এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১২405480
  • গত পাঁচ বছরে সিকিওরিটির হাল তো আরও খারাপ হয়েছে বলছে --

    "Pulwama terror attack: In last 5 years, J&K saw 93% rise in death of security personnel in terror attacks

    ...The data recently released by the Ministry of Home Affairs shows that between 2014 and 2018, there has been a 93 per rise in the number of security personnel killed in terrorist incidents in Jammu and Kashmir. Besides this, these five years also saw a 176 per cent rise in the number of terrorist incidents in the state..."

    https://www.indiatoday.in/india/story/pulwama-terror-attack-jammu-kashmir-terrorism-data-last-5-years-soldiers-killed-1456427-2019-02-14
  • অর্জুন অভিষেক | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১১405479
  • @টি

    জোড়াসাঁকো লিটল ম্যাগাজিন মেলায় তবে বেনফিশের থাকা উচিত ছিল। এই সম্পর্কটার কথা আগে বলতে পারতেন। ওখানে পাঁচ টাকার চা' র কুপনও জোটেনি।
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১০405478
  • ভালো চায়ে দুধ চিনি দিতি হয় না। চিনিও না? শুধোতে নাথমলের কর্মচারী আমায় এই মারে কি সেই মারে।ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল প্রায়। গুরুং এসে বাঁচালে।
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৮405477
  • বিটি রোড একটি জঘন্য রাস্তা।
  • Atoz | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৭405475
  • একজন বল্লেন বইমেলায় প্রাণের বন্ধু তাঁকে এক বিখ্যাত দোকানে নিয়ে গিয়ে নামীদামী চা খাওয়ালেন। এককাপ ষাট্টাকা। এটা নাকি কমের, আরো বেশি দামেরো আছে। সে অদ্ভুত চা, না চিনি, না দুধ।
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৭405476
  • মিলনমেলায় আবার অ্যাত্তো ঘুরে আসতে হয় যে দিন কাবার।পার্কিংও এক হ্যাংনাম।

    ময়দানে ছেলো প্রবল ধূলো।

    কোথায় যাবেন?
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৫405474
  • বইম্যালায় খাবেন্না কেন, খুব খাবেন। তবে কিনা এত ছোট্ট মেলায় অন্য কিছুর চেয়ে ধাক্কা খাওয়ার সম্ভাবনাই বেশী।চওড়ায় তো এক আঙুল।খুবই অপরিসর জায়গা মশাই।ভালো চা ও পাওয়া যায় না।ভালো বই আর কিনব কী!
  • Atoz | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০১405473
  • হ্যাঁ অর্জুন, করে দিয়েছি ইমেইল।
  • aka | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৪405472
  • শুধু কলকাতা নয়, শহরতলীতেও প্রচূর পলুশন। বিটি রোড দিয়ে যাতায়াত করলে আর এসি গাড়ি না হলে চোখ জ্বলে যায়, নাক বন্ধ, হাঁচি। বহু লোক লংসের অসুখে ভোগে। এখন অনেকের সাথেই ইনহেলার থাকে। পলুশনের জন্য খুবই কষট হয় কলকাতা গেলে।
  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৫405471
  • কালে কালে ইন্ডিয়ার যে সেলেবকুল তৈরী হয়েছে, সেটি অতি স্বার্থপর কিছু গাধাদের বংশে পরিণত হয়েছে।
  • সিকি | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৪405470
  • সার্জিকাল স্ট্রাইক তো আসবেই, শুনলাম বলিউডের ডিরেক্টরদের নিয়ে তিনি এক হাই সিকিওরিটি মিটিং ডাকতে চলেছেন, সার্জিকাল স্ট্রাইকের নাম কী দেওয়া হবে আর কোন শুক্রবার রিলিজ় করবে, সে সব ঠিক করতে।
  • অর্জুন অভিষেক | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪২405469
  • আমার দিদিমা একবার বলত 'তুই বইমেলা থেকে ফিরে কি কি বই কিনতে পারলিনা বলে আপসোস করিস, আর তোর মাসির ছেলে, মেয়েরা সেখান থেকে ফিরে কোন, কোন খাবার খেতে পারেনি হা হুতাশ করে। ' ঃ-) ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৮405467
  • @r2h

    আহা! বইমেলায় খেতে কে বারণ করেছে! আমি বললাম আমার কথা। যে কোনো কারণেই হোক,আমার বইমেলায় খাওয়া হয়নি বিশেষ। বই প্রাধান্য পেয়েছে সব সময়ে। আর বইমেলায় গিয়ে ঢেঁকুর তুলে খেয়ে এসে, শুধু খাওয়ার গপ্প করলে একটু কিরম ইয়ে লাগে!

    বাড়ি থেকে খাবার নিয়ে যাবার কারণ টানা ৬-৭ ঘণ্টার জন্যে যাওয়া। ওখানে আমি তখন কর্মী, পর্যটক নই। তাও টেবিলে টিফিন বাটি খুলে খেতে গিয়ে আশ পাশ থেকে দু একজন বলে উঠেছিল টেবিল থেকে বাটি নীচে চেয়ারে রাখো, দেখতে ভাল লাগেনা। তাদের সঙ্গে ভাগাভাগি করে একটু বাকী কেউ যেন না দেখে সেভাবে খেতে হয়েছে!
  • দু | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৮405468
  • আমার মামা কল্কেতা সব চিনত নিজের ঘুরে বেড়ানো কালে। কিন্ত পরবর্তীতে তাকে কিছুতেই বোঝাতে পারিনি আমার অফিস কোথায়? এইরকম লোকেদের কাছে নিউটাউন এক নিলঅইখ্যার চর। আবার অনেক লোক এলেও মুশকিল গাড়ি ছাড়া নিউটাউন বাসীদের মেলা্যাত্রীদের চাপে।
  • Ekak | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৪405466
  • আপনারা কেউ খেতে খেতে বই পড়েননা নাকি ? ! এতে সমস্যা কী :))

    "সমস্যাটা" যেখানে হয় সেটা বোধ হয় আমরা বলতে চাইনা। এই খাবারের ব্র্যান্ডেড দোকানগুলো কিছু টিপিক্যাল লোককে বইমেলায় টেনে আনে, যাদের বইমেলার আসার মুখ্য আকর্ষণ হলো খাওয়া। তাদের টিপিকাল এপিয়ারেন্স এবং ব্যাকগ্রাউন্ড। ঠিক মেশার মতো না। সেই কোট আন কোট দেরকে দূরে রাখার জন্যেই, আমরা চাই, ব্র্যান্ডেড ফুড স্টল, খাবারের প্রাচুর্য এসব কম হোক। এটাই মোটামুটি না বলা কনসেন্সাস দেখি।
  • b | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৩405465
  • piecesdownloader.exe লাগবে।
  • b | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১১405464
  • খাদ্যমেলায় গিয়ে কি বই পড়া যাবে?
  • dc | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৯405463
  • ইলেকশানের আগে আরেকটা সার্জিকাল স্ট্রাইক আসছে মনে হচ্ছে।
  • dc | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৮405462
  • b বেনফিশ ডাউনলোড করার কায়দাটা বলে দিন, অবশ্যই করে নেবো।
  • r2h | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৩405461
  • এ তো আশ্চর্যের ব্যাপার। বাড়ি থেকে আনলে দোষ নেই আর দোকান থেকে কিনে খেলেই নিন্দে হবে?
    তা নয়, হয় খাবো, সে যেখান থেকেই হোক, নাহলে নিরম্বু উপবাস, এমনকি বাথরুম টাথরুমও না যেতে পারলে ভালো, বইমেলার মত পবিত্র জায়গায়। আর ব্রহ্মচর্য তো মাস্ট। সে অবশ্য এমনিতেই হবে, অন্যথার চান্স নেই। যাঁরা আর বেশী পাঠক তারা বইমেলার দশদিন বাড়িতেও খাওয়া দাওয়া বন্ধ, আগে পরে সাতদিন ব্রহ্মচর্য।

    তা সে যাই হোক, বেনফিশের মাছভাজার সত্যিই একটা সারস্বত ব্যাপার আছে। বইমেলার মধ্যে বা একাডেমীর সামনের গাড়ির ব্যাটারফ্রাইগুলো যেন বেশী ভালো। হায়। তা যাগ্গে, কাল কলকাতা যাচ্ছি, একটু খাওয়াদাওয়া করতে হবে দুদিন, তারপর আবার আগরতলায় বিয়েবাড়ি, বইমেলা অনেককিছু আছে। তবে আগরতলার বইমেলায় ভালো মন্দ কোন খাবারই পাওয়া যায়না, এ এক আপদ। সে যাই হোক, মনে হচ্ছে যেন পদচিহ্ন গ্রাম থেকে যাচ্ছি।
  • T | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৪405459
  • বেনফিশের সঙ্গে প্রিন্স দ্বারকানাথের মাতুলালয়ের কী বেশ যোগ আছে।
  • অর্জুন অভিষেক | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৪405460
  • গতকাল বইমেলার ব্যাপারে সেন্ট্রাল পার্ক ভার্সেস মিলন মেলা মতামতে আমার বলা কথাগুলির মধ্যে কিছু শতাংশ আমার মতামত, বেশ কিছুটা মজা এবং কিছুটা একটু খোঁচা মারার জন্যে।

    তবে শেষমেশ মিলনমেলাই পছন্দ, এব্যাপারে সন্দেহ নাস্তি।

    @আতজ

    আপনি চন্দ্রাবতী বিষয়ক ব্যাপারটা আমাকে ইমেল করুন।

    [email protected]
  • অর্জুন অভিষেক | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১৮405458
  • আমি সারাবছর যত্র তত্র গাণ্ডে পিণ্ডে গিললেও, বইমেলায় কোনোদিন সেরকম খাইনি। অনেক আগে আমার বাবার যখন বইমেলায় যেত আমার সঙ্গে বেশী খাই, খাই করলে আমি ধমক দিতাম। বইমেলায় খাওয়াটা এবং সেটা ফলাও করে বলাটা নীতিগতভাবে বাধে। এবার টেবিলে অনেকক্ষণ বসতে হবে বলে বাড়ি থেকে পাস্তা, রুটি- তরকারি, পরোটা- মাংস, স্যাণ্ডউইচ বা চাউমিন নিয়ে গেছিলাম। চা- কফি অবশ্যই কিনে খেয়েছি।

    রবিবার এক বান্ধবী অনেকক্ষণ ছিল, সে বেনফিশের ফিশফ্রাই খাওয়াল, বেশ বড় সাইজের খাণ্ডা খাণ্ডা। খুবই ভাল।
  • b | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০৮405457
  • হ্যাঁ, মহেশের মহাযাত্রা।
    হরিনাথ, ও হরিনাথ।
    কি মহেশ, কি?
    আছে হে আছে, সব আছে।
  • b | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০৭405456
  • ডিসি বেনফিশ ডাউনলোড করে নিতে পারলেন না?
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫৯405455
  • মহেশের না? মহেশের মাহাযাত্রা।
  • k | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০৯405454
  • ভাল কথা, কর্ণ‌ওয়ালিশ স্ট্রীট ই হল আজকের বিধান সরনী+কলেজ স্ট্রিট+নির্মলচন্দ্র দে স্ট্রীট+ রফি আমেদ কিদোয়াই রোড।
    পরশুরামের লেখা হরিনাথের শেষযাত্রার বিবরন স্মরণ করুন।
  • সিংগল k | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০০405453
  • কুমুদি, বটতলাটা ৬৫ বছরের‌ও কিছু বেশী আগের ব্যাপার। বিবেকানন্দ রোড পার করে যে সব পাবলিশাররা আছেন, তাঁরাই বটতলার আদি প্রকাশক। এবং বটতলার ব‌ই, কলকাতা, তথা বাংলা, তথা ভারতের আদি প্রকাশনা।

    'বটতলার ব‌ই' জানেন না তাতো নয়! খেয়াল না থাকলে এই যে-
    http://bonikbarta.net/bangla/magazine-post/1881/%E0%A6%AC%E0%A6%9F%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%87-/

    বটতলা ভারতের হেরিটেজ সাইট।
  • | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:১৩405452
  • বৈম্যালায় বেনফিশ খেতেই হয়। আম্মো খেতাম এবারো খেয়েছি। তবে এবারে ওই ঘি ছড়ানো গোবিন্দভোগচালের খিচুড়ির থালিটাও খুভাল ছিল। আর বেশ ভাল কোয়ালিটির পাটিসাপটা ছিল। যদিও পুরটা নারকেলের হওয়াটা ভাল নয়, কিন্তু মোটের উপর ভালই।
  • T | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০৩405451
  • হ্যাঁ, বইম্যালায় বেনফিশের মাছগুলি আরো বেশী সারস্বত হয়ে ওঠে কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত