এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৭405750
  • কদিন আগেই বলেছিলাম পাইকে বেঁধে রাখতে না পারলে অসুখ বাধাবেই। বুদ্ধিটা একটু ফ্যাসিস্ট মতম কিন্তু উপায়ই বা কী?
  • দ্রি | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪১405749
  • "পাইয়ের অদ্ভুত প্রতিভা হয়েছে অসুখ বাঁধানোর।"

    একদম। উনি মনে হয় খালি হাতে জার্ম টার্ম নিয়ে ঘাঁটাঘাঁটি করেন একটু বেশী।
  • দ্রি | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৫405748
  • "রিয়েলি নিড স্পেস, নইলে কিসু হবে না।"

    এ তো হিটলারের 'লেবেনশ্রাউম' মনে করিয়ে দেয়। খানুদার মধ্যে ফ্যাসিস্ট প্রবৃত্তি লক্ষ করছি।
  • সৈকত | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৩405747
  • পাইয়ের অদ্ভুত প্রতিভা হয়েছে অসুখ বাঁধানোর।
  • দ্রি | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩১405746
  • সোয়াইন ফ্লুও বাধালেন? যাক, সেরে যখন গেছে এবার আবার ২৪/৭ কাজে লেগে পড়ুন।

    আপনি বললেন মিজলস হয়েছিল। আপনার কি ভ্যাকসিন নেওয়া ছিল না? এমেমার, বা সেই বাচ্চা বয়সের মিজলস ভ্যাকসিন?
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫৯405745
  • ধুদ্ধুর এত কিছু লিখলাম, পাতা রিফ্রেশ হয়ে গেল সব। আর লিখবনা ধুর।
  • dd | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪৬405744
  • ওহ।

    ফাইদি ছাড়া পেয়েছে এ তো ভালো খবর। এইবার চুপ করে বসে থাকো।
  • bach | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২০:১৪405743
  • অ্যাফোরিজম পড়বেন তো জনাথন লিভিংস্টোন সীগাল পড়লেই হয়!
  • dc | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৭405742
  • পাই ম্যাডাম, সোয়াইন ফ্লু টাইপের অসুখ থেকে সেরে ওঠার টেকনিক হলো দু তিন মাস কমপ্লিট রেস্ট নিয়ে পুরো সুস্থ হয়ে উঠে আবার কাজে লেগে পড়া। যে কমাস রেস্টে থাকবনে সে কমাস কোন কিচ্ছু নিয়ে ভাববেন না, নিজে উঠে এক গ্লাস জল নিয়েও খাবেন না, সব অন্যরা করবে।

    আর এমনিতেও মনে রাখবেন, কবি অনেকদিন আগেই বলে গেছেনঃ কাজের কোন শেষ নাই, কাজের চেষ্টা বৃথা তাই।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪১405741
  • গুরু, টই টা খুঁজে পাচ্ছি না। একটু ওখানে লিখো। দু তিন প্যারা ঐ উপন্যাসটা নিয়েই লিখো।
  • সৈকত | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৮405740
  • হুঁ, দেশপ্রেম ! বা যুদ্ধপরিস্থিতিতে দেশপ্রেম। আমার যেমন স্বভাব, সব কিছুই, সে ঘটনা হোক বা চরিত্র অথবা জায়্গা, শেষে কোন লেখা বা লেখকে পৌঁছে যায়। এই সময়ে তাই হল, চারপাশের ভাব দেখে, অসীম রায়ের 'দেশদ্রোহী' উপন্যাসটার কথা মনে হচ্ছিল। '৬২ সাল নাগাদই লেখা তো, লেখক চরিত্রটি, স্ত্রী -পুত্র সমেত পরিবার আর পাড়ার মধ্যে যুদ্ধপরিস্থিতি কারণ সীমান্তে যুদ্ধ। যুদ্ধের জিগির আর হাওয়া, চেনাজানা লোকগুলো বদলে যাওয়া, কথাবার্তা আর আচরণে !! শেষটা যেন কীভাবে হয়েছিল, লেখক চরিত্রটি দেশ খুঁজতে যশোর রোড দিয়ে হাঁটতে থাকবে, দুপাশে ধানজমি আর সবুজ ? মৃত্যুও ঘটেছিল কী, বাস্তবে বা সিম্বলিক্যালি ? ভুলে গেছি পুরোটা কিন্তু ফিরে পড়াই যায় এখন, এই ছোট উপন্যাসটি।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩২405739
  • কেন ডেলিগেট করার লোক জোগাড় করিস নাই? শরীর টা এরকম ঘন ঘন খারাপ হলে হবে কি করে, তোর তো কিসুই বয়স না। আমাদের ইনডাস্ট্রি অবশ্য এরকম লোকে ভরতি যারা শরীর টা কে রাখতে গিয়ে কিছুই করে উঠতে পারে না, কেবল ই ডেলিগেসন ঃ-))) অবশ্য এটা রোল গুলোর উপরে খানিকটা নিরভরশীল, আমার যেমন ডেলিগেট করার জন্য দেওয়াল ছাড়া কেউ নাই, নো টিম নাথিং। কিন্তু কাজটার নেচার টাই এই, তোর কাজের নেচার যদি হয় জুতো সেলাই টু রকেট লঞ্চিং তাইলে অবশ্য চাপ, কিন্তু সংস্থা যাই হোক, অ্যাবসার্ড রোল উইথ আনায়াটেনেবল টার্গেট না নেওয়াই ভালো। খ
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২২405738
  • আমার অবশ্য গোদা গোছের জিনিস পড়তে আপত্তি নেই সব ই যে ভালো লাগে তা তো আর না, তবে আমি গোদা বই ধরে এগিয়ে যাই। তবে একটা ব্যাপার আছে, এটাতে আমার ক্ষতি ই হয়েছে বুঝলা, সেটা হচ্ছে খালি মনে হয় আরে এই জায়গাটা নিয়ে একটু আলোচনা হলে ভালো হত। বা মনে হয় এইত্তো এই জিনিসটা তো আগে খ্যাল করি নাই, লিখি? তার পরে আবার ভাবি, লিখে কি হবে, কেউ তো আগ্রহ পাবে না, আর পাবেই বা কেন খামোহা। পড়তে গেলেও যদি বন্ধু বান্ধব লাগে, আড্ডা লাগে আলোচনা লাগে এটা একটা আপদ ঃ-))))) আমার আসলে হয়েছে যেটা ছোটোবেলার বা বিশ্ববিদ্যালয়ের বন্ধু দের সঙ্গে যাদের সঙ্গে পড়াশুনো শেখা, তাদের সঙ্গে যোগাযোগ নাই, আর বয়সের পরে যাদের সঙ্গে বই নিয়ে আড্ডা হতে পারে তাদের সঙ্গে যোগাজোগ ই হয় না বা এত অল্প হয় কিসু লাভ নাই। এই দুটো সমস্যা খানিকটা ন্যাকামো টাইপস, পড়তে চাইলে পড়া যায়, কিন্তু আমার একটা সমাধানহীন সমস্যা হল জায়গা। বাড়ি এত ছোটো, একটু বসে কিসু কাজ করার উপায় নাই, তাছাড়া অসংখ্য সামাজিক দায়িত্ত্ব। আবার শুধু পড়ার জন্য একটা দোকান বা বাড়ি নিতে ইচ্ছে করে কিন্তু খরচের কারণে সেটা সম্ভব না। রিয়েলি নিড স্পেস, নইলে কিসু হবে না। মানে এমনিতেই হবে না, এই অজুহাত টা আপাতত খাড়া করেছি ঃ-)))
    তীক্ষ্ণ অবসারভেশন পড়তে ভালৈ লাগে অবশ্যই, তবে ভাবনা চিন্তা আলোচনার লোক পাই না তাই একটু বোর লাগে। আর কাজের ব্যাপারটা হল, আমি কাজের জগতে সম্পূর্ণ ব্যর্থ হাস্যকর চোদু টাইপস হিসেবে পরিগণিত হওয়া তে, সেদিকটা ফুল কানা। তাই ওটা নিয়ে দুশ্চিন্তা হয় না, সামাজিক দায়িত্ত্ব আমি মোটামুটি সলিড পালন করি, তাই ঐ লাইনে চাপ বিশেষ নাই, তবে ল্যাহাপড়া টা ঠিক লাপিহে আর হল না বলে একটা খারাপ লাগে। তার উপরে চারিদিকে এই অতি দেশপ্রেমের উৎঅপাত। ঃ-))))
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫১405737
  • এতো মাল্টিটাস্কিং হোয়ো না - শরীরের ওপরে চাপ পড়ে - আর এইসব সোস্যাল মিডিয়া রিলেটেড জিনিসপত্র থেকে শতহস্তেন বাজীনঃ করো - অন্তত যতদিন না শরীর ঠিক হয় -

    ডিএসটির লং টার্ম প্রোজেক্ট হলে তো অতো ভাবার কিছু নেই - শরীর ঠিক থাকলে তবে না কাজ করবে -
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১২405736
  • এই একেকটা হাসপাতাল বাস বাধ্যতামূলক রেস্ট হয়ে যাচ্ছে তো! ঃ(
    কী করব জানিনা কারণ সামনে সবচে বেশি কাজের দিন আসছে। এত সাধ স্বপ্নের প্রোজেক্ট স্যান্গ্শন হল তো নিজের এই দশা যাচ্ছে। আজ ত্রিপুরায় প্রোজেক্টের রিক্রুটমেন্ট, তাতেই থাকতে পারলাম না। কী যে বিচ্ছিরি লাগছে। তবে এখন আগের মত আমি আর নিজেও পারিনা। হাসপাতাল থেকে বেরিয়ে ফ্লাইট ধরে ত্রিপুরা যাওয়ার ধকল তো আর নিলাম না, বহু দোনিনোনো করে। আগে হলে নিয়ে নিতাম। কিন্তু এই যে নিলাম না, শরীরকে রেস্ট দিলাম, সে কি শরীর বুঝছে। এ মক্কেল যে কী করলে বেগড়বাঁই করবেনা, তাই তো বুঝছিনা। মিজল্সের পরেও তো এলমাসের কাছে রেস্ট নিলাম। কী হল?

    এভাবে এত রেস্ট মানুষ নিতে পারে? এত্ত কাজ পড়ে, সব গড়বড় হয়ে যাচ্ছে, আর জাস্ট ভাল লাগছেনা।
  • সৈকত | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৫405735
  • বুঝতে পারি যে বয়স হয়ে গেছে, রক্তের স্রোত যেন ঘুরে গেছে। পামুক পড়তে গিয়ে মনে হল, ইস্তানবুল ছাড়া যাঁর কিছুই আগে পড়িনি, সেই বেশ কয়েক বছর আগে। তো দীর্ঘদিন আগের কেনা 'ব্ল্যাক বুক'-এর প্রথম তিনটে পরিচ্ছেদ পড়ে মনে হল, এ বই আমি শেষ করতে পারব না। টমাস মান, মুসিল বা প্রুস্তের মত অতি সাহিত্য পড়ার সময় আর শ্রম মনে হয় হারিয়ে ফেলেছি, আর পামুকও কি বা তাঁদের মত অতটা ? ছোট লেখা তো কিছুই লেখেন না, সব লেখাই শ' চারেক পাতার অন্তত, কয়েক বছর অন্তর, বই বাণিজ্যের সাথে যুক্ত অনেকটাই এইসব বইগুলো যেন মনে হয়। কে যেন লিখেছিলেন, রবিশংকর বলই মনে হয়, একটা বয়সে এসে পুরোন যা পড়া সেগুলোই ফিরে পড়তে ইচ্ছে করে। কাফকা বা কুন্দেরার মত ? বহরে কম অথচ তীক্ষ্ণ, নীৎসে বা বাতাইয়ের কিছু লেখা ? অথবা সন্দীপনের গদ্য/সমালোচনাগুলো কিংবা সুবিমল মিশ্রর লেখাগুলো, চরিত্রচিত্রন নেই, বর্ণনা নেই, থাকবন্দী লেখা নেই, গদ্য ক্রমাগতই ছড়িয়ে যাচ্ছে চারিদিকে ইঙ্গিতময় হয়ে। অথবা জীবনানন্দের গদ্যগুলো, শুরু নেই, শেষ নেই, হঠাৎ করেই শুরু বা শেষ যেন, গদ্যের বানানো জিনিসগুলো, গল্পের দাগগুলো, লেখকের জ্যোতির্বলয় ইত্যাদি যেন সরিয়ে দেওয়া হয়েছে।

    শুধুই যেন অ্যাফোরিজম পড়তে ইচ্ছে করে, বা এমন উপন্যাস যা অ্যাফোরিজমের স্ট্রাকচার নিয়ে তৈরী। মুখশ্রী নয়, মুখের মাংসের কাছে পৌছতে ইচ্ছে করে।
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩২405734
  • পাই - রেস্ট নাও খুব ভালো করে - হানুদা ঠিক বলেছেন একদম -
    শরীর সবার আগে -
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০১405733
  • ও গড, অর্থ নৈতিক ভাবে যদি সম্ভব হয় ছ মাস একবছর গ‍্যাপ নিয়ে রেস্ট নাবি নাকি, তুই তো লেখা পড়া য় সাংঘাতিক ভালো, তোর কাজের অভাব হবেনা।
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৫405732
  • সোয়াইন ফ্লু
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৩405731
  • এত ভুগিশ কেন রে মেয়েটা, এবার প্রধান ত কি হয়েছিল?
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫২405730
  • ওহ! বেশ বেশ
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৮405728
  • পরশুদিন একটু বেটার বলেছিল। কিন্তু খুবইই দুর্বল।
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৮405729
  • কাল ছাড়া পেয়েছি ডিডিদা।
  • dd | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫১405727
  • ফাইদির কোনো বুলেটিন পাওয়া গ্যালো ?
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩৯405726
  • আমেরিকা কে একটু বলে দেখলেই হয়।
  • aranya | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৬405725
  • পাকিস্তান সন্ত্রাসী সরবরাহ করে, সৌদি আরব সারা পৃথিবীতে মৌলবাদী ইসলাম-কে প্রমোট করে, সন্ত্রাসের টাকা যোগায়।
    সৌদি আরবের ভূমিকা বেশী ভয়াবহ, বিপজ্জনক অথচ এদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কিছুই করা যাবে না
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৩২405723
  • ভালো মনে করিয়েছেন, সেই যে রোজাভা নিয়ে রোজ লিখতেন এক ভদ্রলোক, তিনি কোথায় গেলেন? ওখানেই চলে গেলেন নাকি?
  • Long Shot | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৩405722
  • Long Shot পড়লেন নাকি কেউ? এক রোজাভা বিপ্লবীর লেখা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত