এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩১405540
  • ফাইদি কোথায় ? কলকেতায়?

    গুচর গ্রুপে একটা হাঁক দিলেই তো ডজন খানেক ষন্ডাগুন্ডা ডাক্তার হাজির হবে। হাঁক পেরেছো ?

    @b।
    সেই টই খুঁজে পাওয়া খুব মুষকিল।
    যাহোক, আমি হেথাতেই দিচ্ছি,

    সরষের তেলে ভালো করে মাখুন ফুলকফি,আলু,হলুদ, কাঁচালংকা,লুন, টমেটম আর মটোর শুঁটি। এবারে পুরোটা কড়াইতে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিন।

    মিনিট দশ বারো পর একটু নেড়েচেড়ে দেখুন ক্যামন সেদ্দো হলো। ধনেপাতা দিয়ে আর একটু সময় (চার পাঁচ মিনিট) ঢাকনা দিয়ে রাখুন।

    ব্যাস ব্যাস ব্যাস। আর কিসু না।
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১৫405539
  • যাক পাই বুইলো আজ দশ বছর ধরে ঠিক এটাই আমি বলে আসছি।

    তাড়াতাড়ি সেরে ওঠো, আর ট্যামি ফ্লু শিগ্গিরি কোথা থেকে নিজেদের লোকেদের দিয়ে আনাও। ফ্লুয়ে ঠিক্ঠাক ওষুধ সময়ে খাওয়া খুব জরুরী। তোমার এত কন্ট্ক্যাট। ইন্দোদা বা সুমিত বা অন্য কেউ নিশচই হেল্প করতে পারবে।
  • Du | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:১৯405537
  • একি!! সেই অব্দি রেস্ট আরো যা যা শরীরকে হেল্প করা যায় সেইমত থাকো। পর পর এত অসুখ হচ্ছে ঃ(((
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৩405536
  • আল মাহমুদ চলে গেলেন।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৪405535
  • পশ্চিমবঙ্গে জঘন্য ম্যানেজমেন্ট। বেড সোর্ হয়ে যাওয়া থেকে শুরু করে পোস্ট অপারেটিভ দুনিয়ার ইনফেকশন। এসব লেগেই থাকে। নামী জায়গাগুলোতেও। পুরো ফেইল্ড ম্যানেজমেন্ট। শেষে কোনো কসালটি ঘটে গেলে ডাক্তাররা মার খায়। এই চলছে। খুব ভুলভাল অবস্থা।
  • সুকি | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৬405534
  • দেশের হেলথ সিষ্টেম বলে কিছু নেই। সেটা আমি লাষ্ট কয়েক বছরে আরো ভালো করে টের পেয়েছি। আমার বাবার ব্রেন ষ্ট্রোক হয় - বাড়ির লোক আশে পাশের বিখ্যাত বর্ধমানের 'অনাময়' নামে সুপার স্পেশালিটি সরকারী হাসপাতালে ভর্তি করে - কারণ সেখানে নাকি সেরা নিউরো ডাক্তার আছে! আর ভর্তি করার পর - পেশেন্টকে ট্রান্সফার করতে ডাক্তার বারণ করে - কারণ ব্রেণ ব্লিডিং চলল। আমি যেখন বিদেশ থেকে পৌঁছলাম, অবস্থা দেখে চক্ষু চরক গাছ। মাটিতে শুয়ে থাকা পেশেন্ট টপকে টপকে বাবার বেডের কাছে পোঁছলাম। কোন কোন বেডে আবার দুটো করে রুগী! ঘরে ফ্যান চলে না - ইত্যাদি ইত্যাদি! দেড় দিনে বেড-শোর হয়ে গ্যাছে গরমে।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৫405533
  • কী হেল্থ সিস্টেম দেশের। এত প্রিভিলেজ্ড জায়গা থেকেও, এর কন্ট্যাক্ট, এত লোকের তাড়া তদ্বিরী পরেও এই হয়।
    এসব না থাকলে যে কী হয়!!
    সোয়াইন ফ্লু নিয়ে কাতরে যাচ্ছি, এখনো ট্যামিফ্লু এল না। এক্সোআপায়ার্ড!
    দশ মিনিট দূরের মেডিকল কলেজে আছে, প্রপার প্রসিডিওর করে আনতে কত আটা লাগে কে জানে।

    এদেশে এত লোক যে বেঁচে যায় এটাই আশর্যের। এত রাগ হচ্ছে এত বিচ্চিরিও লাগ্চী আর না লিখে পারলাম্না

    একেকটা করে অসুখ হচ্ছে আর হেল্থ সিস্টেমের অসুখ আরো চোখে পড়ে।
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৫405532
  • ডিডিদার একটা ফুলকপি রেসিপি ছিলো। সেটা কোথায় আছে কেউ জানে? এদিকে লোকে এগ্গাদা রান্নার্টই খুলে রেখেছে।
  • সিকি | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৫405531
  • সিধুকে একদিন ডেকে বিরিয়ানি খাওয়াবো আজকের দিনে দাঁড়িয়ে এই কমেন্টটা করার ধক রেখেছে বলে।
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৭405530
  • দ্যাখেন সত্যি কথা বলতে কি ভক্তরা যতই যুদ্ধু যুদ্ধু করে লাফাক ফেকু জানে যুদ্ধু করতে গেলে চীন দুই থাপ্পড়ে পেন্টুল হলদে করিয়ে দেবে। ডোকলাম তো এই সেদিনের ব্যাপার। তাই ফ্রি হ্যান্ড দিয়েছে যাতে কাশ্মীরে সিভিলিয়ানদের আরো খারাপ হালত করতে পারে। যাতে অজিত দোভাল ও তার ছেলের দিকে কোচ্চেন না আসে।
  • S | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪১405529
  • Prime Minister said: "Security forces have been given permission to take decisions about the timing, place and nature of their response... This is an India of new convention and policy."

    প্রধান গর্ধভ এই কথাটার মানে বোঝে?
  • Du | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৮405527
  • সিধু তো দুশমনের লিস্টে টপে উঠে যাচ্ছে।
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৮405528
  • ওহো, নারদীয় ভক্তিবাদ এর ব্যাপার। ঃ-)
    আচ্ছা, এই সঙ্গীতপ্রিয় বীণাবাদক বিষ্ণুভক্ত নারদ চরিত্রকে কবে থেকে এরকম ঝগড়ার সঙ্গে সংশ্লিষ্ট বানিয়ে দেওয়া হয়েছে?
  • অর্জুন অভিষেক | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৫405526
  • প্রত্যেকটার ব্র্যাকেটে লম্বা বিশেষণ। নারদভোগ্য চা হল সঙ্গীতানুরাগবর্ধক, তত্ত্বজ্ঞানপ্রসাদক ও ভক্তি রসোদ্দীপক।
  • Atoz | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৫405525
  • নারদভোগ্য চা কীরকম? ওই চা খেলে ঝগড়া হয়? ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২১405524
  • চা নিয়ে বাংলায় ভাল বই সত্যি নেই। লিখুন কেউ। ইংরেজিতে দেখেছি আছে।

    সত্যজিৎ রায়ের 'যখন ছোট ছিলাম' এ আছে, তার ছোটকাকা সুবিমল রায় একজন চা-প্রিয় মানুষ ছিলেন। নিজের ডায়রিতে চায়ের বিশেষ, বিশেষ শ্রেণী বিভাগ করেছিলেন তিনি।

    সকালে এই নিয়ে আলোচনা হচ্ছিল।

    বইটি থেকে এখানে কপি করে দিলাম।

    ১ নৃসিংহভোগ্য চা
    ২ বৈষ্ণবভোগ্য চা
    ৩ বিবেকানন্দভোগ্য চা
    ৪ ভট্টাচার্যভোগ্য চা
    ৫ ধন্বন্তরিভোগ্য চা
    ৬ পাহারাদারভোগ্য চা
    ৭ মজলিসী চা
    ৮ কেরানীভোগ্য চা
    ৯ হাবিলদারভোগ্য চা
    ১০ জনসাধারণভোগ্য চা
    ১১ নারদভোগ্য চা
    ১২ হনুমানভোগ্য চা
  • অর্জুন অভিষেক | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৯405523
  • @T বাবু

    গল্পটা ভাল। তবে জীমূতবাহন, রামলাল ইয়ায়, বিধান রায়, দিলীপ গুপ্ত আবার ডিরোজিও সব বিভিন্ন শতাব্দী ও দশকের লোক 'এক' হয়ে গেল!!

    এ গপ্পের নাম হোক 'সত্যিই শোনালেও গপ্প' ঃ-) ঃ-)
  • Tim | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১৬405522
  • বিগ এস,

    আসল কাজ এক এক দলের কাছে একেক রকম। সেইটা মাথায় রাখলে বুঝবেন যে যার আসল কাজ করছে।
  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৫405521
  • চাড্ডীরা বুক বাজানো বন্ধ করে একটু আসল কাজগুলো করলে এসব একটু বন্ধ হয়।
  • sm | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০১405520
  • বেশ সুন্দর ও গুছিয়ে লেখা।
  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০405518
  • Pulwama terror attack: Akshay Kumar, Vicky Kaushal, Priyanka Chopra and others express their rage

    এইতো ফিলামের কাস্ট রেডি হয়েই আছে। অক্ষয় বোধয় ভারত রত্নের কথা ভাবছে। কোয়ান্টিকো বোধয় এক্সটেনশন পাচ্ছে না।
  • dc | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৬405517
  • তা ঠিক, ফুলস্কেল যুদ্ধের যা খরচ, রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিয়েও কুলানো যাবেনা। তার চেয়ে সার্জিকাল স্ট্রাইক ভালো, বেশ একটা ফটোজেনিক ব্যাপার আছে।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৫405516
  • এবাবা জানেন না ইন্টেলিজেন্স তো নেহেরুকে নিয়ে ব্যস্ত ছিল। নেহেরু কোন কাজ করতে দেয় না তো। এখন দেখতে হবে আবার ইমরান খানের বাড়িতে বিন বুলাঁয়ে গিয়ে বিরিয়ানি খে আসে কিনা!
  • সিকি | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৯405515
  • না না, মীম বানাচ্ছিল।
  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৭405514
  • ৩৫০ কেজি বিস্ফোরক? ইন্টেলিজেন্স কি গাঁজা খাচ্ছিলো?
  • সিকি | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৩405513
  • ধুর, ফুলস্কেল যুদ্ধ। ওসব করার আগে মোদীকে হলুদ রঙের প্যান্টুল পরা অভ্যেস করতে হবে। সার্জিকালই হবে। তিনদিন বাদে ভিডো বেরুবে। আর এপ্রিলের মাঝামাঝি একটা সিনেমা।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৮405512
  • বদমাস ছেলে সালা ঃ-)))) তাও যে বেনফিশের আইডিয়া ডিরোজিয়ো-ই প্রথম কিরনময় নন্দ কে বলেছিলেন এসব বলে নি এই অনেক, সেদিন ছেলেমানুষ ময়বাবু ময়দানে বইমেলা দেখতে গিয়ে এন্টালি তে ভাগ্যিস হারিয়ে গেছিলেন, তার পরে এই নলবনে সুজ্জ্জোদয়।
  • dc | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৭405511
  • সার্জিকাল স্ট্রাইক না ফুলস্কেল যুদ্ধ, সেটাই এখন প্রশ্ন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত