এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৬406080
  • যাঁরা নিউক ওয়ার লাগলেও কিছু হবে না মনে করেন তাঁরা কি শিক্ষিত মানুষ? হিরোসিমা-নাগাসাকির ছবিগুলো বেশী করে ছড়ানো উচিত -

    ইমরান খান বক্তব্য তো ভালোই রাখে - কাজের কাজ কিছুই করে না। পুলওয়ামার পরেই কিছু অ্যাকশন নিলে এই পরিস্থিতি ঘটার সুযোগ হতো না। অবশ্য জৈশ প্রচুর টাকা ঢেলেছে ওদেশের পলিটিক্যাল পার্টিগুলোর পিছনে -

    দুটো দেশই বাঘের পিঠে সওয়ার হয়ে গেলো - ভারতের বাঘ দেশপ্রেমী ক্যাডারকুল আর পাকিস্তানে টেররিস্ট অর্গ্যানাইজেশনগুলো! এখন জনতা জনার্দনই ভরসা।

    এখনো বিশ্বাস করতে ভালো লাগে দুপারেই কিছু সেন্সিবল জনতা আছেন যাঁরা ঠিক সামলে নেবেন এই পরিস্থিতি।
  • র২হ | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৪406079
  • এদিকে দেখছি আমার দুচার সিপিএম বন্ধু ‘রাজনীতির ঊর্দ্ধে’ উঠে প্রবল দেশভক্তি দেখাচ্ছে। আর এই কাজের একটা মোটিভেশন হল মমতার বিরোধিতা। এতে তো নেপো দই খেয়ে যাবে বলাতে বললো আগে তো মমতা যাক তারপর আমরা কেন্দ্র দেখে নেবো।
    এরা অবশ্য বিচ্ছিন্নই হবে, কাকাস্থানীয় কেউ কড়া বানী দিলে আশা করি নীড়ে ফিরবে।

    ওদিকে ওই নকল মিলিটারি শিফুজি আবার বাকতাল্লা দিচ্ছে, ভক্তরা শেয়ার করছে, এতো জোচ্চোর বললে বলছে তাতে কী, দেশপ্রেমটা একবার দ্যাখ।
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৭406078
  • মানুষের হাতে অজস্র সময় - সোস্যাল মিডিয়ায় চোখ পড়লে এ'রকমই মনে হয় - কর্মসংস্কৃতি কোনকালেও ছিলো না এদেশে - এই সোস্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত হয়ে তো আরো লাটে উঠে গেছে -
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৬406077
  • এইত্তো বুথ সাহেবের ভিডিওকনও শুরু হয়ে গেছে। ফাইট অ্যাজ ওয়ান, উইন অ্যাজ ওয়ান, ভোট ফর ওয়ান অ্যান্ড ওনলি ওয়ান।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৩406075
  • এদিকে হোয়াতে মেসেজ আসছে, আবাসনে ইভ্যাকুয়েশানের মক ড্রিল হবে। সব্বার তাতে যোগ দিতে মহা উত্সাহ।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৩406076
  • তবে মুলোদের ক্যাডার বেস প্রবাদপ্রতিম সিপিএম ক্যাডারকূলকে গুণে গুণে দশ গোল দেবে। কিছু কিছু জায়গায় অ্যাই দেশভক্তি মারাবি না, এ ব্যাপারে গুরুদেবই শেষ কতা এই বলে ধুমকি দিয়ে এসেছে। ভাবা যায়! দিদি অনুপ্রেরণা দিলে রত্নাকরও সাধু হয়ে যান ঃ))) শালা দুবার মাইক হাতে বলেচে কী না বলেচে, অমনি সবার রবীন্দ্রনাথ আত্মস্থ করে ক্যালানি অবদি দিয়ে দেওয়া হয়ে গ্যালো। এইরকম সৈনিক তো সম্পদ প্রায়।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৭406074
  • কুড়ি বাইশ রেঞ্জে, এখনো মাসে হাজার পাঁচেক মানে কলকাতায় অনেক। এবার সেটাই একটু বয়স্ক পাকা মাল হলে, বাইকের তেল প্লাস বোতলের পয়সা, এসব বাদ্দিয়েও ক্যাশ।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৬406073
  • হ্যাঁ, কচি রোঁয়ার ফরফরানিই তো বেশী হবে।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৪406072
  • সবটা যুদ্ধবিরোধী না। কলকাতায় আমাদের পাশের পাড়ায় হাতাহাতি হয়েছে। বিজেপি টাকা ছড়াচ্ছে কুড়ি -বাইশ বয়েসের রেঞ্জে। এরকম কিছু নতুন পাখা ওঠা মাল ধুম ক্যালানি খেয়েছে, দেশভক্তি মারাতে গিয়ে। যেটা ব্যাপার যে, বয়স্ক অপরাধীদের এখনো বিজেপি দলে টানতে পারেনি। তারা তৃনতেই আছে। এইবেলা, ধুমাধুম কেলিয়ে ভূত না নাবিয়ে দিলে, পরিস্থিতি হাতের বাইরে যাবে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৯406071
  • বলো না রে ভাই। তুমি তো নিজেদের লোক ঃ-)))) এমনিতে ওভারহিয়ার করে খানিকটা অন্যায় করেছি, এক দলের সঙ্গে তো তর্কে জড়িয়েই পড়লাম ঃ-)))))
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৮406070
  • খ'দার অবজারভেশনের ফলোআপে একটা খারাপ কথা লিখবো?
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৫406069
  • খ দা যাই বলুন, দিস কয়েন্সিডেন্স ইস টু গুড টু বি ট্রু। একেবারে কপিবুক মেনে খেলা হয়েছে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৬406068
  • মঙ্গলবার ২৫ তারিখ লাঞ্চটাইমে যা যা জেনেছিলাম
    আমাদের লাঞ্চটাইমে যা যা জানলাম
    ১) মোদী হচ্ছে ট্রাম্পকে ডায়রেক্ট কল করবার মত তিন নম্বর লোক। মোদী ছাড়া আর মাত্র দুটো লোক সারা পৃথিবীতে ট্রাম্পকে সরাসরি কলাতে পারে।
    ২) ট্রাম্প বা অন্য কেউ কিচ্ছু বলবে না এইবেলা ঢুকে আরো কিছু ধ্বংস করে আসা দরকার।,
    ৩) মিলিটারি মানে স্থলবাহিনী চান্স পেয়েছে, এয়ারফোর্স পেল এবারে নেভি পাবে। মোদীকে ফিরতে দাও, নেভি ঢুকে পাকিস্তানকে ন্যিউক চার্জ করে ইরাক বা সিরিয়ার মত করে দিয়ে আসবে।
    ৪) হ্যাঁ পাকিস্তানও দুই একটা ন্যিউক টপকাতে পারে, তো ভারতবাসীকে ভবিষ্যতের ভালর জন্য এটুকু স্যাক্রিফাইস করতে হবে।
    ৫) দরকার হলে পুণেতেই অ্যাটম বোম পড়ুক কিন্তু পাকিস্তান চিরতরে ধ্বংস হোক।

    আজ হলে ত সবাই হয় কাজ করছে নয় অনলাইন ট্রেনিং। লাঞ্চের জন্য মুখিয়ে আছি।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৩406067
  • পাকিস্তান আর ভারতের সেনা বাহিনী দুটো কে দেখলেই কষ্টই হয়, ৮০ র দশক ম্যাক্স নব্বই এর দশকের লড়ঝড়ে টেক, বেশির ভাগ ই ভেঙ্গে পড়ে যায়, সেনা বাহিনী ডিপ্লয়মেন্ট এ যাচ্ছে যে বাসে তার কোয়ালিটি মোটামুটি বোলপুর সিউড়ি রুটের সবচেয়ে খারাপ বাস্টির থেকেও খারাপ ঃ-(((((( আদ্ধেক বিমান কপ্টার সব ভেঙ্গে পড়ে যায়, তাই নিয়ে দেশের মানুষের কাছে তাদের কি প্রশ্নহীন ইমেজ, সরকার এর কাছে মানুষের জীবনের কোন মূল্য নেই, যদি ওয়ার মগারিং ই করবি, চাট্টি ওয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কর, মানুষ অন্তত কম মরুক, চাবি টিপে ড্রোন চালিয়ে যুদ্ধ হোক, ছাগলের দেশ, দু অনুন্নত দেশ তাদের হয়েছে যুদ্ধের শখ। ছাগল যত্তসব। অসহ্য।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৩406066
  • টি, সিকি, ডিসি, এস কার মন্তব্য পড়ে বেশি হাহা করে হাসবো বুঝতে পারছি না, পেটে খিল ধরে গেল ঃ-))))) একা একা হাসলে সকলে সন্দেহের চোকে তাকাচ্চেও ঃ-)))))

    তবে মাইরি এটা ঘটনা, যে কাল বিকেলে এবং বিশেষতঃ আজ সকালে বাজার কঠিন ঠান্ডা। আমি নর্মালি সোশাল ট্রেন্ড নিয়ে কমেন্ট করি না, কারণ যথেষ্ট ডেটা থাকে না, অ্যানালিটিকাল পর্যবেক্ষন কিসু করা যায় না, পরশু এমন অবস্থা হয়েছিল, যে টিভি সিরিয়াল কে মনে হচ্ছিল মানুষের কত কাছাকাছি ;-) আহা ছোটো দুঃখ ছোটো সুখ ঃ-)))))) কাল বিকেলে মাইরি পাইলট এর রক্তাক্ত মুখ আর তার পরে চা খেতে খেতে ইনটারভিউ ইত্যাদি র চোটে, দেশ প্রেম এক ধাক্কায় আমসি হয়ে গেল। অ্যাবসোলিউট স্ল্যাপ ইন ফেস অফ দ্য লায়ার্স।

    তবে দুটো তিনটে জিনিস খুব বাজে লেগেছে। ব্যক্তিগত জিঘাংসা ভারত পাক যুদ্ধে সব সময়েই বড় ইসু, পাইলটের উপরে অত্যাচার টা তার প্রমাণ। আর ঐ চা খাইয়ে অফিসার অ্যান্ড জেন্টলম্যান গোছের একটা ট্রিটমেন্ট যুদ্ধ র ভয়ংকরতা কে ঢাকে কিছুটা বলে মনে হয়। আর স্থলবাহিনী তে যারা লড়ে তাদের প্রাণের দাম কম বলে মনে হয়। একবার সেই মাথা কেটে একজন সৈনিকের দেহ ফেরত এলো, নানা ধরণের অত্যাচার ও মিউটিলেশন এর খবর তো মাঝে মাঝে ই আসে, আই অ্যাম সিয়োর সন্ত্রাসবাদী, সাধারণ মানুষ তো ছেড়েই দিচ্ছি, সেনা বাহিনীর হাতে ইউনিফর্ম্ড শত্রু গ্রেফতার হলে তাকেও ব্যক্তিগত অত্যাচার করা হয়, হয়তো আমরা ক্যাটালোগ করার মত খবর পাই না, বা বেশি দেশপ্রেম এর চোটো পাকিস্তান সরকার স্বীকার হয়তো করে না। তাদের সরকার তাদের দেশের লোক কে নিশচয়ি ঠিক আমাদের দেশের সরকারের মতই খুব ভালো বাসে শ্রদ্ধা করে এরকম কোন এভিডেন্স নাই।

    আমি জানি না সোশাল ট্রেন্ড এর মধ্যে এটা লোকজন লক্ষ্য করেছেন কিনা, আঅমি কনসিস্টেন্টলি বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে যুদ্দ্ধ বিরোধী বক্তব্য, বা বেশি লাফানো বর বা বয়ফ্রেন্ড দের নিয়ে হ্যাহ্যা হিহি আবাজ সরাসরি মেয়েদের মধ্যে বেশি দেখছি। ডোন্ট হ্যাভ এনাফ ডেটা, কিন্তু আমার একটা ঝট করে দুদিনের পাসিং কনভারসেশন শুনে এটা মাইরি মনে হয়েছে। হয়তো এটা বোকা বোকা অবসারভেশন, বা মূলতঃ স্থানীয় অবসারভেশন, জেনেরাল ফেনোমেনন হওয়া মুশকিল। কিন্তু মাইরি আমার এমন সব ছোটোবেলার বান্ধবী রা এমন সব যুদ্ধ বিরোধী মেসেজ পাঠাচ্ছে, তারা যে রাজনীতির খবর রাখে তাই জানতাম না, এটা আমার ইন্টারেস্টিং লেগেছে।

    তবে এরকম পি আর স্কুপ মানে ভাবা যায় না, জাস্ট চা এবং অল্প ইংরেজি ঃ-))))))
  • Tim | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪০406065
  • হোয়া-তে গত কদিন ধরে যে যুদ্ধের জিগির শুনছি মনেও নেই। হাও ইজ দ্য জোশ জিগ্যেস করার দরকারই হচ্ছেনা। আজ যুদ্ধ যুদ্ধ ভাব বন্ধ হয়ে সকাল থেকেই কান্নামুখ, ভারি দুঃখ হয়েছে বাবুদের, খুব দুশ্চিন্তা অভিনন্দনকে নিয়ে। যথারীতি ছবি চলে এলো, এই মেরেছে সেই মেরেছে করে সঙ্গে খিস্তি। ডনের ভিডোটা দিলাম। লম্বি খামোশি। তারপর একজন বল্লো কিছু মাথায় ঢুকছেনা। আবার লম্বি খামোশি। সন্ধের দিকে দেখি টপিক শিফট করে ইনফোসিস কত ভালো, হাসপাতাল বানায় এইসবে চলে গেছে।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৯406064
  • আজ থেকে ঠিক আটদিন আগে, পুলওয়ামার "প্রতিক্রিয়া" হিসেবে একজন পাকিস্তানি বন্দীকে জয়পুর সেন্ট্রাল জেলে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল। বিশে ফেব্রুয়ারি। লোকটা সৈন্য ছিল না সম্ভবত, জাস্ট একজন অনুপ্রবেশকারী ছিল।

    পিটিয়ে পিটিয়ে একটু একটু করে লোকটাকে মেরে ফেলা হচ্ছিল। কেউ জানত না, এমন তো নয়। সেন্ট্রাল জেলের ভেতর, হয় তো জয়পুর সেন্ট্রাল জেলের দায়িত্বে থাকা পুলিশরাও সামনে দাঁড়িয়ে দেখছিল, কে জানে, একটু আধটু হাতও লাগিয়েছিল লোকটাকে মরতে সাহায্য করতে।

    আমরা কেউ চেঁচাই নি তখন। পরের পর উঠে আসা ইস্যু নিয়ে ব্যস্ত ছিলাম। লোকটা মরার পরেও বিচার পায় নি। কারুর শাস্তি হয় নি। কেউ গলা ফাটায় নি। মিছিল হয় নি। আমার চারপাশে শাইনিং ভক্তদের এতটুকু হেলদোল হয় নি। যুদ্ধের সপক্ষে তখন মিছিল বেরোচ্ছিল।

    আজকে আমরা হ্যাশট্যাগ সাজাচ্ছি। আজকে আমরা জেনিভা চুক্তিতে কী লেখা ছিল তাই নিয়ে মাথা ঘামাচ্ছি। আজকে আমরা বিশ্বের জনমত সমর্থনের আওয়াজ জোগাড় করতে উঠেপড়ে লেগেছি।

    আমাদের অধিকার নেই। আমরা মানবাধিকার নিয়ে কিছু বলার অধিকার অনেকদিন আগেই হারিয়েছি, কুড়ি তারিখের পর আরও খানিকটা হারিয়েছি।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৩406063
  • মেরা বুথ সবসে মজবুত।

    এই হলো প্রিয় প্রধান সেবকের ভিডিওকনের বিষয়। সাইড ডিশে আছে জৈশ।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১০406061
  • পার্টির সবাইকে নিয়ে চলতে পারেনা।
    রাজ্যে রাজ্যে ভোটে জিততে পারেনা।
    জোটসঙ্গীদের সঙ্গে রাখতে পারেনা।
    আরবিআই, সিবিআই চালাতে পারেনা।
    ভারত স্বচ্ছ করতে পারেনা।
    চাকরী দিতে পারেনা।
    অর্থনীতির উন্নতি করাতে পারেনা।
    কোনো স্কীম ইম্প্লিমেন্ট করতে পারেনা।
    কালো টাকা ধরতে পারেনা।
    চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারেনা।
    জঙ্গীদের মোকাবিলা করতে পারেনা।
    দুদিনের দুধুভাতু যুদ্ধ করতে পারেনা।

    একে পাকিস্তানও নেবেনা।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১০406062
  • এদিকে আজ আবার আমাদের সবার প্রিয় প্রধান সেবক এক কোটি বিজেপি কর্মীদের সাথে ভিডিওকন করবেন। পুরো আলুভাতে ঘি দেওয়া অবস্থা।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৫406060
  • ফেকুর টুইটারে ২৬ তারিখের পরে কোনো এন্ট্রি নেই। যেখানে রোজ আট দশটার কমে চলেনা উনার। পাকিস্তানের দেওয়া গোলটা বোধয় হজম করছে।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৩406059
  • দুদিনের দেশভক্তি সটান জিজিতে চলে গ্যাচে। এখন ভক্তরা জেনিভা কনভেনশন নিয়ে উদ্বিগ্ন।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০১406058
  • আজ আবাপও পাল্টি খেয়ে গেছে। কাল অবধি মনে হচ্ছিল অর্ণব গোস্বামী না যেতে পারলে আবাপ যুদ্ধে যাবেই।
  • amit | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৯406057
  • এই পাইলট ফেরত এলে ওকে ডিমোট করবেই। দুশমনের ডেরায় বসে চা খাওয়া, যাবজ্জীবন হওয়া উচিত। অবশ্য ফেকুর চ্যালারা আবার বলতে পারে মোদির ভয়েই ইমরান খান ওকে না পিটিয়ে চা খাওয়াচ্ছে।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩০406056
  • ওটা ২০১৭র খবর।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৯406055
  • জয়শার খবরটা সত্যি? দেখ্লাম ২০১৭ এর একটা খবর ঘুরছে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৬406054
  • এরমধ্যে জয়শা'র ঐ ঢপের মানহানির মামলা খারিজ হয়ে গেছে। আচ্ছা এই জয়শা'টাকে বর্ডারে পাঠালে পারে তো।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৪406053
  • গল্প হচ্ছে একজন পাইলট ধরা পড়ে যাবে আর পাকিস্তান থেকে ঘণ্টায় ঘন্টায় তার চা খাবার ভিডিও ইত্যাদি সোশ্যাল নেটোয়ার্কে ছড়িয়ে দেওয়া হবে, এইটা মোদীর চোতায় ছিল না। ভক্তকূল পুউরো ব্যাকফুটে চলে গেছে। আজ সকাল থেকে আর অফিসে কোনও আলোচনা হয় নি যুদ্ধং দেহী বলে। সব্বাই মন দিয়ে নিজের নিজের কাজ করছে। দেশপ্রেম একদম হাম্পু হয়ে সব্বার পেছনে ঢুকে গেছে।

    মোদী-শা এখন কী করে এটাই দেখার। নির্বাচনটাকেই বন্ধ না করে দিয়ে অন্য যা কিছু করবে, আমরা চা খেতে খেতে দেখব। আমরা তো চা-প্রেমী নেশন। চায়ের ওপর আমাদের সহজাত দুর্বলতা।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৯406052
  • আর এনারা খালি ঝগড়া করেন।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০০406051
  • বিবাদী বাগ তো চার জনের নামে। বিনয়, বাদল, দীনেশ, আর বাগ মহাশয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত