এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪৬405420
  • এছাড়াও এসএম আর টিয়ের বিবাদটা ঠিক কী নিয়ে শুরু, সেটাও আর মনে পড়েনা। সেটা অবশ্য ওমনাথ বলবে মামুর দোষ, আর্কাইভ হারিয়ে ফেলেছে।
  • Ishan | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪৫405419
  • এছাড়াও বাকি ডিলেমাগুলো তো আপনারা জানেনই। কৃষিভিত্তিক সভ্যতা আশীর্বাদ না অভিশাপ, সুন্দরবনের বাঘেদের টুরিজম ছাড়া বাঁচিয়ে রাখার আর কোনো মানে আছে কিনা, গঙ্গা বাঁচাও আন্দোলনটা অ্যাকচুয়ালি হিন্দুত্ববাদী আন্দোলন কিনা ( অনেক স্বামীদের নাম দেখি, কিন্তু পিছনে লিবারাল সমর্থন, আমি টোটাল কনফিউজড) এইসব। কোনোটাই ইয়ার্কি না কিন্তু। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এক-আধটা ব্যাপারে অবশ্য স্থির সিদ্ধান্তে পৌঁছেছি। যেমন এক, রাজীব কুমারের উপর পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে না তৃণমূল, সেটা ঝুলে আছে। দুই, অগপর চেয়ে মমতা অনেক ভালো। অন্তত বাঙালি হলেই ক্যালায়না। ইত্যাদি।
  • sm | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩৯405418
  • সাত সকাল থেকে হাফপ্যান্ট এতো ভুলভাল বকছে কেন?ঘুমের ব্যাঘাত ঘটছে।
  • Ishan | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩৭405417
  • সল্টলেকে হয়ে আমার প্রচুর সুবিধে হয়েছে অস্বীকার করবনা, মানে গতবার সুবিধে হয়েছিল। আমি চাইও বস্তুটা সল্টলেকেই থাক। কিন্তু ময়দানে দূষণ ব্যাপারটা আজও বুঝিনি। কলকাতা শহরে গেলে চোখ জ্বালা করে, এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখি সবসময়ই সিভিয়ার, কখনও কখনও দিল্লির চেয়েও বেশি। এসব ঠেকানোর কোথাও কোনো চেষ্টা নেই, স্রেফ মেলায় দূষণ হয়? মানে শুধু বইমেলা নয়, বস্ত্রমেলা, শিল্পমেলা, যে মেলাই হোক, তাতে দূষণটা কী ছাতার মাথা হয়?
  • সিকি | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৭405416
  • মিলনমেলা ফালতুস্য ফালতু জা'গা। ফুলিস্টপ।
  • aranya | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০৪405415
  • কলকাতার রাস্তায় রাতে এত চড়া আলো এখন - একটু পর পর আলোকস্তম্ভ, পাখিদের ঘুম নিয়ে কনসার্নড হলে আলো একটু কমালে পারে
  • T | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৬405414
  • দূর বাবা, এইসব তো তোমরা জানোই। আবার লিখছি ক্যানো। ইগ্নোর ইগ্নোর।
  • T | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৩405413
  • সবচেয়ে খোরাক হচ্চে ময়দানের মালিক মানে সেনাবাহিনীর মেজর কর্নেল জাঁদ্রেল ইত্যাদিদের অবস্থান। হায় বাপ, ই তো দূষঁঢ় হচ্চে!
    -- কে কে ময়দান বাঁচাতে চাও? তাঁবেদার সিং?
    -- হাঁ হুজুর, জরুর। ময়দানের জন্য জীবোন দিয়ে দিবে।
    -- তুমি? আঁবেদার সিং?
    -- জরুর হুজুর, জরুর। জীবোন দিয়ে দেবে অউর দো মাহিনাকা তনখা ভি।
  • T | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৪৬405412
  • এঁটোকাঁটা শালপাতা ইত্যাদিতে গড়ের মাঠ নোংরা হচ্চে, (যদিও সে সব ম্যাক্স ছ সাতদিনেই সাফ করে ফেলা হ'ত) অতএব দূষণ। প্রচন্ড ধুলো অতএব দূষণ ইত্যাদি। অথচ এর প্রত্যেকটিই সমাধানযোগ্য। কিন্তু সামহাও ডায়মন্ডহারবার লোকালের পাবলিক এবং আলিপুরের পাবলিক একই হর্ম্যরাজি ও ওয়েসিসের স্বাদ নেবে হেইডা সরকার সমাজের বিদগ্ধ উট হওয়ার পক্ষে খানিক আসোয়াস্তির। লোকে এন্ডিগেন্ডি নিয়ে আসছে এবং চাট্টি ফিশফ্রাই পেঁদিয়ে সেরা একশো জোকস কিনে ফিরে যাচ্ছে এই অধঃপতন অভাবনীয়। এছাড়া পদ্দিন সকালে যে আলুওয়ালিয়া ও বাটপাড়িয়ারা ময়দানের প্রথম রোদে ভুঁড়ি সেঁকতে আসেন তাদের মর্ণিং ওয়াকেরই বা কী হবে। মাক্কালী বানিয়ে বলছি না, এইসবই কিস্তিতে কিস্তিতে আবাপতে ছেপে বেরুত। হেইডা সল্টলেক বইমেলা নিয়েও অলরেডী শুরু হয়েছে। অ্যাত লোক এসে পড়াতে সল্টলেকবাসীর প্রিভেসি বিঘ্নিত হচ্ছে, যদিও শিখন্ডী হিসেবে খাড়া করা হয়েছে পাখিদের ঘুম। তাছাড়া চাদ্দিকে অ্যাত উঁচু উঁচু বিল্ডিংই বা ক্যানো বানানো হ'ল, হা হা হা (উফফ, মাইরি)। তো সেই আদি অকৃত্রিম ক্লাস ব্যাপারটা ফিরে ফিরে আসে।
  • T | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৩৫405411
  • হুতোদা, বইমেলায় পরিবেশ নিয়ে চিন্তা যতটা ছিল তার থেকেও বেশী হয়ে দাঁড়িয়েছিল গিল্ডের আভ্যন্তরীণ বিবাদ। ত্রিদিব গোষ্টী বনাম সরকারবাড়ী। সরকারবাবুরা চাইছিলেন না বইমেলায় অ্যাত ছোট প্রকাশনা ও দোকানকে জায়গা দেওয়া হোক। ইনফ্যাক্ট সেই তুমুল বিতর্ককালে টিভিতে সরকারবাড়ীর কোনো এক হনু বলেও ফেলেছিলেন যে তাঁরা চান না যে ছোট প্রকাশনা সংস্থা টিকে থাকুক। বাঙালী ওঁদের রাবিশগুলিই প্রধান ওয়েসিস বা একমাত্র খেজুর মনে করে চিবিয়ে যাবে, এইই ওঁরা চান। একধাপে এগিয়ে অ্যামনও দাবী করা হয়েছিল ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক বইমেলার মতন এখানেও খালি কপিরাইট বিক্রি হোক। বইকেনার জন্য তো কলেজস্ট্রীট আছেই ইত্যাদি। মানে মামাবাড়ীর আবদারের মতন খানিকটা। অন্যদিকে স্টল বেশী হ'লে স্টলের ভাড়া বাবদ গিল্ডের আয় ইত্যাদি একটা ব্যাপার। এই টাসেলের মধ্যে একটি নিতান্ত বোড়ে হিসেবে কোত্থেকে সুভাষ দত্তকে ধরে এনেছিল।
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২৬405410
  • সবচেয়ে অবাক লাগছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন লিক হয়ে যাওয়া নিয়ে কোনো তাপ উত্তাপ নেই! মিডিয়া এখন আর কোনো গুরুত্বই দিচ্ছে না তাহলে এই পরীক্ষাকে? তাদের ছেলেপিলে সব এখন অন্য জায়্গায় পড়াশোনা করে, অন্য রকম পরীক্ষা দেয় বলে? মাধ্যমিক পরীক্ষা তাহলে এখন লুজারদের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে? ফেবুতে কয়েকজনের পোস্টে কিছু প্রতিবাদ দেখলাম তাও, অন্য কোথাও কিছু নেই।
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৮405409
  • অর্জুন, কবি চন্দ্রাবতীর খবরের কথাটা ভুলবেন না। আবার মনে করিয়ে দিলাম। ঃ-)
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৭405408
  • সেটাই। বলার মতন তো আছে মাত্র দুটো জিনিস, বইমেলা আর দুর্গোৎসব। তাদের গৌরব যদি ঠিকঠাক না রাখা যায় ---
  • র২হ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১২405407
  • কিজানি, হতেও পারে। পরিবেশ নিয়ে সিরিয়াস কাজকর্মের ক্রেডেনশিয়ালওলা লোকেরা জানবেন নিশ্চয়। ময়দানপন্থীরা সেরকম আলোচনা করে দেখতেই পারেন।
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৮405406
  • পরিবেশ রক্ষা সংক্রান্ত নিয়মগুলো সব ঠিকঠাক পালন করে মেলা করা সম্ভব না?
  • r2h | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫৩405405
  • হাহা, না সেরকম লোক অসংখ্য, গেঁজেল হওয়ে যাওয়া লোক খুবই কম দু'দি। অ্যালকোহলিক হয়ে যাওয়া লোকও যেমন কমই।

    সেসব হয় হয়তো, জানিনা, নাও হতে পারে। তবে বইমেলার তুলনায় ওসব জায়গায় আর কত লোক হয়? আর তাছাড়া, সেদিকে আমি উল্টোদিকে বলবো, পরিবেশ সংক্রান্ত কন্সার্নগুলো ভ্যালিড হয়ে থাকলে ওগুলো-ও বন্ধ হওয়া উচিত।
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৪405404
  • কিন্তু ময়দানে অন্য মেলা তো হয়! বিদ্যাসাগর মেলা, হস্তশিল্প মেলা ইত্যাদি ইত্যাদি। নাকি সেসবও বন্ধ করেছে?
  • Du | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৮405403
  • হুতোকে লিখলাম।
  • Du | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৭405402
  • বইয়ের টই দেখে মনে প্রশ্নটা এলো। এখানে বেআইনী এদিকে লিবারেল লিংকে অবশ্য করনীয় কাজ। তাই দেখতে চাইলাম খেয়েছে কিন্তু গেঁজেল হয়্নি এমন লোক বাস্তবে আছে কিনা।
  • র২হ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৮405401
  • বইমেলা ময়দানে - পরিবেশ সংক্রান্ত কীসব রিপোর্ট ছিল ওগুলো কি ভুল প্রমান হয়ে গেছে?
    মানে পরিবেশচিন্তা একটা সিরিয়াস জিনিস না? ট্রাম্প সাহেব দ্বিমত যদিও।
  • r2h | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১০405400
  • অনেকবার, সত্যিকারের গাঁজাই ঃ)
  • Du | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০০405399
  • কে কে সত্যিকারের গাঁজা খেয়েছেন এবং মোট কবার?
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২৭405398
  • কথাটা ঝারি। বয়ে শূন্য র। ড় না। ঝারি আর ঝাড়ি নিয়ে খুব সাবধান। ঝারি মারাকে বাংলাদেশে বলে টাংকি মারা। বাংলাদেশে ঝাড়ি শব্দটাও আছে, ওটার অর্থ চোটপাট করা। ঃ-)
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২৩405397
  • ময়দানে বইমেলা ফিরিয়ে আনুন, আন্দোলন করুন। ময়দানের বইমেলার তুলনা ছিল না কোনো।
  • অর্জুন অভিষেক | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৪405396
  • পশ হোটেলের আমেজ পেতে বইমেলা যেতে বলিনি। ময়দানে যেমন চারিদিকে বিশাল বিশাল অট্টালিকা, মাঝে একটা ওয়েসিসে বইমেলা। মিলনমেলার ও চারিদিকে পাহাড় প্রমাণ সব বিল্ডিং আই টি সি, যে ডবলু ম্যারিয়েট, অ্যাটমোসফিয়ার ইত্যাদি তার মাঝে এক টুকরো ওয়েসিস মিলন মেলা।

    করুণাময়ী পুরো রেসিডেনশিয়াল এরিয়া, কিরকম একটা পাড়া, পাড়া ব্যাপার।

    'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা'য় সেটা ঠিক যায় না!

    ওখানে একটা অন্য আমেজ দরকার।

    বইমেলা ময়দানে ফেরত গেলে খুব খুশী হব।
  • Du | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৯405395
  • মহানেত্রী নিরাপত্তা উপদেষ্টা নিয়েছেন সিবিআইয়ের কাকে কি দিয়ে ব্ল্যাকমেল করা যাবে জানার জন্য। পুরো গডমাদার।
  • b | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩০405394
  • দীপ প্রকাশন মানে এইটে তো?
    http://www.deepprakashan.com/counter.php
    ঠিক আছে, দেখছি। হার্ড কপি পেলে কিনেই নেবো। আর না পেলে আপনি তো রইলেন-ই।
    কি নামে ম্যাসেঞ্জারে খুঁজবো একটু জানাবেন।
  • ওমনাথ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৯405393
  • https://books.google.co.in/books?id=xYMtAQAAIAAJ
    এই বইটা কি নামানো গেল? সাহায্যকারী বন্ধুটি কি দেখলেন? আমি গুগুল্বুকডাউনলোডার দেখে যা বুঝলাম, ওটি দিয়ে কেবল গুগুলের দেওয়া ফ্রি ইবুক ই নামানো যায়। অর্থাৎ এটা্র কিছু করতে পারলাম না।
  • JhaaRi | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৫405392
  • আপনিও দেকুনগে কতো জনের ঝাড়ি রেসিপ্রোকেট করলেন না বলে তারাও বইমেলা ত্যাগ করল! এই ঝাড়িমারি বিজনেসে শেষ বিচারে লস বইমেলার!

    না কি বেনফিশের?
  • রিটায়ার্ড | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৩405391
  • ডিয়ার b, 'একাদশে সূর্যোদয়', এখন দীপ প্রকাশনের বই, সার্কুলেশনে আছে, আছে সফটেও। আমারে খুঁজে নিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করলেও দশ মিনিটে পেয়ে যাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত