এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৫405330
  • একটা ডিসক্লেমার দিয়ে যাই। ঘটি-বাঙাল ঝগড়াতে আমি মজাই বেশি পাই। তাই বেশিরভাগ কথাই মজার ছলেই লিখেছি। তবে দ-দির কথাটা খুব গুরুত্বপূর্ণ। তাই পোতিবাদ টা সিরিয়াসলি নেবেন।

    একটা গোপন কথা লিখে দিইঃ বিউলির ডাল দিয়ে আলু পোস্ত আমারও খুব প্রিয় খাবার।

    কিন্তু বিরিয়ানি, ইলিশ, পাঁঠার মাংস, আর চিংড়ি মাছ পুরো আলাদা লেভেলের খাবার। ওগুলোর সঙ্গে অন্য কিছুর তুলনা করলে আমার পেটুক অন্তরের প্রতিবাদী আত্মাটা জেগে ওঠে।
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১১405329
  • মাছ সেদ্ধ করবেন না। চাক চাক করে কেটে ছাঁকা তেলে ভাজা করুন।
  • PT | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৩405328
  • আমি লিখলাম শিলং-এর শিহরণ আর "বাঙাল" তার মানে করলেন যে আমি ফলের প্রত্যাশা করছি!
    কেয়া তাজ্জবকা ট্রানশ্লেসন!!
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০২405327
  • পোস্ত চিকেন আমি খেইচি। অম্মিতের মতন স্বাদ।
    তাই বলে ইলিশের টেস্ট পাবো না কেন শুনি?
  • অর্জুন অভিষেক | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০৬405326
  • @পি এম :-)

    আরে ঘটিদের এবং তাদের রান্নাকে যে একদম অপছন্দ করি এ ঘুণাক্ষরেও ভাববেন না। তবে কেউ বাঙালদের ঐতিহ্যকে তাও আবার রান্নাকে একটু ইয়ে করলে তখন একটু স্বভাবসিদ্ধ 'রে রে' করে উঠতেই হয়! :-) :-)

    তার ওপর পরিবারে তিন পুরুষ ধরে এপাড়- ওপাড় বিয়ে হচ্ছে।

    আলু পোস্ত ভাল লাগে। ঘটিরা ফ্রাই ভাল করে আর মিষ্টান্নতে দুই বাংলার বিরোধ নেই।

    বাঙাল- ঘটির রান্না এখন কিরকম সেটা বলতে ছোটবেলার একটা কথা বলি। ছোটপিসির ভবানীপুরের বাড়িতে যখন যেতাম, দুদিন মিষ্টি ডাল খেয়ে তৃতীয় দিনে আর রুচতনা। তখন পিসি শাশুড়ির রান্না করা ওই মিষ্টি ডালেই একটা শুকনো লঙ্কা ভেজে দিয়ে স্বাদটা বদলে দিত। একটু ঝাঁজ, একটু মিষ্টি...।

    :-)
  • বাঙাল | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪৭405325
  • পিটিদা এখনো আশা রাখেন সারদা তদন্তে কিছু হবে!
  • r2h | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৬405323
  • বাংলাদেশের খাওয়া নিয়ে কথা হচ্ছিল, যাইনি তো, তবে আমেরিকার যাবতীয় বাংলাদেশী রেস্টুরেন্টের খাবার পোষায়নি - গুচ্ছের অবান্তর প্যাঁজ রসুন মশলাপাতি। কলকাতারও যে নাম শোনা যায় মধ্য কলকাতার বাংলাদেশী রেস্ট্যুরেন্টগুলো, ঐরকমই লেগেছে। আর আমরা হলাম ভাষাগতভাবে প্র্যাকটিসিং বাঙাল, তো এই ব্যাপারটা বুঝিনা। কোন অঞ্চলের রান্না এমন সতত গরগরে কে জানে।
    বরং আমাদের পশ্চিমের প্রতিবেশীদের রান্না আমার সূক্ষ্ম লাগে, ছোট ঘরোয়া পাকিস্তানি বা আফগানী রেস্ট্যুরেন্টগুলো।

    আর আরেকটা জিনিস হলো আগরতলায় বোধয় অত কিছু নেই। কলকাতা আসার আগে না শুনেছি গোটা সেদ্ধ (চমৎকার খেতে, এক আধবার কলকাতার বন্ধুদের সুবাদে খেয়েছি), না শুনেছি জোড়া ইলিশ।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৮405322
  • ফোজ্জি আবার কোত্থেকে এল! ওর কোন পোস্ট আমি দেখতে পাচ্ছি না কেন?
  • কুমু | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৮405321
  • ফোজ্জি নিজের চোখে দেখেছি।শ্যামলদা এখনো খান,যদি পান।
    দে,গোটা সেদ্ধ মাশকলাই, অভাবে সবুজ /গোটা মুগডাল দিয়ে হয়।আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হয়।ঐ ডালে ৫/৭ রকম আস্ত সবজি দিতে হয় ৫/৭ টি করে।আলু,শিম,ছোট বেগুন,রা~আ আলু মটরশঁটি,এমনকি বড়িও দিতে দেখেচি।আইডিয়া হল এই সব সব্জি গোটা রাখতে হবে,বঁটি বা ছুরি ব্যাভার করা চলবে না।আমাদের আলাদা কুকার ছিল এর জন্য,অল্প চালবাটা মিশিয়ে কম আঁচে ৭/৮ সিটি দিয়ে নামিয়ে নেয়া হত।তারপর নুন ও কাঁচালংকা দিয়ে সর্ষের তেল ছড়িয়ে খাওয়া হত।কোন মশলা এমনকি হলুদও না।সামান্য আদা ছেঁচে দেয় অনেকে।
    যদ্দুর মনে পড়ছে শীতল ষষ্ঠীর দিন শিলনোড়া একটি নতুন কাপড়ে ঢেকে রাখা হত।(১৩ আগাস্ট,২০১৫ এর পোস্ট)
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৮405320
  • আমার হইসে বেজায় ফুড পয়জনিং। খাবারের কথা ভাবলেও বমি আসতাসে।
    ইদিকে যেখানে যাই খাওনদাওনের গল্প।ফেসবুক,হোঅ্যা,এমন কী গুরুতে পজ্জন্ত।

    কবে তৃষিত এ মরু-------
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৭405318
  • ইলিশ বিরিয়ানি অবশ্যি আমিও ট্রাই করিনি এখনো অবধি। কোলকাতার অনেক রেস্তোরাতে প্রচন্ড দামে এজিনিস আজকাল বিক্রি হয় বটে।
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৭405319
  • এটা তো "আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল " এর গ্যাস্ট্রোনোমিক ভার্সন খাড়া হলো ! :)))
  • সৈকত | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৫405317
  • দেখুন, রাঁধতে পারলে তো সব খাবারই ভাল লাগতে পারে। চচ্চড়ি, ঘন্ট, ডালনা, ছ্যাঁচড়া সবই।

    কিন্তু একদিকে স্বাদওলা বিরিয়ানি আর অন্যদিকে স্বাদু ইলিশ, এদুটোর ধারেকাছে আর কী বা!

    দুটোকে মিলিয়ে যে জিনিসটা হয়, সে সম্বন্ধে আমার ধারণা নেই।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪২405316
  • ঐ দেখো। সবেতেই পোস্তোবাটা দেয়। তারপরে বলে ভালো হয়নি।
  • Ela | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৬405315
  • ইলিশ পাতুরিতে অল্প এক্টু পোস্তোবাটা দেয় কিন্তু ঃ)
  • সৈকত | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৪405314
  • হুঁ, b বাবুর এই শ্লোকটাই। অনেকটা খল্বিমানি ভূতানি ফীলিং আসে। ঃ-)
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২০405313
  • আমাকে একজন বলেছিলো মাংসে একটু পোস্ত দিয়ে দেবে। আমি ভেবেছিলাম বোধয় মজা করছে। তারপরে বুঝলাম সিরিয়াস ব্যাপার।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৯405312
  • হে হে গুরুতে এক ঘটস পেঁয়াজবাটা দিয়ে ইলিশের রেসিপি দিয়েছিলেন।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৬405311
  • বাঙাল বাড়ি হয়েও আমি জীবনেও কোনোদিন পেয়াঁজ দিয়ে ইলিশ খাইনি। ভার্জিনিয়ার এক বাংলাদেশীর দোকানে প্রথম দেখি ইলিশে পেঁয়াজ দিয়েছে।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১২405310
  • ছোটোবেলা থেকে পোস্তো খেয়ে খেয়ে জীভ তো পুড়ে গেছে। ইলিশের টেস্ট বুঝবে কি করে?
  • PT | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০৮405309
  • "হিন্দু বাংলাদেশী ....তাদের অনেক মিল অভিজাত মুস্লিম বাংলাদেশীর সাথে,"
    শাকে রসুনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল আমাদের বাড়িতে। রসুন দেওয়া শাক খাওয়ায় বাংলাদেশের এক চক্কোত্তি বামুন যে কিনা স্ক্যান্ডিনেভিয়াতে নিত্য দূগ্গোপুজো করে!! এমনকি প্যাঁজ দিয়ে ইলিশ-সেও ঐ হিঁদু বামুন বন্ধুর কল্যাণেই প্রথম খাই। পরে বোঝা গেল এসব রান্নার ধরণ আমার সব মোছোলমান বন্ধুদের ঘরে ঘরেই চালু আছে।
  • b | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০২405308
  • পি এম কি সামরানের বইটা পড়েন নি? ঐ বইটা পড়ার পর থেকে আমি বাঙলাদেশে যাবার জন্যে উন্মুখ হয়ে আছি।
  • PM | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৯405306
  • অর্জুন ঃ" কিছু ঘটি কিন্তু বলেছে বাঙালদের সঙ্গে মেশার পর থেকে ওদের রান্না উন্নত হয়েছে"--- ঐ মিথ টা ভাঙ্গার জন্যই তো ঢাকার রান্নার কথা লিখলাম :D

    S ঃ " পিএমের কথা শুনে স্পষ্ট বোঝা গেলো যে উনি কোনোদিনও বাঙালদের ধারে কাছেও জাননি"- আমার মায়ের রান্নার হেব্বি সুনাম। জনশ্রুতি মা এর প্রচুর বাঙাল বন্ধু থাকার জন্য ঈ নাকি এই উত্তোরন। আর অনেকে বলে ঘটি আর বাঙাল রানার ফিউসন :D। ঢাকা আসার আগে আমিও এটাই বিশ্বাস করতাম :D :D আমার ঘনিষ্ঠ্তম বন্ধু বাঙাল যার সাথে গত ৩ দিন আগে ঝগড় হওয়ায় খুব ঈ মনকষ্টে আছি। তাই এই অভিযোগ সত্যি নয় :D :D

    S "যাগ্গে সিপিএম বলে ছেড়ে দিলাম। "এই জন্যেই আমি বাঙালদের এতো ভালোবাসি :D :D

    অর্জুন ঃ "তবে বাঙাল ডেলিকেসি সব এপারে চলে এসেছে অনেককাল।" - এই নিয়ে দুচার কথা বলার আছে। পরে সময় পেলে বলবো। এই বিশয়ে ছোট্টো করে একটু ----আমাদের কম্পানীর বাংলাদেশ বিসনেসে ১২০০ র ওপোর স্টাফ। ২০% হিন্দু বাঙালি প্রয় ( জনসংখ্যার বিচারে যেখানে ৮ % হিন্দু)। একজন ও ব্রহ্ম্বন বা কায়স্থ খুজে পাই নি। ৯৯ % মাইগ্রেট করেছে। "অভিজাত" হিন্দু রন্ধন প্রনালী সহ মনে হয় :D :D

    যতটুকু দেখেছি হিন্দু বাংলাদেশী আর পঃবঃ এর বাঙাল দের তুলনাই হয় না। বরং তাদের অনেক মিল অভিজাত মুস্লিম বাংলাদেশীর সাথে, যতটুকু দেখেছি

    ( কেউ আবার ভাববেন না আমি জাত পাতের সমর্থক, বলা যায় নাঃ) )
  • Ela | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৯405307
  • হাহা, না সত্যি ইলিশ আর আম মোটে পোষায় না, আপনাকে টিজ করতে বলিনি।
  • b | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৮405305
  • ইলিশঃ খলিশাশ্চৈব ভেটকি মদগুর এব চ
    রোহিতাদি মৎস্যরাজেন্দ্রাঃ পঞ্চমৎস্যাঃ নিরামিষাঃ।
  • dc | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৩405304
  • এলা, টুশে! :d
  • Ela | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫১405303
  • ঘটি রান্না বলতে শুধু যদি পুরোনো কলকাত্তাইয়া রান্না বোঝেন, তবে তো নাচার। শান্তিপুর, বর্ধমানের রান্নায় মিষ্টির চল অনেক কম, তার থেকে খুলনার রান্নায় বেশি মিষ্টি পড়ে। মেদিনীপুরের রান্নাতেও মিষ্টির বাহুল্য নেই।

    তবে আমার ব্যক্তিগত মত ওসব বাঙ্গাল-ঘটি কিছু না। কেউ ভাল রান্না করে, কেউ খারাপ।

    ডিসি - ইলিশ আবার একটা মাছ হল? ছ্যাঃ
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩১405302
  • হ্যাঁ, একটু বাড়াবাড়ি হয়ে গেলো। রোদ্দুর রায়? এইবারে ঠিক আছে।
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৯405301
  • বড়এস কি আলুপোস্তকে ঢিনচ্যাক পূজার স্তরে ফেললেন? একবার বাড়ির ঠিকানাটা দেবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত