেই ভালো।

    হরি হে।
  • dc | ২২ জানুয়ারি ২০১৯ ২২:৫৩404402
  • নতুন আলুর দম হলে রেটিং ৫ এ ৫। আর কষা আলুর দম, মিডিয়াম ঝাল হলে ৫ এ 4.5
  • S | ২২ জানুয়ারি ২০১৯ ২২:৫১404401
  • পিএম, দারুন খবর দিলেন। এর সাথে কৃষকদের মিনিমাম ওয়েজ দেওয়া শুরু হলে ভারতীয় অর্থনীতিতে নতুন গ্রোথ আসবে। কারণ এই টাকা ইকনমিতে অনেক বেশি ভেলোসিটি নিয়ে ফিরে আসবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত