এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৬406050
  • হুঁ গুগল করে তাই দেখলাম। বিবাদী বাগের নাম তিনটে পুরো ভুলে গেছিলাম ঃ(
  • whatever | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৯406049
  • ডিসি-টা একেবারে যাচ্ছেতাই, ওটা বাদ্ল :-)
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৭406048
  • এই যুক্তি দিয়ে দিয়েই তো আজকের এই অবস্থা হয়েছে। নেশন স্টেটগুলো টেররিস্ট অর্গকে গুছিয়ে আর্মস সাপ্লাই করে গেছে। বলেছে ওরা তো ফ্রিডম ফাইটার। পরে সেই আর্মস যখন নিজের বিরুদ্ধেই ব্যবহৃত হয়েছে, তখন সকলের বোধ জেগেছে।

    জৈশ প্রচুর সিভিলিয়ন মেরেছে। কেউ যদি জেনে বুঝে সিভিলিয়ন মারে তার নিজের আইডিওলজি প্রচারের জন্য, লোককে ভয় দেখানোর জন্য - তাহলে সেটা টেররিজম। পিরিয়ড।

    জৈশের সঙ্গে কাশ্মীরের কোনো সম্পর্ক নেই। মাসুদ আজহার পাকিস্তানের নাগরিক। জৈশ পাকিস্তান সরকারের পয়সায় স্পন্সর্ড, পাকিস্তানি ইন্টেলিজেন্সের পরামর্শে টেরর অপারেট করে, পাক আর্মির সাপ্লাই আর ট্রেনিঙ্গে চলে। জৈশ পাকিস্তান আর্মির একটা গেরিলা সংগঠন। কাশ্মীর জাস্ট একটা ছুতো। আসলে ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার চালানোর একটা উইঙ্গ ছাড়া আর কিছুই নয়।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩২406047
  • একক, একটুও অবাক হইনি ঃ-)
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩১406046
  • আমার তো দুঃখ হচ্ছে মাত্র দুমাসে উরি ২ কমপ্লিট করা যাবে না ভেবে। এতো শর্ট টাইমে কি অক্ষয় কুমার পরেশ রাওয়লরা ডেট দিতে পারবেন? হাতে সময় বড্ডো কম ঃ(
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩০406045
  • এটা ভেবে অবাক হোচ্ছোনা যে আমরা গত প্রায় তিন মাস ধরে দোকানে বাজারে বন্ধুদের সঙ্গে ফোনে ঠিক এটাই বলাবলি করছিলুম যে, এই ব্যাটা মোদী এবার আর কোনো রাস্তা না পেয়ে যুদ্ধ লাগাবে !!! ঠিক সেটাই হলো। আমরা সিনিক না ভবিষ্যৎদ্রষ্টা না অত্যাচারিত হতে হতে উপভোগ করতে শিখে গেছি ..........কেজানে :/
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৯406043
  • দুক্ষ হচ্ছে, এতদিন একমাত্র এনডিটিভিই দেখতাম, দুদিন ধরে তাও আর দেখা যাচ্ছে না। রবিশ কুমারের শো-টা তাও খানিক সহনযোগ্য, বাকিটা উরেবাবা।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৯406044
  • বাঘা যতীন মানে বিবাদী বাগের বা তো?
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৭406041
  • ব্যাপার হলো, ভোটের আগে যা দরকার ছিল ঠিক সেটাই হচ্ছে। ভারি অবাক কান্ড।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৭406042
  • রাইট রাইট, মুখার্জি। দাস ত হাঙ্গার স্ট্রাইক। থ্যাঙ্কু !
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৫406040
  • ওটা বোধ হয় যতীন মুখার্জি। বাঘা যতীন।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২২406039
  • ওসব নিয়ে ভাবিত নোই খুবেক্টা। যেটা চিন্তার যে, ক্ষমতার দাবাখেলায় এগুলোকে কিভাবে কাজে লাগানো হচ্ছে। জৈশ কে মোদী ফোন করে বলেছে আয় বেটা, স্ট্রাইক কর, এরকমটা মোটেই মনে করিনা। জৈসের কাজ থেকে থেকে স্ট্রাইকের প্রজেক্ট নেওয়া। ওরা সেই কাজটুকু দেখিয়েই ফান্ডিং পেয়ে থাকে। ইন্টেলিজেন্স আটকে দেয় বলে একশতে নিরানব্বুইটা কেস বাস্তবে ঘটেনা। এক্ষেত্রে আটকানো হয়নি। এরপর, পুরো গেম এক্সিলারেট করে গেছে। কে কীভাবে কত ফায়দা তুলতে পারে তার দর কষাকষি চলছে।

    এইযে, মক ফাইটিং করে যুদ্ধের কর্পোরেটাইজেশন বলুন বা ভোট ব্যাংকে কনভার্সন এটা কিন্তু আগে এই রূপে ছিলোনা। জাস্ট ভেবে দেখুন, যে বাটাভিয়া থেকে মাঝে মাঝেই ইন্ডিয়ার উপকূল লক্ষ্য করে অস্ত্র আস্ত "বিপ্লবীদের" জন্যে, একবার ইংরেজ সরকারের ইন্টেলিজেন্স জেনেবুঝে অস্ত্র আস্তে দিলো, এবং তারপর সেইটা উপলক্ষ করে জার্মানির সঙ্গে মক ফাইট শুরু করে দিলো। মাঝখানে, বেচারা যতীন দাস বুড়িবালামের তীরে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে :):))) এরকম হয়েছে কখনো ? :))

    কাজেই, কাকে বিপ্লবী বলবো কাকে টেরোরিস্ট, সেই গম্ভীর তাত্বিক অবস্থানের চে, এই সমূলে গাঁড় মারা যাওয়া সমরতান্ত্রিক ধান্দাবাজি অনেক অনেক বেশি পারভার্ট একটা ব্যাপার আর কি। পারভার্ট ছাড়া কোনো শব্দই পাচ্ছিনা।
  • amit | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩৯406038
  • টেরোরিস্ট ডেফিনেশন টাই অনেকটা গ্রেই এরিয়া। আমাদের কাছে হয়তো জৈশ টেরোরিস্ট, কিন্তু কাশ্মীরে যারা আজাদী চাইছে তাদের কাছে ওরাই ফ্রিডম ফাইটার। আর এই ঘটনা জৈশ আদৌ ঘটিয়েছে নাকি ঘটতে দেখে নিজেরা ক্রেডিট নিতে লাফিয়ে পড়েছে, সেটাও পুরো গ্রেই। পুরোটাই সাজানো কিনা কে প্রমান করবে ?

    এই যে ক্ষুদিরাম কে নিয়ে আমরা বাঙালিরা নেচে নেচে এতো উলুত পুলুত করি, গান বানানো হয়, আদতে তেনার ছোড়া বোমায় তো দুজন নিরীহ ব্রিটিশ মহিলা মারা গিয়েছিলেন, পুরোদস্তুর সিভিলিয়ান। এবার যতই আমরা চেচাইনা কেন, ওটা একটু ভুল করে মারা হয়েছিল মাইরি, আসল টার্গেট তো ছিল পুলিশ, সেটা সত্যি হোক বা মিথ্যে হোক, নেট রেজাল্ট তো একই: নিরীহ লোকের মৃত্যু। এবার এনাকে কি ভাবে দেখা হবে ? টেরোরিস্ট না শহীদ ? এর উত্তর এক কথায় হয় কি ?

    সব জায়গাতেই তাই। একজনের টেরোরিস্ট, অন্য জনের শহীদ। কোনো সাদা কালো উত্তর হয়না।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৪406036
  • সিমলা চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান সমস্ত দ্বিপাক্ষিক সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করেই সমাধান করবে।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪০406035
  • সেইজন্যেই তো UN এর আরো আসা উচিত। কারণ যারা দখল রেখেছে আর যারা দখল করতে চাইছে, কারুরই জাস্টিফিকেশন নেই। UN এসে সব বিচার বিবেচনা করে ঠিক করুক ওটা চীনকেই দিয়ে দেবে, নাকি পাকিস্তানে দেবে নাকি স্বাধীন করে আলাদা দেশ করে দিয়ে নিজেরা সুরক্ষার দায়িত্ব নেবে। নইলে বছরের পর বছর যা চলছে, তা তো কোনোদিক থেকেই ভালো না।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৩৭406034
  • UN স্বয়ং ব্যবস্থা নিতে পারে না কারণ চীন বার বার ভিটো দিয়ে আটকে দেয়। একটা টেররিস্ট অর্গানাইজেশনকে সাপোর্ট দেওয়ার জন্য সিকিউরিটি কাউন্সিলের সবথেকে গুরুত্বপুর্ণ প্রিভিলেজকে চীন বারংবার ব্যবহার করে।

    নিজের হাত না পোড়ালে কারোরই বোধ জাগেনা। দেখি চীনের কবে সেই বোধ জাগে।
  • amit | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৩৫406033
  • ইন্ডিয়া র নিজের পজিশন টাও তো ঘেটে আছে কাশ্মীরে। একটা পুরো স্টেট এর পপুলেশন কে মিলিটারি দিয়ে দাবিয়ে রাখা হয়েছে জোর করে এতো বছর, সেটা UN এ কিভাবে জাস্টিফাই করবে ?
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২০406032
  • UN স্বয়ং ব্যবস্থা নিতে পারে না? আর এই জৈশই বা নিজেদের কাজের কী জাস্টিফিকেশন দেয়? অত্যাচারিত মানুষের স্বাধীনতা সংগ্রামের সহযোগী? সেই ক্ষেত্রে তো UN এর আরোই উচিত ভারত পাকিস্তান চীন জৈশ ইত্যাদি প্রভৃতি সব ইন্টারেস্টেড পার্টিকে এক জায়্গায় করে ব্যাপারটার একটা স্থায়ী সমাধান করা।
  • aranya | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৯406031
  • ইমরান-এর বক্তব্য ভাল লাগল, কিন্ত উনি কি এখনও পর্যন্ত জৈশ-এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন?

    UN Security Council-এর স্টেটমেন্টেও বলা হয়েছে যে জৈশ পুলওয়ামা অ্যাটাক-এর দায় স্বীকার করেছে। একটা টেররিস্ট গ্রুপ যখন ঘটনার দায় স্বীকার করছে, তার পরে ইমরানের আর কি প্রমাণ প্রয়োজন?
  • amit | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৬406030
  • একদম ঠিক। আমরা মানসিকতায় এখনো মধ্য যুগেই আছি। ডেমোক্রেসি শুধু নামেই।
    যেকোনো পলিটিকাল পার্টি যদি দেখা যায়, সব ওয়ান ম্যান বা ওম্যান শো, বাকিরা পাপেট। কিং ক্যান ডু নো রঙ। তাদেরকে যেকোনো প্রশ্ন করা মানেই যে কেও আন্টি ন্যাশনাল বা সমাজ বিরোধী,, আজকাল আবার বলা হয় আরবান নক্সাল।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৩406029
  • সারা ফেবু জুড়ে "যুদ্ধ যুদ্ধ" হুঙ্কার দিয়ে যা চলছে, সমস্ত অন্য কিছু ভ্যানিশ। আর্থিক কেলেংকারী মারাত্মক বেকারত্ব কৃষক অভিযান ইত্যাদি আরো হাজারো ব্যাপার কুয়াশার মতন উড়িয়ে দিয়েছে। এই তাপে তাপিয়ে রাখতে পারলে নেতাদের চিন্তা নেই, লোকে আর অন্য কিছু প্রশ্নই করবে না, বিনাবাক্যে জিতিয়ে দেবে।
  • Du | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩০406028
  • একে আর কোনওদিন আনতে পারবে কিনা কে জানে। এখন ঐ ভিডিও ফরোয়ার্ড না করতে বলে যাচ্ছে ভক্তরা। নিজেদেরই ফরোয়ার্ড করার অভ্যাসকে আর কন্ট্রোল করতে পারছে না।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৫406027
  • ভারতের সমাজ-মানসিকতায় এখনও রাজতন্ত্রই চলছে, সাধারণ মানুষ এখনও একজন "রাজাবাবু" কেই চায়, তিনি "যুদ্ধজয়ী" হলে তো কথাই নেই। তিনি সবকিছু লুটে নিয়ে লেঠেল পাঠিয়ে মেরে ধরে উৎখাত করে ভিটেমাটি চাঁটি করে দিলেও হুজুর মা-বাপ।
    গণতন্ত্র বলে দিলেই কি আর গণতন্ত্র হয়ে যায়?
  • amit | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৯406026
  • একমত। পুরোটা সাজানো নাটক হতেই পারে। ড্রামা করে যতটা ভোটবাক্স ভরানো যায়, ততটাই যেতে পারে এরা। ম্যাংগো পাবলিক এদিকে ফেবুতে পোস্টিয়ে নেচে বেড়াচ্ছে যুদ্ধজয়ের আনন্দে। টেবিলের তলা দিয়ে আম্বানি আদানি ক্ষীর খেয়ে গেলে কার কি এলো গেলো। আরো অদ্ভুত হলো সাধারণ লোকজনের রিঅ্যাকশন। একটা গ্যাদারিং এ পুলওয়ামার ঘটনা সাজানো বলার জন্য প্রায় মার খেতে খেতে বেঁচে গেছি ৩-৪ দিন আগে। কিছু বেসুর বাজলেই এখন কংগ্রেসি, সুতরাং আন্টি-ন্যাশনাল বলে দাগানো হচ্ছে।

    এটাই সব থেকে হতাশার যে এই ভাবে বাকি সব ইস্যুকে ব্যাকবেঞ্চে পাঠিয়ে শুধু এই মেকি ন্যাশনালিজম এর হাওয়াতে ফেকু আবার ফিরে আসতে পারে। আবার এই গরু নিয়ে উৎপাত সইতে হবে। লোকে না খেয়ে মরুক ক্ষতি নেই, সিয়াচেন এ জওয়ান দাঁড়ালেই হলো।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৪406025
  • সেটাই। উলুখাগড়া পুড়ে মরে। উপরের ওরা তো গদী জুড়ে নিরাপদেই আছেন।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪০406024
  • না। নাটক হলেও লো লেভেলের লোকেদের কস্ট এই হয়। যাকে মার্ খেয়েছে দেখাচ্ছে, তার মুখ বেশ ফোলা। বন্দুকের কুঁদো দিয়ে মেরেছে মনে হয় দেখে।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৬406023
  • টিভি সিরিয়াল ধরণের ব্যাপার। বলা যায় না, ভিডিওতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরাও হয়তো অ্যাক্টর। খানিকক্ষণ ক্যামেরা ঘুরিয়ে সেই সুযোগে হয়তো টোমাটো সস লাগিয়ে তারপরে আবার তুলেছে "রক্তাক্ত" সাহসী সৈন্যের মুখ।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৩406022
  • টেকনিক্যালি লঙ্ঘন হয়নি। কারণ, ঘোষিত যুদ্ধ নয় বলে এটাকে অনুপ্রবেশ হিসেবে দেখানো যায়। সশস্ত্র অনুপ্রবেশকারীকে জুনিয়র অফিসাররা কয়েক ঘা দিয়েছে। তারপর সিনিয়র রা রেসকিউ করেছে। এবার পাকিস্তান কী স্ট্যান্ড নেয় দেখার।

    পুরোটাই তো গেম চলছে। প্রথমে ছিল দুটো পাইলট। যার একজন আহত আরেকজন ধৃত। তারপর, বয়ান পাল্টেছে। সিম্পলি বোঝা যায়, দুদেশের আর্মি -বিদেশ মন্ত্রক মিলে ফোনাফুনি কচ্ছে আর চাটনি স্ক্রিপ্ট লিখছে।
  • Atoz | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৪406021
  • ওই পাইলট কে? তার ভিডিও করল কারা? ভিডিও অনুযায়ী দেখা যাচ্ছে ধৃত পাইলটকে খুব মারা হচ্ছে। কিন্তু সৈন্যকে ওরকমভাবে মারধোর করা যায় অন রেকর্ড? জেনেভা কনভেনশন লঙ্ঘন হয় না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত