এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৪ জানুয়ারি ২০১৯ ০৬:৪৬404460
  • একলা চলো গানটা পুরোপুরি একলা নিতাই হয়ে উঠেছে।
  • Atoz | ২৪ জানুয়ারি ২০১৯ ০৩:৩১404459
  • কিন্তু হোমিওপ্যাথি? সেই ব্যাপারে কী সাব্যস্ত হল?
  • S | ২৪ জানুয়ারি ২০১৯ ০২:৩৯404458
  • হবে হয়তো। অতো সতো জানিনা।
  • Atoz | ২৪ জানুয়ারি ২০১৯ ০২:০৮404457
  • কিন্তু এঁরা যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহ করেন, তাহলে তো ভ্যালিড বিবাহই হয়। তাই নয়?
  • S | ২৪ জানুয়ারি ২০১৯ ০১:৩৪404456
  • "The marriage of a Muslim man with an idolater or fire­worshipper is neither a valid (sahih) nor a void (batil) marriage, but is merely an irregular (fasid) marriage. Any child born out of such wedlock (fasid marriage) is entitled to claim a share in his father's property,"
  • Atoz | ২৪ জানুয়ারি ২০১৯ ০১:২১404455
  • কী সাংঘাতিক!!!!!! সুপ্রীম কোর্ট নাকি বলে দিয়েছে, হিন্দু নারী আর মুসলমান পুরুষের বিয়ে অবৈধ তবে সন্তান বৈধ। !!!!!!!!
    কেউ লিংকটা দিয়ে দিন প্লীজ।
  • অর্জুন অভিষেক | ২৪ জানুয়ারি ২০১৯ ০০:৩৮404454
  • লেনি গর্ডন আমায় পরশুদিন বললেন উনি যখন Brothers against the Raj লিখছেন তখন গবেষণার জন্যে বছরে দুবার কলকাতায় আসতেন। গোলপার্কে উঠতেন। ৭০ র দশক। কলকাতায় প্রায় সবাই বিশ্বাস করে নেতাজী বেঁচে এবং বিশেষ দিনে দেখা দেয়। উনি এইরকম বেশ কয়েকজনকে বলেছিলেন বারোটা, দুটো, ভোর চারটে যখনই হোক, নেতাজী আসছে জানলে তাকে যেন ডেকে দেওয়া হয়। কেউ কোনোদিন তাকে ডাকেনি।
  • S | ২৪ জানুয়ারি ২০১৯ ০০:৩৭404453
  • রাত জাগা পাখিদের জন্যঃ

  • lcm | ২৪ জানুয়ারি ২০১৯ ০০:২৪404451
  • আমি আবার একটা পোস্ট দেখলাম, নেতাজী কীভাবে বিভিন্ন সাধু-সন্ন্যাসীদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। একজন তারাক্ষাপাজী নামের সাধক নেতাজিকে নাকি বলেছিলেন যে তোমার কর্মক্ষেত্র ইউরোপ, এবং সেটি পড়ে নাকি নেতাজির ৫৬ বছর আগের ভিয়েনা-র এক ঘটনা মনে পড়ে যায় যেখানে তিনি অসুস্থ বিঠলভাই প্যাটেল (বল্লভভাই এর দাদা) এর সেবা করছিলেন, ব্লা, ব্লা... নেতাজি-র ৪৮ বছরের ডকুমেন্টেড জীবনে (১৮৯৭-১৯৪৫) কি করে ৫৬ বছর আগের ঘটনা মনে পড়ল, এমন বেসিক কোশ্চেনও কেউ করে না। যাই হোক নেতাজির ইউরোপ যাবার কারণ জানা গেল...

    তারপরে, নেতাজির সঙ্গে পাব্নায় অনুকূলঠাকুরের দেখা হয়, ঠাকুর নেতাজিকে একটি কাঠের চেয়ারে বসতে দেন, কিন্তু নেতাজি বলেন - আপনি আমার গুরুর গুরু, আমি আপনার পায়ের কাছে বসব...

    ফেসবুক - গুলবুক, গুলকিতাব, গুলবদনবুক, গুলান্তর্জাল...
  • Tim | ২৪ জানুয়ারি ২০১৯ ০০:২৪404452
  • ডিসি, থ্যাঙ্কু, আমিও কোক স্টুডিও পাকিস্তান প্রায়ই শুনি। বিশেষ করে একটু রাতের দিকে কাজের মধ্যে ব্রেকে।
  • অর্জুন অভিষেক | ২৩ জানুয়ারি ২০১৯ ২৩:১২404450
  • ফেসবুকের বেশ কিছু পেজে নেতাজী বিয়ে করেছেন না করেননি এই নিয়ে সব কমেন্ট পড়ে কিরকম গা গুলিয়ে উঠছে।
  • dc | ২৩ জানুয়ারি ২০১৯ ২২:৫৬404449
  • আমি অবশ্য সব দিন জাগিনা, তবে কাজ থাকলে বারোটা থেকে ছটা অবধি জাগি। তার আগে ঘন্টাখানেক ঘুমিয়ে নি। আর আমার মেয়ের স্কুলবাস আসে সতাল সোয়া সাতটায়, বাসে তুলে দিয়ে এসে দুতিন ঘন্টা ঘুমিয়ে নি। রাতে মাঝে মাঝে উঠে একটু হেঁটে নি, এক দুবার কফি খাই। হেডফোনে গান শুনি, কাজের ফাঁকে কয়েক মিনিট পানু দেখে নি। এই সব আরকি।
  • অর্জুন অভিষেক | ২৩ জানুয়ারি ২০১৯ ১৯:৪৭404448
  • রাত খুব মোহময়। আমি ঘুমতে যাই আড়াইটেতে। আমার ঘরে জ্বলে একটা মৃদু আলো, ল্যাপটপের পাশে টেবিল ল্যাম্প। রাত সাড়ে দশটা থেকে দুটো অবধি হঠাৎ ঘুম উধাও হয়ে যায়। রাস্তা থেকে গাড়ির হর্ন, আশে পাশের বাড়ি থেকে গান, কখনো কখনো কাউকে গলা ছেড়ে গাইতেও শুনি (খুব বেসুরো)। পাখিগুলো মাঝে মাঝে কিচকিচ করে ওঠে। ল্যাম্পপোস্টের নীচে দাঁড়িয়ে কেউ কেউ বাইক থামিয়ে স্মোক করে আর কোল্ড ড্রিংক্সের বোতলে ভরে ড্রিঙ্ক করতে করতে জোড়ে কথা বলে, কানে আসে। ওই সময়টা সবচেয়ে বেশী উপভোগ করি। এই সময়টা খুব দীর্ঘ লাগেনা। এই দেখলাম এগারটা, হঠাৎ দেখি দেড়টা।

    সকালের আলো ঘরে ঢুকলেই একটা অ্যাংজাইটি শুরু হয়। দিনের সঙ্গে বোঝাপড়া করতে সময় লাগে।
  • | ২৩ জানুয়ারি ২০১৯ ১৬:৩৫404447
  • আক্ষরিক অর্থেই গোবরে কনকদুর্গা, (ভাই আর এস এস)। এক একজনের লড়াই এত কঠিন হয়

  • dc | ২৩ জানুয়ারি ২০১৯ ১৪:০৬404446
  • টিমকে অনেক ধন্যবাদ ঃ) কোক স্টুডিওর অনেক গানই আমার খুব ভাল্লাগে, বিশেষ করে রাত্তিরবেলায় কাজ করতে করতে মাঝে মাঝেই হেডফোনে শুনি।

    এই গানটাও শুনেছেন নিশ্চয়ইঃ

  • Tim | ২৩ জানুয়ারি ২০১৯ ১৩:৩২404445
  • S, dc ও আরো যারা রাত জাগা পাবলিক তাদের জন্য।

  • dc | ২৩ জানুয়ারি ২০১৯ ১২:০৮404444
  • কনকদুর্গার খবরটা আমিও পড়ছি আর রোজ ভাবছি, কি বিচিত্র আর কি পিছিয়ে পড়া এই দেশ!
  • sm | ২৩ জানুয়ারি ২০১৯ ১২:০১404443
  • এফেক্ট ই নেই তার সাইড এফেক্ট কি?
  • de | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:৫৬404442
  • কি নিদারুণ খবর -



    মন্দিরে ঢোকাটা কতটা জরুরী সেটা এই খবরটা দেখায় -
  • S | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:৪৯404441
  • এফেক্টই নেই। সাইড এফেক্ট থাকবে কি করে?
  • sm | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:৪৮404440
  • হোমিওপ্যাথি তে সাইড এফেক্ট নেই!ইগ্নোরণস ইস ব্লিস!প্রচুর হেভি মেটেরিয়াল বা সালফার ইত্যাদি ইউজ হয়।
    ইস দুনিয়া মে কিসি চীজ কো পারফেক্ট কহেনা মুশকিল হ্যায়, স্যার!
  • S | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:৩৩404438
  • হোমিওপ্যাথি আমার খুব পছন্দের। কোনো সাইড এফেক্ট নেই।
  • S | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:৩১404436
  • সুজ্যো উঠলেই আমার যে কি ঘুম পায়।
  • Homeo | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:৩০404435
  • আন্নিকা-ও থাট্টি আবার নাক্সভমিকা-ও থাট্টি? টুয়েন্টি নাইন বা থাট্টি ওয়ান কিছু নাই?
  • de | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:২৯404434
  • হুমোপেতি নিয়ে কিচু কইয়েন না - আমার থ্রোট ইনফেকশন আর পড়ে টড়ে গিয়ে ব্যথা বেদনায় ও জিনিস খুব কাজে আসে - এলোপেতি শক্ত ব্যামোর জন্য -
  • de | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:২৭404433
  • আমারো রাত জেগে পেপার লিখতে আর বই পড়তে খুব ভালো লাগে - দিনের বেলা বড্ড আলো আর ক্যাঁচরম্যাঁচর - আমি পুরো রাতও জেগে কাটাতে পারি -
  • dc | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:০৭404432
  • আমার সারারাত জাগতে বেশ ভাল্লাগে। জানলা দিয়ে একটা দুটো কুকুর বেড়াল দেখি, বারান্দায় দাঁড়িয়ে রাস্তা দিয়ে মাঝে মাঝে গাড়ি যাওয়ার শব্দ শুনি, মাঝে মাঝে একটা অ্যাম্বুল্যান্স সাইরেন বাজিয়ে হাই স্পিডে চলে যায়। দিনের বেলাটা বরং একেবারে বোরিং।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১৯ ১১:০৪404431
  • ঘুম ভাঙার পরে ডাক্তার না বললেও আমায় সারাদিন জাগিয়ে রাখা হয়। রোজ। এই তো দুনিয়া। জেগে থাকার ব্যাপারে আমার ৫ এ ৫ পাওয়া উচিত কিনা খনুদা এসে বলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত