এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৬405900
  • ইউ টিউবে কলকাতা না ঢাকা, বাংলা ভাষা ও সংস্কৃতির ভবিষ্যত? এই নিয়ে একটা আলোচনায় শুভাপ্রসন্নের অসভ্য উত্তরে সঞ্জয় মুখোপাধ্যায় বললেন গত পঞ্চাশ বছরে একজন বাঙালী রাজনীতিবিদই ভূ রাজনীতিকে প্রভাবিত করতে পেরেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বঙ্গ রাজনীতিবিদের যদি অবদান থেকে থাকে, তিনি হলেন শেখ মুজিবর রহমান। তিনি দাবী করলেন আন্তর্জাতিক স্তরে বাংলা ভাষারও যে চর্চা সম্ভব হচ্ছে তার মুজিব সাবেরই কৃতিত্ব।

    মুজিবর রহমানকে নিয়ে একটা মুগ্ধতা বোধ দেখেছি বড়দের মধ্যে কিন্তু একমাত্র বাংলাদেশ মুক্তিযুদ্ধ ছাড়া আর তাকে নিয়ে খুব ভালভাবে বিশেষ কিছু জানিনা।

    এখানে কেউ আলোচনা হলে জানতে পারব।
  • b | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪০405897
  • শিলিগুড়িতে, আশ্রমপাড়ার কাছাকাছি, ২০০০/২২০০-র মধ্যে কোনো হোটেল আছে? পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হল।
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৯405896
  • হ্যাঁ অতএব এই অপূর্ব ইনটারভিউ টি শাসক দের পরষ্পর পিঠ চুলকানি ছাড়া কিসু না। তবে বিষয় এবং সংস্থার নেচার এর একটা সমস্যা রয়েছে। অর্থনীতিবিদ বা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনীতিবিদ এর পক্ষে প্রতিষ্ঠান বিরোধী হওয়া জাস্ট সম্ভব না, প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করাটাই তার কাজ ঃ-)))))
    এই সমস্যা স্বর্গতঃ অশোক মিত্র র নানা লেখায় লক্ষ্য করে, আমি দু কলম লিখেছিলাম মামুর কলে। কেউ পড়েছে এমন কথা নিন্দুকেও বলবে না ঃ-))))
  • lcm | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২৩405895
  • আমি জানি না, পশ্চিমবঙ্গে আর্বান মাইগ্রেশনের রেট কত - মানে সারা ভারতের তুলনায়। ভারত সম্বন্ধে এক জায়গায় দেখলাম - ..every minute, 25-30 people are migrating to Indian cities from rural areas... Indian urban population is likely to reach 600 million by 2030... India is preparing for the biggest human migration on the planet...

    এটা যদি ট্রেন্ড হয়, তাহলে ঐ ১২০ কিমি এর মধ্যবর্তী জায়্গাগুলোর ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট কমবে।

    এবার যদি ওভারঅল ইনক্লুসিভ ডেভলপমেন্টের কথা বলো, সেটা হতাশাব্যঞ্জক। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম-এর ইন্ডেক্সে (Inclusive Developemtn Index), ২০১৮-র রিপোর্টে ভারতের থেকে ভালো পজিশনে এখন রয়েছে প্রতিবেশী দেশগুলো। ভারতের মধ্যে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় জানি না, তবে বেসিক প্রবলেমগুলো রয়েছে।
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৪405894


  • আসলে বিষয়টা পার্টিজান হয়ে গিয়ে সমস্যা হয়েছে।

    ওয়ার্ল্ড ব্যাংক রুরাল ইরিগেশন ইনফ্রা তে পয়হা দিলে আপত্তি কিসের বুঝি না। আমি আনএডুকেটেড মিডলক্লাস হওয়া সত্ত্বেও আপত্তির সত্যি ই কোন কারণ দেখি না। যেই সরকারে আসবে, তাকে হয় ধার করে বা ট্যাক্স বাড়িয়ে ইনফ্রা তে টাকা ঢালতে হবে, আরবান রিনিউয়াল স্কিমের নামে বড় শহরে যা সীমিত অর্থে 'উন্নয়ন' হয়, সেটাও তো সর্বত্র হয় না। ধরো বাড়ি যাই আমি ১৮৫ কিমি মতো। তার মধ্যে এক্সপ্রেস হাই ওয়ে প্রায় ১২০ কিমি মতো, তাতে প্রপার রাস্তা আশ পাষ থেকে এসে পড়েছে, সাকুল্যে দুটি বা তিনটি। এটা তো বড় ট্রেডিং টাউন জোড়া হল, কিন্তু গ্রামের লোক কে পার্টিসিপেট করতে সুবিধে নিতে (জমি দেবার পরে), অ্যাকসিডেন্ট এর সম্ভাবনা ঘাড়ে করে কৃতজ্ঞ চিত্তে ধুকতে হবে রাস্তায়।

    আমার সত্যি ই আপত্তি নেই ওয়ার্ল্ড ব্যাংকে। এবার দুইখান কথা। এবং সেটা পোলিল্টিকাল পজিশন বললে বলবে।

    -- ২০১১ র সেই প্রখ্যাত তৃণমূল এর ম্যানিফেস্টো টি যদি পড়ে দেখো, প্র্যাকটিকালি বাজেট প্রভিসনিং এ যেখানে যেখানে সমস্যার সম্ভাবনা, সেখানেই পিপিপি মডেল এর কথা বলা, কিন্তু যেটা চেপে যাওয়া সেটা হল আজকাল ইনফ্রা মানেই টোলিং মডেল সেটি চেপে যাওয়া। এখন উল্টে শুরু হয়েছে এক ধরণের সমালোচনা যে এম এন রেগা কইরা লাভ নাই, কারণ সোশাল কমন অ্যাসেট যা তৈরী হল, সেটা যথেষ্ট না, নয়্তো টাকা হাপিজ বা ইনফ্রা তৈরীর জন্য জব জেনারেশন মডেল টাই ইন অ্যাডিকুয়েট কারণ তার উদ্দেশ্য জব তৈরী, কিন্তু অ্যাসেট তৈরী না।
    এবার ঘটনা হল, দুইটাই যদি থাকে, তাতেও আপত্তি নাই, কিন্তু রোজগার তো লাগবে, ইনফ্রা ও লাগবে, তার কস্ট কি হবে সেটা তো ইশতেহার এ বলতে হবে, প্লাস ঋণদায়ী সংস্থার এই আকাশ বাতাশ কথা গুলি কে মাটির কাছে আনার দায়িত্ত্ব ও সরকারের ই। পিপিপি মডেল নানা জায়গাতেই যে সাফল্য আসে নি তাতো না, তার মধ্যে কতটুকু রুরাল ইনফ্রা, নাকি বড় শহরের মধ্যে ট্রেড নেটওয়ার্ক তৈরী টাকে, করিডর বলে রুরাল ইনফ্রা বলে বেচে দেওয়া হবে সেটাও দ্যাখার আছে।

    -- এর পরে হল সরকারি ঘোষিত পলিসি বলবে এক কথা, আর ল্যান্ড শার্ক দের হাতে জমি চলে যাওয়া টাকেই সাফল্য হিসেবে দেখাবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি, সেটা তাহলে অন্য বোঝাপড়া, এটার সংগে অর্থনীতি বা ইনফ্রাস্ট্রাকচারের প্রায়োরিটি তার সম্পর্ক কম।

    নুআন্স্ড আলোচনার অসুবিধে আছে, চারিদিকে অর্নবাদর্শ।
  • lcm | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৩405893
  • খ,
    যাক্‌, এডুকেটেড মিড্‌ল ক্লাস বাঙ্গালি তাহলে এক্কেবারে এত ইয়ে নয় ঃ-)
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩০405892
  • ওফ্ফ রাজ থ্যাকরে তো আগুন ছড়িয়েছে! হে হে এইবার বিজেপী গেলে না উগরায় দেখতে হপে।
    এমনিতেও অন্নবের রাজ থ্যাকারের সাথে আগের বাতচিৎ খুব সুখের হয় নি।
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৩405891
  • ঃ-))) পড়ে দেখলে বোঝা যেত, উত্তেজক পার্ট টা, সব ই সম্ভাবনা। কথার খেলা গুলো পড়লেই বোঝা যায়। কয়েকটা উদা যথেষ্ট হওয়া উচিতঃ

    - “In my opinion, we need to start a conversation among Calcutta, Dhaka, Guwahati, Sikkim, Thimpu, and Kathmandu. Because the pie is not fixed; it can grow if conversations take place. For instance, Dhaka and Calcutta must discuss where the deep sea port ought to come up. If both of them can jointly own a deep sea port, this will change the face of development in this part of the world,” Ahmad says. লাও তো বটে ইত্যাদি।

    -- “Instead of investing $1 billion in a project, it will work as a sort of risk insurance for private money. That way I can double or triple the amount of money coming in. This is what we call risk insurance credit enhancement tool — in the logistic/transport sector, my goal would be to put $200 million of World Bank money. This will catalyse an investment of at least a $1 billion of private money. If we do that, then it is just not a $1 billion we are investing, but a billion dollars that will leverage 4-5 times,” says Ahmad
    এটা ঐ পিপিপি মডেল এর ইংরেজি শুধু না, পিপিপি র পরের ধাপ। ইত্যাদি

    --“The greater Calcutta area can become a transit logistics gateway for the entire East … It is becoming extremely important to create accessibility and connectivity,” Ahmad explained.

    “The combination of the eastern dedicated freight corridor which will end here, the waterways, railways, roads, and ports provides an opportunity for massive stimulation of growth,” the World Bank country director added.

    “I was absolutely stunned to discover that land prices around the eastern dedicated freight corridor (EDFC) have surged 10 times over the last five years. We are seeing investments in railways, jetties, and railways,” he said.

    তো কৃষি জমি ও মিষ্টি জলের আধার গুলি যে গুলো পেরিয়ে এই দশ্গুণ দাম বড়ায় উত্তেজনা ও বিস্ময় পাওয়া গেল, তাতে সরকারের সায় আছে ধরে নিতে হবে?

    ওভার টু পিটি, ঃ-))))) ??
  • অর্জুন অভিষেক | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৮405889
  • কোন বর্ণমালার কথা বলছেন? @টি
  • মানিক | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:১৮405888
  • কলকাতার বইমেলায় তোলা চেয়েছে? না ত্রিপুরার বইমেলায়?
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৯405887
  • এবার বইমেলায় তোলা চেয়েছে!!
  • I | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৮405886
  • আমি বেশ কিছু ত্রিপুরাবাসী মেল নার্সের সঙ্গে কথা বল্লাম।তারা বেশ ডিসইলিউশন্ড।বলল, লোকসভায় সি পি এম ই জিতবে।

    ভোটের পরে পরেই যখন গিয়েছিলাম, তখন কিন্তু সবার মধ্যে বেশ আশাভরসা দেখেছিলাম।
  • Du | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৫405885
  • এই মুহূর্তে পোল পাবলিশ করাটার উদ্দেশ্যই তো ঐ।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪০405884
  • এই নিন। টাইমসের পোল বায়াসড তো বটে,কিন্তু এই অংশটা ভাল রিপ্রেজেন্ট করে।স্যাম্পল সাইজ নেহাত কম না। এই অংশ কিন্তু মোদিতে ডিসিয়লুশান্ড না।

    ত্রিপুরার অবস্থা ওদিকে ভয়াবহ। এক বছরেই। পব শিখবে না। ওদিকেই যাবে মনে হচ্ছে।

    https://thewire.in/rights/are-upwardly-mobile-indians-suffering-from-a-deficit-of-moral-courage
  • b | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১২405883
  • উদিকে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ ২-০ লিড করছে। সাউথ আফ্রিকার ফুল টিম, শ্রীলঙ্কায় প্রচুর চেঞ্জ।
  • ভূতো | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৯405882
  • শেষ ওভারে ধোনির ৪টে ডট বল খেলার মানে বুঝলাম না।
  • নৈঋত | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৭405881
  • ভারত কড়া ব্যবস্থা নেবে সেটা ট্রাম্প বলছে - এক্কেরে গ্লোবাল ভিলেজ তো। চোখে জল এসে গেল
  • aranya | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২০405880
  • আজকের কাগজে দেখলাম - কাশ্মীরে ১০ হাজার জওয়ান আর ট্রাম্প বলে্ছেন - 'ভারত কড়া ব্যবস্থার কথা ভাবছে'।

    সব-ই বহ্বারম্ভে লঘুক্রিয়া হলে খুশী হব।
  • T | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৯405878
  • এখন না। ভোটের হপ্তা খানেক আগে হয়তো।
  • aranya | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩০405877
  • ভোট সামনে, স্মল স্কেল্ম টার্গেটেড অ্যাটাক - কিছু একটা না করলে ৫৬ " সরকারের মুখ পুড়বে, টমাটো আর জল নিয়ে লম্ফ-ঝম্পেই শেষ হলে খুশী হতাম, কিন্তু সন্দেহ হয় আরও কোন প্ল্যান আছে হয়ত
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৬405876
  • কিরিকেট ম্যাচটাও হবে মনে হচ্ছে। ঐ ম্যাচটাই ওয়ার্ল্ড কাপের সবথকে বড় রেভিনিউ জেনারেট করবে। ইংরেজরা ছেড়ে দেবেনা। তাছাড়া ঐ ম্যাচটা পাকিস্তান হারলে হিন্দুস্তানিরা একটু শান্ত হবে।
  • জৈনধর্ম | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৯405875
  • উনি ঠিক এমন বলেননি - হিন্দুধর্ম মুস্লিমধর্ম খ্রিশ্চানধর্ম যৌনধর্ম

    বলেছিলেন - হিন্দুধর্ম মুস্লিমধর্ম খ্রিশ্চানধর্ম বৌদ্ধধর্ম যৌনধর্ম ...
    জৈনধর্ম বলতে গিয়েছিলেন আর কি
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৭405874
  • লিন্কটা দিন না।
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৬405873
  • দিদি ধর্ম কর্মে গুলিয়ে ফেলেছেন।
    বুদ্ধবাবুরও শেষের আগে ওরকম হয়েছিল। অ্যাস্ট্রোনমির আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী মঞ্চে উঠে অ্যাস্ট্রোলজী নিয়ে ঝাড়া পঁয়তাল্লিশ মিনিটের লেকচার দিয়ে গিয়েছিলেন। ফরেন ডেলিগেটরা ভুল জায়গায় ঢুকে পড়েছে ভেবে উঠে বাড়ি চলে গিয়েছিল।
    দিদিরটা সে তুলনায় কিছুই নয়।
  • S | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৬405872
  • ফেবু নেইতো।
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩১405871
  • উনি আসলে বলছিলেন হিন্দুধর্ম মুস্লিমধর্ম খ্রিশ্চানধির্ম যৌনধর্ম - এই অবধি শুনেই এত্ত হেসেছি যে বাকী আর শোনা হয় নি। লিঙ্ক আছে ফেবুতে ঘুরছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত