এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২৪405450
  • বইমেলায় তো আমিও খাবার জন্যেই যেতাম, বিশেষ করে বেনফিশের স্টলের জন্য। পেট ভর্তি করে খেয়ে দুয়েকটা বই পাতা উল্টে দেখে চলে আসতাম। এহ অনেকদিন বইমেলার বেনফিশের স্টলে যাওয়া হয়নি ঃ(
  • kumu | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৪405449
  • ওহ,সাধে সিংগুল কে কে এত্তো পছন্দ করি।এই প্রস্তাব আমি খুবি সমর্থন করি, ধর্ণায় বসতে পারি প্রয়োজনে।ঐ এরিয়া আমি এখনো চিনি হাতের তালুর মত।

    সাবেক বটতলা পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে -বটতলাটা ঠিক মনে আসচে না,আজ ৬৫ বচ্ছর আপ্নেরা কলকাতা ছাড়া করে রেখেছেন।তবে ঐ বিধান সরণী পজ্জন্ত জলবৎ।
  • অর্জুন অভিষেক | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৪405448
  • 91.7 FM San Francisco KALW Local Public Radio র জন্যে তোলা কলকাতা বইমেলার ওপর একটি অডিও ফিল্মের লিঙ্ক দিলাম। এখানে আরো অন্যান্যদের সঙ্গে সামান্য সময়ের জন্যে আমারও একটি ইন্টার্ভিউ আছে। সবটাই সম্ভব হল বন্ধু সন্দীপ রায়ের জন্যে।

    https://www.kalw.org/post/sandip-roy-43rd-kolkata-book-fair?fbclid=IwAR05okPFTezYPqZNddusAYIXhjM81DmA7GC3ruVeqOeqD0D43ykLiwgOIIE#stream/0
  • Kaju | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৭405447
  • ভাগ্যিস সিঙ্গুল কে-দা বৈমেলার জায়গা নির্বাচনে নেই, পুরো 'ক্কেলো' হয়ে যেত, এক বৈমেলার জন্যে কলকাতা নরক হয়ে যেত।
  • সিংগল k | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১২405445
  • বৈমেলা কোথায় হবে বৈমেলা কোথায় হবে বলে হাহাকার করেন কেন? বৈমেলা বৈপাড়ায় হবে।
    যেমতি কলকাতার আর সব উত্সবে রাস্তা বন্ধ করে আনন্দ করার রীতি, বৈমেলা তার ব্যতিক্রম হবে কেন? বৈমেলা কি এমন হাট্টিমাটিমটিম, যে তার ম্যালা মাঠে করতে হবে? দুর্গাপূজো বা ঈদের নমাজের মত পুরো কলেজস্ট্রীট এমাথা ওমাথা ব্যারিকেড ফেলে ট্রামলাইনে গর্ত খুঁড়ে বিশাল বিশাল মন্ডপ করে তারে হুকিং করে বিদ্যুত নিয়ে চাঁদার জুলুম করে বারোয়ারী বৈমেলা করতে হবে। শুধু কলেজস্ট্রীটে যদি না কুলায় তবে বিধান সরনী ধরে সাবেক বটতলা পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। এন্ট্রী ফ্রী ই থাকবে কিন্তু চাঁদার জুলুম টা মাস্ট, কর্পোরেটদের আর কালো টাকার ব্যবসায়ী বা আলুর বন্ড বিক্রেতাদের দখল থেকে বৈমেলাকে মুক্ত করা জরুরী।

    দিদিকে একবার ভেবে দেখতে বলবেন।
  • | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪১405444
  • 'প্রায় প্রমত্ত মুদ্রন'! :-))))
    খাইসে!
  • ওমনাথ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৬405443
  • কিন্তু আমি বলছিলাম, গুগুলবুক নাহয় হাইলি প্রোটেক্টেড। সেটা ক্র্যাক করে স্নিপেট অনলি বই গুলো নামানো যাবে না। কিন্তু ইউনিভার্সিটি অব মিশিগান বা ক্যালিফোর্নিয়া ও কি তাদের ডিজিটাইজড বইগুলো একইরকমভাবে পাবলিক ইউজের থেকে আগলে রাখে? স্টুডেন্টদের কোনো লগ ইন দিয়ে বা অন্য কোনো ভাবে এই বই পড়া সম্ভব নয়?
    https://books.google.co.in/books?id=xYMtAQAAIAAJ
    এই বইটা কোনোভাবেই পড়া যাবে না? অনলাইন বা ডাউনলোড করে?
  • | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৩405442
  • তবে দীর্ঘকালের কলকাতা বইমেলার স্থান বিতর্কে পশ হোটেলের আমেজ অ্যাংগল টা একেবারে মৌলিক অবদান সন্দেহ নেই ঃ-)))) গত দুদিনে পোবোন্দো প্রকাশ রহস্য জনিত বিস্ময় ও হতাশা এবং তদুপরি মুদ্রন প্রমাদ অথবা প্রায় প্রমত্ত মুদ্রন এর অভিঘাত কিছুটা কাটিয়ে উঠতে সাহায্য করেছে ঃ-)))

    বইমেলা বহুত ছোটো হয়ে গেছে, এত বড় সেন্ট্রাল পার্কে এত ছোটো বইমেলার কি অর্থ বুঝি না।
  • b | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৬405441
  • কিসুই বুঝলাম না।
    "কয়েক দিন আগেই দেখছিলাম, এক জন নেতা সিনেমার অভিনেতার মতো বলছেন, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’। এর পাল্টা চলছে আরও মারাত্মক। কেউ বলছেন ‘পাঁচনের বাড়ি দেব’, ‘গুড়জল খাইয়ে দেব’। আবার কেউ আরেকটু এগিয়ে গিয়ে বলছেন, ‘মেরে ঠ্যাং ভেঙে দেব’" (আবাপ থেকে)।
    মানে যে কোন সময়ে তো আমি ঠ্যাং ভাঙা প্রেফার করব, লাশ শ্মশানে পড়ার চেয়ে।
  • র২হ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০০405440
  • “...এম নাগেশ্বর রাওয়ের পাশাপাশি সিবিআইয়ের অতিরিক্ত আইনি পরামর্শদাতা ভাসুরণ এস-কেও আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। দু’জনের উদ্দেশ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “যান, আপনারা দু’জনেই আদালতের এক কোণে গিয়ে বসে থাকুন। এবং আদালত শেষ না হওয়া পর্যন্ত উঠবেন না।”...” - আবাপ।

    এহ, সিবিআইয়ের কি অবস্থা। কখনো পুলিশে ধরছে কখনো কোণায় বসার শাস্তি পাচ্ছে।
  • | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৪405438
  • ঝোলা ঝোলা
  • র২হ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৮405437
  • জেখালা কী? আবছালার মত কিছু?
  • | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৬405436
  • এবারে নাকি বইমেলার স্পেশ্যাল বাসেরা বিকাশ ভবনের ওখান থেকে ছাড়ছিল! কী জানে হবেও বা! ৫ কেজি বইয়ের জ্খোলা নিয়ে অদ্দুর হাঁটার তেল ছিল না।
  • র২হ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২১405435
  • হ্যাঁ, প্রচুর বাস টাসের ব্যবস্থা করে নিউটাউনের ফাঁকা মাঠে হলে বেশ হয়।

    এখন এয়ারপোর্ট থেকে ফিরতে বাসগুলো ওদিক দিয়ে আসে - আদিগন্ত মাঠ এখনো কোন ফোকর দিয়ে, ধুধুর মধ্যে একটা পঁচিশ তলা নির্মিয়মান, তার পায়ের কাছে একটা ক্ষেতের অবশিষ্ট, রাবিশ ফেলা জলায় কতগুলি বক এইসব দেখি।

    কার যেন খুব বিষন্ন একটা লেখা, গল্প বোধয়, বেরিয়েছিল গুরুতে এই জায়গা নিয়ে, খুঁজতে হবে।

    বিটিডাব্লু গত পনেরো বছরে যে চমৎকার সব লেখাপত্র বেরিয়েছে গুরুতে তাদের সংকলন করার জন্যে কোর কমিটির ওপর চাপ দেওয়া হোক। কাগুজে গুরুর দশ বছর হচ্ছে এই আগস্টে বোধয়।
  • | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১২405434
  • ময়দানে যখন বইমেলা হত, তখন কলকাতায় দুষণ অনেক কম ছিল, দিল্লিটিল্লির তুলনায়। মানে তখন মেলাগুলো ভালই দুষণ বাড়াত, এইটা বলতে চাইলাম।
  • র২হ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৮405433
  • এহ, না আভ্যন্তরীন বিবাদ/ সরকার বনাম ত্রিদিবগোষ্ঠীটা জানতাম না/ মনে নেই। কি ক্যাও। কপিরাইট কেনাবেচা এইসব মনে আছে অবশ্য।

    তা যাক, সরকারের মুখে দিয়ে ছাই/ আমরা তো চটি ছেপে যাই। এইসব নিয়ে তক্ক হচ্ছিল, সেল্ফ পাবলিশড বই নিয়ে গাল দেওয়াতে কে বেশী খারাপ কুটির না বৃহৎ সেই মর্মে এই নিয়ে। কেন লোকেরা নিজের খরচায় বই ছেপে বাজার নষ্ট করছে ইত্যাদি, কেন মশাই, সব বই আবাপই ছাপবে?

    তবে ঐতিহ্যবাদে বিরক্ত হয়ে পড়ি, কোন কিছু ভেঙেচুরে নাড়িয়ে দিলে বেশ একটা উৎকট আনন্দ হয় আরকি, ময়দান থেকে বইমেলা সরলে তার কৌলীন্য নষ্ট হয়ে যাবে এইসব শুনে বিরক্ত লাগতো, তারপর আবার পরিবেশবিদদের সুন্দরবনে ফেলে দিয়ে আসা এইসব, এগুলি তো ঠান্ডা মাথায় গুটি সাজাতে হয়। আর যদিও বাঘ মানুষের বিরোধে আমি নিজ প্রজাতির পক্ষে, তবে ক্ষমতায় থাকা দল চিরকালই দেখি পরিবেশ প্রসঙ্গ উঠলে সব ঝুট বলে আঁতকে ওঠে। ট্রাম্প মোদি মমতা তৎকালীন বাম কাউকেই ব্যতিক্রম দেখিনা।

    এইসব অবশ্য যুক্তি হলো না, সবই ব্যক্তিগত অভিমত হলো। একটাই চাহিদা, এই নিয়ে কথা হলে সত্যি পরিবেশের ওপর কী ইম্প্যাক্ট, কোথায় হলে ভালো কোথায় হলে আরো ভালো সেইসব তথ্যের পরিসরে হোক। সব জায়গাই কারো না কারো বাড়ি থেকে দূরে, কোন জায়গাতেই এখন পর্যন্ত অসুস্থ মানুষ হুইল চেয়ারে চেপে যেতে পারেন না, সর্বত্রই ভাগ্যক্রমে কিছু গাছপালা ও পাখপাখালি আছে, সব ঐতিহ্যই ভাঙে আর নতুন তৈরী হয়, সব সিদ্ধান্তেই কোন তিমিমাছ ল্যাজ নাড়ে।
  • | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০০405432
  • কলকাতা থেক্জে ফিরলেই মারাত্মক সর্দিকাশি হয় প্রত্যেকবার।

    ময়দানে যখন বইমেলা হত, তখন কলকাতায় দুষণ অনেক কম ছিল, দিল্লিটিল্লির তুলনায়। ঐ লেক্সপো এক্সপো যেখানে হত সেটা তো মনে হয় এখন মোহর কুঞ্জ না কি একটা হয়েছে। তা সে ভালই হয়েছে। মিলনমেলা অতীব ভুলভাল। ট্রেড ফেয়ার যেমন এইবছর দেখলাম ইকো পার্কে হচ্ছে, হস্তশিল্প মেলাও। তো 'ইকো পার্ক' নামকে আক্ষরিক অর্থে নিলে এখানেও মেলা হওয়া উচিৎ নয়। মেলার জন্য ঐ নিউ টাউনের গাদা বড় বড় মাঠ রয়েছে, ওগুলোকেই ব্যবহার করা উচিৎ।
  • দু | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৩405431
  • এতজ প্রতিবার প্রশ্ন লিক হচ্ছিল গতবার পর্যন্ত, এবার থেকে প্রতিদিন লিক।
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৫405429
  • আম্রিগায় সাত্যি এটা হচ্ছে?
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৪405428
  • বইমেলার পরে প্রতিবার গলা ভাঙ্গে, তার সঙ্গে এরকম তেড়ে জ্বর যন্ত্রণা আগে আর আসেনি।
    কোল্কতা না ফ্লাইট না এখানে অন্য ওয়েদার নাকি আমারই পোড়া ইম্যুনিটি, কাকে দোষ দেব জানিনা।

    এদিকে জ্বর আত এরকম কাশি বুকে চাপ হলেই আজকাল সিঁদুরে মেঘ দেখি ঃ(
  • sm | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৮405427
  • কনস্ট্রাকশন থেকেই মেইন পলিউশন কলকাতায়।কলকাতা ও শহরতলিতে হরদম দু -তিন কাঠার বাড়ী ভেঙে চুড়ে প্রমোটিং হচ্ছে।
    ভারতের অন্যান্য শহরে কমপ্লেক্স তৈরি হয় হচ্ছে বেশি,স্ট্যান্ড এলোন বাড়ির সংখ্যা বেশ কম।
  • dd | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২০405426
  • যে প্রশ্নোটি আমার মনে অনেকদিন ধরেই গুজুর গুজুর করছে সেটির উত্তোর পেলে খুসী হবো।

    আচ্ছা, বলুন তো, কলকেতায় এতো পলুশনের উৎসটা কী? হোথায় তো ইন্ডাস্ট্রী বলে কিসু নেই, আর গাড়ী ঘোড়াও অন্য শহরের চে' কম। কন্স্ট্রাকশনের কাজ লুরুতে যে বেগে হয়/হচ্ছে সে তুলনায় কিসুই না। তাইলে?
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৬405425
  • ম্যরিয়ট আইটিসি র অট্টালিকার মাঝে ওয়্যেসিস বলে বইমেলা ভাল, এই ফান্ডাটা পুরো ট্যান গেল!

    কিন্তু যেটা শুনলাম,সল্টলেকে এই মেলার জন্য প্রচুর হকার উচ্ছেদ হয়েছে। তাঁদের কী হল, কেউ কেউ বের করার চেষ্টা করছিলেন।

    এছাড়াও সেন্ট্রাল পার্কে তো অনেক ঘাস ছিল, আগেরবার দেখেছিলাম, ইন ফ্যাক্ট লটারিতের সময় সেই আমাদের বিখ্যাত ম্যাপ ফোনাফুনি পর্বে, এই স্টলের সামনে তো ঘাস দেখেছিলাম, গিয়ে দেখি সব ইঁট বাঁধানো, মানে সদ্য ইঁট ফেলা মনে হল।

    স্টার জলসা, জি এবারে এসেছে কিনা খেয়াল করিনি, কিন্তু খাবারের স্টল আমার খুব বেশি মনে হয়, সেখানে বড় স্টল দেওয়া যেতেই পারত। কিন্তু খাবারের স্টল থেকে তো আয় অনেক বেশি হয়। অতএব
  • সিকি | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১২405424
  • বিবাদ আর সংরক্ষণ তো দুটো আলাদা ব্যাপার বলেই জানতাম। বিবাদ তো মানুষে মানুষে হয় ;)
  • T | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৮405423
  • আরেঃ বৃদ্ধ ছাগলটা আবার ব্যা ব্যা কত্তে লেগেচে।
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০০405422
  • রাজীব কুমার কে? এতদিন দিলীপ টিলিপ শুনছি, লকেট টকেট রূপা টুপা শুনছি। রাজীব তো শুনিনি!
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৭405421
  • কিন্তু এখানে না থাকলেও সমস্তই আর্কাইভ করা আছে। হুঁ হুঁ বাবা। চিত্রগুপ্তের ওখানে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত