এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৬405240
  • এটা বাজে ছড়ানো হয়েছে, আর দায়িত্বটা আমারই ছিল। অনুমতি নেওয়া অবশ্যই যেকোন দিক থেকেই উচিত, আর লেখা ছাপা হলে লেখক ধন্য হবেন তা একেবারেই নয়, ছাপতে পারাটা সংকলকদেরই আনন্দ, এবং মাথায় রাখা যে পাঠকের প্রাপ্তিতে যেন ফাঁকি না পড়ে। খচে যাওয়াটা সম্পূর্ন জাস্টিফায়েড, অস্বীকার করার জায়গা নেই একেবারে।

    টইতে না লেখা ও তার কারনটার জন্যে ধন্যবাদ।
    বাকি কথা মেল টেলে, কিন্তু প্রকাশ্যে দায় স্বীকারটা ও মার্জনা প্রার্থনাটা জরুরী মনে করলাম।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫১405239
  • আজ সকালেই এক অগ্রজপত্রিমের কাছে গুরুচন্ডা৯ এক বছরের বাছাই বলে একটা পত্রিকা বা বের হয়েছে খবর পেলাম। 'পত্রিকা' র পোস্টে কড়চা টই তে তার কিছুক্ষন পরেই মনে হচ্ছে একই খবর পাওয়া গেল।

    অবাক এবং বিরক্ত হলাম একটা বিষয়ে, এই 'বাছাই' এর প্রথম প্রবন্ধটি আমার, এবং এটি যে বেরোতে চলেছে, আমি একেবারেই খবর পাইনি, গুরুচন্ডা৯ জানানোর প্রয়োজন মনে করেন নি।

    সম্পাদনা, প্রকাশনা তে বন্ধুবান্ধব দের ই নাম। বন্ধু বান্ধব রাই এই পত্রিকা, ট্রাস্ট, প্রকাশনা, আরো হয়তো অনেক কিছু চালান, আমি ওয়েব সাইট টা ব্যবহার করি অনেকদিন ধরে, মাঝে মাঝে সাইনড আর্টিকল ওয়েব সাইটে ছাপার জন্য দিয়েছি। অনেক দিন আগে যখন কাগুজে গুরু বেরোতো, তখন ও হয়তো কিসু লেখা ছিল সব টা মনে নেই। কাকে আর দোষারোপ করব, ন্যুনতম সৌজন্য হল, যে লেখকের লেখা ছাপা হবে তাকে জানানো বা সেই সূত্রে অনুমতি গ্রহণ। সেটা আশা করে লাভ নেই দেখা যাচ্ছে, এবং সবচেয়ে মজার হলো এরকম জিনিস পরে আটকানোর কোন ব্যবস্থা নেই এবং হবে কিনা জানা নেই, ইতমধ্যে অন্য কোন সালের 'বাছাই' তে এ জিনিস হয়েছে কিনা জানা নেই। আরো দুঃখের হল, কাউকেই খুঁজে পাওয়া যাবে না, যার এটা দায়িত্ত্ব ছিল বা থাকা উচিত ছিল, এসেনশিয়ালি গুরু একটা লেবার অফ লাভ, ভলানটারিজম এর উপরে নির্ভরশীল। তাছাড়া শত্রু কেউ নন তো উল্টে ঘনিষ্ঠ বন্ধু মনে না করার ও কারণ নেই। দুঃখপ্রকাশ আশা করি না, কারণ সেটা বন্ধু দের কাছে সব সময়ে আশা করা যায় না। কিন্তু সলিড খচে গেলাম।

    একটা ওয়েব সাইটে প্রকাশনা তে পরিমার্জনা বা টই পত্তরের ফর্মে যে ধারাবাহিক ভাবে মন্তব্য জুড়ে দেওয়া যায় ভবিষ্যতের পরিমার্জনার জন্য, তার ব্যবস্থা ছাপা তে থাকে না, অতএব কতগুলো সমস্যা রয়ে গেল। ন্যুনতম আভাস পেলে খেটে খুটে অসম্পূর্ণতা গুলো কিছুটা মেটানো যেত। আসলে কিছুই না, আমরা রবাহুতো প্রাবন্ধিক এর দল, আপিস টাইমে পাতা ভরাই না চাইতেই এটা ওটা লিখে ফেলি, এই অবস্থায় লেখক হিসেবে, প্রস্তুতি পর্বে অন্তরভুক্তির কথা কারো মনে থাকার কথা না। বিষয়্টা কিছুই না, তবে গোটা বিষয়টাকেই প্রকাশক সম্পাদক সবার দিক থেকেই হালকা ভাবে নেবার লক্ষন। তার উপরে ভলান্টারিজম, সকলেই ভাবেন কারো না কারো উপকার করছেন, আর আমরাও ধন্য হচ্ছি আহা লেখা ছাপা হচ্ছে বলে। দুঃখজনক। নিজেই দুঃখপ্রকাশ করে গেলাম। কার কাছে ঠিক নিশ্চিত নই।

    তবে এটা খোলসা করে বলে যাই, এটাকে টই তে না লেখার একটা কারণ আছে। অনেক সময়েই মনে হয়েছে, অনেকে যাঁরা চাননা গুরুচন্ডালি নিজেকে নানা ভাবে সংশোধন করতে করতে এগিয়ে চলুক, তাঁরা একটু টই তে নজর দেন বেশি, ভাটীর তুলনায়, এটা ভ্রান্তি এবং আরেকটি লেবার অফ লাভ হতে পরে। ভাট ই সই। আমার উদ্যোগের গোটাটাই ভাট যখন।

    এবং সবচেয়ে দুঃখের হল, আমাকে এতটা লিখতে হল এমন একটা প্রবন্ধের বিষয়ে, যেটার হয়তো ওভারল কালের বিচারে বিন্দুমাত্র মূল্য নেই। এক প্রাবন্ধিকের শিক্ষানবিশি ছাড়া। বেশ রেগে গেলাম। এক কপি পাঠানো হলে বাধিত হই।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • অর্জুন অভিষেক | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৮405238
  • হোমাই ভ্যারায়ালার সঙ্গে দেখা হবারও সৌভাগ্য হয়েছে, বরোদায় ওর মৃত্যুর কয়েক বছর আগে।

    তবে উনি প্রধানত চিত্র সাংবাদিক, কিছু রিপোর্টিং করেছিলেন।

    বাংলায় কেউ ছিলেন না!!
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৯405237
  • হোমি গ্যারাওয়ালা ছিলেন ফ্রিলান্সার ফোটোগ্রাফার। সাংবাদিকও ছিলেন নিশ্চয়।
  • অর্জুন অভিষেক | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৫405236
  • স্বাধীনতা পূর্ববর্তী সময়ে মহিলারা কি সাংবাদিকতায় এসেছিলেন? এলে তারা কারা? জানতে আগ্রহী।

    এই 'রাম' রা হলেন millionaire communist।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৯405235
  • 'রাম' নামের একজন লোক 'হিন্দু' নামের কাগজে হিন্দুকূলতিলোককের ইসের ইসে করে দিচ্ছে - এ মানে সত্যিই অসাধারণ দেখতে।
  • অর্জুন অভিষেক | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৮405234
  • মহিলাদের সাংবাদিকতার ইতিহাস সংক্রান্ত বইয়ের সন্ধান করছি। ইংরেজিতে বা বাংলায়!
  • উফ | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৩405233
  • *ইনভেস্টিগেটিভ

    মোটা আঙ্গুল এর সমস্যা। আমার শুধু যে লেজ ই মোটা না সেটা এ ভাবে প্রতিদিন ধরা পড়লে খুব ই মুশকিল।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫১405232
  • আনন্দ সেন যখন বই পড়তে ন, অত পেছনে না হলে ও সময় টা ১৯৮০ র দশকের শেষে র দিক হবে, চিত্রা সুব্রমন্যম এবঙ্গ এন রাম এর বোফোর্স রিপোর্টিঙ্গ এসে ভারতীয় রাজনৈতিক জগত নড়ে গেছিল। এর পরে কাবেরি ও গঙ্গা দিয়ে অনেক জল গেছে, মালিকানার দুই পক্ষ, এক পক্ষ আরেক পক্ষ কে স্তালিনিস্ট বলে গাল দিয়েছে, আরি অসন্খ্য সমস্যা গেছে, কিন্তু রাফায়েল ডিলে প্র্যাকটিকালি ছক্কা হাকিয়েছে হিন্দু পত্রিকা। এন রাম ম্যানেজমেন্ট করেন আজকাল কিন্তু সাইন্ড ইনভেস্গেটিভ আর্টিকল লিখেছেন এবঙ্গ সেটার রিবাটাল করতে স্বয়'ম প্রতিরক্ষা মোন্ত্রী ফিল্ডে নামছেন এটা খারাপ না
  • S | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২১405231
  • এতোদিন পড়েও আবাপের উপরে এইটুকুও ভরসা হয়নি আপনাদের যে ভুলটি উনারাই করবেন।
  • pi | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০১405230
  • না, গুরুর বইয়ে ঠিকই আছে।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৪405228
  • বাসনের উপর বসিয়া যে গীতি - মধ্যপদোলোপী।

    উদা ঃ আমার সাধ না মিটিলো, বাসনে ভরিলো, জলও ফুরায়ে যায় ম্যা .....

    আপনেরা দেখছি, প্রেকটিকেলি কিসুই জানেন না।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪৫405227
  • "আবাসনে বসিয়া গাহিনু যে গীতি
    আবাসন-গীতি নামে পাইল পরিচিতি"
    ঃ-)
  • S | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২৯405226
  • বাথরুম সিঙ্গারের কথা বলছে বোধয়।
  • dc | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২৮405225
  • আবাসনে বসে গাওয়া হয় যে গীত। দ্বন্দ সমাস।
  • S | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪২405224
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৮405223
  • আবাসন গীতই বা কী? আবাহন গীত বলতে চেয়েছেন কি?
  • $ | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৮405222
  • এটি গুরু-ই লিকেচেন নাকি চিরন্তন আবাপীয় অবদানঃ ‘দুহাতে বিরতি শক্তি’ !!! বিরতি আর বিতরি এক্ষেত্রে যে প্রায় উল্টা অর্থ! মা লক্ষ্মী গো, এমন অনর্থ কল্লে?!
  • pinaki | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১০405221
  • লক্ষ্মীর পাঁচালি নিয়ে আজকের আনন্দবাজার ডিজিটালে।
  • pinaki | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৯405220
  • আজকের আজকালে
  • kumu | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪২405219
  • হনুকে দেখে প্রীত হওয়া গেল।
  • * | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৮405217
  • "পঞ্চ-পান্ডব"
  • b | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৮405218
  • "একাদশে সুর্য্যোদয়" আর "পঞ্চ-পন্ডব", দুটো রূপক সাহা-র বই, করুণা প্রকাশনীর। করুণা প্রকাশনীতে ফোন করে জনলাম বই দুটো আউট অফ প্রিন্ট হয়ে আছে, এখন পাওয়া যায় না।

    বইপোকারা একটু খোঁজ রাখবেন তো।
  • sm | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৮405215
  • খবর টা দেখেছেন পিটি?বেশ ইন্টারেস্টিং তাই না?
  • PT | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৪405213
  • "উন্নতি" সম্ভব কিনা কেউ জানেনা। তাহলে এই ৭০ বছর ধরে চলতে থাকা রিসার্ভেশন ভারতের চেহারা বদলে দিত। সেটা হয়নি কেননা বর্ণপ্রথা উঠে না গিয়ে বহুরূপী হয়ে সমাজের ঘাড়ে চেপে বসে আছে।
    সুবিধে মত ঘরের লোকের "শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ" ইগ্নোর মেরে অন্য কারো বক্তব্য জড়িয়ে ধরবেন কিনা সেটা আপনার ব্যাপার। কিন্তু ইংরিজি শেখার প্রস্তাবনার ভিত্তি সমাজের বর্ণপ্রথাঃ
    "‘প্রাচীন থেকে মধ্য হয়ে আধুনিক, তিন যুগের তিন প্রধান ভাষা -- সংস্কৃত, পার্শি এবং ইংরেজি -- থেকে শূদ্র ও দলিতদের ব্রাত্য করে রাখা হয়েছিল। অথচ মাটির সঙ্গে, প্রকৃতির সঙ্গে, এদের যোগাযোগই ছিল সব থেকে বেশি।’"
    এটা খানিকটা উচ্চবর্ণের অত্যাচার থেকে বাঁচার জন্য অন্য কোন ধর্ম আঁকড়ে বাঁচার সঙ্গে তুলনীয়।
  • sm | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৭405212
  • পিটি, এই রিপোর্টিং এর পঞ্চম লাইনটি পড়েছেন তো।সরকারি স্কুলে বেসরকারি স্কুলের মতন ইংরাজি মাধ্যম হলেই,এই উন্নতি সম্ভব।
  • sm | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৪405211
  • হা, হা, হা মজা আ গয়া!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত