এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৬405870
  • দিদি এইটা কোথায় বললেন? লিন্ক আছে। এ জিনিস তো গোটা সতেরো টইতে রাখতে হবে।
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৪405869
  • তবে যাই বলুন AMD র Zen প্লাটফর্ম টা কিন্তু তোফা হয়েছে।
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৩405868
  • আওয়াজ দিচ্ছেন দিন,

    কিন্তু মনে রাখবেন, পাইদিদির আসুসাসুরকে বাগে আনা মা দুগ্গার পক্ষেও অসাধ্য।

    দমদি নতুন কম্পিউটার কিনে মনে আনন্দ নিয়ে বলতে এসেছেন, এমন সময় কি তাঁর মনে দুঃখু দেই কি করে। কি করে বলি যে আসুস - আদানী, রিলায়েন্স বা টাটার চেয়ে কোন অংশে ভাল নয়। তাই অতি কষ্টে আতসকাঁচ দিয়ে এদিক ওদিক খুঁজে কিছু বলার মত ভাল বার করতে হয়েছে। আমায় মাপ করে দেবেন টি দা। শ্রাদ্ধবাড়িতে গিয়ে তো আর মৃত ব্যক্তিকে গাল পেড়ে আসা যায় না।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৭405866
  • হা হা, হেইডা কোথায় পাওয়া যাচ্চে! লিং কই। হা হা, সত্যিই যৌনধর্ম বলেচে নাকি! খিকজ।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৭405867
  • আমার আসুসকে কোমা থেকে বের করে দেবেন, কেলোদা?
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪০405865
  • হেহে ওইরকমই প্রায়।
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৫405864
  • সিংগেল কে মনে হয় ইলেকট্রন প্রোটন লেভেলে খেলা করেন। কেমন জানেন? ধরুন, জষ্টি মাস। থেকে থেকে বিষ্টি পচ্চে। খানিক তালের বড়া সুবিস্তা কচ্চেন, হঠাৎ খ্যাল হ'ল, তাই তো! সকেট গুলোয় এট্টু কম নিউট্রন য্যানো। অমনি একটা আতস কাঁচ নিয়ে বসে পড়লেন। হুঁ হুঁ হুঁ হুঁ। যা ধরিচি। চিপসেটে দুটো নতুন পিন গজিয়েচে। বিধুশেখর, আমার কাঁচি খান দে তোওওও। এইরম।

    খুবই নার্ডি মাফিক।

  • সিংগল k | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৫405863
  • আসুস ভালই। তাইওয়ানের কোম্পানী আসুস, এসার, এমেসাই এরা কেউ মন্দ নয়। মনের আনন্দে ব্যবহার করুন।

    আমার বর্তমান ডেস্কটপ মাদারবোর্ডটি এমেসাই এর B350 চিপসেট বেসড বোর্ড। এটা একটু পুরোনো কিন্তু খুব ভাল বোর্ড, এমেসাই প্রতি মাসেই নিয়মিত এর বায়োস আপডেট রিলিজ করে চলেছে। সেটা অবশ্যি কিছুটা AMD র কৃপায়। কারন এমডি ওদের Zen প্রসেসর বেরোনোর সময় কথা দিয়েছিল যে Zen2 এবং Zen সিরিজের পরের AM4 সকেটে বসা প্রসেসরগুলোয় ও ওদের পুরোনো চিপ বেসড বোর্ডের সাপোর্ট দেবে। এটা খুব বড় কথা, কারন আজকাল সবাই দরকার না থাকলেও স্রেফ নতুন জিনিস বিক্রি করার ধান্ধায় নিজেদেরই আগের মডেল/স্পেসিফিকেশন অবসোলেট করে দেবার তালে থাকে। ইন্টেল, এনভিডিয়া তো এ ব্যাপারে রাজা। একবার কিনে ফেলার পর, ক্রেতা বা ব্যবহারকারীদের কথা আজকাল কেউ ভাবে না। বরং ঝেড়ে ফেলে দিয়ে নতুন মাল আবার গছানোর তালে থাকে। এর ঠিক বিপরীত মানসিকতা দেখানোর জন্য AMD আর তার তাইওয়ান বেসড সহযোগীদের অবশ্যই সাপোর্ট করা উচিত।

    এএমডির মুখে ফুল চন্দন পড়ুক। তবে এএমডি তাদের পুরোনো বোর্ডে নতুন প্রসেসর চালালে ক্ষতি আসুস, এমেসাই, গিগাবাইট এর মত তাইওয়ান বেসড কোম্পানীরই, তা স্বত্বেও তারা যে তাদের পুরোনো বোর্ডে ঘন ঘন নতুন প্রসেসরের সাপোর্ট দিয়ে বায়োস আপডেট রিলিজ করে যাচ্ছে তার জন্য তাদেরও ধন্যবাদ প্রাপ্য হয় বৈকি। তাই বলব তাইওয়ানী কোম্পানীকে সাপোর্ট করে দমদি ভালই করেছেন।
  • pi | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৯405862
  • আসুসাসুর
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৬405861
  • আলবাত! এইসব ডেল, হেইচপি এইসব হাবিজাবি ছেড়ে আসল জিনিস পেয়েচ। আনন্দ করো। আশীর্ব্বাদ সহ

  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২০:২৯405860
  • বড়েসের 10.33 - হ্যাঁ একদম।
    এইটাই সেমন্তী ঘোষ কাল আবাপয় আরো সুন্দর করে লিখেছিলেন

    কেলোদাদা, ডিসি, ট ইর‍্যাদিকে জানানো যাচ্ছে আমার আসুস ২-ইন-১ ল্যাপীটি অবশেষে কাল এল। অ্যাডপটারটি আম্রিকার। কি ভাগ্যি বাড়িতে কনভার্টার প্লাগ ছিল। কি যে সুন্দর দেখতে ল্যাপীখান আর কি ভীষণ ভাল ডিল যে পেলাম সে আর কি বলব! দেখা যাক কাজে কেমন হয়।
  • সিকি | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৮405859
  • তা হলে হয় তো বুঝি নি তোমার বক্তব্য
  • S | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৩405858
  • সিকি যে তথ্যটা দিয়েছে, একদম সঠিক। কিন্তু আমার কথাটা না বুঝে বলেছে।
  • sm | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩১405857
  • এগুলো কি সিকি পন্ডিতার নিজের মাধুরী না মতা মত?
  • S | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৪405856
  • কিন্তু এর প্রেক্ষিতটা কি?
  • সিকি | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৩405855
  • কাশ্মীরের স্বায়ত্বসাশনের দাবির সাথে ভারতের কাশ্মীরিদের বয়কটের কোনও সম্পর্ক নেই। ভারত যতদিন ধরে ব্যাপারটা চুলকে গ্যাংগ্রিন বানিয়েছে, কাশ্মীরের স্বাধিকারের দাবি তারও অনেক আগের। উননব্বই সালের আগে কাশ্মীর আন্দোলনে বন্দুকও ছিল না। কাশ্মীরের হাতে বন্দুক তুলে দিতে ভারতের অনেকখানি পরোক্ষ অবদান আছে। এগুলো তো না জানার কথা নয়।
  • sm | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২১405853
  • এ সব খবর দেখলেও মন ভালো হয়।
  • sm | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২১405854
  • এ সব খবর দেখলেও মন ভালো হয়।
  • Amit | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩২405851
  • তবে এবার যদি মোদী মেজরিটি নিয়ে ফেরত আসে, তাহলে আর কিছু বলার নেই। পাবলিক এর গৈরিক ফ্যাসিস্ট ডক্ট্রিনেশন সম্পূর্ণ হয়েছে বলতে হবে।

    অবশ্য ধরে নিচ্ছি ভোট সুস্থ ভাবে হবে, দাঙ্গার আবহাওয়ায় নয়।
  • S | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৫405850
  • শ্যাষে টোমাটো আর জল?
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৯405849
  • এটা তো অনলাইন পোল। পুরোপুরি স্কিউড।
  • aranya | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৭405847
  • গত কালের অনলাইন এইসময় পড়ছি - তিন পাতা রাণীমার ফুল পেজ বিজ্ঞাপন, আর একটা হাফ পেজ, কে বলে সরকারের টাকা নেই
  • S | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৩405846
  • ভারতীয়রা যদি কাশ্মিরীদের বয়কট করে, তাহলে কাশ্মীরিদের ভারতকে দেশ হিসাবে না মানার অধিকার মান্যতা পায়।
  • সিকি | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৭405845
  • বুঝলাম না। কাশ্মীরীরা ভারত ছাড়ো ডাক দেয় বলতে চাইছো?
  • S | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৪405844
  • তথাগত রায়ের এই বক্তব্য আর কাশ্মীরিদের ভারত ছাড়ো ডাকের মধ্যে লজিকালি কোনো পার্থক্যই নেই।
  • S | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৩405843
  • তথাগত রায়ের সাপ্লায়ার কে? উনাকে একটু কম সপ্লাই করতে বলুন। গাঁজা।
  • lcm | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১০405842
  • দেশের একটি রাজ্যকে এভাবে বয়কটের ডাক দিয়ে অন্য এক রাজ্যের রাজ্যপাল - এ তো দেশদ্রোহিতা ! আর যদি দেশদ্রোহিতা না হয়, তাহলে কাশ্মীর ভারতের অংশ নয়।
  • aranya | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৫405841
  • সেই স্বাধীনতা পূর্ব যুগে ব্রিটিশ পণ্য বর্জন, বিলিতি কাপড় পোড়ানো - তার পর তথাগত-র এই আহ্বান, কাশ্মীরি-দের বোধায় ব্রিটিশের মত বিদেশী-ই ধরে নিয়েচেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত