এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৪ মার্চ ২০১৯ ০৯:৪৪406350
  • কাল ট্রেনে কথোপকথন শুনলাম আমরা নাকি জঙ্গিদের শুদু ধ্বংসই করি নি, তাদের ঘাঁটিগুলো অবদি নাকি দখল করে ফেলেছি। জিজ্ঞেস কল্লাম কোথায় পড়েছেন এসব? বলে কাগজে। হা হা, এ মাইরি চ্রম হচ্ছে। আবাপ যা বলছে পারিষদরা তার শতগুণ। অ্যাদ্দিনে মধ্যবিত্তের কল্পনা একেবারে জেট প্লেনের মতন ছাব্বিশ হাজার ফুট উঁচু দিয়ে উড়চে।
  • T | ০৪ মার্চ ২০১৯ ০৯:৪২406349
  • আরে শিক্ষিত (!) রোজগেরে মধ্যবিত্ত হেইডা তো করবেই। আহার, নিদ্রা, মৈথুন সার্কেলে ইনসিকিওরিটি কোথায়। কিন্তু এদিকে দেশের প্রয়োজনে একটা দুশ্চিন্তা দুশ্চিন্তা মুখ না করে ঘুরে বেড়ালে চলবে না। শালা লাইফে কোনোদিন মুসলিম দেখেনি, সে অবদি চেল্লাচ্চে ওরা নাকি এসে সব কেড়ে নিয়ে যাবে। অপদার্থ আবাল যত্তসব। নিম্ন এবং নিম্নমধ্যবিত্তের এসবে যায় আসে না কিছু। আখের রস ঠ্যালাগাড়ি ঠেলছে কাদার মধ্যে দিয়ে, পায়ে একটা চপ্পল অবদি নেই। তার খেয়েদেয়ে কাজ নেই মুসলিম কী ফাইটার প্লেন নিয়ে চিন্তা করবে।
  • b | ০৪ মার্চ ২০১৯ ০৯:১৩406348
  • একক, ক।
  • aami ja sunchi | ০৪ মার্চ ২০১৯ ০৮:৫৯406347
  • এই দু মাসের ন্যারেটিভ তৈরি হয়ে গেল, আর টু থার্ড নিশ্চিত - সে আপনেরা যত হাঁড়ি রাবড়ি-ই খান না কেন!
  • একক | ০৪ মার্চ ২০১৯ ০৮:৫২406346
  • ২০১৯ নিয়ে আশাবাদী না। যদি কিষান সভা বড় লেভেলে সক্রিয়তা দেখায় তাহলে ছবি বদলাতেও পারে। নইলে না ভরসা আছে রাহুলকে, না ওই মমতা -স্ট্যালিন এদের। স্ট্যালিন শেষ মুহূর্তে হাইলি বিজেপিকে সাপোর্ট দিতে পারে। চেন্নাইয়ের লোক বিজেপিকে খেস্তায় কারণ তারা বহিরাগত। স্ট্যালিন সেন্টারে সাপোর্ট দিলে সেই নিয়ে মাথা ঘামাতে যাবে এমননা। আর থাকলেন মমতা। তিনি দর কষাকষি কোনদিকে নিয়ে যান সেটা দেখার। মোদী হটানো কোনোকালেই মমতার এজেন্ডা না।

    সবচে বড় ব্যাপার, একটা বড় অংশের লোক খোলাখুলি বলছে যে বিজেপিকে দরকার কারণ "ওদের ঠান্ডা করে রাখা যাবে "। এরা প্রথমে অর্থনীতি - ডিমনি এসব এদিক ওদিক খেলে ....একটু ধৈর্য ধরে গ্রিল করুন, সোজা কথাটা বেরিয়ে আসবে .......কাটুয়ার বাচ্চাদের ঠান্ডা রাখতে মোদী দরকার। এর মধ্যে কেও, বাংলাদেশী অরিজিনের কারণে পূর্বপুরুষ মুসলিমদের হাতে মার্ খেয়েছে। কেও জীবনে অনেক কিছু পেয়েও ভাগ্যের হাতে মার্ খেয়েছে। কারো, সিম্পলি বোর হয়ে হেজে যাওয়া ইমেআই -ভেজ বার্গার- ইয়ারলি সেক্স সম্বলিত লাইফ .........অতএব তাতে একটু রং লাগাতে লাগাও শালা কাটুয়াদের পোঁদে আগুন।

    এরা শিক্ষিত রোজগেরে মধ্যবিত্ত। এবং বেশ বড় অংশ। আমি আশাবাদী না, যদি না একদম তলা থেকে জল ঘুলিয়ে ওঠে।
  • Atoz | ০৪ মার্চ ২০১৯ ০৮:৪৯406345
  • খ দা খ দা, আপনার হনু দা নামটার কিন্তু জোশ ছিল! ওই নামে ফেরৎ আসুন। ঃ-)
  • S | ০৪ মার্চ ২০১৯ ০৮:৪৬406344
  • "মান্কি ভাট"।
  • amit | ০৪ মার্চ ২০১৯ ০৮:৩৯406343
  • মোদিকে হাতে পাওয়া যাচ্ছে কোথায় আর ? পাঁচ বছর ধরে তো আড়ালে বসে আবালের মঙ্কি বাত শুনিয়ে গেলো, একটা ওপেন প্রেস কনফারেন্স করার মুরোদ হলো না। এর থেকে তো ট্রাম্প অনেক বেশি সাহসী, প্রেস কনফিতে ছড়ায় বটে, কিন্তু সামনে আসার সাহস রাখে।

    তো সেই ২০১৯ এ ব্যালট বক্স এই দেখা যাবে। অবশ্য যদি বুথ অবধি পৌঁছনো হয়। বানরসেনা কোথায় থাকবে আর কি কি করবে বলা মুশকিল।
  • | ০৪ মার্চ ২০১৯ ০৮:২৮406342
  • খামোখা তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই। আমাদের অনেকের ই অবস্থান হল, যাই লিখি যাই ভাবি, রাষ্ট্র কে অ্যাকাউন্টেবল করার একটা প্রচেষ্টা, কারণ আমরা অনেকেই সব সময় আর্টিকুলেট না করলেও, এটা মনে মনে বিশ্বাস করি, মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট থিংকিং ইন্টেলেকচুয়াল এর ঐতিহাসিক কাজ হল আধুনিক রাষ্ট্র কে প্রশ্ন করা। তো সেই জন্য এই সব জানি তিনটে লোকের বেশি পড়ে না, তবু পোবোন্দো আর পোস্ট ইত্যাদি। এটা করি বলে আমাদের এস এম দা বোদ্ধা বলে। দ্য বাট অফ দ্য জোক ইজ অন আওয়ার কমপ্লিট ল্যাক অফ পারসোনাল ইনফ্লুয়েন্স। এস দা ক্ষমতা বোঝে। এই আমরা ই যদি মিডিয়া পারসোনালিটি হতাম, তাহলে ট্রোল করত, কিন্তু মিনিমাম যুক্তিবুদ্ধি দিয়ে করত।

    আর এস এম দার পজিশন টা হল সে রাষ্ট্রের পক্ষে, বিশ্ব টিকে একটি নেশন স্টেটের প্রমোদ কানান হিসেবে না, নেশন স্টেটের কারণেই এক ধরণের স্থিতীশীলতা এসেছে বলে মনে করে। এবং নেশন স্টেট গুলি যে দীর্ঘদিনের ক্রমাগত ম্যাপ অদল বদলের খেলা খেলেছে সেটা ভাবতে নারাজ। আসলএ এস এম দা প্রশ্নহীন স্থিতিশীলতার পক্ষে, অতএব তর্কটা মিনিংলেস। এস এম দা র জন্য আমার একটাই কষ্ট, এত বড় রাষ্ট্রবাদী হওয়া সত্ত্বেও, হায় নর্থ ব্লকে এখনো যেতে পাস লাগে, এই কষ্ট কোথায় রাখি ;-) হায়, এই দুঃখে আমি একটু রাবড়ি খেতে গেলাম।
    সাদা বাংলায় বলতে গেলে, আমরা অনেকেই হলাম, নন স্টেট অ্যাকটর, পেসিফিস্ট অর্থে, আর এস এম দা হল, টোটালি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষে। আমাদের মনে রাখা উচিত এটা ভ্যালিড এবং পজিশন, এবং এটা স্বাধীনতা পরবর্তী সময়ে গড়ে ওঠা পজিশন। এস এম দা আমাদের পজিশন কে ভ্যালিড বলে মনে করবে না, পৃথিবীএর ইতিহাস রাজনীতি কে এস এম দা নেশন স্টেট কড়িবর্গার বাইরে দেক্খতে শেখেনি। এটা শিক্ষার সমস্যা না, সময়ের সমস্যা অথবা বৈশিষ্ট। বাজে নিজেদের মইদ্যে তর্ক করে কি লাভ ঃ-)) মোদী থাকতে আমাদের এনাজ্জি এস এম দা খেয়ে নিচ্ছে এটা কি শিষ্টতা হচ্ছে ?
  • Du | ০৪ মার্চ ২০১৯ ০৬:১৭406341
  • ড্যালাসেও হয়েছে আমাদের খুব কাছে যুদ্ধ বিরোধী অবস্থান। বোকার মত তিন টেয় ভেবে মিস করলাম।
  • aranya | ০৪ মার্চ ২০১৯ ০৫:২৬406340
  • টাইমিং সন্দেহজনক তো অবশ্যই
  • amit | ০৪ মার্চ ২০১৯ ০৪:৫৭406339
  • কন্সপিরাসি বা ইন্টেল ফেইলিওর যাই হোক না কেন, এটা নিয়ে তো কোনো তদন্ত বা কথা বলারই স্পেস থাকছে না। বললেই আন্টি ন্যাশনাল। বাড়ি এসে মারধর করা হচ্ছে। মৃত জওয়ান দের ফ্যামিলি পর্যন্ত ছাড় পাচ্ছে না।

    কোনো ইন্টারনাল ইনকোয়ারি ছাড়াই পুরোদস্তুর যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে জোর করে। এটাই তো সন্দেহ জাগায় যে পুরোটাই প্লানেড। এক তো এটার টাইমিং, গভট গলা অবধি প্রবলেম এ ডুবে আছে, আর সামনেই ভোট। আর এটা হবার ইমমেডিয়াতে পরে পরেই যেভাবে ইট- সেল লাফিয়ে পড়েছে মার্কেট এ, তাতে তো এটাই মনে হয় যে ওদের আগে থেকে ভালো মত হোমওয়ার্ক করা ছিল।

    এতো গুলো কোইন্সিডেন্স একটু বাড়াবাড়ি নয় কি ?
  • aranya | ০৪ মার্চ ২০১৯ ০৪:১২406338
  • কনস্পিরেসি-র সম্ভাবনা একমাত্র মমতা কিছুটা বলেছে। ইন্টালিজেন্স ফেইলিওর নিয়ে বিরোধী দলগুলোর আরও অনেক সোচ্চার হওয়া উচিত
  • amit | ০৪ মার্চ ২০১৯ ০৩:৩৩406337
  • আম জনতা যে বেকার সমস্যা, ইকোনমিক ক্রাইসিস, কাম্মুনাল টেনশন, বাঁদরের উৎপাত ইত্যাদি ইত্যাদি সব ছেড়ে শুধু এয়ারফোর্সের কলেবর বৃদ্ধি পেলে আর সেই সুবাদে আম্বানির পকেট ভরলেই খুশি হবে, সাত সকালে এ রকম চমকপ্রদ জ্ঞান লাভ করে পুলকিত ও আলোকিত হলুম। সত্যি কত কম জানি। এটাও জানলাম যে কারো কারোর কাছে পুরো দেশের জনতার পালস এর খবর আছে। নিউস চ্যানেল গুলো কেন এতো ওপিনিয়ন পোল করে হেজিয়ে মরে কে জানে, হাতের কাছে এ রকম রসালো রসদ থাকতে।

    পুলওয়ামা এক্সপ্লোশন যে পুরোটাই একটা সাবোটাজ হতে পারে, ভোটের জন্য মোদী/ আরএসএস নিজেরাই জৈশ বা অন্য কারোর সাথে মিলিজুলি একটা কন্সপিরেসি করে কিছু জওয়ান কে মেরে ভোটবাক্স ভরানোর চেষ্টা করছে কিনা, সেটাই সন্দেহের উর্ধে নয়। নাজিরা ক্ষমতায় থাকার জন্য অনেক কিছু করতে পারে, ৪০-৫০ লোক মারা আর এমন কি। ২০০২ এ গোদরা তে তো এক্সপেরিমেন্ট করাই আছে।

    কিন্তু সেটার তদন্ত কে করবে-? কেও একটু বেসুরো গাইলেই তাকে আন্টি ন্যাশনাল দাগানো হচ্ছে আর আইন কানুন এর দরকার নেই, বানরসেনা বাড়ি গিয়ে পিটিয়ে আসছে। ঠিক আছে। দেখাই যাক না, শেষ অবধি ঠিক ঠাক ভোট হলে জনতা কোনটাকে বেশি গুরুত্ব দেয়।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ০১:৩২406336
  • হে, হে, প্রশ্ন গুলো উটের মতোই হলো যে। যদিও যাঁরা নিয়মিত ফলো করেন,তাঁরা জানেন আমি কেন্দ্রীয় সরকারের স্তাবক নই।
    এখানে,জনগণের পাল্স কি বা পারসেপশন কি সেটাই বোঝাতে চেয়েছি।
    ইমরান পাইলট ফেরত পাঠিয়েছে, তাঁর নিজের সুবিধার্থে।আন্তর্জাতিক মহলে পাকিস্তানের নুইয়ে পড়া ভাবমূর্তি কে কিছুটা তুলতে। নয়তো ভবিষ্যতে লোন সমস্যা হতে পারে।আরো হাজারো সমস্যা আছে।এর সঙ্গে নিজের দেশের ইন্টারনাল পলিটিক্স এর বাধ্যবাধকতা আছে।ইমরানের পূর্বসূরীরা হয়তো এতো তাড়াতাড়ি বন্দি হস্তান্তর করতো না।
    ভারতের দিকে,ইলেকশন দোর গোড়ায়। বর্তমান সরকার, অন্তত আম জনতাকে (ফেবু বোদ্ধা দের বাদ দিয়ে)এটুকু বোঝাতে সক্ষম হয়েছে,প্রয়োজনে সরকার কঠিন পদক্ষেপ নিতে পারে, ও এর জন্যই পাকিস্তান ভয় পেয়েছে।এটা আম জনতার মনে রয়ে গেলে, ভোটে ডিভিডেন্ট পাবেই।
    এজন্যই বিরোধীদের কাজ শক্ত হলো।প্রতিমুহূর্তের যুক্তি ও প্রমান দিয়ে বোঝাতে হবে,ক্ষয় ক্ষতির যা ক্লেম করা হয়েছিল, সেটা পুরোপুরি ঠিক নয়।প্রোপাগান্ডা বেশি ছিল।
    আবার রাফাল ডিল, ডিলে করার জন্য বিরোধীদের দিকে আঙুল তোলা হলে,সেটাও নস্যাৎ করে, ওই ডিলে ঘাপলা হয়েছিল,এটা আম জনতার মনের মধ্যে গেঁথে দেওয়া টাফ ব্যাপার হবে।
    সর্বোপরি, রাফাল,এফ 16 বা অন্যান্য ফাইটার বিমানের তুল্য মূল্য আলোচনা এখানে নিরর্থক। কারণ 6 বছর ধরে ডিল চলছে।
    রাফাল বিমান এর কোয়ালিটি খারাপ নিয়ে অন্তত বিরোধীরা ও শোরগোল তোলেনি।
    আমজনতা ডিল টি সম্পূর্ন হয়ে, দেশ এর এয়ার ফোর্সের কলেবর বৃদ্ধি পেলেই খুশি হবে।
  • Tim | ০৪ মার্চ ২০১৯ ০১:১১406335
  • সরকারি বোদ্ধারাই কথা বলবে, বিরোধীপক্ষের বোদ্ধারা চুপ থাকবে -- এই নিয়ম?
  • S | ০৪ মার্চ ২০১৯ ০১:০১406334
  • আচ্ছা উঁট সম্বন্ধে প্রশ্ন চলবে?
    এগুলো কি বন্য উঁট?
    এদের খাদ্য কি?
    কাঁটা কি এরা বেছে খায়?

    আপাতত এই প্রশ্নগুলোর উত্তর পেলেই হবে।

    আমাদের সরকার আম জনতাকে কি, কখন, কিভাবে বোঝাতে সক্ষম হয়েছে? ভয় পেয়ে এবং বড় রাষ্ট্রের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিবেশী রাষ্ট্রটি মাসুদ আজহারকে বা দাউদকে কেন ফেরত দিচ্ছে না? ফাইটার প্লেন এর যথেষ্ট রোল আছে কি করে প্রমাণিত হলো? রাফাল এর মতন বিমান দরকার থাকলে একমাত্র রাফালেই চাই কেন?

    এসব প্রশ্নমালা নাহয় নাই করলাম।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ০০:৫১406333
  • সত্যি কথা বলতে কি, বোদ্ধা লোকজন চুপ থাকলেই বেটার।এটি দুদেশের মধ্যে যুদ্ধ হলেও, মূলত গভীর রাজনতিক উদ্দেশ্য সম্পৃক্ত।
    এ পর্যন্ত্য, আমাদের সরকার আম জনতা কে বোঝাতে সক্ষম হয়েছে
    লিমিটেড স্ট্রাইক বা বদলা নেওয়া দরকার ও পাকিস্তান ভয় পেয়ে অভিনন্দন কে ছেড়ে দিয়েছে।
    এবার বোদ্ধা বা ফেবু বিপ্লবীরা কি বুঝলো, তাতে বিশেষ কিছু এসে যায় না।মোদ্দা কথা আম জনতা জানে, ভয় না পেলে বা বড় বড় দেশের নির্দেশ না থাকলে ওই পাইলট কে কখনোই ফিরিয়ে দিতো না,প্রতিবেশী রাষ্ট্রটি।
    আবার এটাও প্রমাণিত করা গেল, সীমান্তে যুদ্ধ লাগলেও,ফাইটার প্লেন এর যথেষ্ট রোল আছে ও তার আধুনিকীকরণ জরুরী।রাফাল এর মতন বিমান খুব দরকার।
    ইলেকশন আগত। বিরোধীদের ঝামেলা বাড়লো। এইসব পয়েন্ট নস্যাৎ করে মোদীর এগেইনস্ট এ প্রচার ফলপ্রদ করা চাপের।
  • সিকি | ০৪ মার্চ ২০১৯ ০০:২৯406332
  • :))
  • Ekak | ০৩ মার্চ ২০১৯ ২৩:৫৭406331
  • :):):)

    সত্যি মাইরি !! কোটি কোটি অস্ত্রশস্ত্রের বর্ণনা দিচ্ছে লোকজন :( যেন বিশ্বকাপের মরশুমে স্পোর্টস ফ্যাশন।
  • সিংগল k | ০৩ মার্চ ২০১৯ ২৩:৩৩406330
  • আমার অবস্থা এই বাজারে খুবই সঙ্গীন।
    মানে আমি তো যুদ্ধুটুদ্ধুর কিছুই বুঝি না। কিন্তু লোকে জ্ঞান দিয়ে দিয়ে কানের পোকা বের করে দিচ্ছে মশাই। জ্ঞানের কোয়ালিটি ঠিকঠাক থাকলে আমার আপত্তি করার কিছু ছিল না, চুপচাপ শুনতাম। কিন্তু কেউ যদি বলে ষোলো বেশী না একুশ বেশী? সুতরাং এফ ষোলোকে কেন মিগ একুশ দিয়ে পেড়ে ফেলা যাবে না? আপনিই বলুন, ক্রমাগত কানের কাছে সমস্ত লোক এমনিধারা যুক্তি দিয়ে গেলে মাথা ঠান্ডা রাখা যায়? আসল প্রতিযোগিতা তো দুটো দেশের মধ্যে কে কত মিথ্যে স্টেটমেন্ট ঝাড়তে পারে তার। তো তাতে আমার কি আসে যায়? দুনিয়ায় কি অন্য আর কিছু পড়ে নেই? সকলে গত ২৫ তারিখ থেকে কে কি স্টেটমেন্ট দিয়েছে তার জীবন্ত রেকর্ডবুক হয়ে উঠেছে মশাই।

    সকালে চুপচাপ এসব শুনতে শুনতে একটা ডবোল ডিমের মামলেট খাচ্ছিলুম, তো বক্তারা খোঁচাতে লাগল যে - তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল।
    কি বলি বলুন তো! কফি হাউসের দরজা দিয়ে অচেনা একটা মেয়ে ঢুকেছিল, ঢুকে কাছে-দূরের টেবিলে তার বন্ধুবান্ধবদের খুঁজছিল, আমার চোখে চোখ পড়ে যেতে চোখের ইশারায় হাসি মুখে তাকে ডাকলুম। কাছে আসতে হাসিমুখেই তাকে জিজ্ঞেস করলাম - দিদি, বালাকোটের ঐতিহাসিক এয়ারস্ট্রাইকের কথা তো শুনেছেন নিশ্চয়ই?
    মেয়েটি থতমত খেয়ে গেল, অল্প হাসি ফুটিয়ে, সম্মতিসূচক মাথা নাড়ল।
    আমি জিজ্ঞেস করলাম, তা, বালাকোটের সঙ্গে আরো যে দুটো গ্রামে বোম্ পড়েছিল তার নাম মনে আছে? সে দুটো জায়গার খবর টবর কিছু জানেন? সেসব জায়গায় ক'শো গ্রাম করে বোম পড়েছিল বা কজন মরল টরল?
    এবারে হাসি টাসি সব মিলিয়ে গেল। শুধু অসহায় ভাবে মাথা নাড়ল।
    আমি বললাম - কিছু মনে করবেন না ভাই, এই টেবিলের কেউই বলতে পারেন নি, তাই ভাবলাম আপনি হয়তো জানেন....

    মেয়েটি সামনে থেকে সরতে না সরতেই কালোমত একটা ঢ্যাঙ্গা ছেলে ঢুকছিল, তারও চোখে চোখ পড়তে ঐ একই ঘটনা ....
    সে সামনে থেকে সরতে সরতেই, কাঁধে ক্যামেরার ব্যাগ ঝুলিয়ে দুটি কচিমত ছেলে ঢুকছিল, তাদেরও ঐ একই প্রশ্ন ও একই ঘটনা...

    এতক্ষনে আমার বন্ধুরা আমার বক্তব্য বুঝতে পেরেছিল, বিরস বদনে জাভেদকে দুটো ছাতুর পকোরা অর্ডার করে, নৈমিত্তিক,অর্থাত প্রেসার সুগার এবং বাসা বাঁধতে কাক কিভাবে হ্যাঙ্গার নিয়ে পালিয়েছে, সেইসব গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে এল।
  • sm | ০৩ মার্চ ২০১৯ ১৮:৩৮406328
  • পাকিস্তানের যা অবস্থা,তাতে বেশি পাকামো করলে,আন্তর্জাতিক মনিটরিং সংস্থার কাছে,ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে।অলরেডি গ্রে লিস্টে আছে।তখন আই এম এফ,ওয়ার্ল্ড ব্যাংক কেউ লোন দেবে না।অলরেডি চীন দাদার কাছে বহু বিলিয়ন লোন নিয়ে রেখেছে।
    সুতরাং ইমরানের এই ভদ্রতার মুখোশ পরতেই হতো।
    অনস্বীকার্য, যে ইমরান নতুন ক্ষমতায় এসে সাহসিক ডিসিশন নিয়েছে।পূর্বসূরীরা হয়তো সেটাও পারতো না।
  • | ০৩ মার্চ ২০১৯ ১৮:৩৪406326
  • কিন্তু দোভালসায়েব, নিম্মিয়ান্টি কেউই বলছে না পুলওয়ামা ঠ্যাকানো গেল না কেন? আগে থেকে খবর ছিল আবার ডিমনিতে টেরোরিস্ট নাকি সব শেষও হয়েছে তাও ঠ্যাকানো গেল না কেন?
  • | ০৩ মার্চ ২০১৯ ১৮:৩০406323
  • পাকিস্তান এই মুহূর্তে দুটো জিনিসে একটু অ্যাডভান্টেজ পাচ্ছে। একজন অক্সফোর্ড গ্র‍্যাজুয়েট আর একটা অশিক্ষিত র মধ্যে কাকে দুনিয়া গুরুত্ব দেবে সেটা দেখাই যাচ্ছে। দুই নম্বর ইমরান এখনো একটা জেনোসাইড এগজিকিউট করিয়ে উঠতে পারে নি।
  • | ০৩ মার্চ ২০১৯ ১৮:৩০406324
  • পাকিস্তান এই মুহূর্তে দুটো জিনিসে একটু অ্যাডভান্টেজ পাচ্ছে। একজন অক্সফোর্ড গ্র‍্যাজুয়েট আর একটা অশিক্ষিত র মধ্যে কাকে দুনিয়া গুরুত্ব দেবে সেটা দেখাই যাচ্ছে। দুই নম্বর ইমরান এখনো একটা জেনোসাইড এগজিকিউট করিয়ে উঠতে পারে নি।
  • sm | ০৩ মার্চ ২০১৯ ১৮:৩০406325
  • কেউ সমর্থন করেছে কি?পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে জেলবন্দী দের মধ্যে মারামারি হয় না।নজরদারিতে গাফিলতি তো ছিলই।
  • pi | ০৩ মার্চ ২০১৯ ১৭:৫৫406322
  • জেলে যারা পিটিয়ে মেরেছে তারাও অভারতীয়। এছাড়াও পিটিয়ে মারা কি এমন খারাপ ব্যাপার!
  • Jaish | ০৩ মার্চ ২০১৯ ১৭:৫২406321
  • এখন এ পাতায় ৪০ দিনের শোক চলবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত