এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪০405060
  • বরফ সরিয়ে সরিয়ে কাঁধে এক্সট্রা মাসল গজিয়ে গেল।
  • pinaki | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৭405059
  • ঠান্ডায় জমে গেলাম কমরেড।
  • aka | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৬405057
  • পিনাকি সাব, ক্যায়সে ভো?
  • aka | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৬405058
  • ? - এইযে এবারে গিয়ে দেখলাম আমাদের ফিডার রোড - চিরকাল যা ভাঙাচোরা ছিল - ঝাঁ চকচকে, চওড়া, সোঁ করে গাড়ি চলে যায়।

    শ্বশুরবাড়ির পাড়ায় দেখলাম সুন্দর রাস্তা, যা আজ বছর কুড়ির বেশি ধরে দেখছি নুড়ি রাস্তা।

    এইমসের কাজ ভালই এগিয়েছে। এইসব।
  • pinaki | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৪405056
  • কলকাতায় নিজেদের আউটলেট ছাড়া সত্যিই আর চালানো যাবে না। সত্তরের কাছাকাছি টাইটেল হয়ে গেল। এইমাত্র একজন জানালেন ধ্যানবিন্দুতে গুরুর বই 'নেই' বলে দেয় প্রায়ই। অথচ কোনো বই-ই আমরা সাধারণত আউট অফ প্রিন্ট হতে দিই না।
  • S | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১১405055
  • গুরুর একটা সাবসিডিয়ারি বানান।
  • pinaki | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৯405054
  • আজ প্রচুর ভীড় হয়েছে গুরুর স্টলে। রোজই হচ্ছে। কিন্তু উইকডে হিসেবে আজ প্রায় শণি-রবির সমগোত্রীয় ভীড় হয়েছে যা শুনলাম। আমাদের ১০০ স্কোয়ারফুট স্টলে আর কুলোচ্ছে না। কিন্তু মুশকিল হল যদ্দিন এই সল্লেকে মেলা থাকবে ওরা ২০০ স্কোয়ার ফুটের স্টল দেবে না।
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০১405053
  • অর্জুন, দ্বারকানাথ গাঙ্গুলির পত্রিকার লেখাগুলো কেমন হত? মহিলাদের লেখাপড়ার উৎসাহ দিত? নাকি ভালো স্ত্রী ভালো মা হতে উপদেশ দিত?
    দ্বারিক গাঙ্গুলি কাদম্বিনী গাঙ্গুলির স্বামী তো? কাদম্বিনীই তো ভারতের প্রথম মহিলা ডাক্তার, বিলেত থেকে পাশ করা? রায় পরিবারের সঙ্গেও এঁদের আত্মীয়তা ছিল তো?
  • S | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৭405051
  • "শিল্প পঃবঃ তে সম্ভব নয় বিকজ অফ পপুলেশন ডেন্সিটি।"

    আকাদার এই থিয়োরিটা দারুন।
  • অর্জুন অভিষেক | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৭405052
  • @আতজ, 'আমার মার বাপের বাড়ি' আমার আম্মা (ঠাকুমা) আর দিদারও নিজের কাহিনী। ওদের কাছে সারা ছোটবেলায় আমি নোয়াখালী আর কুমিল্লার এত এত সব গল্প শুনেছি, অন্যান্যরাও ছিলেন বাবার পিসুরা (একজন আমাদের বাড়িতেই থাকতেন) যে ওই বইটা এত ভাল লেগেছিল।

    রাণী চন্দ অসাধারণ গদ্যকার।

    আমি সামান্য কিছুক্ষণের জন্যে গেছিলাম স্টলে। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের 'অবলাবান্ধব' র একটি সংকলন খুব ভাল মনে হল। মেয়েরদের জন্যে প্রথম কয়েকটি পত্রিকার একটি 'অবলাবান্ধব'।

    তবে বইগুলোর বেশ দাম বাড়িয়েছে।
  • S | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৪405050
  • প্রশ্ন অনেকগুলো লসাগুদা।

    মোদি-শাহ এতো সহজে গুবলেট করলো কি করে?
    দিদির এতো মাথাব্যাথা কেন? (যেটা আপনি লিখলেন)
    সিবিআই এমন ছড়ালো কেন?
    রাজীবকুমার কি জানে?
    রাজীবকুমার কি টোপ পেয়েছে?
  • ? | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫১405049
  • দিদির গ্রাউন্ড লেভেলে প্রচুর কা্জের একটু নমুনা পাওয়া যাবে?
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৯405048
  • সিবিআই পুলিশকে জিগ্গেস করল ঠাকুরঘরে কে, আর কালীঘাট থেকে উত্তর এল, আমি কলা খাই না --- এটা তো সোশ্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল হয়ে গেছে, আমি কি না দু তিন জায়গায় দেখ্লাম/পেলাম।

    একথা বলাতে একজন বলল - এটা নোংরামি, বাজে প্রচার... ইত্যাদি।

    তাকে বললাম দেখো - ইয়ে মানে, রাজীবকুমার আইআইটি রুরকি-র ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স এন্ড কম্পুটার ইঞ্জিনিয়ারিং, আইপিএস দিয়ে পুলিশের চাকরিতে ঢোকেন, ভাল অফিসার বলে নামডাক ছিল, প্রযুক্তি বোঝেন বলে পরিচিত, বুদ্ধদেব ভট্টাচার্য-এর সরকার এর সময়ও ভাল কাজ করেছেন, তখন মমতার কম্প্লেইন করেছিল ওর বিরুদ্ধে যে বিরোধীদের ফোন ট্যাপ করেন রাজীবকুমার, সারদা কেসে কাশ্মীর থেকে সুদীপ্ত সেন-কে ধরাও ওর তৎপরতাতেই, মমতা গভর্নমেন্টের-ও গুডবুকে -- কিন্তু তাকে সিবিআই দুটো কোশ্চেন করবে বলে মুখ্যমন্ত্রী নিজের কাজকর্ম-দপ্তর সব ছেড়ে দিয়ে ধর্ণা দিতে বসলেন --- এটা তো একটু ইয়ে মানে... সিবিআই যদি তারিখ ভুল করেও ফেলে বা প্রোটোকল যদি একটু এদিক-ওদিক ও হয়, তার জন্য একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সব কাজকর্ম ফেলে প্রতিবাদে হত্যে দিয়ে পড়ে থাকেন কি করে - অবশ্য পারেন তো বটেই, নইলে আর করলেন কি করে।
    কিন্তু জনগণের মনে তো প্রশ্ন উঠবেই - একটু সন্দেহজনক প্রশ্নও, খুব স্বাভাবিকভাবেই। তাকে তো বাজে প্রচার বললে চলবে না।
  • S | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৭405047
  • ওয়েল হাফ ভলি পড়তে পারে। কিন্তু সাধারণতঃ সেটা অতটা ড্যামেজিং হয়না। আর স্টেপ আউট করে মারলে সেটা আর হাফভলি থাকবেও না, ফুল টস হয়ে যাবে।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৪405046
  • দু'জন গলা ধরে কলা খেত। একজনের হাত আরেকজনের গলা জড়িয়ে, হাতে কলা। একজন এক কামড় দেয়, পরের কামড় আর একজন। ঃ-)
  • S | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৫405045
  • বাই দ্য ওয়ে, একসময় খুনি আর ডাকাতদের খুব গলায় গলায় বন্ধুত্ব ছিলো। আবার কবে সেই সুদিন ফিরে আসে তার অপেক্ষাতেই আছি।
  • S | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৩405044
  • "ইয়র্কার ফেলতে গিয়ে হাফভলি পড়ে গেছে"

    ইয়র্কার ফেলতে গিয়ে হাফভলি পড়ে না। ফুলটস পড়ে।
  • Du | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৬405043
  • কেমন চাল চাললো যে সুভাষ বোস রিসাইন করতে বাধ্য হলো - এইরকম।
  • Du | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৫405042
  • ক @মানিকবাবু। এর ফলটা হয়েছে এখন ইতিহাসের কোন দুঃখদায়ক ঘটনা সম্বন্ধে লেখাগুলো পড়লে মনে হয় আমরা সেসময় থাকলে যারা জিতেছিল তাদের বাহ বাহ করতাম হয়তো।
  • Du | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৬405041
  • দিদি বেসিক্যালি চৌকিদারের ইস্যুটা ডুবিয়ে বিজেপিকে মোরাল বুস্ট দিলো। এখন অপোজিশন রবার্টকে কোশ্ন করার বিরোধিতা করবে।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৩405040
  • ডাকাতেরা বসবে গদীতে? খুনেদের হটিয়ে?
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৩405039
  • দিদি পিএম হল বলে, খুশীই হব। দিদি হল ফায়ার। পলিটিকালি ধুরন্ধর। আর পঃবঃ তে শিল্প ছাড়া যা যা করা যায় সবই করেছে বোধহয়। গ্রাউণ্ড লেভেলে প্রচূর কাজ হয়েছে।

    আর শিল্প পঃবঃ তে সম্ভব নয় বিকজ অফ পপুলেশন ডেন্সিটি।
  • dc | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫০405038
  • খ দা, এখানে সারদা কেস বোধায় কারুর কাছেই মুখ্য না, সুপ্রিম কোর্ট ছাড়া। বেসিকালি দিল্লি চেয়েছিল দিদিকে সিবিআই পাঠিয়ে ভয় দেখাতে আর নিজের দিকের ভোটারদের চাঙ্গা করতে। কিন্তু ইয়র্কার ফেলতে গিয়ে হাফভলি পড়ে গেছে, সিবিআই ওয়ারেন্ট ছাড়া দলবল মিলে জেরা করতে গেছে, আর সাথে সাথে দিদি স্টেপাউট করে ছক্কা মেরেছে।

    রাস্তার ধারে একদল খুনে আর এক দল ডাকাতের মারপিট যেমন হয় আর কি। এক দল ভুল করেছে, অন্য দল সেই সুযোগের পুরো ফায়দা তুলেছে।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১১405036
  • আরে অর্জুন, তাই নাকি? ব্রাহ্মসমাজ আবার সতেজ হয়েছে? বইমেলায় ওঁদের স্টলে কী ধরণের বই থাকে?
    (ব্রাহ্মসমাজের টইটা আবার ঠেলে তুলুন দেখি! ঃ-))
    হুঁ, দেখেছি আপনার মেসেজ। রাণী চন্দ এর " আমার মা'র বাপের বাড়ি" বইটার কথা বলছিলাম। এক বন্ধুনি পাঠালেন। অসাধারণ লেখা। নিজের মায়ের মুখে শোনা সেই ময়মনসিংহের গল্প মনে পড়ে গেল। সেই মাঘমন্ডল ব্রত, যমপুকুর ব্রত, মাটি দিয়ে ছোটো ছোটো মূর্তি বানিয়ে ব্রতের জন্য তৈরী করা ছোট্টো পুকুরের চারপাশে সাজানো, আবীর দিয়ে মাটিতে লাল গোল সূর্য তৈরী ---সব মনে পড়ে গেল। নদীর উপরে বাঁশের সাঁকো, সেই সাঁকোর উপর দিয়ে নদী পার হয়ে ওপারের স্কুলে যেতে হত, নিচে বর্ষার উন্মত্ত নদী, মনে পড়ে গেল। বর্ষায় জল বাড়ে আর ধানগাছ জলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে, মাথাটা জলের উপরে তুলে রাখে, সব মনে পড়ে গেল। ওঁর মায়ের বাপের বাড়ির গল্প আমার মায়ের বাড়ির বাপের বাড়ির গল্পের সঙ্গে মিলে গেল। ঃ-)
  • a | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১১405037
  • কেলোদা ধন্যযোগ। আচ্ছা নতুন আর কেউ সেরকম উঠে আসছেন?
  • মানিক | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৪405035
  • আমার কিন্তু এই politics as a spectators' sport ব্যাপারটা বেশ লাগে। দুর্নীতি করেছে, তাতে কি? দাঙ্গা করেছে, তাতে কি? নিউজ সাইকল তো ডমিনেট করেছে, কাগজের প্রথম পাতায় তো নাম বেরিয়েছে। বাচ্চে লোগ তাঁঁলিয়া লাগাও।

    এরপরে যখন অনুযোগ শুনি রাজনীতিকরা দুর্নীতিগ্রস্ত, পেটের ভেতরে কেমন মুচড়ে ওঠে।
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৯405034
  • ইশান কি ব ই মেলা য় আসবি না?
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৫405033
  • এটা অনেক টা আমার নার্সারি স্কুলের লেবু রেসের মত। সকলেই ফার্স্ট। সিবিআই ভাবল কাগজ না নিয়ে বাড়িতে যাবা যায়, কারন কথা বলতে ওয়ারান্ট লাগার কথা না। মমতা ভাবলে ন, যদি তুলে নেয়, তাই বাওয়াল দিলেন, সুপ্রিম কোর্টে রাজ‍্য স‍্যকারের আইনজীবী বললেন, ১৬০ ধারা ইত্যাদি, অর্থাৎ সাক্ষী ইত্যাদি, রাজীব কুমার কে গত তিন বছরে সিবিআই ই অভিযুক্ত বলেনি, তাদের ই দাবি তে এস আই টি র সব তথ্য তাদের হাতে দেওয়া হয়নি বলা সত্ত্বেও। সুপ্রিম কোর্ট বললেন, সিবিআই কথা বলতেই পারে, শিলং কেস টা বুঝি নি, মমতা সঙ্গে সঙ্গে খুশি হলেন। কলকাতা য় কথা হলে সেটা রাজ‍্যের অধিকার এ হস্তক্ষেপ, শিলং এ এক ই লোক কে প্রশ্ন করা হলে সেটা ভীষণ গণতন্ত্র র জয় কেন সে টা বুঝি নি। আর একটা তদন্ত করতে গেলে, সেটা অরিজিনাল কোর্ট অরডারের এত পরে কেন এত নাটক লাগে তা বোঝা গেল না। আর মমতার যেটা ডিফেন্স, তিনশো কোটি ফেরত দেওয়া হয়েছে, সেটা ঠিক কোন রাজ‍্য সরকারের তদন্তের ফল না, সেটা রিকভার ড ও না, জাস্ট কোষাগারের ভালো বাসা মাখানো টাকা, যেটা র বাজেটারি ডিবেট আদৌ হয়েছে কিনা সন্দেহ। অত এব ঐ আর কি, গুড শো, টাকা নয়ছয়, বিচার এর সঙ্গে কোন সম্পর্ক নাই, শাসকে রা সকলেই লেবু রেসে ফার্স্ট, আর কচলানো লেবু তাদের জন্য যাদের টাকা গেছে।
  • সিংগল k | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৬405032
  • হ্যাঁ, মেহুলি ঘোষ দুর্দান্ত খেলছে। তবে আমার মেহুলীকে নিয়ে বলার অধিকারই নেই।

    কারন, আমি শ্রীরামপুর রাইফেল ক্লাবের লাইফ মেম্বার। মেহুলী ঘোষেরও শ্রীরামপুরেই হাতেখড়ি। কিন্তু একটি দুর্ঘটনার পর মেহুলীকে শ্রীরামপুর রাইফেল ক্লাব ছেড়ে দিতে হয়। তাকে তাড়িয়েই দেওয়া হয় বলাই বোধহয় ঠিক। শুধু তাড়িয়ে দেওয়া বা দুর্ঘটনার দায় তার বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এক কথা, আর একটি ছোট মেয়ে, যার সামনে পুরো ভবিষ্যত পড়ে আছে তার মনোবল ভেঙ্গে দেওয়া আর এক কথা। এরকম ক্ষেত্রে মনোবল ভেঙ্গে দেওয়াটা বোধহয় কাজের কথা নয়।
    আমি নিজে যদিও সেই ঘটনার সঙ্গে কোনভাবেই যুক্ত নই, তবু শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে তো যুক্ত, তাই তাদের কৃতকর্মের দায় আমার ওপরেও তো বর্তায়। সেজন্যই বলছিলাম আমি ঠিক মেহুলীকে নিয়ে কথা বলার অধিকারী নই।

    মেহুলীকে ছন্দে ফিরিয়ে আনার পুরো ক্রেডিট জয়দীপবাবুর আর তাঁর অ্যাকাডেমীর। আপনি বরং মেহুলীর কথা হুঁকোবাবুর মুখেই শুনুন।

    আমি শুধু একটি কথাই বলব, আমার মনে হয় বেচারা মেহুলী কমনওয়েলথের সোনাটা স্রেফ কেয়ারলেসনেসের জন্য হাতছাড়াা করল। ঐ কেয়ারলেসনেসের জন্যই শ্রীরামপুরেও ঝামেলায় পড়েছিল। কমনওয়েলথের ফাইন্যালে প্রথম যে হয়েছিল তার সঙ্গে পয়েন্ট এক হয়ে গিয়েছিল, তখনও ইভেন্ট শেষ হয় নি, কিন্তু দর্শকদের হাবভাব আর ফটো তোলার ধুম দেখে ও ভেবে নিয়েছিল যে ও জিতে গিয়েছে, তাই পোজিশন ছেড়ে দিয়েছিল। রাইফেলে, শ্যুটিং শুরু করার আগে যে ট্রায়াল শট মারতে দেওয়া হয়, তখন সেই ট্রায়াল শটের রেজাল্ট দেখে নিজের পজিশন টার্গেটের সঙ্গে অ্যালাইন করে জিরো করে নিতে হয়। একবার বডি পজিশন জিরো হয়ে গেলে আর সেই পজিশন সহজে ছাড়তে নেই। ছাড়লে আবার তাকে জিরো করা খুব মুস্কিল। মেহুলী হাততালি টাততালি দেখে জিতে গেছে ভেবে যদি লেন ছেড়ে না দিত তবে ওর গোল্ড কেউ আটকাতে পারত না। ও অসম্ভব ভাল শুটার।
    সবাই তখন বলেছিল যে এটা মেহুলীর ইনএক্সপিরিয়েন্স বা নার্ভাসনেস, আমার কিন্তু মনে হয়েছিল এটা কিছুটা কেয়ারলেসনেসও। দুর্ঘটনার পেছনেও তো কেয়ারলেসনেসই থাকে। আশীর্বাদ করি জয়দীপবাবুর সুযোগ্য কোচিং এ মেহুলী এইসব ছোটখাটো দুর্বলতা কাটিয়ে উঠুক।
  • dc | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৪405031
  • হ্যাঁ, দিদি যেভাবে স্টেপ আউট করে ছক্কা মারলো সেটাতে আমিও ইমপ্রেসড। একদম দাদার স্টাইলে মেরেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত