এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৪405930
  • সিঙ্গুর-নন্দীগ্রামে পুলিশ পাঠানোর সময়ে এবিপি "হাল্লা চলেছে যুদ্ধে" বাজাত!! কেউ পিতিবাদ করেনি। আমরা সকলেই আমাদের পছন্দের যুদ্ধকে সমর্থন জানিয়েই চলেছি। তাই বোধহয় যুদ্ধ শেষ হয়্না।
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৮405929
  • এবিপি কাঁচভাঙার আওয়াজটা চৌত্রিশ বছরের পতনের সময়ও শুনিয়েছিল। ঃ))
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৪405928
  • সকাল মেলা, নিজের কান কে বিশ্বাস হয় নি, এবিপি আনন্দ অফ অল পিপল, হঠাৎ কাঁচ ভাঙার আঊয়াজ সহযোগে, ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ইত্যাদি বলছে। কল্পনা করা যায় না, আর এত খারাপ আবাজ টা, লিটেরালি সেই নহী বলে বর মরে গেলে হিন্দী সিনেমায় যেরকম ভাবে কাঁচের চুড়ি ভাঙার আবাজ শোনা যায় সেরকম। কল্পনা করা যায় না, নিউজে মিউজিক টা অসহ্য। এ মানে সইতে সইতে যা খুশি শুরু হয়েছে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২০405927
  • সরকার নিজেই বলছে, 'নন মিলিটারি স্ট্রাইক'। এদিকে শৌর্য্য আস্ফালন এই সব চলছে। আর পারি না এ বয়সে।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৯405926
  • না। আমি টিভি দেখিনা। বেয়ার্লি স্পিকিঙ্গ উইথ অর্ণব দেখেছি অবশ্যি।
  • অর্জুন অভিষেক | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৩405925
  • তিরঙা টিভিতে বরখা ডাটকে অনেকদিন বাদে দেখে দারুণ খুসী।

    Was seriously missing her.

    সঙ্গে করণ থাপারও আছেন।
  • অর্জুন অভিষেক | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১০405924
  • @ এস, আপনি অর্ণবের চ্যানেল দেখেন ?
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৫405922
  • পিওকে।
  • দেবাশিস রায় | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৪405921
  • স্ট্রাইকটা প্রপার পাকিস্তানে হয়েছে না পিওকে ঠিকঠাক জানা গেছে কি? প্রপার পাকিস্তানে হলে একটা রীতিমত রিট্যালিয়েশনের আশঙ্কা থেকে যায়।

    "Pakistan claimed the bombs fell near Balakot, but did not clarify its precise location. Balakot (marked with a red star above) is a town in the province of Khyber-Pakhtunkhwa (KPK) and not Pakistan-occupied Kashmir so the Indian air strike – if that Balakot was the target – was not just a ‘cross-Line-of-Control’ operation but involved entering Pakistan proper. The second Balakot is a village just across the LoC, marked above by an orange star."
    https://thewire.in/security/india-conducts-air-strikes-across-loc-pakistan-says-payload-released-early

    "Confusion prevailed after initial reports about the strike because there are two towns named 'Balakot' in the same area in Pakistan. However, the one attacked by the IAF on Tuesday is located in the "azad Kashmir" area of Pakistan, Ghafoor claimed.

    He said, "Indian aircrafts’ intrusion across LoC in Muzafarabad Sector within AJ&K (Azad Jammu and Kashmir) was 3-4 miles. Under forced hasty withdrawal aircrafts released payload which had free fall in open area. No infrastructure got hit, no casualties. Technical details and other important information to follow." The other Balakot is in the Poonch sector along the LoC."
    https://www.firstpost.com/india/iaf-strikes-major-terrorist-camp-in-pakistans-balakot-all-you-need-to-know-about-town-thats-home-to-jems-oldest-training-camp-6152931.html

    ফুটেজঃ
  • amit | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৩405920
  • দুদিকের প্রোপাগান্ডা চ্যানেল গুলোর আজকে একেবারে পোয়াবারো। কদিনের খাবার জোগাড় হয়ে গেলো এদের। হোয়াটস্যাপএ চাড্ডির দল ৩-৪ দিন শান্ত ছিল একটু, আজকে এবার পুরোদমে জেগে উঠেছে।

    এই যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতেই এবার একদিন ঘরে বাঘ পড়বে।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৪405919
  • সেই।

    এদিকে এখানে মাথার উপরে সমানে হেলিকপ্টার চক্কর দিয়ে চলেছে। কয়েক ঘণ্টা ধরে।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫১405918
  • অর্ণব তো আজ এতো চেঁচাবে যে অন্য টিভি চ্যানেলেও ওর আওয়াজ পাওয়া যাবে। আজ একেবারে ২০০০ টাকার নতুন নোট দিয়ে স্নর্ট করবে।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৭405917
  • নানা বামপন্থী লোক্জন ( রীতিমত পার্টি করা) ফেবুতে উল্লাস করছে!! তৃণ, কঙ্গ তো ছেড়েই দিলাম।!
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৪405916
  • ট্রাম্প বলার পরের দিনই হলো না?

    টুইটারের ওয়ার্ল্ডওয়াইড ট্রেন্ডিঙ্গের প্রথম চারটেঃ
    সার্জিকাল স্ট্রাইক ২, ইন্ডিয়ান এয়ার ফোর্স, বালাকোট, ইন্ডিয়া স্ট্রাইকস ব্যাক।

    যুদ্ধের কাচ্ছে শালা কোনো পর্ণস্টারও পাত্তা পাবেনা।
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৩405915
  • একদমই। প্রথমে তোমরা ঘাঁটি থেকে লোকজন সরিয়ে ফ্যালো। তারপর আমরা গিয়ে পুকুরের এপাড় থেকে ঢিল ছুঁড়ব।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৮405914
  • পাক বলেছে যে ৩-৪ মাইলের বেশি ঢুকতে পারেনি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেশ উইন উইন একটা ব্যাপারের গন্ধ পাচ্ছি।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৫405913
  • ডন খবরটা কনফার্ম করছে।

    এলোসির থেকে এই তিনটে জায়্গার দুরত্ব (মোটামুটি; গুগল ম্যাপ থেকে মাপলাম) ঃ
    বালাকোট - ৪ মাইল
    চাকোটি - ১.৫ মাইল
    মুজফ্ফরবাদ - ১৫ মাইল (এইটা পাক বর্ডারের খুব কাছে)।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৪405912
  • এমনিই কোন নিউজচ্যানেল দেখা যাচ্ছিল না, এন ডি টি ভি ও সারাদিন শহীদের গ্রামে পড়ে আছে। এখন তো আরৈ যাবেনা!
  • অর্জুন অভিষেক | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৭405911
  • @আতোজ

    কাণ্ড দেখুন। রাতে মুজিবর রহমানের কথা তুললাম আর সক্লে উঠে শুনি যুদ্ধ শুরু হয়েছে।

    তাই নাকি? আমার চোখে পড়েনি। ফেসবুকের বিতর্ক কালচারটা বড্ড টায়ারিং। ওখান থেকে কিচ্ছু লাভ হয়না। আর বেশীর ভাগ লিঙ্কগুলো সব জালি।

    মুজিবর সম্পর্কে ঠাকুমা বলেন লোকটা দারুন সাহসী, আদর্শবাদী ছিল কিন্তু পরে করাপ্ট হয়ে গেছিল। ঐ ভাবে তাকে মারাই বা হল কেন? ওর জীবন ও '৪৭- '৭২ পর্যন্ত ইতিহাসটা জানতে খুব ইচ্ছে করছে।
  • Ishan | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৫405910
  • ওইটা পাকিস্তান আর্মি অফিশিয়াল্ বলেছে।
    https://mobile.twitter.com/OfficialDGISPR/status/1100207947022565377

    ভারত এখনও সরকারিভাবে কিছু বলেনি। অর্ণব কী কয়?
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩২405907
  • এনিয়ে পাকিস্তানের লোকজন ( তাই তো মনে হল))লিখে যাচ্ছেন,

    Indian Air Force violated Line of Control. Pakistan Air Force immediately scrambled. Indian aircrafts gone back. Indian aircrafts intruded from Muzafarabad sector. Facing timely and effective response from Pakistan Air Force released payload in haste while escaping which fell near Balakot. No casualties or damage.
    #ISPR
    #WellDonePakArmedForces
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩২405908
  • এনিয়ে পাকিস্তানের লোকজন ( তাই তো মনে হল))লিখে যাচ্ছেন,

    Indian Air Force violated Line of Control. Pakistan Air Force immediately scrambled. Indian aircrafts gone back. Indian aircrafts intruded from Muzafarabad sector. Facing timely and effective response from Pakistan Air Force released payload in haste while escaping which fell near Balakot. No casualties or damage.
    #ISPR
    #WellDonePakArmedForces
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৯405906
  • খুবই খুবই বাজে হল ব্যাপারটা।

    অফিসে চাপা উল্লাস এদিকে।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৮405905
  • জৈশ-এর ৩-টে ক্যাম্প ধ্বংস করেছে - বালাকোট, চাকোটি, মুজফ্ফরবাদ - TOI-এর আপডেট অনুযায়ী
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৩405904
  • এটাই ভাবছিলাম, কিছু একটা করবে
  • amit | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৮405903
  • পাক বর্ডার পেরিয়ে প্লেন থেকে বম্বিং করেছে বলে খবর আসছে।
  • PT | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০২405902

  • পিটির হাতে মাইক দেওয়ার জন্য ধন্যবাদ!
    তবে বিশেষ বলার কিছু নেই। যে মেগালোম্যানিয়াক সরকার অনুদানের (ভিক্ষাও বলতে পারেন) বাইরে আর্থিক নিয়ম কানুন বিশেষ বোঝে না/পাত্তা দেয়না তাদের হাতে বিলিয়্ন ডলার এসে পৌঁছলে কত কাক-শকুনেরা খুঁটে খাওয়ার জন্য জুটে যাবে সেটা আমরা কল্পনা করতেই পারে। তাই সেই টাকায় জমি-ভিত্তিক জনজীবনের কি ধরণের massive stimulation growth হবে তার জন্য নতুন করে সিঙ্গুর-চর্চা করতে হতে পারে!!
  • Atoz | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৪০405901
  • ও বাবা! ফেবুগ্রুপে তো এককালে শেখ মুজিবকে নিয়ে ঝড়ঝঞ্ঝাবজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত ঘটে গিয়েছিল। পজিটিভে নেগেটিভে ভুতে ভগবানে লিংকে লিংকে সে এক ছয়লাপ কান্ড! সেইসব কেউ কালেক্ট করে এনে কোনো টই খুলে রাখুন না! আমরা অভাজনেরা একটু সমৃদ্ধ হই। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত