এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০০:৪৪404760
  • না না, পূর্ণকুম্ভ তো দূরের কথা, অর্ধকুম্ভও পড়িনি। খানিক খানিক তুলে দিতে পারেন টই খুলে। ঃ-)
  • অর্জুন অভিষেক | ৩১ জানুয়ারি ২০১৯ ০০:৩৮404759
  • @আতজ,

    রানী চন্দের 'পূর্ণকুম্ভ' পড়েছেন ? আজ পুরনো বাড়ি থেকে আনা আমার বইয়ের কার্টুন খুলতে গিয়ে ছোটবেলায় কেনা বইটা বেরোল।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০০:২৯404758
  • নদী, দেবী, রূপকল্পনা, স্রোতস্বতী, সরস্বতী, সরস্বান, মূর্তিপূজা, সিমুলেশন, নিরাকার, সাকার---এইসব নিয়ে একটা টই খুলুন না কেউ! বেশ তাহলে সবদিক কভার হয়! ইন্ফোগুলো মতামতগুলো সব একজায়গায় থাকে।
  • lcm | ৩১ জানুয়ারি ২০১৯ ০০:২৭404757
  • ভুয়ো অ্যাকাউন্ট - ছিল, আছে, থাকবে।
    মানুষের মনে ক্ষোভ - ছিল, আছে, থাকবে।

    ভুয়ো অ্যাকাউন্ট আছে তাই মানুষের মনে ক্ষোভ আছে তা নয়।
  • অর্জুন অভিষেক | ৩১ জানুয়ারি ২০১৯ ০০:১১404756
  • রবীন্দ্রনাথের জীবনে শিলাইদহ পর্বটি কবে থেকে শুরু কেউ ঝটপট বলতে পারবেন?
  • দ্রি | ৩১ জানুয়ারি ২০১৯ ০০:০৭404755
  • হ্যাঁ গুচতে আমি বলেছিলাম। কিন্তু তখন ম্যাক্সিমাম লোকের এসব বিশ্বাস করত না।

    সকলে তখন মনে করেছিল ওটা এক স্বতস্ফুর্ত ক্রোধের বহিঃপ্রকাশ অ্যান্ড সো ফোর্থ।
  • দ্রি | ৩১ জানুয়ারি ২০১৯ ০০:০৪404754
  • "ট্রাম্প ক্যাম্পেন যে কোননাকোন ভাবে রাশিয়ার সাথে কলিউশান করেছিল সেটা এখন মোটামুটি কমন নলেজই"

    কোন প্রুফ ছাড়া 'কমন নলেজ' তো খুবই চিত্তাকর্ষক ব্যাপার। অনেকটা ফক্স নিউজ সম্পাদিত 'হিলারী ইজ ইভেল'এর মত। মেড ইন এমেসেনবিসি এবং সিনেন।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৫৮404752
  • সেরকম তো মনে পড়ছে না। অনেকে হয়তো ব্যাপারটা বুঝতো না। তাছাড়া তখনো ব্যাপারটা মানুষ বসে করছে। এআই আসেনি। ফলে এতো মাস স্কেলে ছিলো না। ডিটেক্ট করাও মুশকিল ছিলো।

    কিন্তু গুচতে এই নিয়ে আলোচনা হয়েছিলো আমার স্পস্ট মনে আছে।
  • dc | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৫৮404753
  • সো হোয়াট তো রুডি জুলিয়ানি অলরেডি শুরু করে দিয়েছে :d
  • দ্রি | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৫৬404751
  • আরব স্প্রিংএর সময় ভুয়ো অ্যাকাউন্ট কেউ বিশ্বাস করত না। ওটা তখন কনস্পিরেসি থিওরীই ছিল।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৫৫404750
  • "এই দেশ আবার অন্যদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যায়।"
    সেটা অন্য আলোচনা।
  • দ্রি | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৫৪404749
  • অন দা আদার হ্যান্ড, ভেরিয়াস কোর্ট ডকুমেন্টে এটা প্রমাণিত যে ক্রিস্টোফার স্টীলকে হায়ার করেছিল ফিউশান জিপিএস যাকে ইন টার্ন পয়সা দিয়েছিল হিলারী ক্যাম্পেন।

    https://www.judiciary.senate.gov/imo/media/doc/2018-02-06%20CEG%20LG%20to%20DOJ%20FBI%20(Unclassified%20Steele%20Referral).pdf

    ডিসিয়ের কন্টেন্ট যথেষ্ট বিশ্বাসযোগ্য নয়। এমনকি জেমস কোমিও বলেছিলেন এই ডকুমেন্ট 'স্যালাসিয়াস' এবং 'আনভেরিফায়েড'। শুধু তাই নয়, স্টীল এই ডকুমেন্ট ম্যাকেইনকে দিয়েছিল, বিভিন্ন নিউজ এজেন্সিকে লীক করেছিল। এই আনভেরিফায়েড ডকুমেন্টের ভিত্তিতে এফবিআই ট্রাম্প ক্যাম্পেনের ওপর নজরদারীর ফাইসা অ্যাপ্লিকেশান করেছিল।

    সো হোয়াট উই হ্যাভ হিয়ার ইজ একটি পলিটিকাল পার্টি তাদের কম্প্টিটার পোলিটিকাল পার্টির ওপর নজরদারী করার ষড়যন্ত্র করল একটা মেডাপ ডকুমেন্টের ভিত্তিতে যেটা তারা নিজেরাই ফাইন্যান্স করেছে।

    এই দেশ আবার অন্যদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যায়।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৫১404747
  • ডিসিদা একটু ভুল করছেন। কদিন ওয়েট করুন। দেখবেন এইদুজনও মেনে নেবে যে কলিউশান হয়েছিলো। ফক্স নিউজ আপাততঃ "সো হোয়াট" ফেজের জন্য রেডি হচ্ছে।

    সো হোয়াট যে কলিউশান হয়েছিলো, বেআইনি কে বললো?
    - কন্সস্টিটিউশান।
    সো হোয়াট যে ক্রাইম, বড় কর্পোরেশন আর বড়লোকদের ট্যাক্স তো কমানো হয়েছে।
  • dc | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৫১404748
  • সরি সরি, টাকার কার্লসন।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৪৯404746
  • ক্রিস টাকার? নাকি টাকার কার্লসন।
  • sotyi | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৪৭404745
  • পাবলিকলি পারে নি বা করে নি সে তো নিশ্চয়ই সত্য, শেষ অব্দি করবে কি না বা পারবে কি না - সেটা দেখার!
    খুল্লাম্খুল্লা প্রমান যে রাখে নি সে তো নিশ্চিত, রাখবে ভাবা বোকামি; আর সত্যি আছে কি না - জানি না!
  • dc | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৪৬404743
  • ট্রাম্প ক্যাম্পেন যে কোননাকোন ভাবে রাশিয়ার সাথে কলিউশান করেছিল সেটা এখন মোটামুটি কমন নলেজই, যদিও এটা আমার বেশ মজাই লেগেছে। তবে দুয়েকজন একেবারেই এই কল্যুশান মানে না, যেমন শ্যন হ্যানিটি আর ক্রিস টাকার
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৪৬404744
  • - হিলারী ইজ ইভিল।
    - কেন?
    - তা ঠিক জানিনা। কিন্তু ফক্স নিউজ তাই শিখিয়েছে আমাদের।
    - কি শিখিয়েছে?
    - ক্লিন্টন দম্পতি নাকি মঙ্গল গ্রহে কলোনী বানিয়েছে আর পৃথিবী থেকে কপাত কপাত করে বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে।
    - ফক্স নিউজ বলেছে?
    - ঠিক মনে নেই। কিন্তু আমার যখন মনে ধরেছে তখন ঠিক নিউজই হবে।
    - আর ট্রাম্প?
    - ট্রাম্প খুব ভালো মানুষ। ধার্মিক।
    - নিজের মেয়েকে নিয়ে কিসব বাজে কথা বলেছে যে।
    - ওসব বাজে কথা। কই ফক্স নিউজে তো কিছু দেখয়নি সেরকম।
    - ইটস অল ওভার দ্য ইন্টারনেট।
    - ওসব হিলারীর কারসাজি। হ্যানিটি আমাদের বলেছে।
    - কি বলেছে?
    - ট্রাম্প ভগবানের দুত।
    - আর স্টর্মি ড্যানিয়েল্স?
    - একটা পর্ণস্টারের কথা শুনতে হবে? ছি ছি।
    - তা ট্রাম্প যে সেই ছি ছির সঙ্গে ইয়ে করলো।
    - দ্যাট ইজ বিটউইন ট্রাম্প অ্যান্ড গড।
    - আর গ্র্যাব দেম বাই দ্য ইসে?
    - ইট প্রুভ্স দ্যাট হি ইজ অ রিয়েল ম্যান।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৩৬404741
  • এই নিয়ে তো প্রায় বছর সাতেক আগে গুচতেই আলোচনা হয়েছিলো। আরব স্প্রিঙ্গের সময় প্রচুর ভুয়ো অ্যাকাউন্টের গল্প শোনা গেছিলো। কন্সপিরেসি থিয়োরির কি আছে? এখানে কেউ হাত তুলে বলুক না যে তার ফেক অ্যাকাউন্ট নেই বা কোনোদিনও ছিলোনা। এখন ভালো টেকনলজি এসে সেটাকে রোবোটিফাই করে দেওয়া গেছে। ক্যাপচাও তো আমরা বহু শতাব্দি ধরেই দেখছি।
  • দ্রি | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৩৬404742
  • "ট্রাম্প যে রাশিয়ার এজেন্ট সে নিয়ে আর খুবেকটা বিতর্ক নেই। আর ২০১৬তে যে কোলিউশান হয়েছিলো, সেটাও মোটামুটি সবাই মেনে নিয়েছে। আজকাল ট্রাম্প ভক্তরা আলোচনা করে যে কোলিউশান করেছিলো বুঝলাম, কিন্তু তাতে অন্যায়টা কি?"

    এটা কি সত্যি? রাশিয়ান কলিউশান প্রমাণ করে দিলে কিন্তু ইমপীচমেন্ট হয়ে যাবে। এ পর্য্যন্ত যে কাকে কাকে ইনডাইট করেছে? পল ম্যানাফোর্টকে। তার এগেনস্টে চার্জেস হল ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিজ। এই যে এখন রজার স্টোনকে ধরেছে, এর এগেন্স্টে চার্জ হল এফবিআইকে মিথ্যে কথা বলেছে কোন একজন লোকের সাথে একটা কমিউনিকেশান হয়েছিল বা হয়নি সেই নিয়ে। কিন্তু উইকিলীকসের সাথে কমিউকেশান স্টোনও স্বীকার করেনি। সেই সংক্রান্ত কোন এভিডেন্সও পাওয়া যায়নি। ম্যুলার চেষ্টা করছে চাপ দিলে কেউ যদি ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু সাজানো অভিযোগ করতে রাজি হয়। এর আগে ট্রাম্পের লয়ারের সাথেও এই একই ট্যাকটিক্স নিয়েছিল। আর ঐ তের জন রাশিয়ান, জারা আমেরিকায় থাকে না। তাদের এগেনস্টে বানিয়ে বানিয়ে কিছু বললেও কেউ ডিফেন্ড করার নেই। কিন্তু তাদের মধ্যে দুএকজন লইয়ার ভাড়া করে কেস লড়ছে প্রায় বছর খানেক। সেখানে এখনও ম্যুলার দোষ প্রমাণ করতে পারে নি।
  • dc | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:৩৪404740
  • ট্রাম্প কেন ডিক্টেটর হতে যাবে? ট্রাম্প হলো সেই লোকটা যে কিনা গ্র্যাব দেম বাই দ্য পুসি বলার পরেও প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছে। কি দেশ মাইরি! :d
  • দ্রি | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:২০404739
  • খবর বেরোনোর পর তো সবাই জেনে গেল।

    খবর বেরোনোর আগে কেউ একথা বললে সবাই বলত এসব হল কনস্পিরেসি থিওরী।

    কিন্তু খবর বেরোনোর পর প্রায় সব্বাই বলে ওসব নাকি তারা খবর বেরোনোর আগে থেকেই জানত।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:১৬404738
  • ইনভেস্টররাও জানে। কিন্তু গ্রোথ রেটটা কতটা ম্যানিপুলেটেড সেটা ধরা যায়্না। তরপরেও যেদিন এই খবর বেড়িয়েছিলো সেদিন স্টক পড়েছিলো।
  • দ্রি | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:১১404737
  • "সারা বিশ্বেই একটা জবরদস্ত ট্রেন্ড চলছে। একেবারে রীতিমতন ডিক্টেটর রা আসনে বসছেন। "যেমতি Vladimir Putin in Russia. Xi Jinping in China. Viktor Orbán in Hungary. Donald Trump in the United States. Narendra Modi in India. Recep Tayyip Erdogan in Turkey. Kim Jong-un in North Korea. Abdel Fattah el-Sisi in Egypt. Jair Messias Bolsonaro in Brazil. Muhammad bin Salman in Saudi Arabia. Rodrigo Duterte in the Philippines.। মমতার নামটা বাদ গ্যাছে আর বাই মিসটেক লরেন বাবুর নামটা ঢুকে গ্যাছে। সে যাগ্গে।

    এদের অনেকেই কিন্তু স্রেপ ভোটে জিতেই এসেছেন এবং অনেকেই নিয়মিত ভাবে আরো পপুলারও হচ্ছেন। হোয়াট ইজ দি বিকস? জানতে হলে নিজে নিজেই পড়ে নিন।"

    হোয়াট ইজ দা বিকজ ডিডিদা? আমি তো পড়ে কিছুই বুঝলাম না।

    আর এরা কি কেউ ডিক্টেটার? ওকে বিন সালমান ডিক্টেতার। জি জিনপিনকেও অলমোস্ট ডিক্টেটার বলা যেতে পারে। বাকিরা তো আচ্ছা খাসা ইলেক্টেড।
  • দ্রি | ৩০ জানুয়ারি ২০১৯ ২৩:০৪404736
  • "এতো সবাই জানে। সোশাল মিডিয়ার বেশিরভাগ অ্যাকাউন্টই ভুয়ো। সে ফেসবুক হোক, বা টুইটার। গ্রোথ দেখানোর জন্য আর ভ্যালুয়েশন টিকিয়ে রাখতে এইসব কোম্পানিরা জেনেও চুপ করে থাকে। আর সেইটাও সক্কলে জানে। ইনস্টাগ্রামেও পয়সা দিয়ে অনেকেই ভিউজ বাড়ায়। তা এসব তো সোশাল মিডিয়ার পার্ট অ্যান্ড পার্সেল।"

    সবাই জানে, অথচ ইনভেস্টাররা জানে না? সবাই যদি জানবে তাহলে এই ঢপের ভিত্তিতে ভ্যালুয়েশান টেকে কেমন করে?
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৯ ২২:৫০404735
  • এবারের বইমেলার জন্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ঘাটতি পড়েছে, তাই হোর্ডিং কম। পরের বাজেটে অনুপ্রেরণা ডবল করা হবে যাতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসে শর্টফল না হয়।
  • বেকার | ৩০ জানুয়ারি ২০১৯ ২২:৪৪404734
  • কারণ ট্রাম্পের জামাই নাকি হাতুড়ি নিয়ে তার পেচনে ছিল বাপকে জেলে পোড়ার জন্য- ব্যানন ক্রিষ্টিকে ত্যামনি বলেচে।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২২:৪০404733
  • ক্রিস্টি কথাটা ঠিকই বলেছে যে ট্রাম্প ক্যাম্পেইন টীম অর্গানাইজ্ড ছিলো না। কিন্তু সেটা ক্রিস্টির মতন পলিটিশিয়ানদের অবজার্ভেশন। টীমকে আনর্গানাইজড রাখাটাই ট্রাম্পের স্ট্র্যাটেজি। যাতে যে কেউ এক্সপেন্ডেবল হয়। প্রচুর সিক্রেট রাখা যায়। কে বলেছে কেউ কোনোদিনও জানবেই না। অনেকটা মাফিয়া ডনেদের মতন। ট্রাম্প ক্যাম্পেইনের মহারথীরা প্রায় কেউই রিপাব্লিকান পার্টির তেমন বিরাট কেউ ছিলোনা। ট্রাম্প নিজের পুরোনো বিজনেস পার্টনার, বন্ধু, ফ্যামিলি নিয়ে টীম তৈরী করেছিলো। লয়ালটি ওয়াজ দ্য বিগেস্ট রিকোয়ারমেন্ট। এইভাবেই ট্রাম্প বিজনেসও করে এসেছে চিরকাল। ক্রিস্টি কোর টীমে কোনোদিনও ঢুকতেই পারেনি।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২২:৩৩404732
  • বাজার ধরতে হবেতো। যতবড় বাজার তত বেশি ক্ষমতা।
  • বেকার | ৩০ জানুয়ারি ২০১৯ ২২:৩২404731
  • ক্রিশ্টি কাল এনপিআর এ বল্লে, ট্রাম্পের টিম কল্যুশান করার মত অর্গানাইজড ই ছিল না, আর সবাই মিথ্যে বল্ছে, কারণ বোকা আর বদমাশ লোকেরা তাই করে!
    এটা বোদায় তার বই বেচার চাল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত