এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০৪405030
  • যা -ই বলেন - কেন্দ্রকে এই টাইট দেবাটা আমার খুবই পছন্দ হয়েছে - বোল্ড আউট বাই দিদি -

    তিন দিন ধরে সর্বভারতীয় টাইমসের প্রথম পাতায় থাকা কম কথা নয়! তারপরে ওই পাঙ্গা সে চাঙ্গা -
  • de | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০০405029
  • ছোটাই - আমি দুবার করে এসেছিলাম তোমার খোঁজে - হানুদার সঙ্গেও দেখা হোলো না -ঃ(((

    ফোন নং কাজ করেনি কেন বুঝলাম না -

    পরের বার যদি পারি আবার ট্রাই করবো - ছোটাইয়ের বইই পড়ছি এখন - রাত্তিরে রোজ বাড়ি গিয়ে -

    কলকাতার সময় মিটিং মিছিলেই কেটে গেলো - কোনমতে শনিবার অর্ধদিবস ম্যানেজ করে এসেছিলাম - রবিবার আবার ব্যাক টু zমপুরী (টার্মটা দারুণ পছন্দ হয়েচে)!
  • a | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৫405027
  • কেলোদা এসেছেন যখন মেহুলি ঘোষ কে নিয়ে কিছু বলুন না। দারুন খেলেছেন শুনলাম রিসেন্টলি
  • Ekak | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৫405026
  • সিভিক পুলুশ হলো স্টেট্ পুলুশ আর পার্টি ক্যাডারের ঠিক মাঝখানে। দিদির অনবদ্য অবদান। কেও আর বলতে পারেনা পার্টি ক্যাডার দিয়ে ক্যালাচ্ছে !
  • k | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২১405025
  • সুপ্রীম কোর্টের রায়ে মোদীজী অমিতজীরা বড় বাঁচান বেঁচে গেলেন।
  • k | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৮405024
  • কেন্দ্র আগে মিলিটারি নামালে তবেই দিদি সিভিক পুলিশ নামাতেন, খুব স্ট্রীক্ট নো ফার্স্ট ইউজ পলিসি মেনে চলেন কিনা!

    এইসব আধাসেনার বিরূদ্ধে সিভিক পুলিশ নামালে তো ওদের চোখের সামনে সূর্যমুখী ফুল গুলো ল্যাজ তুলে নাচত।

    দিদির আমাদের দয়য়ার শরীর।
  • k | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০০405023
  • তৃণের সঙ্গে যোগ থাকায় এদের আদর করে গ্রীন পুলিশ ও বলা হয়।
  • k | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৩405022
  • সিভিক পুলিশ সিস্টেমের মধ্যে নয়, সিস্টেমের ঊর্ধে। অনেকটা মেন ইন ব্ল্যাকের মতো।

    দুষ্টুলোকে অবিশ্যি বলে এ হল পিসির শুজ্স্টাফেল্।
  • k | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৮405021
  • ই বাবা, আপনি সিভিক পুলিস জানেন না!!
    থাকেন কোথায় লসাগুদা? শিলং এ?
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৭405020
  • কে,
    শুরুতেই লিখলাম যে স্টেট পুলিশ, মানে রাজ্য পুলিশ। সিভিক পুলিশ কি তার বাইরে কিছু?
  • অর্জুন অভিষেক | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪০405019
  • শিলঙের সঙ্গে রবীন্দ্রনাথের গভীর যোগাযোগ।

    ''সেই কবিতা- গল্পের রবীন্দ্রনাথ শিলং- এ বেড়াতে এলেন। শহরসুদ্ধ সব বাঙালী তাঁকে দেখবার জন্য ভেঙে পড়ল। কেঞ্চেস ট্রেসে আধা বনের পরিবেশ। সেইখানে ব্রুকলাইড বলে এক বাড়িতে এসে অনেকজন উঠলেন।" - 'পাকদণ্ডী'- লীলা মজুমদার
  • সিকি | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩১405018
  • ওগুলো কি শিলংএর হোমস্টে ছিল?
  • i | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৪405017
  • বৈমেলায় বহু গুরুজনের সঙ্গে দেখা হয়ে গেল এবারে। দে - কে মিস করলাম একটুর জন্য। পাশের স্টলে বা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে ছিলাম তখন- ২৯৩ এ ফিরে খাতায় লেখা নম্বরে ফোন করে পেলাম না।
  • i | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৭405016
  • 'গর্মি যখন টুটলো না আর পাখার হাওয়া শরবতে / ঠান্ডা হতে দৌড়ে এলুম শিলং নামক পর্বতে'

    গোটা তিন চারেক বাড়িতে ছিলেন-জিতভূম, সিডলি হাউজ, আর ব্রুকসাইড সম্ভবতঃ। দুটো বাড়ি দেখেছি মনে পড়ছে-জিতভূম থেকে গাছের ডাল না কি যেন নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছিলাম বহুবছর ( এখন ভাবলে হাসি পায়)। রক্তকরবী, যোগাযোগ শিলং এ বসেই লেখা, তাই তো? জিতভূমেই রক্তকরবী লিখেছেন সম্ভবত ( যদ্দূর মনে পড়ে)।

    যাই হোক, কলকতা মেলা টেলা সব ফেলে চলে এসেছি কাল রাতে। বড় পিসিমা বলত -আবার তো গিয়া সেই zমপুরীতে ... দুর্দান্ত এক্সপ্রেশন, এখন বেশ বুঝতে পারি।
  • অর্জুন অভিষেক | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৫405015
  • @Atoz কাল আপনাকে মেসেজ করলাম। দেখেছেন?

    বলছি, এবার সাধারণ ব্রাহ্মসমাজের বইয়ের স্টল দেখলাম। কি সুন্দর সাজু, গুহু করা স্টল। বইগুলো সুন্দর সন নতুন করে প্রিন্ট করেছে।

    বছর তিনেক আগে দেখেছিলাম ব্রাহ্মসমাজের স্টল। কি 'মরা' 'মরা'।।।সব বই ছেঁড়া, ছেঁড়া।

    নতুন স্পন্সর জুটেছে মনে হয়! ঃ-) ঃ-)
  • b | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৯405013
  • ঠাকুরসাহাব শিলং এ তিন চারবার এসেছিলেন। অনেক জায়গাতেই থেকেছেন।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৯405014
  • তখনও কি পুলিশ বাজার ছিল?
  • অর্জুন অভিষেক | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৫405012
  • রবীন্দ্রনাথ শিলঙে গেলে ময়ুরভঞ্জের রাজবাড়ীতে থাকতেন। সেটাই এখন NEHU র ক্যাম্পাস।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৩405011
  • এ লড়াই ....
  • সিংগল k | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪৮405010
  • লসাগুদা 12:55 AM এর পোস্টে সবার উল্লেখ করলেও সবচেয়ে ভয়ঙ্কর অর্গানাইজেশনটির ভূমিকা নিয়ে ভয়ে বা ভক্তিতে কিছু বলেন নি। সেটির নাম হচ্ছে 'সিভিক পুলিশ'। বিশ্ব-বাংলার রাজনীতি এদের কেন্দ্র করেই আবর্তিত হয়।

    এই লড়াই হচ্ছে ভারত-বর্ষের স্বয়ং সেবক বনাম বিশ্ব-বাংলার সিভিক ভলান্টিয়ার দের মধ্যে। বাকি সবাই কুশপুত্তলিকামাত্র।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২১405009
  • আরে আমিও তো জানতাম শে ক শিলং পাহাড়ে বসে লেখা। ঐ যে সেই পাহাড়ী রাস্তায় গাড়ীতে গাড়ীতে মুখোমুখি ঠোকা লেগে গেল অমিত আর লাবণ্যের! ঃ-)
  • Du | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৪405008
  • না না বি গোলাইনি আমি জানতামই ভুল। শিলং এ শোনা কথা থেকে। আর রক্তকরবী শিলং এ লেখা এটা দুদিন আগে জানলাম মাত্র রানু ভানু সূত্রে।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৩405007
  • যা শুরু হয়েছে এ তো হিন্দি সিনেমাকে হার মানায়। ঃ-)
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৯405006
  • ওটা বাবা হোটেলে বসে লেখা। কে না জানে, দুনিয়ার সবচেয়ে আরামদায়ক হোটেল হল বাবার হোটেল। ঃ-)
  • ichhe | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪৫405005
  • ইন্ফোগুলো আটকে যাবে আর ইন্ফোহীন শরীরগুলো পড়বে, কোথায় কে জানে! BHI ভাব্ছে একদিন জানবে, ভারি ফূর্তি আর কি!
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫৫405004
  • স্টেট পুলিশ গ্রেপ্তার করছে সিবিআই অফিসারকে, সিবিআই অফিসাররা চুপিসারে ঘিরে ফেলেছে নৌবাহিনীর প্রধানের অফিস, কাঁধে রাইফেল নিয়ে মিলিটারি পাইপাই করে ছুটছে সিআরপিএফ-এর লোকজনের পিছনে, সিআরপিএফ জিপ ছুটিয়েছে এয়ারফোর্সের প্লেন আটকাতে যাতে তারা অ্যারেস্ট এড়িয়ে উড়ে না যায়, এর মধ্যে বিএসএফ ঢুকে পড়েছে যাকে পারছে চ্যাংদোলা করে নো-ম্যান্‌স্‌ জোনে ফেলে দিয়ে আসছে, সিআইডি হঠাৎ জেগে উঠেছে - সেই কোনকালে ডিপার্টমেন্টের নামে একটি হিন্দি সিনেমা হয়েছিল - সেই হৃত গৌরব তারা ফিরিয়ে আনতে চায়, এনাইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) এর লোকজন প্রচন্ড মিটিং শুরু করেছে কোনটা হাই প্রায়োরিটি সেটা আগে ঠিক করার জন্য, এরকম খনি (ডেটা মাইনিং) পেয়ে র (রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং) মাইনার্স নামিয়ে দিয়েছে এদের মধ্যে কারা কারা জামাইকা-র স্পাই জানার জন্য - - -

    ওদিকে, মমতা-চন্দ্রবাবু-ফারুক...রা যে যেখানে ছিলেন কাছকাছির মধ্যেই মঞ্চ খাটিয়ে ধর্না শুরু করেছেন, সে খবর পেয়ে মোদি-শাহ সাঁটিয়ে ধোকলা খেয়ে বসে পড়লেন দিল্লির রাজপথে, টিভিতে নিজস্ব ধর্ণামঞ্চ থেকে তক্কে যোগ দিয়েছেন কেজরিওয়াল-মমতা ধর্ণা পলিটিক্সের আসল গুরু কে, সেই শো দেখে আন্না হাজারে দু-ঢোক জল খেলেন, দেশব্যাপী এই ধর্ণাগিরি দেখে গান্ধীর স্ট্যাচুতে যত পাখি বসেছিল তারা লজ্জায় সেদিনের মতন আর ইসে করল না, সুপ্রিম কোর্টের বিচারপতিরা হাতুড়ি নিয়ে বসে গেছেন ধর্ণায় --- একদম শেষে অভীক সরকার একটি ফোন করলেন সুমন দে-কেঃ চলে এস প্রফুল্ল সরকার স্ট্রিটে, কোট-টাই খুলে এসো, বাইরে তাঁবু হয়েছে, প্যারামাউন্টের সরবত আছে....

    প্লেনে একটা সিনেমা দেখেছিলাম - জলি এলএলবি -- সেখানে জাজ নিজেই ধর্ণা দিতে বসে পড়লেন কোর্টরুমের মধ্যে...
  • b | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫২405003
  • শ্যাষের কবতে লুরুতে বসে লেখা তো।
    দু কি অক্তকরবীর সাথে গুলোচ্ছেন?
  • Atoz | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৯405002
  • ডিসি, পড়তেই তো পারবে না, কভারেই সব ইনফো আটকে যায়(বলে দাবী করছেন একদল )।
  • অর্জুন অভিষেক | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪২405001
  • 'শেষের কবিতা' রবীন্দ্রনাথের বুড়ো বয়েসের ন্যাকামো। তবে এমন ন্যাকামো শুধু ওঁকেই মানায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত