এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | 218.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৩৮661586
  • 1911
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৩৯661588
  • ও, ১৯১১। থ্যাংক্স ভাগী।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৩৯661587
  • কিন্তু আমেরিকায় এন`আর`আই-দের মধ্যে বাঙালি প্রোপরশনেটলি কম, বেশ কম, চোখে পড়ার মতন কম।
  • Abhyu | 85.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৪২661589
  • ভাগীর কি অসাধারণ পোস্ট। আগে পিছে কিচ্ছু বলল না, শুধু সালটা লিখে দিল :)
  • SC | 79.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৪৪661591
  • কলেজ টাউনে অনেক বাঙালি থাকে, বায়োলজি তে পোস্ট ডক করে। কর্প তে বেশি নেই তাহলে।
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৪৪661590
  • বাংলাদেশীদের আসবার পথ তো মোটামুটি একটাই। উদ্বাস্তু হয়ে।
    তবে ইদানীং সেই মেথড অবলম্বন করে ভারতীয় বাঙালীও কম আসে না ইয়োরোপে। শুধু বাঙালী নয়, সারা ভারত থেকেই ইল্লিগাল ইমিগ্র্যান্টেরা আসে।
    কিন্তু কথা হচ্ছিলো লিগ্যাল ইমিগ্রেশনের। তাতেই সীমাবদ্ধ থাকুক বরং এই আলোচনা।
    তবু না বলে পারছি না যে লিগ্যাল পথে বিদেশে (বিশেষ করে জার্মানীতে) আসা অনেক ভারতীয়ের ভিসার মেয়াদ বাড়াতে চাইতো না। তারা অনেকেই তখন বিয়ে করে থেকে যেত। অনেক উদাহরণ আছে এর। এখন ইয়োরোপীয়ান ইউনিয়নের নিয়ম অনেক শিথিল হয়েছে। বছর দশেক/বারো আগের কিছু কেসই এইরকম, পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবার আগেই বের করে দিতো। তখন অনেকেই অন্য দেশে পালাতো (ইল্লিগালি) বা বিয়ে করে ভিসার মেয়াদ বাড়াতো।
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৪৬661592
  • বাঙালীদের রেশিও কম মনে হবার পেছনে একটা কারণ বোধহয় এইরকম যে আমরা দুটো ভাগ করে জাতের হিসেব করি। একটা জাত বাঙালী, অন্য জাতটার নাম অবাঙালী। সেইরকম হিসেব করলে বাঙালীর সংখ্যা কম তো হবেই। কিন্তু ভুলে গেলে চলবে না যে ভারতে অবাঙালীরা নানান রাজ্যের।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৪৯661593
  • না, শুধু তাই নয়।
    যেমন, গুজরাতী/পাঞ্জাবি/তেলেগু/তামিল এরা এনারাই-দের ৭০-৮০%।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৫৪661596
  • One in four Indian immigrants age 5 and older speaks Hindi at home.
    In 2006, 26.3 percent of Indian immigrants age 5 and older reported speaking Hindi at home. Gujarathi (14.1 percent) was the next most popular language, followed by English (10.1 percent), Panjabi (10.0 percent), Telugu (9.7 percent), Tamil (6.7 percent), Malayalam (6.1 percent), Urdu (3.4 percent), Marathi (3.1 percent), Bengali (2.2 percent), and Kannada (1.7 percent).

    http://www.migrationpolicy.org/article/indian-immigrants-united-states-1
  • pinaki | 90.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৫৪661594
  • বাঙালির (পঃবঙ্গের) সাথে তেলেগুর বা তামিলদের তুলনা করুন, গুজরাতি বা পাঞ্জাবিদের তুলনা করুন না। কানাডায় এক একটা জায়গা এত পাঞ্জাবি অধ্যুষিত যে মনে হবে পাঞ্জাবে এসেছেন। সিঙ্গাপুরে স্কুলে তামিল পড়ানো হয়। আমাদের এই ধ্যাধধেড়ে জায়্গাতেও আপনি একটা তেলেগু সমিতি খুঁজে পাবেন। এখানে পয়লা বৈশাখের অনুষ্ঠান করে বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গের বাঙালি তিনটে ফ্যামিলি আর একটা ব্যাচেলর ছেলে। অনুপাত সর্বত্রই রিমার্কেবলি কম।
  • pinaki | 90.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৫৬661597
  • উপরের ঐ ২।২ পার্সেন্ট মূলতঃ বাংলাদেশীদের জন্য।
  • SC | 79.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৫৮661599
  • চাকরির জগতে বাঙালি খুব একটা সুবিধা করতে পারেনি। অনেক কারণে। মূলত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ পবতে অনেক পরে খুলেছে।
    আবার এই নিয়ে সিপিএম নকু অনেক ঝগড়া হবে, কিন্তু পরে খুলেছে ইটা ঘটনা।
    ফলে বাঙালি মূলত সায়েন্স পড়েছে, এবং তার ফলে বেশিরভাগ বাঙালি আমেরিকা তে আসে পি এইচ দি, তার পরে বহু বছর পোস্ট ডক করে, চাকরি করা বাঙালির সংখ্যা কম আমেরিকা তে।
    এখন এ যুগের ছেলেমেয়ে কি করবে, সে তো সময়ই বলবে। এই যে সদা একক রা মুক চিতিয়ে বেঙ্গালুরু কে দিফেন্দ করছে, আমাদের যুগের বাচ্চারা করত? করত না। সাউথে বাঙালি মানেই তখন দেখেছি মুখ বেঁকিয়ে, "এরা দইটা এত টক বানায়", "কোথায় মাছ পাব বলুন তো", "যাক বাবা অনেক দিন বাদে বাংলা শুনলাম, বুঝলেন" করে ন্যাকামো করে কয়েক মাস বাদে ফিরে আসতো। এখন আর সে ম্যাদামারা যুগটা গেছে দেখে ভালো লাগছে।
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৫৮661598
  • নন ইংলিশ স্পীকিং ইয়োরোপিয়ান দেশ নিয়ে কথা হচ্ছিলো না?
    তামিল (ভারতীয়) খুবই কম। গুজরাতী, পঞ্জাবী, তেলুগু, অসমীয়া, বাঙালী, ওড়িয়া, সবই আছেন। কজন ওড়িয়া আছেন হাতে গুণে বলবার বতো। কতজন মনিপুরী? কতজন নাগামিজ? কতজন অসমীয়া? এঁরাও তো ভারতীয়। চোখেই দেখতে পাই না প্রায়। দলে দলে বাঙালী দেখি। ব্লু কলার জবে আছেন, আবার আইটি ফিল্ডেও আছেন। হায়ার স্টাডিজেও আছেন (স্টাডি ভিসায়)। ব্যবসায়ী আছেন। নিঃস্ব সোশ্যাল হেল্প নেওয়া বাঙালীও আছেন। সৎ অসৎ সমস্ত কিছুই।
    কিছুদিন আগেই তো গল্প করেছিলাম কলকাতা থেকে আসা এক ব্যবসায়ী ইমিগ্র্যান্টের। অসদুপায়ে কীভাবে নাগরিকত্ব অর্জন করতে হয়, তার জ্বলজ্বলে উদাহরণ। সবরকম লোকজনই আছে। কেউ কম যায় না।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৫৯661600
  • কোথায় যেন দেখেছিলাম, ইউএসএ-তে এনারাই-দের মধ্যে বাঙালি ৪-৫%। লিংক নাই।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ০২:০০661601
  • কর্নাটকে আপিসিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ঃ)
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০২:০১661602
  • তামিল (ভারতীয়) খুবই কম। প্রচুর তামিল আছেন। উদ্বাস্তু, শ্রীলঙ্কা থেকে।
    এঁদের হিন্দু মন্দিরও আছে। সেই মন্দিরে অনেক ভারতীয়ও যান। মিলেমিশেই তো থাকতে হবে।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০২:০২661603
  • সদা,
    দ্যাট্‌স ভেরি গুড নিউজ। ইন ফ্যাক্ট, এই সব বড় শহহ্র্গুলো মিলে মিশে যাবে কালে কালে।

    দ্রঃ এই টইটা এখন ভাটিয়ালি-২ এর মতন হয়ে গেছে
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০২:০৫661604
  • হ্যাঁ, ইউরোপের (ইউকে বাদে) এনারাই ডেমোগ্রাফিটা একটু অন্য রকমের। একটা কারণ বোধহয়, ইউএসএ-র থেকে কাছে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ০২:১১661605
  • এই প্রাইভেট কলেজ নিয়ে অনেক গপ্পো আছে। একটা সময় লোকজনের খুব নাক উঁচু ভাব ছিল - শেষে পয়সা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে ? অনেকে তো আবার এটাকে ক্যাপিটেশন ফি এর সাথে এক করে ফেলতেন - শিক্ষার পবিত্র অঙ্গনে আজ বানিজ্যের অনুপ্রবেশ ইঃ। সাউথে বহু বছর ধরেই প্রাইভেট কলেজ আছে, এবং তাদের অনেকের অ্যালামনি লিস্ট দেখলে টাকে উঠে যায় - কিন্তু টাকাপয়সা (নিজের মাইনেটা বাদে) জিনিসটাকেই বাঙালী চিরকাল বিষবৎ দেখে এসেছে। তো যাই হোক, লুরু এসে দেখলাম প্রাইভেট, পাবলিক, আই আই টি সব এক দেহে লীন। মাইনে ফ্রেশার লেভেলে কিছুটা কমবেশী কিন্তু এক্সপিরিয়েন্সড হয়ে ঢুকলে স্কিলসেট/নেগোশিয়েসনের উপরে ডিপেন্ড করে।
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০২:১৯661607
  • নন ইংলিশ স্পীকিং ইয়োরোপিয়ান দেশগুলোয় যে সব ভারতীয় শিশু জন্মায়, তারা মাতৃভাষা (বাপমায়ের) শেখে না। ছোটোবেলা থেকে বাড়ীতে বাপমায়ের সঙ্গে ইংরিজিতে কথা বলে (ভারতীয় অ্যাকসেন্টে), তারপরে যখন কিন্ডারগার্টেনে যায়, তখন স্থানীয় ভাষা, স্কুলেও স্থানীয় ভাষা শেখে। ঐটে না শিখলে চলবে না। বাড়ীতে ইংরিজি, কারণ অধিকাংশ বাপ মা ই স্থানীয় ভাষায় অনেক সময় ফ্লুয়েন্ট নন ( বেশি বয়েসে ভাষা শেখা মানুষ, ভালো করে শিখে উঠতে পারেন না)। অথ্চ, এসমস্ত দেশে জন্মানো তামিল শিশুরা বাড়ীতে তামিল শেখে। শুধু তাইই নয়, সরকারী ইস্কুলে দেশের স্থানীয় ভাষা শিখলেও, প্রত্যেকে (হ্যাঁ, প্রত্যেকে) আলাদা করে প্রাইভেটে বিকেল/সন্ধ্যেবেলায় সপ্তাহে এক কি দুদিন তামিল লেখা, পড়া, গ্রামার সাহিত্য, সমস্ত শিখতে যায়। আলাদা করে বই কেনে। হোম ওয়ার্ক করে। এরা উদ্বাস্তু। সেকেন্ড জেনারেশান তামিল, শ্রীলঙ্কা থেকে আগত। ধনী নয়। অধিকাংশই ব্লু কলার জব করা ফ্যামিলি।
    অন্যদিকে ভারতীয় পরিবারগুলোয় মাতৃভাষায় যদিও বা কিছুটা শুনে বুঝতে পারে, বা অল্প বলতে পারে। পড়তে/লিখতে পারে না। চেষ্টাও করে না।

    ইংলিশ স্পীকিং দেশের (অ্যামেরিকা) এক বাঙালী পরিবার এসেছিলেন আমার এখানে। ক্লাস ফোরের ছেলে তাঁদের। কিছুতেই বাংলা শেখান নি তাকে। কেন? না, কী দরকার? অঙ্কটা বরং ভালো করে শিখুক, কাজে দেবে। খামোখা বাংলা শিখিয়ে ব্রেন খরচ করে কী লাভ হবে? ব্রেনের ওপরে চাপ পড়বে শুধুশুধু।
    জার্মানীতে জন্মে বড়ো হয়ে ওঠা আমার এক আত্মীয়া তার মা বাবাকে দুষছিলো, কেন আমায় তোমরা বাংলা শেখালে না? সেই মেয়ে পড়তে লিখতে তো পারেই না, বুঝতেও প্রায় পারে না বললেই চলে। অথচ বাংলাটা না শিখিয়ে যে পড়াশুনোয়ও খুব ব্রাইট হয়েছে, এ কথ জোর দিয়ে বলতে পারি না।
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০২:৩৭661608
  • এখানেই দেখুন না, এই গুরুচণ্ডালীতে কজন সেকেন্ড জেনারেশন ইমিগ্র্যান্ট বাঙালী আসে? একটা জেনারেশানের পরে, বাঙালী আর থাকে না। ইমিগ্র্যান্ট না হলেও চলবে। পশ্চিমবঙ্গের বাইরে থেকে ভারতের অন্য প্রদেশ থেকে কজন সেকেন্ড জেনারেশন বাঙালী লেখে এই সাইটে? যাদের জন্ম, বড়ো হয়ে ওঠা, সমস্তই পশ্চিমবঙ্গের বাইরে?
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০২:৪৭661609
  • অনেক অনেক বছর আগে প্রাইভেট কলেজ বলতে মনিপাল বোঝাতো। কয়েক লাখ লাগত তখন কার দিনে। আশির দশকে।
    তারপরে অজস্র প্রাইভেট কলেজ গজিয়েছে সাউথে, প্রচুর বাঙালীও গেছে পড়তে, জয়েন্টে চান্স না পেলে। গুরুতেও এমন সপা/নীপা আছেন, কনফার্মড।
    ওডিশা, তামিলনাডু, অন্ধ্রের প্রাইভেট কলেজ থেকে পাশ করে করে বাঙালীরা পশ্চিমবঙ্গেও চাকরি পেয়েছেন। ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স, ইঞ্জিনীয়ারিং, সফটওয়্যারে। মেয়েরাও। কলকাতা থেকেই সবাই নয়, মফস্বলের ছেলেমেয়েরাও সাউথে গিয়ে প্রাউভেট কলেজে পড়াশুনো করেছেন। বাপমা খরচ করতে পারলেই যাওয়া যায়। অনেকে ধারধোর করেও পড়তে যায়।
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ০৩ মে ২০১৫ ০৭:৪৯661611
  • আর অ্যান্ড ডি তে রিক্রুটমেন্টের কিছু ফ্যাকচুয়াল পয়েন্টার দিই, কাজে লাগলেও লাগতে পারে।

    ১) ক্যাম্পাসে কতগুলো র‌্যাংকড কলেজ ছাড়া যাওয়া হয় না, র‌্যাঙ্কিং কোম্পানি করে (কীভাবে বলতে পারবো না)
    ২) কাট অফ মার্কস বাকি আইটি কোং এর চেয়ে বেশ বেশি, যাদবপুরে যেমন 8.75 সিজিপিএ র কমে ইন্টারভিউতে ডাকা হয় না।
    ৩) কাট অফের পরেও কাট অফ আছে - ক্লাসের টপ থ্রী পার্সেন্টাইলের নীচে যাওয়া হয় না
    ৪) ইন জেনারেল দেখা গেছে যে বিটেকের ক্ষেত্রে জয়েনিং রেট খুব কম। বেশির ভাগই বিদেশে পড়তে পালায়।
    ৫) রিক্রুটমেন্ট অনেক আগে থেকে বাজেট করে নেওয়া হয়, যেমন কলকাতায় ৫/৬, লুরুতে ৮ - ডিপেন্ডিং অন রিকোয়্যারমেন্ট
    ৬) গত বছর যাদবপুর/বেসু থেকে ইন্টেল, আমাজন, মাঃসঃ - সবাই নিয়েছে। স্যামসুং ১৩ জন ইন্টার্নও নিয়েছে।
  • Abbe Plumpness Calm | 195.*.*.* | ০৩ মে ২০১৫ ০৭:৫৩661612
  • ৪ এর লেমা - তাই এমটেকে জোর দেওয়া হয়, কিন্তু সেখানে দেখা যায় যে অধিকাংশ প্রাইভেট কলেজে থেকে যারা এমটেক করতে আসে তাদের কোয়ালিটু বেশ খারাপ, যাদবপুরে বছর দুই আগে এক্সেপশন পেয়েছিলাম।

    আমার মনে হয় সব আরেন্ডিতেই কাছাকাছি প্র্যাকটিস ফলো করা হয়। অবশ্য ভুলও হতে পারি।
  • Abbe Plumpness Calm | 92.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:০৩661613
  • ৫ এর লেমা - ইস্টার্ন জোনের কলেজগুলো কলকাতা ল্যাবের দায়িত্ব, তার মানে পাঁচটি কলেজ থেকে ৫/৬ জন। কখনো অন্য ল্যাবের সাথে ম্যাচিং স্কিলসেট দেখলে তাদের কাছে পাঠানো হয়। একই জিনিস লুরু/পুনের ক্ষেত্রেও। কাজেই একটা ইনস্টি থেকে কখনোই ২/৩ জনের বেশি নিতে দেখবেন না।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:০৭661614
  • ওহ্‌, থ্যাংকু আব্বে। ৬ নং ইজ এ রিলিফ।
  • Abbe Plumpness Calm | 195.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:১১661615
  • আরেন্ডিতে কেন কলকাতার ছেলেমেয়েরা পায় না নিয়ে কথা হচ্ছিলো বলে লিখলাম। কাজে না লাগলে স্ক্রোল ডাউন প্লিজ।
  • Abbe Plumpness Calm | 195.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:১৫661616
  • যাদবপুর থেকে প্রতি বছরই দুতো তিনটে করে মাঃসঃ, আমাজনে পায়, এদের আঠারো-বিশ করে স্টার্টিং দেয়। গত বছর বেসুও এদের লিস্টে ঢুকেছে। একটা কী যেন স্টার্টাপ অ্যানালিটিক্স কোং এর বেশ বাজারদর দেখলাম।
  • Abhyu | 85.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:১৮661618
  • ভালো। যাদবপুর শিবপুর থেকে ভালো ছাত্র পাওয়া যায় না (যদিও ঠিক এই ভাবে কেউ বলে নি) শুনে ঘাবড়ে গিয়েছিলাম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন