এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫২405630
  • খনুদাকে কি এফ সি করা যাবে?
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৫405629
  • আরে অতো সোজা না, প্যাটার্নে ফেলে হিন্দু রাষ্ট্র করা অতো সোজা না, ইল্লী নাকি। আই অ্যাম নট আ ককি লিবেরাল, এবং আমরা জানি তোমাদের ওদিকে গণতন্ত্র পরবর্তী ডেমাগোগ ওয়াল বানানোর পয়সা কংগ্রেস কে পাশ কাটিয়ে যে ভাবে ইমারজেন্সী ঘোষণা করে নিয়েছে, সেটা যদি অতো আইন প্যাঁচ থাকা সত্ত্বেও সম্ভব হয়, তাইলে আমাদের দেশে যেখানে ন্যুনতম গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দম ফেটে যায়, যেখানে লোকে ভালো দেশ বলতে ভালো রাজার দেশ বোঝে, যেখানে নিও লিবেরেল রা গণতন্ত্র কেই উন্নয়নের বাধা হিসেবে তুলে ধরছে, সেখানে এই প্যাটার্ন যেটাকে বলছো সেটা দুশ্চিন্তার, কিন্তু আমাদের দেশে ভাই বহুদিনের সহাবস্থানের ট্র্যাডিশন আছে, সেটা ইয়ার্কি না। এত কনফ্লিকট ওয়ালা সমাজ স্বাধীনতা আন্দোলন লড়তে পেরেছে, এবং আমাদের স্বাধীনতা আন্দোলন ই আন্তর্জাতিক ভাবে বিংশ শতাব্দী তে এক মডেল ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই তে, এত কথায় কথায় ভুত দেখার কিসু হয় নি। যারা স্বাধীনতা আন্দোলনের মূল প্লাটফর্ম কংগ্রেস কেও এমারজেন্সীর পরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তারা অত সহজে নতুন করে কেন্দ্রায়িত শক্তি কে হজম করবে না।

    অবশ্যই হিন্দুত্ত্ব ওয়ালা দের দিক থেকে একটা কনসার্টেড এফর্ট থাকবে, একটা হোমোজিনিয়াস সেট আপ তৈরী করা র। কিন্তু হিন্দুত্ত্ব ওয়ালা দের নিজেদের ক্যাম্পে প্রচুর কনফ্লিক্ট আছে, এবং দেখছই তো পূর্বে মন দিতে গিয়ে মধ্য, পশ্চিম সব ই ফেটে যাচ্ছে। এবার তোমার হয়তো আশংকা, যে ভাবে রাইট শিফ্ট হচ্ছে, ১০ বছর পরে হয়তো কংগ্রেস ই বল্লো, রাম রাজ্য চাই, কারণ গান্ধীজি তাই চেয়েছিলেন ঃ-))) হতেই পারে, কিন্তু সেটাও সোজা না। এবং এটাও স্পষ্ট করে বোঝা দরকার, আমরা যারা নিও লিবেরেল ইকোনোমির বেনেফিসিয়ারি, তারা রেজিস্টান্স এর মূল ফোর্স হব না, এমনকি যদি সোশাল কনফ্লিক্ট কমানো তে আমাদের ইন্টারেস্ট থাকে তাও, যাদের উপরে আক্রমণ, যাদের জীবন হানির আশংকা দাংগায়, সরকারি বিচিত্র প্রকলপে তারাই রেজিস্ট করছে ও করবে। দ্য রিভোলিউশন উইল নট বি টেলিভাইজ্ড ঃ-)) আমি জানি তোমার মনে হবে, খানু দা সালা বুড়ো বয়সে বিপ্লবের স্বপ্ন দেখছে, আমি দেখছি না, কিন্তু এটা না মনে করার কোন কারণ দেখছি না, যে যাদের জন্য ভারতবর্ষ এখনো কিছুটা বাসযোগ্য তারা কেউ ই ইলেকটোরাল রেসেও নেই, ফেসবুকেও নেই। কিন্তু ইলেকটোরাল রোলে আছে এবং সেনা বাহিনীতেও আছে। তুমি দেখো শহীদের বৌ ভাই বলছে যুদ্ধ চাই না, এ বাজারে তোমার এর চেয়ে বেশি কি চাইবার আছে।

    নেশন স্টেট জিনিসটা কে প্রথম বিশ্বযুদ্ধের অল্প আগে মনে হয়েছিল বেশ সেটলড, তার পরে দেখা গেল তা না, যুদ্ধু হল, সাম্রাজ্য গেল, নতুন নেশন এমার্জ করলো, এরকম একটা চার্নিং সর্বদা লেগে আছে, তার মধ্যে মোটামুটি গোজা দিয়ে দেশে যা হয়েছে খুব খারাপ অ্যাচিভমেন্ট কিসু না, এবং এটা বিচিত্র সহাবস্থান বা বাধ্যতামূলক আলোচনা না হলেও 'নেগোশিয়েশন' এর জন্যেই হয়েছে। রাশ্ট্র ক্ষমতা কে যারা ক্রিমিনাল এনটারপ্রাইজ হিসেবে ইউজ করে তারা শক্তিশালী ঠিক ই কিন্তু শাসন লেজিটিমাইজ করার জন্য তাদের একটা অর্থে ব্যাপক অ্যাপ্রুভাল লাগবেই, সেটাই শান্তিপূর্ণ মানুষের অস্ত্র।
  • Izhikevich | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৯405627
  • এদিকে মুকুল, হিমন্ত, ভারতী ঘোষের পর আরেক উজ্জ্বল ব্যক্তিত্ব বিজেপিনামক ওয়াশিং মেশিনে ধৌত হতে চল্লেন। ভদ্রলোকের নাম শঙ্কুদেব পণ্ডা।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৯405628
  • আইটি সেল না থাকলেও লিবারেলদেরও মেইনস্ট্রিমের বাইরে প্রচুর লোক থাকে এবং আছে। এদের ইলেকটোরাল পলিটিক্সের প্রতি কোনো দায় নেই। কম্প্লিট ডিনায়বেলিটির অপশানও থাকে। তাই লিবারেলদের নিজেদের অতটা অসহায় ভাবার কোনও কারণই নেই।

    আর এটাকে এক্জ্যাক্টলি ওয়ার মঙ্গারিঙ্গ হিসাবে দেখলে ভুল হবে। এটা একটা বিশাল বড় সিরিজের শেষটা। মন্দির-জে এন উ-গরু-জিডিপি-নোটবন্দী-আরবিআই-পদ্মাবত-ক্রিকেট-সিবিআই-ব্যাদে সবই আছে-মঙ্গলায়ন-সিটিজেনশিপ-সার্জিকাল স্ট্রাইক। আরো আছে। এই সব বেশিরভাগই অত্যন্ত ট্রিভিয়াল ইস্যুতে কম বেশি একই প্যাটার্নের রেসপন্স দেখেছি। সবই ২০১৯এর জন্য। একবার যখন ভোটে জিতে এসেছে আর যতদিন না ডেমোক্র্যাসির বারোটা বাজানো যাচ্ছে, ততদিন এই ফিয়ার ট্যাকটিক্স + হিন্দুত্ব + প্যাট্রিয়টিজমের ধোঁয়া তুলে পাবলিকের ওপিনিয়ন ম্যানিপুলেট করে রাখাটাই প্ল্যান।

    কাশ্মীর নিয়ে কোনো প্রপার রোডম্যাপ কি ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক প্ল্যানে আদৌ আছে? নিউক্লিয়ার উইন্টার ছাড়া একটাই সলিড এন্ডগেম দেখতে পাই। সেটা হলো পাকিস্তান যদি আরো কয়েক টুকরো হয় তখন হয়তো কাশ্মীর উইল বি লিস্ট অব দেয়ার প্রবলেমস। কিন্তু সেটার সিরিয়াসনেস, ফিজিবিলিটি, আর টাইমলাইন নিয়ে সন্দেহ আছে প্রচুর। তাছাড়া ব্যাকফায়ার করলে কোনও একজিট অপশান আছে ইন্ডিয়ার?
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৬405626
  • এগ্রিড। ইনটেলিজেন্স ফেলিওর নিয়ে কথা বলা, আর এটা ইনটারনার্ল হিট জব বলে দাবী করা এক না, মিনিমাম ক্রেডিবিলিটি থাকলে কেউ এই কথা বলবে না। আমার তো মনে হয় রাহুল গান্ধী এবং অপোজিশন যে ' সরকারের সাথে আছি' গোছের স্টেটমেন্ট দিয়েছে, দ্যাট ইজ ফাইন।

    সরকারের ক্রিটিক, সিস্টেমের মধ্যে থেকে করার দায়িত্ত্ব অপোজিশন পার্টি র, সেটা ঠিক ই আছে। এবার হল সামাজিক উত্তেজনা, কাশ্মীরি দের উত্যক্ত করা যত্র তত্র, জুদ্ধু জুদ্ধু ভাব ইত্যাদি।, সেনসিবলে কথা বলা ছাড়া সেনসিবলে লোকের আর কি কাজ থাকতে পারে বুঝি না। মাঝে মাঝে শান্তি মিছিল করা ছাড়া মানুষের ফ্র্যাংকলি কিসু করার নেই। খুব ওভারড্রাইভে গিয়ে কনসার্টেড কনভারসেশন, সেটা আইটি সেল পারতে পারে, কিন্তু এটা বুঝতে হবে, লিবেরাল দের আইটি সেল নেই, তারা আন অর্গানাইজ্ড ভাবেই থাকবে, এবং সেটাই তার স্ট্রেন্থ, দুর্বলতা না এবং কাংখিত অবস্থা, এতে আত্মবিশ্বাস কমে গেলে কি করে হবে মাইরি। সবাই মিলে রাজনৈতিক দলের মত খুব এক সুরে কথা বলে হবে টা কি।

    ঘটনা যেটা, সেটা একটু টাফ, ফরেন পলিসি জড়িত এলাকায়, আভ্যন্তরীন ইসু তে সরব বামপন্থী রা বা লিবেরেল রা, বেশি কথা বলতে পারে না, সেটাই ন্যাশনালিজম এর প্যাঁচ, এবং আসামের ক্ষেত্রেই নানা ধরণের ন্যাশনালিজম এর প্যাঁচ। ওভারল গত ৭০ বছরে ফরেন পলিসি সংক্রান্ত প্রশনে, বা ভারতের ভৌগোলিক গঠন সংক্রান্ত প্রশ্নে লিবেরেল রা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক সুরে কথা বলেছে। কিন্তু আমার এই জেনারেশন এর ছেলে মেয়েদের ভালো লাগে কারণ তারা নানা ফরমে এই অস্বস্তিকর প্রশ্ন গুলো কে আস্তে আস্তে আভ্যন্তরীন অধিকারের বিতর্কের সঙ্গে জুড়ে দিচ্ছে, এটা হতে না দেবা টাই ওয়ার মঙ্গার দের কাজ। যে যেমন ভাবে পারবে বলবে আর কি।

    ন্যারেটিভ এর দিক থেকে মনে হয় সবচেয়ে যেটা জরুরী, সেটা হল, কাশ্মীর কে একটা সিকিউরিটি ইসু হিসেবে দেখার অভ্যেসটা, এমনকি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী থেকেও, ত্যাগ করা। এবং সেখানকার মানব জীবনের ইসু গুলো কে আলোচনায় এনে কথা বলা। নইলে এই বিচিত্র ডিহিউমানাইজেশন কমবে না। টেররিস্ট রা বোকাচোদা, কিন্তু রাষ্ট্রের কাজ টা কঠিন, প্রতিরক্ষার কাজ ও তাকে করতে হবে, আর সেনসিবলে মানুষের কোর্ট অফ জাস্টিস হিসেবে তাকেই কাজ করতে হবে, খুব ক্লিয়ারলি সেটা তাকে মনে করানোর কাজ ছাড়া, লিবেরেল এর কোন কাজ নাই। ফ্ল্যাশ মব করে দু লক্ষ লোকের মিছিল হয় না এটা যেমন ঠিক কিন্তু অর্গানাইজ্ড ফোর্স একটা লেভেল এর পরে, ন্যাশনালিস্ট ফ্রেমওয়ার্কের বাইরের ডিবেটে যাবে না, এটা বুঝতে হবে। তো বাইরে যখন যাওয়াই যাবে না, তাকে প্রসারিত করা ছাড়া লিবেরেল এর কাজ কি। তটস্থ হয়ে কোন লাভ নাই।
  • Amit | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৫405625
  • কন্সপি দিয়ে রেসিস্টেন্স হয়না সত্যি, কিন্তু সব অপসিশন এর উচিত ইনটেল ফেইলুরে নিয়ে ফেকুকে চেপে ধরা। সোজা জিগেশ করা যে প্রতিশোধ নিয়ে ডায়লগ বাজি তো অনেক হলো, দোভাল এর ইনটেল কি ছিড়ছিলো ?
  • Amit | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২১405624
  • যখন মন্দির এর হাওয়া ফ্লপ হয়ে গেলো, আর রাফালের স্ক্যাম নিয়ে একেবারে ফেকু ল্যাজে গোবরে হয়ে যাচ্ছিলো তখনি আন্দাজ করা উচিত ছিল এবার ত্রিয়েড এন্ড টেস্টেড ব্রহ্মাস্ত্র কাশ্মীর আসতে চলেছে। আর কিছু ছিল না এদের হাতে।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২০405622
  • কনস্পিরেসি থিয়োরি দিয়ে রেজিস্টান্স হয় না।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২০405623
  • কনস্পিরেসি থিয়োরি দিয়ে রেজিস্টান্স হয় না।
  • dc | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১২405621
  • মন্দিরের হাওয়া ওঠানো যাচ্ছিল না। আসলে চাকরি নেই, বা চাকরি তৈরি হচ্ছেনা, এই আলোচনাটা বিজেপির সবচেয়ে বড়ো সাপোর্টার সেগমেন্ট - মিডলক্লাস - কে সবচেয়ে বেশী এফেক্ট করছিল।মিডল ক্লাস আর ট্রেডার ক্লাস বসে গেলে বিজেপির ভোটে সবথেকে বড়ো ধস নামবে, আর চাকরির অভাবে এরাই সবচেয়ে বেশী ভুগতে শুরু হয়েছিল। ফলে মন্দির টন্দিরও আর ইস্যু থাকছিলো না।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৮405620
  • মন্দিরের প্ল্যানটা পিছিয়ে দেওয়া হয়েছিলো কেন হঠাৎ?
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৬405619
  • এইটাই বলছিলাম চাকরি নেই, অর্থনীতি ধুঁকছে এই আলোচনাগুলো আবার পাবলিক ডোমেনে ফেরত আনতে হবে। মাহারাশ্ট্রে কাল থেকে বোধহয় কিসান মার্চ শুরু হচ্ছে। উচ্চশিক্ষায় বরাদ্দ কমানো নিয়েও প্রতিরোধ শুরু হওয়া দরকার।
  • dc | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩২405618
  • বিশেষ করে জবলস সংক্রান্ত আলোচনাটা, যেটা খুব বড়ো ইস্যু হয়ে উঠছিল, একেবারে চাপা পড়ে গেল। বড্ডো মেছো গন্ধ।
  • dc | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৯405617
  • "এটা সাজানো ঘটনা কিনা বলা মুশকিল, কেও সরাসরি বলেন নি, তবে এই সরকারটাকে বিশ্বাস করা মুশকিল"

    একমত। ব্যাপার হচ্ছে, ঠিক যখনই সরকার একদম ব্যাক ফুটে চলে গেছিল, ২০১৯ এ ফিরে আসার সম্ভাবনা বেশ অনেকটাই কম দেখাচ্ছিল, বেশ কয়েকটা মিথ্যে ধরা পড়ে গিয়ে বেলুন একেবারে চুপসে গেছিল, ঠিক তখনই এই ঘটনাটা হলো। আর এর ফলে শুধু যে অন্য সব আলোচনা চাপা পড়ে গেল তা নয়, আমার যদ্দুর মনে হচ্ছে আগামী দুয়েক মাস নাগাদ আমাদের তরফ থেকে উরি২ টাইপের কিছু একটা হবে, যার ফলে ঠিক ইলেকশানের আগে এই একটা ইস্যু ছাড়া আর কিছু সামনে আসবে না। আমি এমনিতে কনস্পি থিওরিতে বিশ্বাস কতি না, কিন্তু এটার টাইমিংটা বড্ডো বেশী অপটিমাল মনে হচ্ছে।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৫405616
  • অমিত, ফেকুর হাগলোম্যাসি আসোলে ওর এমপ্লয়ারদের জন্য। ফেকু তো বেসিকালি 'ডাল্লা'। তো ঐ ডাল্লাগিরির খাতিরেই। ভারত কিম্বা তার লং টার্ম পলিসি নিয়ে ওদের কিস্যু যায় আসে না।
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৪405615
  • বেশ শেয়ার করবনা। কিন্তু বস্তুগুলি ভিতুড্ডিম। আমি 'এ ছোকরা টিসিএস এর নাকি?' বলে শেয়ার করার দশ মিনিটের মধ্যে ভিডিও ডেল।

    সবকটিই ভিতু, কিন্তু একটা বেশ ব্লিৎসক্রিগ টাইপের ব্যাপার করে ফেলেছে নানা দিকে।
  • Izhikevich | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৫405613
  • অনেকে চুপ করছেন বাধ্য হয়ে, এখনো অনেকে করছেন না। সেই চুপ না করা দেখে ভরসা পাই।



    এই ড্রাইভটা একযোগে নেওয়া গেলে দাঙ্গাবাজদের একটা বার্তা দেওয়া যায়। অনেকেই করছেন, আর যাঁরা পারবেন তাঁরাও করুন।
  • সিকি | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৫405614
  • ঈশানকে একটা রিকো, এই ভিডিওগুলো পাবলিক পোস্টে শেয়ার কোরো না। আলটিমেটলি তো ওদেরই পাবলিসিটি হচ্ছে। আর গোয়েবলসের মতে, সব পাবলিসিটিই নাকি গুড পাবলিসিটি।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১০405612
  • প্রোফাইলিঙ্গ হচ্ছে, খুব ব্যপকভাবে হচ্ছে। টার্গেট মূলত খুব অল্পবয়সীরা। আমাদের সোসাইটিতে কাল ঐ মোমবাতি জ্বালানো ইত্যাদি ছিল। খানিকটা কৌতুহলে, খানিকটা এনগেজ করার ইচ্ছায় আমি গেছিলাম। একজন এক্স আর্মিম্যান বেসহ কড়াভাবে পুরোটা সামলালেন দেখলাম। শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ছাড়া আর কোনও বিষয়ে কথাই বলতে দেন নি।
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৯405611
  • পড়লাম। কারগিলের সময়ও একটু আধটু দেখেছি। এবারেরটা নতুন।
  • সিকি | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৮405610
  • ফেকু এক্সপ্রেস টইতে কপি করে দিয়েছি সেদিনের ঘটনা।
  • সিকি | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৭405609
  • ঈশান, আমার পাড়ায় হয়েছে, আমার সোসাইটির পার্কিংয়ে মিছিল হয়েছে। ফেসবুকে লিখেছি সে সব।

    বৃত্তটা ক্রমশ ছোট হয়ে আসছে। যে কোনওদিন আমাকে আইডেন্টিফাই করে ফেলাও খুব কঠিন কিছু হবে না।
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০১405608
  • পাকিস্তানে লেফট লিবারাল বলতে মনে হয় শ দেড়েক লোক। তারা আর কেউ চিল্লায়না।

    ভারতেও তাইই হবে মনে হচ্ছে। দেশদ্রোহী খুঁজে খুঁজে বাড়িতে হামলা করে ফেবুতে ভিডিও পোস্টানো হচ্ছে। কুচবিহার, বারাসাত সর্বত্র। খান তিরিশেক ঘটনা তো হয়েইছে শুনলাম। কোথাও কোনো দ্বিধাদ্বন্দ্বের বালাই নেই। খাস কলকাতা শহরেও মূলত হিন্দিভাষীদের মিছিল হচ্ছে, পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দিয়ে। সবই খুব স্বত্ঃস্ফূর্ত, ভাবার কোনো কারণ নেই। কিন্তু উল্টো কথা যারা একটু আধটু বলছিলেন, তারা চুপ করে যাচ্ছেন। সবাই চুপ করে গেলে সে খুব সুখের সময় হবেনা।
  • সিকি | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৯405607
  • রাতভর আলোচনা এক নিশ্বাসে পড়ে

    ঋদ্ধ হলাম। হাতটা ছুঁয়ে রইলাম।
  • amit | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৫405606
  • S-কে,
    সেটাই। ব্যাক রুম ডিপ্লোম্যাসি স্কিল ইন্ডিয়ার একেবারে নেগেটিভ। সারাক্ষন এক সিয়াচেন আর পক ওকেকুপিয়েড কাশ্মীর নিয়ে পড়ে আছে। পাকিস্তান গদর বন্দর বানালো, তো ইন্ডিয়া ইরানের চাভার বন্দর নিয়ে নেচে গেলো, তাতে কি লং টার্ম লাভ হবে কে জানে। যেখানে পাকিস্তান আর চায়না র সাথে একসাথে লড়বার ক্ষমতা নেই, সেখানে চীনকে ডিপ্লোমেটিক রাস্তায় কনস্ট্যান্ট আলোচনা করাটা একমাত্র পথ।

    ডোকলাম নিয়ে এতো হৈচৈ এর পড়ে শেষে কি হলো কে জানে। চীন পয়সা ছড়ালে, নেপাল ভুটানকে কিনে নিলে সেটাকে আটকানোর ক্ষমতা আছে কি আমাদের ? সানি দেওল মার্কা হাব ভাব না নিয়ে বিসনেস ডিপ্লোম্যাসি টাই একমাত্র রাস্তা।

    আর ফেকু আসার পর থেকে শুধু আম্বানি আদানি কে প্রমোট করাটা ভারত সরকারের প্রায়োরিটি হয়ে গেছে। ফেকু যখন অজিতে এসেছিলো, তখন আদানির কোল মাইন প্রমোট করে গেছে। এমন একটা প্রজেক্ট যেটাকে কোনো অজি ব্যাঙ্ক লোন দিতে রাজি হয়নি, তখন SBI কে জোর করে ফাঁসানোর চেষ্টা করেছিল।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৭405604
  • চীন যখন পাকিস্তানের মধ্যে দিয়ে রাস্তা বানাবে ঠিক করলো, তখন সেটাকে আটকানোর ফালতু চেস্টা না করে উচিত ছিলো ইন্ডিয়ার মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরী করার সুযোগ দিতে। তাহলে ইনভেস্টমেন্টও এদিকে আসতো, পাকিস্তানের কারাকোরাম হাইওয়ের ইম্পর্ট্যান্স কমে যেতো। ইন্ডিয়াতে চীনের ইনভেস্টমেন্ট থাকলে চীনও ইন্ডিয়াকে সহজে চটাতে চাইতো না। ব্যাকরুম ডিপ্লোম্যাসি কি আদৌ করে ইন্ডিয়া?
  • amit | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৭405605
  • dd-দা, এটা সাজানো ঘটনা কিনা বলা মুশকিল, কেও সরাসরি বলেন নি, তবে এই সরকারটাকে বিশ্বাস করা মুশকিল। ইলেকশন এর আগে সাধু দের মিছিল এর নাটক করে প্রায় ভুলে যাওয়া রাম মন্দির ইসু তুলে আনা, মোদী গুজরাটে থাকা কালীন একগাদা ফেক এনকাউন্টার, এদের ইতিহাস তো ঠিক বিশ্বাস করার মতো নয়। আর দুটো দেশের আর্মির তো বর্ডার এ গন্ডগোল সবসময় দরকার নিজেদের survive করার জন্য। পাকিস্তান এর আর্মিই পুরো দেশ টাকে চালায়, ইন্ডিয়া তে অতটা পারেনা, ওই খুচ খাচ আর্মস ডিল। আর্মস ডিল উঠে গেলে তো বহু লোক পথে বসবে।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৩405602
  • আরো আছে। পাকিস্তানের সঙ্গে সমস্যা বহুদিনের। এখনো একটাও ভালো অ্যাসেট তৈরী করতে পারলোনা ভারত যে পাকিস্তানের এক্দম উপরের দিকে থাকবে? এটা সিম্পলি স্ট্র্যাটেজিক ফেইলিওর। ইন্ডিয়ান গভ যদি এতো বড় হনু হতো যতটা ভাব দেখায়, তাহলে এতোদিনে একজন ইন্ডিয়ান এজেন্ট পাকিস্তানের পিএম বা আর্মি চীফ হয়ে যেতো।
  • dd | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৩405603
  • বড়ো S, আমার কোনো ইন্টেলিজেন্স প্রাণ পুরুষ নেই। কারুর ধামা ধরি না। বামচাড্ডী বা গেরুয়া চাড্ডী - কোনো দলেই দাসখৎ দেওয়া নেই।
  • amit | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৯405601
  • ইন্ডিয়া কে চীনের সাথে, সৌদি বা ইরান এর ফ্রন্টলাইন ডিপ্লোম্যাসি চালু করতে হবে। শুধু চেল্লালে হবে না। এটা লম্বা গেম, 20-20- খেললে হবেনা। আজকাল ফরেন পলিসির লং টার্ম অবজেক্টিভ এর কোনো মাথা মুনডু বোঝা যাচ্ছেনা, এই ফেকু গিয়ে সবাইকে জাপটে ধরে যে কি করতে চায়, রাম ও জানে না। এই সরকারের আমলে রাশিয়ার মতো আগের বন্ধু গুলো দূরে সরে যাচ্ছে। এতো বড়ো ইনসিডেন্ট এর পরেও ইন্টারন্যাশনাল লেভেল এ ইন্ডিয়া একদম একা। কারোর কোনো হেলদোল নেই।

    আর এই অজিত দোভালকে ঘাড়ধাক্কা দেওয়া খুবই দরকার। ফেকুর সরকার ওকে ফ্রি হ্যান্ড দিয়ে পুরো কাশ্মীর এর হাল বিগড়ে দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত