এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১০০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ২৪ আগস্ট ২০১৭ ১৬:৫৯713739
  • ঢালের দরকার আছে কি? এমনিতেই তো বামেদের যা দুরাবস্থা। তবে কি, নীতীশ কিন্তু এই বছরখানেক আগেও খুব শক্তপোক্ত বনধু ছিলো। মানে, হাত ধরা যেত। তার আজ কি দশা!! যার হাত ধরে যাবে না, শেষকালে তার হাতই না ধরতে হয়।
    এই আর কি।
  • | ২৪ আগস্ট ২০১৭ ১৭:১১713740
  • PT | ২৪ আগস্ট ২০১৭ ১৯:৩৮713741
  • যাক কল্লোলদা এখনো তিনোর নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়ার আশায় দিনাতিপাত করছে!! কিন্তু তিন্তালাক প্রসঙ্গে মুখে সেলোটেপ লাগানো দলের মুখপাত্র এখন সিদ্দিকুল্লা হওয়ায়, তিনোর হাত ধরলে তো আবার সংখ্যালঘু সাম্প্রদায়িক দলের সঙ্গে যাওয়ার ছাপ্পা লেগে যেতে পারে!!

    এই সেই প্রগতিশীল কৃষক-দরদী সিদ্দিকুল্লা, যার নেতৃত্বে নন্দীগ্রামে গুজব রটিয়ে লোক ক্ষ্যাপানো হয়েছিল যে বাম সরকার বেছে বেছে মুসলমানদের, চাষের জমি, বসত-ভিটে, মসজিদ, কবরখানা সব গ্রাস করে নেবে!! সুতরাং কল্লোলদার শঙ্কা সত্যি হলে বামেরা এমন একটা দলের হাত ধরবে যার একদিকে ইদ্রিশ আলী আর অন্যদিকে সিদ্দিকুল্লা!!

    অহো!! মারীচ সংবাদ নাটকটা আবার নতুন করে প্রযোজনা করার সময় আসছে......
  • কল্লোল | ২৫ আগস্ট ২০১৭ ০৯:০৫713742
  • দেখাই যাক। একসময়ে তো নীতীশের হাত শক্ত করে ধরে সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই করেছিলো বামেরা।
  • j | ২৫ আগস্ট ২০১৭ ০৯:৫৫713743
  • গত বিহার বিধানসভা নির্বাচনে বিহারে সব বামদল গুলি আলাদা ফ্রন্ট করে লড়েছিল, নীতিশ-লালুর জোটে যায় নি

    ঐ প্যাথলজিকাল না কি একটা বলত .... খুব একটা ভুল নয়
  • sm | ২৫ আগস্ট ২০১৭ ১০:১৬713744
  • বামেদের আবার ভুল যার অভুল! কোনো জোট ওদের নেবেনা!কারণ যেকোনো জোটেই বামেদের ভূমিকা ভাইরাসের মতন।কিছুতেই কন্ডিশন স্থিতিশীল হতে দেবেনা।
    এর চেয়ে ওরা পত্র পত্রিকা, ফেসবুক, টুইটারে লেখা লেখি করে দিন কাটাক গিয়ে বরং।
    বামেরা আস্তে আস্তে বিলীন হয়ে গেলে বরঞ্চ পব তে বিরোধী দের আসন সংখ্যা বাড়বে। সে বিজেপি হোক আর যেই হোক।
    বিরোধী পক্ষ একটু শক্তিশালী হবে। সরকার চাপে থাকবে।
    বর্তমান পরিস্থিতি তে এটাই জরুরি।
  • PT | ২৫ আগস্ট ২০১৭ ১১:৪৩713745
  • "এমনিতেই তো বামেদের যা দুরাবস্থা।"

    গিবরিল সাশ্রুনয়নে কহিল, "শয়তান আদমকে ***তেছে খোদাবন্দ। অথচ আদম ইহা অনুধাবন-ও করিতে পারিতেছে না! সে আপনা হইতেই কৌপিন খুলিয়া ঘুরিয়া দাঁড়াইতেছে প্রত্যহ!"
    ঈশ্বর সুমধুর হাসিয়া কহিলেন, " আমি কী করিব বল? ইহা তাহাদের আভ্যন্তরীণ বিষয়!"
    (আদমচরিত ০৪৮ঃ http://www.sachalayatan.com/mukhforr/42132)
  • j | ২৫ আগস্ট ২০১৭ ১৩:০৬713747
  • এটার আবার কি হবে ? মোদী -মম সেটিং বল্লেই অনেকে সুন্দর পান দিতেন এখনও দেবেন আশা করি

    পান

    খিলি বা পেগ যেকোন ইউনিটেই
  • sm | ২৫ আগস্ট ২০১৭ ১৩:৪৫713748
  • জ্যোতি বসু ইন্দিরা আর রাজীব কে খুব স্নেহ করতেন।
    মনমোহন করতেন বুদ্ধ কে।
    ইদিকে গলিতে অলিতে চলতো কেন্দ্রের ওপর বিষোদ্গার!
    সেটিং কি আজকের জিনিস, মামা!
  • PT | ২৬ আগস্ট ২০১৭ ০৯:০৯713750
  • এইভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে নাকি, কল্লোলদা?

    "শোভনদেব থেকে শশী পাঁজা, একাধিক পুজোয় ব্যস্ত। শুধু হাবড়াতেই ১১টা গণেশ বন্দার উদ্বোধন হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে। বিধাননগরে গণেশ আরাধনায় সামিল মেয়র সব্যসাচী দত্তও। ..........
    বিজেপি-কে কোথাও দাঁত ফোটানোর সুযোগ দেওয়া যাবে না, বলেই দেওয়া হয়েছিল জেলার নেতা-কর্মীদের। বস্তত, সেই রামনবমীর পরে হনুমান জয়ন্তী, রথযাত্রা বা এখন গণেশ পুজো— বিজেপি আর এঁটে উঠতে পারছে না তৃণমূলের সঙ্গে প্রতিযোগিতায়।"
    http://www.anandabazar.com/state/tmc-leaders-also-celebrated-ganesh-chaturthi-1.664181?ref=hm-ft-stry-5
  • sm | ২৬ আগস্ট ২০১৭ ০৯:২৭713751
  • তবে- এই হলো বিজেপি বিরোধিতা।খেলার মাঠে এক ইঞ্চি জমি ছাড়বোনা।
    একি সিপিএম আর বাম দল নাকি!
    বিহারে লালুর ডাকা বিজেপি বিরোধী জোটের মিটিঙে সব দল যোগ দিতে যাচ্ছে-সিপিএম ছাড়া।
    সীতারাম ঢোঁক গিলে বলেছেন তিনোদের সঙ্গে একাসনে বসতে পারবেন না।
    একি, তলে তলে বিজেপির হাত শক্ত করা হলো না!
  • PT | ২৬ আগস্ট ২০১৭ ১০:৫৭713752
  • ইতিহাস তো জানাই নেই। বর্তামানও ঘেঁটে গিয়েছেঃ

    বামেরা লালু-নীতিশের জোটের বিরোধীতা করে শেষ নির্বাচনটি লড়েছিল। ইয়েচুরির ঢোঁক গেলার খবরটা খুঁজছি। ইতিমধ্যে কাগজের খবর অনুযায়ীঃ "পলিটব্যুরোর এক নেতা বলেন, ‘‘তৃণমূলই পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। তাদের সঙ্গে কী করে এক মঞ্চে হাজির হওয়া যায়!’"

    নিজেদের অসাম্প্রদায়িক অবস্থান প্রমাণ করার জন্যে বরং এইদিকে নজর দিলে হয়ঃ
    "ইসরতের আইনজীবী নাজিয়া ইলাহি খান বলেন, ‘‘সাত দিনের মধ্যে যদি রাজ্য সরকার ইসরতের নিরাপত্তা নিশ্চিত না করেন, তা হলে বিষয়টা সুপ্রিম কোর্টে জানাব।"......
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে এ দিন ইসরত জানিয়েছেন, ...... রাজ্য সরকারের কাছ থেকে আগেও কোনও রকম সহযো‌গিতা তিনি পাননি। এখনও কোনও আর্থিক বা আইনি সাহায্য তিনি চান না। ভাসুর তাঁর দু’বার শ্লীলতাহানি করার পরে গোলাবাড়ি থানাতে জানিয়েও কোনও বিচার মেলেনি। তাই পুলিশের উপর কোনও ভরসা রাখতে চান না ইসরত। এই পরিস্থিতিতে তাঁর এবং সন্তানদের কিছু ঘটে গেলে তার দায় পুলিশকেই নিতে হবে।"
    http://www.anandabazar.com/state/triple-talaq-petitioner-ishrat-jahan-sent-letter-to-cm-appealing-for-police-protection-1.664175?ref=state-new-stry

    বোঝাই যাচ্ছে যে শুধু তিনোরা নয়, রিজানুরের জন্যে যারা কঁদে ভাসিয়েছিল তাদের প্রায় কেউই ইসরতের পক্ষে কথা বলতে সাহস করছে না।
  • PT | ২৯ আগস্ট ২০১৭ ০৮:২৬713753
  • বিজেপির হাতের পুতুল হয়ে অরাজকতার চূড়ান্ত!!

    "গণেশ পুজোর ভাসানে বাইশ ফুটের মূর্তি ভাসান দিতে গিয়ে চক্র রেলের ওভারহেড তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের৷......
    সোমবার বিকেলে লালবাজারের কর্তারা দাবি করেন, যে গণেশ পুজোকে ঘিরে এত কাণ্ড, সেই পুজোর কোনও অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি৷ এমনকি বড় মূর্তির বিষয়েও তাঁদের কিছু জানানো হয়নি৷ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র কলকাতা পুরসভার ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহার ‘হাত ’ রয়েছে এই পুজোর পিছনে৷

    ঘটনার পর স্বর্ণকমল বলেন, ‘গণেশ পুজো কলকাতায় অনেক হয়েছে, কোনও পুজো পুলিশের অনুমতি নিয়ে হয়েছে বলে আমার জানা নেই৷.......
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=34216&boxid=144941414
  • | ২৯ আগস্ট ২০১৭ ১৭:১৯713754
  • j | ৩০ আগস্ট ২০১৭ ১৮:৩৮713755
  • কি ভয় হীরকরাণীকে ..... বাংলার কোনও মেনস্ট্রীম মিডিয়া একটা সিরিয়াস কোর্টে প্রমাণ হওয়া খবর ছাপে নি !



    খাপের হরিয়ানা বা যোগীর ইউপি বা সঙ্ঘী গুজরাটের মিডিয়া এটলিষ্ট খবর ছাপার সাহসটা দেখায়

    বড় বড় দার্শিনিক থিওরি পেটানো বঙ্গমিডিয়ার বীরপুঙ্গবদের কি হাল !
  • PT | ৩১ আগস্ট ২০১৭ ০৯:০২713757
  • "State government has now decided to offer fiscal benefits to Infosys in lieu of SEZ status"
    নরুণের বদলে ঘুরিয়ে কি ধরণের নাক দেওয়া হল সেটা কেউ ব্যাখ্যা করতে পারেন? নাহলে ধরে নিতে হবে যে ইন্ফোসিস লঙ্গরখানা খুকতে শুরু করেছে!!
  • অ্যান্ডালগ্যালর্নিস | ৩১ আগস্ট ২০১৭ ০৯:৫৭713758
  • ১০০০ সংখ্যাটা কোথা থেকে এলো, আর এই সংখ্যাটার অন্য কোনো সিগনিফিক্যান্স আছে কিনা সেইটা একটা বিষয়।
  • cm | ৩১ আগস্ট ২০১৭ ১০:০৬713759
  • আমি সুনিশ্চিত অরূপবাবু সে সময় বামফ্রন্টের কেউকেটা ছিলেন। সে আমলে অন্য কেউ ওসব পরিচালন সমিতির সভাপতি হতেই পারতনা। গুরু পড়ে আমার্সেরকম ধারণাই হয়েসে।
  • cm | ৩১ আগস্ট ২০১৭ ১০:১০713761
  • কবি প্রকৃতির কারু বোধহয় মনে হয়েছে যে ১ কোটি ঢাললে ১০ জনের চাকরি হয়।
  • amit | ৩১ আগস্ট ২০১৭ ১৫:৫৭713762
  • এদিকে দিদির ভাইয়েরা তিন তালাকের সমর্থনে আওয়াজ ছাড়ছে, যে মহিলা মামলা করেছিলেন, তাকে হুমকি দিচ্ছে আর দিদি মুখে কুলুপ এঁটে ভোটের হিসেব করছেন। বড়ো বালাই এতো সংখ্যালঘু ভোট, কয়েকটা মহিলার কিছু হয়ে গেলে কি আর এলো গেলো।

    http://www.anandabazar.com/state/israt-jahan-now-appeals-to-mamata-banerjee-and-nitish-kumar-to-arrest-her-husband-and-brother-in-law-1.666245?ref=state-new-stry

    এই চরম নির্লজ্জ, সুবিধাবাদী, মৌলবাদীদের পা চাটা, এই মহান মহিলার নেতৃত্বে কারা কারা যেন সারা ভারতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন দেখেছিলেন ?
  • de | ৩১ আগস্ট ২০১৭ ১৭:৫৩713763
  • মমব্যান লড়বে বিজেপির বিরুদ্ধে! মোদী আর দিদি কয়েনের এপিঠ আর ওপিঠ -

    প ব তে যেমন যাবতীয় ফ্লেক্সে দিদির মুখ - রাজ্যের সমস্ত প্রকল্পে দিদির মুখ - কেন্দ্রীয় সরকারের যাবতীয় ক্যালেন্ডারে প্রত্যেক বছরে শুধুই মোদীর মুখ - নানা ভঙ্গিমায়, নানা পোষাকে, কোথাও চর্কা কোথাও ঝাড়ু হাতে - কতখানি নির্লজ্জ হলে এটা করা যায়!

    এই দুই হিটলারের হাত থেকে দেশ আর রাজ্য মুক্তি পেলেই ভালো -
  • aranya | ৩১ আগস্ট ২০১৭ ২০:৩৬713764
  • দে-কে ক
  • কল্লোল | ৩১ আগস্ট ২০১৭ ২১:২১713765
  • তা ভালো। মোদী হতে মুক্তি দেবে মহাজোট নাকি কং একাই?
    আর মমতা থেকে মুক্তি দেবে কে? বামেরা নাকি বাম+কং?
  • sm | ৩১ আগস্ট ২০১৭ ২১:৪৯713766
  • সীতারাম আবার ঢোঁক গিলে কয়েছেন, বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য তৃণমূল কে পাশে নিয়ে চলতে হতে পারে।
    বিলম্বে বোধোদয় !
    ভালো।
  • S | ৩১ আগস্ট ২০১৭ ২২:০৩713767
  • মমতা থেকে মুক্তি দেবে মোদি। আর মোদি থেকে মুক্তি দেবে মমতা। ব্যাস এই ভেবে লোকজন আনন্দে দিন গুনছে।
  • PT | ৩১ আগস্ট ২০১৭ ২২:৫৪713768
  • এই হট্টোগোলে নৈরাজ্যবাদীদের তাহলে এখন কিং কর্তব্যম? পফেট-পোতুল এখন কি নিয়েই বা গান বাঁধবে?
  • de | ৩১ আগস্ট ২০১৭ ২৩:৫৭713769
  • বাম-কং য়ের দরকার কি? নৈরাজ্যবাদী, এপিডিআর ইঃ মানবাধিকার জোটই কাফি!
  • Atoz | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০০:২১713770
  • নৈরাজ্যদা আ আ, নৈরাজ্যদা গো। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন