এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ipsita pal Bhowmick | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪০404970
  • আরে বোঝো!! ঃ)))
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৮404969
  • ওরেব্বাবা, কাল দেখি চরম কান্ড হয়ে গ্যাছে পশ্চিমবঙ্গে!!!!
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৪404968
  • বিজেপী তো সেসপুল। আর এ ত ইন্টারডিপার্টমেন্টাল ট্রান্সফার। সেসপুলের এক চেম্বার থেকে আরেক চেম্বারে গেছে।
  • PT | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪২404967
  • "বিজেপিতে যোগ দিলেন ভারতী ঘোষ"
    দেখুন এবার যোগে-বিয়োগে, কন্সপিরেসিতে কিছু মেলে কিনা!!
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২২404966
  • কিন্তু ইন্দ্রাণী কোথায় থাকে আর কোন কৌশিক আসলে গেছোদাদা আর গেছোদাদাই বা আসলে কে - এইসব মীমাংসা কি হনু করে ফেলতে পেরেছে?
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০১404965
  • কাল আমি আর তিতাস বলাবলি করছিলাম যে, আমাদের ইপসিতা কে হেল্প করা উচিত ছিল, বড় সুটকেস নিয়ে কি ভাবে মেলায় এসেছে কে জানে। পরে বুঝলাম, এই যে কনস্টিটিউশনাল ক্রাইসিস, এই যে সিপি র বাড়িতে হানা, সেটার সম্ভাব্য কারণটা জলের মত পরিষ্কার।

    সিপি সাহেব পাই য়ের গলাব্যাথা শুনে ব্যাকুল ভাবে সুটকেস ধরে সাহায্য করবেন বলে কালিন্দি মোরে ঢাউস একটা গাড়ি নিয়ে লজ্জা লজ্জা মুখ করে দাঁড়িয়ে ছিলেন, উপর দিয়ে এয়ার ফোর্স এর এক পাইলট সেটা লক্ষ্য করে ইমিডিয়েট রিপোর্ট করে ডোভাল সাহেব কে, ডোভাল সায়েব টোটালি দ্বিগুণ ইমিডিয়েট, গতকাল দুপুরে কোন ব্যাটা যেন সিবিআই ডিরেকটর মনে করতে অল্প যা সময় নেন, কিন্তু মনে পড়ার পরেই, উনি সেই মিঃ কেউএকটা কে একটা বিশাল তাড়া লাগান। উনি তড়িঘড়ি এদিকে তাড়া লাগান, এবং যখন দিদি সবে ৭ টা বইয়ের কোনটা এবার বেস্ট সেলার হবে বলুন তো বলে পাবলিশার আর ইনভেস্টর দের মধ্যে একটা কুইজ কনটেস্ট কন্ডাক্ট করছিলেন, তখন লোকাল সিবিআই দেখলো এই হলো লোককে সন্দেহ করার প্রপার টাইম, এই সময়ে দিদি বাংলার ভিশ্য়্যৎঅ নিয়ে এত ভাবছেন, যে বত্তমানে কবিতা ছাড়া কোন সমস্যা দেখাই যাচ্ছে না, তার উপরে, সিপি সায়েবের সলজ্জ ভাব আর তাঁর হাতে ধরা সুটকেস এর সাইজ দেখে বিসাল সন্দেহ করে বলেন ইমিডিয়েট সার্চ ওয়ারান্ট নিয়ে আশছি আপনি দাঁড়ান। সিপি সায়েব ভাবেন ঠিকাছে, এত রাগ করছে কেন, এতে তো সেই ২০০৮ নাগাদ নর্দমায় পড়ে যাওয়া আঁচল টা ছাড়া তেমন কিছু নেই, তখন উনি দমুকে ফোন করে বলেন, আচ্ছা আজ রবিবার আমি আর মানুষকে সন্দেহ করতে পারছি না, ভাল্লাগে না মাইরি সারাদিন সন্দেহ, আমি এখন তরুন বয়সের কবিদের কবিতা পড়তে বইমেলা যাচ্ছি, আপনি সন্দেহ টা কন্টি করুন। তার পরে এদিকে তো সার্চওয়ারান্ট আনতে গেলে অনেক সমস্যা বলে ঐ রকম রাগী রাগী দেখতে একটা কড়া মত কিন্তু আসলে মুখে একটা মিস্টি হাসি ওয়ালা একটা বেশ রিসেন্টলি তোলা রাফাল প্লেন টা অনিল ভাই য়ের ভবিষ্যতের কারখানার জমিতে ল্যান্ডিং প্র্যাকটিস করানোর সময় ঠিক ৫৬" চওড়া একটা সেল্ফি এসে গেছে, কোথায় সুটকেস, কোথায় সন্দেহ, কোথায় সিপি সায়েব, কোথায় কালিনিদির মোর, কোন জিনিশ নিজের জায়গায় না থাকায় এত কান্ড।

    তার পরে লাস্টে তিতাস বললো, এটা বোলো না, যে আমরা বলাবলি করছিলাম। পাই দি ম্যানেজ হয়ে যাবে, কিন্তু বাবা যদি বলে বিকেল বেলা তো ব্রিগেড ড্রোনের তোলা ছবিতে তোর চশমা আর জামা পড়ে ব্রিগেডের মঞ্চের সামনে কে দাঁড়িয়ে ছিল রে, জাতা কেস হয়ে যাবে, তখন হয়তো পাইদি বাবাকে ফোন কোরে বলে দেবে, আর বলবেন মেশোমশাই, এই সুট কেস তো ওর ই ধরার কথা, সেই কালিনিদি তে। আর এই যে সন্দেহ এটা তো দমুদির করার কথা। শুধু আমার ফ্লাইট ডিলে হবায় এত অশান্তি।

    শত্রু ও মিত্র গণ জেনে রাখুন সংবিধান ও তার সংকট, অথবা রাজ্যপাল ও তার সমাধান, সব ব্যাপারেই একটা ভূমিকা রাখছেন গুরুর অনেকে, শুধু তাঁদের রাখার কথা ছিল না বইমেলার অন্য দায়িত্ত্ব ছিল কিনা এটা ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তবে আমরা দেখছি।

    এই সব তিতাস বলছিল, আমার বলার কথাই না।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩০404964
  • ফেকু এক্সপ্রেসে লিখে এলাম ত। তাতে ওই তিন ডট টিপিক্যাল চাড্ডি স্টাইলে আস্তাকুঁড় নামাচ্ছে।
  • sm | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৫404962
  • দেখুন আপনি বিচক্ষণ পন্ডিত মানুষ। কিন্তু নাইভের মত কথা বললে কেমন জেটলি মার্কা লাগে।
    কর্পোরেট লোন রাইট অফ করা মানে আপনি বোঝেন।ওটা যে গঙ্গারতলায় চলে গেছে তাও ভালো জানেন। যদি নাও জানেন,ক্ষতি নেই।
    কোন রাজ্য যদি লোন নিতে গিয়ে ফেঁসে যায়,অবশ্যই কেন্দ্র সরকারের উচিত সাহায্য করা।সে পাঞ্জাব,পব, বা ইউপি হোক।
    কেন্দ্র সরকার হয়ে একদম মুখ ফিরিয়ে থাকবো,তাহলে তো চলে না।তাই না?রাজ্যের দাবি কোন অন্যায় নয়।
    ধরাযাক, দিল্লির কোন খনিজ,কৃষি কিছু সম্পদ ই নেই।তাবলে কেন্দ্র সরকার দিল্লি চালাতে খরচা দেবে না?
  • S | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৬404961
  • রাজ্য সরকারের লোন মুকুব মানে সেটা কেন্দ্র সরকারকে দিতে হবে। অন্য রাজ্যগুলো-ও যদি সেই একই দাবী করে?
  • S | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৫404960
  • "রাইট অফ এর মানে মুকুব নয়।"
    এইতো নিজেই বললেন।

    "সরকার সব কিছু একদিন সুদ সমেত কড়ায় গন্ডায় আদায় করে নেবে,এই তো!"
    আপনার মোদি দাদা তো কিছু করলেন না। আপনার প্রিয় দিদি নিশ্চই সেটা করবেন।
  • sm | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৩404959
  • ওসব বোঝাবুঝির কি আছে?রাইট অফ এর মানে মুকুব নয়।সরকার সব কিছু একদিন সুদ সমেত কড়ায় গন্ডায় আদায় করে নেবে,এই তো!এতো জলের মতো তরল আর স্বচ্ছ ভারতের চেয়েও নির্মল!না,বোঝার কি আছে!
  • সিকি | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৯404958
  • S | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৬404957
  • বুঝতে না পারলে লোকের এরকমই মনে হয়।
  • sm | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৫404956
  • আবার সেই জেটলির মতো অজ মার্কা যুক্তি।ভাল্লাগেনা এসব আজে বাজে যুক্তি।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৩404955
  • @piTidaa
  • S | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩১404954
  • রাইট অফ করা মানে মুকুব নাকি? জানতাম না।
  • sm | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩০404953
  • লিংক টা দেখলেন,বড় এস?
  • S | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২২404951
  • কর্পোরেট লোন মুকুব হয়েছে নাকি? কে করেছে? মাল্য দেশে এসে ইলেকশনে লড়ছে নাকি? মেহুল চক্সি ধর্নামন্চে আছে নাকি?
  • sm | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৮404950
  • লোন মুকুব হলে তো ভালোই।কর্পোরেট লোন চার লক্ষ কোটি টাকার মুকুব হলে,রাজ্য সরকারের কিছু লোন মুকুব কেন হবে না?
  • S | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৪404949
  • নিজে প্রাই মিনিশটার হয়ে গেলে আবার সেন্টাল গবমেন্টের ইসে ইন্টারভেনশান চাওয়া যাবে খন। বিশেষ করে লোন মুকুবের জন্য।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫০404948
  • যিনি সারা জীবন ৩৫৬ চাই লেন, তাঁকে এখন সেন্ট্রাল ইন্টারভেনশন এর বিরুদ্ধে ধর্না করতে হচ্ছে।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০১404947
  • হ‍্যাঁ কালকে প্র‍্যাকটিকালি চাম্পিয়ন পারফরম্যান্স দেবলীনা র, আমি আগে সাংবাদিক সম্মেলন শুনেছি দীপঙ্কর ভট্টাচার্য র, বক্তৃতা শুনিনি, ওনার বক্তব‍্য‍এও ভালো ক্ল‍্যারিটি ছিল।
  • PT | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫২404946
  • হেমব্রমের লিংটা কেউ দেবেন? ব্রিগেড-ফেরত এক অল্প-বয়সী আত্মীয়ার মুখেও এই বক্তৃতার তুমুল প্রশংসা শুনলাম।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৩৬404945
  • কিন্তু আজ যদি সুপ্রিম কোর্ট গুঁতো দেয়?
  • amit | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৩404944
  • এটা মব্যার এর শাপে বর হলো। একটা হাতে গরম ইস্যু পেয়ে গেলো পার্লামেন্ট ভোটের আগে। এটা ছ মাস টেনে দেবে।

    কি অবস্থা মাইরি। মোদী শাহ যোগী এতটাই ছড়াচ্ছে যে এদের যেভাবে হোক বিদেয় করাটাই প্রায়োরিটি হয়ে দাঁড়াচ্ছে, যেই আসুক না কেন।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০৭404943
  • কালকে ৭/৮ ঘন্টা প্রায় টানা দেখিয়েছে টিভিতে। সবচেয়ে যেটা ভালো লেগেছে নেতারা তো পরে ভাষণ দিলেন কিন্তু টিভির বাইটে মিছিলে আসা মানুষ নিজেরাই সব কটা পয়েন্ট নিয়ে কথা বলেছেন। তাদের জানাই লাল সেলাম।
  • aranya | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৮404942
  • মদন-এর চেয়েও রাজীব নিয়ে শঙ্কা বেশি
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৫404941
  • সরি সরি, সত্যাগ্রহ আন্দোলন। মিশটেক, মিশটেক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত