এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৯405270
  • শীষ পালং হল শীষ (স্টেম) সহ পালং শাক। এই সময়েই পাওয়া যায় শুধু, সারা বছর বাজারে দেখি না।
  • b | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৫405269
  • শীষ পালংটা কি বস্তু? হয়ত অন্য নামে চিনি।
    সেদিন শুনি বাজারে এক ভদ্রমহিলা মুড়কি কিনছেন, কিন্তু মুড়কি না বলে বললেন "উপ্রা"। পরে ভেরিফাই করলাম, ঢাকাইয়া লোকজন তাই বলে।
  • PT | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৩405268
  • সজনে ফুলের চচ্চড়ি ভুলে গিয়েছিলাম। Ela-কে ধন্যবাদ। তবে কোন রান্নাতেই নুন দেওয়া হবেনা। তাহলে এঁঠো হয়ে যাবে। পরের দিন খাওয়ার সময়ে মেখে খেতে হবে। এসব খেলে নাকি মা শীতলাও দয়া করেন যাতে ঐ ২১ দিন মশারির মধ্যে আটকে থাকার অসুখটা না হয়!!

    ঠান্ডা ঠান্ডা বেশ লাগে। খানিকটা পান্তা খাওয়ার মত। বেশ এট্টু ঝিমুনি আসে খাওয়ার পরে। এ হচ্ছে পাতি বাংলা খাবার। তাই কিছুর সঙ্গে তুলনীয় নয়। তাছ্ড় এর স্বাদ য্খন জিভে বসেছে তখন চাউ-পিৎসা ভাবাও যেতনা। সরস্বতী পূজোর আবেশ, অরন্ধন, মা-ঠাকুমাদের ব্যস্ততা-সব মিলিয়ে অন্য রকম ব্যাপার। নাস্তিক পিতৃদেব কিম্বা পিতৃব্যের কখনই ভুল হত না সব আইটেমগুলো বাজার থেকে নিয়ে আসতে।

    বাজারে শীষ পালং দেখলেই সেই সময়্টা মাথার মধ্যে ফিরে ফিরে আসে। কাল ফোনে কথা হল দিদিদের সঙ্গে। মাকে বেবি সিটিং করতে এসেছে। আনন্দের কথা, গোটা সেদ্ধ, শেষ পালং, সজনে ফুল, কুলের চাটনি সব এসেছে......
    ....... আমি কাজের চাপে অনুপস্থিত!!
  • Kaju | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৮405267
  • কাল আমার ফেবু ফেরেন্ড লিস্টে এক টুনটুনি বালিকে গোটা সেদ্ধ-র নাম শুনে আমার প্রতি "মায়া" দেখালেন। তো একটু ধুইয়ে কাপড় পরিয়ে দিলুম কোনো বিষয়ে না জেনে স্মার্টনেস দেখানোর জন্যে। তো বললেন এটা তো তেমন "স্পাইসি" নয় তাই বলিচি। গোটা সেদ্ধ (ঠান্ডা খেতে হয়, একটু নুন ছড়াতে হয়) উইথ লম্বা একটা কাঁচা লঙ্কা, সজনে ফুলের চচ্চড়ি, নানাবিধ ভাজা, শেষে কুলের চাটনি, সর্বোপরি মায়ের সারাদিনের পরিশ্রম সরস্বতী পুজোর দিনে, হায়রে মুর্গি খাওয়া দেড় আঙুলের খুকি তুই আর কী জানলি? তো সোনামণি আর কতা কইচে না। আজই বোধায় 'গুড রিডেন্স' বলিবার মুহূর্ত আসিয়া পড়িল।
  • Ela | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৬405266
  • আমার দুর্দান্ত ভাল লাগে ঃ)

    ডিসির ভাবাবেগে আঘাত দিতে চাই না তাই ওরম করে বল্লাম।
  • Ela | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৪405265
  • গোটাসেদ্ধ কিন্তু সরস্বতীপুজোর পরদিন খাওয়া হয়, ঘটিদের অনেক ষষ্ঠীর মধ্যে একটা, নামটা ভুলে গিয়েছি। সঙ্গে পিটি যা যা বললেন সেগুলো থাকে আর সজনে ফুলের চচ্চড়ি। পরদিন অরন্ধন থাকলে আগের দিন রান্না করে রাখতে হয়। এই কোন খাবারাটাই গরম খেতে খারাপ লগে না। ঠাণ্ডা কেমন লাগে পিটি বলতে পারবেন।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩১405264
  • বোঝো। এতো খাটাখাটনি করে "খুব খারাপ লাগবে না" বানানোর কি দরকার?
  • Ela | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৪405263
  • সব্জিগুলো যথাসম্ভব ছোটো সাইজের নিন, কলাইয়ের বদলে গোটা মুগ নিন, সব্জি কম ডাল বেশি, আর খুব ঘন না করে পাতলা করে বানান। খুব খারাপ লাগার কথা না।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৪405262
  • আচ্ছা। আমাদের হতো জোড়া ইলিশ। নিয়ম সেদিনই খেয়ে ফেলতে হবে। এদিকে সবাই ইস্কুলে খিচুড়ি খেয়ে নেয়। বাড়িতে খাওয়ার লোক নেই। তখন ঠাম্মা বললো যে একটা ইলিশ আর একটা বেগুন জোড়া হবে। তারপরে সেই একটা ইলিশও কোনোমতে শেষ হতো।
  • Ela | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৮405261
  • গোটা মুগ বা কলাই, সঙ্গে ৬ টা করে (মিনিমাম) আস্ত সব্জি সেদ্ধ। আলু, বেগুন, সীম, কড়াইশুটি (খোসাসহ) এইসব দেওয়া হয় সাধারণত। ওপরে সর্ষের তেল ছড়িয়ে খান। @বড়েস।

    আমাদের অবশ্য গরম খাওয়া হয়।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪২405260
  • এটা বাংআলদের নেই। কিন্তু গোটাসেদ্ধ খেতে ভীষণ ভাল।
  • dc | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৭405259
  • গোটাসেদ্ধ অতি অখাদ্য জিনিস, গুচ্ছের আলু শাক সব্জি বেগুন টেগুন সব একসাথে সেদ্ধ করে দিয়ে দেয়। আমার শশুরবাড়িতে এটা খুব পপুলার। আগে ব্যপারটা জানতামই না, বিয়ের পর জানতে পেরেছিলাম। প্রথমবার যখন জানতে পেরেছিলাম আমাকে নাকি গোটাসেদ্ধ খাওয়ানো হবে, তখন লাফ দিয়ে টেবিল থেকে উঠে পড়েছিলাম।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৪405258
  • গোটাসেদ্ধ কি জিনিস?
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২১405256
  • এবারেই মা গোটাসেদ্ধ দিয়ে দিয়েছিল, গুরুর স্টলে বসে সবাই খেলাম। ঐ ভিড়ভাট্টার ফাঁকে ফাঁকে কোনরকমে, একটা করে চামচ তুলতে যাওয়া হয় আর লোকজন চলে আসেন। তো তাঁদেরও চামচ ধরিয়ে দেওয়া হল!
  • T | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২১405257
  • দ্যাত, কী সব সেদ্দ মেদ্দ। কাবাব ধরুন, খান।
  • b | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৯405255
  • এই শাগপাতাপুতা ঘডিরা খায়। আমাগো সরস্বতীপূজায় ইলিশ আইস্য।
    (ডিসক্লেইমার দিয়ে রাখি, এই বাঙালের অন্যতম প্রিয় খাদ্য গোটাসেদ্ধ, তাও ঐ দিনটিতে হওয়া চাই)
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫১405254
  • টম ইয়াম সুপ দারুন খেতে হয়। মাস্ট ট্রাই।
  • PT | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৯405253
  • শুধু গোটা সেদ্ধ কেন? তার সঙ্গে শীষ পালং-এর চচ্চড়ি আর টোপা কুলের টক। ওহ, ৬ রকমের সব্জি ভাজাও থাকতে হবে। মা সচল থাকা পর্যন্ত সরস্বতী পূজোর দিন রাঁধতেন। পরের দিন সব কিছু খাওয়া হত বাসি ও ঠান্ডা। গিন্নীও রাঁধে। কিন্তু পরিবারের সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বলে মজাটা উধাও।
  • dc | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৪405252
  • b কে ধন্যবাদ, বেশ ইন্টারেস্টিং আর্টিকল। জানেন বোধায়, চেন্নাইতে বেশীর ভাগ জাপানী বা সাউথইস্ট এশিয়ান রেস্টুরেন্ট আলওয়ারপেটে অবস্থিত। এই আর্টিকেলটায় যে নিউ সিওল হোটেল এর কথা আছে সেটায় খেয়েছি, খুব একটা ভাল্লাগে নি। বরং ওটার কাছাকাছি একটা থাই রেস্টুরেন্ট আছে, অ্যাবসোলুট থাই, ওখানে খেয়ে দেখতে পারেন। ওরা একটা সুপ দেয়, টম য়াম সুপ, তার মধ্যে অনেক কিছু থাকে। এক প্লেট সাড়ে সাতশো মতো, কিন্তু আরামসে দুজন লোক খেতে পারবে।
  • gotaa | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৩405250
  • গোটা সেদ্দোটা বাদ যায় কেন?
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২১405249
  • বিভিন্ন বছরে বিভিন্ন দিনে সরস্বতী পুজো হয়, কিন্তু ইলিশ তার পর থেকেই খাওয়া হয়। তো, মাছেরা বোঝে কী করে কবে আমাদের পুজো হল? ঃ-)
    উত্তরে একজন বলল, "নদীর জল থেকে। জলটা পাল্টে যায়। " ঃ-)
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৭405248
  • আজকে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে।
  • র২হ | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৪405247
  • S, এটা একেবারেই কানে না নেওয়ার বিষয় নয়, এটা করা আবশ্যক ছিল এতে কোন সন্দেহ নেই, বড় রকম ভুল হয়েছে এক্ষেত্রে - সংকলন ও সম্পাদনা টিম থেকে বলছি। অনুমতি নেওয়া পলিসির মধ্যেই পড়ে, অন্তত ছাপা পত্রিকার ক্ষেত্রে।
  • S | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪০405246
  • একইরকম ইস্যুতে আগেও সতর্ক করতে চেয়েছি গুরুর ইনসাইডারদের। সেসব কথা কানেই নেয়না; উল্টে গালমন্দ করে। নীতির কথা ছেড়েই দিলাম, আইনি ঝামেলার থেকে দুরে থাকুন। এইসব ব্যাপারে গুরুকে প্রচন্ড উদাসীন মনে হয়েছে আমার। বিশেষ করে যেখানে টাকাপয়্সা আয়ের ব্যাপার জড়িত, সেসব ব্যাপারে সতর্কতার সঙ্গে কাজ করুন। আইনিভাবে মান্যতা পায়, সেরকম উপায়ে সম্মতি নেবেন। সেক্ষেত্রে টইয়ের নীচে ব্ল্যান্কেট স্টেটমেন্ট যথেষ্ট নাও হতে পারে।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৮405245
  • * লেখা প্রতি
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৭405244
  • এই দঙ্গলে আমার নাম ও আছে, তাই আমিও স্যরি।

    অনুমতি নেওআর সময় লেখার দরকারি পরিবর্তন নিয়েও কথা হতে যায়। এই কারোনেই নোট ছিলো, লেখা প্রয়িঙ্গ। এটা বাজে মিস।
  • র২হ | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৭405243
  • এইটা আছে ঠিকই, কিন্তু অনুমতি নেওয়াটা একে তো সৌজন্যের ব্যাপার আর অনলাইন এটা প্রায় ক্রস লিংকিংএর মত করে দেখা গেলেও (যদি যায়, তর্কযোগ্য) ছাপাতে অনুমতি নেওয়াটা যেকোনভাবেই কর্তব্য।
    না নেওয়াটা খুব বাজে ভুল হয়েছে।
  • ~ | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫২405242
  • ""**এই বিভাগের কোনো কোনো লেখা সম্পাদকীয় বিবেচনার পর আলোচনা বিভাগে প্রকাশ করা হতে পারে৷ প্রকাশে আপত্তি থাকলে আলাদা করে জানান৷ নচেত্ সম্মতি আছে ধরে নেওয়া হবে৷""

    -- এটা টইপত্তরের নিচে লেখা রয়েছে। আর এটা দেখার পরেই আমি আলাদা করে জানিয়েছি আমার কোনো লেখা যেন প্রকাশিত না হয়। কিন্তু ছাপা পত্রিকায় প্রকাশের ব্যপারে কিছু লেখা নেই সম্ভবত।
  • শঙ্খ | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫১405241
  • স্পিরিটটা ভালো লাগল। ভুলভ্রান্তি হতেই পারে, সেটাকে খোলা পাতায় স্বীকার ও মার্জনা চাওয়া খুব সহজ না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত