এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১১:৪৪406380
  • এতো জ্বলে গেলো, পুড়ে গেলোর কি আছে?এরা তো তাও মাঠে ময়দানে লড়ছে। আর মাকুরা, ফে বু র বাইরে পা ই রাখছে না।
    আমার যেমন বেণী তেমনি---
    চুল ভিজাবো না--/
  • T | ০৪ মার্চ ২০১৯ ১১:৩৮406379
  • ফেক দিয়ে ফেকের এগেন্সটে লড়ে একেবারে সোশ্যাল মিডিয়ার ধুঞ্চুল করে দে মা। অ্যামন অবস্থায় নিয়ে যায় য্যানো যাতে পুরো ব্যাপারটা আম জনতার কাছে একেবারে তুশ্চু টাইপ হয়ে যায়। চাড্ডিদের তো রাজনৈতিক কর্মসূচী কিশু নেই। হোয়াটসঅ্যাপ অস্ত্রই লুটে গেলে নাপানাপিও বন্ধ হয়ে যাবে।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১১:৩১406378
  • ফেক দিয়ে ফেকের এগেইন্সটে লড়া তো বড় এস এর নীতি।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১১:২০406377
  • সত্যি কথা বলা কি আর অতো সহজ রে বাপ্পা?
    কে না জানে সত্যি হোক বা মিথ্যা,বিদেশি প্রোডাক্ট এর চাহিদা বেশি।
  • Ekak | ০৪ মার্চ ২০১৯ ১১:১২406376
  • এরমধ্যে যুব কংগ্রেস ফেক ভিডিও ছেড়েছে অভিনন্দনের বৌ সাজিয়ে। রাস্ক্যাল কি গাছে ফলে !! ফেক দিয়ে ফেকের এগেইনস্ট এ লড়ছে !!
  • S | ০৪ মার্চ ২০১৯ ১১:০৯406375
  • তাহলে কি দাঁড়ালো? দেশে বসে আর সত্যি কথা বলা যাচ্ছে না। তাইতো? সহমত।
  • S | ০৪ মার্চ ২০১৯ ১১:০৮406373
  • টি এগুলো ঠিক না।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১১:০৮406374
  • কিন্ত এর থেকে তো আরো সিকিওর্ড জায়গায় মানে বিদেশে বসে থেকে লোকজন ঢিল ছুঁড়ছে!
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১০:৫৬406371
  • বোঝো অবস্থা! এক্কেরে আশি শতাংশ!পেট গরম হয়েছে নাকী!
  • S | ০৪ মার্চ ২০১৯ ১০:৫১406369
  • যেসব জনগণ আমার আপনার আশে পাশে রয়েছে (ধান্দাবাজ সেফ সিকিওর্ড মধ্যবিত্ত) এরা ঐ ন্যারেটিভ আগে থেকেই খেয়ে বসে আছে। কাউকে কিস্যু নতুন করে বোঝাতে হয়নি। মোদি আর তার চ্যলারা তো মুখে কুলুপ এঁটে বসে আছে। নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করার দায় রয়েছে সবার। পাকিস্তান বিরোধিতা, মুসলমান ঘৃণা এসব তো রক্তে ছিলই। বিজেপি, আইটি সেল, মিডিয়া আরো বেশি করে খাইয়েছে। দেশপ্রেমের চটে লোকের বদহজম হয়েছে। আর চোঁয়া ঢেকুর বের করছে।
  • T | ০৪ মার্চ ২০১৯ ১০:৫১406370
  • ভারত সরকার তার টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে যা খচ্চা করে তার আশি না কত শতাংশ ডিফেন্সে খচ্চা করে। ঃ) বেসিক ইনফো।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১০:৪৬406368
  • সরি,ওটা জিডিপি 3.6শতাংশ হবে।যাই হোক,যে দেশ এর জিডিপি 6 -7 শতাংশ করে বাড়ছে, সেই দেশ এর পক্ষে বিরাট সমস্যা নয়।
  • dc | ০৪ মার্চ ২০১৯ ১০:৪৩406367
  • হ্যাঁ, একটা যুদ্ধ যে বাঁধানো হবে সেটা সবাই বলাবলি করছিলো। সেটা হলোও। এখন বিজেপি এটার থেকে কতোটা লাভ তুলতে পারে সেটাই দেখার। দুয়েকজন বলছেন যে চাষীরা যেরকম ক্ষেপে আছেন তাতে যুদ্ধের খুব একটা এফেক্ট হবে না। তবে বিজেপির খুব লাভ হবে মিডল ক্লাস সেগমেন্টটায় বা আর্বান ভোটারদের মধ্যে। এই সেগমেন্টটা মাস দুয়েক আগে অনেকটাই বিরুদ্ধে চলে গেছিল, কিন্তু এখন আবার বিজেপির দিকে ঝুঁকে গেছে। এটা আগামী দুমাস ধরে রাখতে পারলে আর্বান সেন্টারগুলোয় বিজেপি ভালো মেকআপ দেবে।
  • S | ০৪ মার্চ ২০১৯ ১০:৩০406366
  • ইন্ডিয়ার ২০১৮-১৯ এর পূর্ণ বাজেটঃ
    মোট এক্সপেন্ডিচারঃ ২৯ লক্ষ কোটি।
    এর মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারঃ মাত্র ৭.৭৮ লক্ষ কোটি।

    বাকি খরচ হয় মাইনে, পেনসান, ডিপার্টমেন্ট চালাতে, বর্তুকি, সুদ দিতে ইত্যাদি। মানে কোনো অ্যাসেট (স্কুল, হাসপাতাল, মেশিন) তৈরী হয়্না।

    ডিফেন্সে মোট খরচঃ ৪ লক্ষ কোটি টাকার বেশি।
    এর মধ্যে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা হলো পেনসন ও অন্যান্য খরচ।

    https://idsa.in/issuebrief/defence-budget-2018-19-controlling-manpower-cost-lkbehera-020218>

    <https://www.indiabudget.gov.in/ub2018-19/eb/stat1.pdf
  • সিকি | ০৪ মার্চ ২০১৯ ১০:২৯406364
  • নেশন স্টেটের এমন প্রাঞ্জল ব্যাখ্যা পড়ে আমি বাকরহিত। সংরক্ষণের কত সুফল!
  • T | ০৪ মার্চ ২০১৯ ১০:২৯406365
  • মিডিয়াকে য্যামন য্যামন পয়সা খাইয়েছে ত্যামন ত্যামন পারফরম্যান্স দিচ্ছে আর কী। স্ট্রিং অপারেশনগুলোতে তো দেখাই গ্যাছে।
  • T | ০৪ মার্চ ২০১৯ ১০:২৫406363
  • ডিসি, হেইগুলো তো ট্রিভিয়াল। এসব যে করবেই সে সবাই জানে। অ্যামনকি ভাটেই বোধহয় মাসখানেক আগে জনতা বলাবলি কচ্চিল যে, যা অবস্থা তাতে যুদ্দু যুদ্দু কিছু মনে হয় তৈরী হবে। কথাটা সেটা না।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১০:২২406361
  • মিডিয়া ও টিভির রোল এমনই হয় চিরকাল। মনে করুন, বাংলা শিল্প শূন্য হবে, মরুভুমি হবে বলে অবপ মন মন প্রিন্ট খতম করেছিল,সিঙ্গুরের সময়।
    এবার রাফাল নিয়েও রাহুল বাপ্পা কে কম সাপোর্ট করেনি মিডিয়া।
    এখন বর্তমান সরকার কে করছে।
    কংগ্রেস পার্টি তো সবচেয়ে পুরোন পার্টি।কয়েকটা মিডিয়াকে হাত করে রাখেনি কেন?যে পুজোর যে ফুল।খেলতে নামলে,ফাউলের ভয় করলে চলবে?
  • pi | ০৪ মার্চ ২০১৯ ১০:২১406360
  • কিন্তু যা দেখা যাচ্ছে এখন, সব চ্যানেলই তো সরকারের কন্ট্রোলে!! একটা অন্য চ্যানেল নেই! মিডিয়াতে তাও দ্য হিন্দু স্ক্রোল কুইন্ট ওয়ার আছে টিমটিন করে।

    বলতে গিয়ে খেয়াল হল এগুলো সব ইন্গ্লিশ মিডিয়া আর চ্যানেল তো এখানে যা পাই সব হিন্দি!

    বাংলায় আসে খালি সি এন নিউজ, আকাশ।
  • dc | ০৪ মার্চ ২০১৯ ১০:১৭406359
  • "ভারতের দিকে,ইলেকশন দোর গোড়ায়। বর্তমান সরকার, অন্তত আম জনতাকে (ফেবু বোদ্ধা দের বাদ দিয়ে)এটুকু বোঝাতে সক্ষম হয়েছে,প্রয়োজনে সরকার কঠিন পদক্ষেপ নিতে পারে, ও এর জন্যই পাকিস্তান ভয় পেয়েছে।এটা আম জনতার মনে রয়ে গেলে, ভোটে ডিভিডেন্ট পাবেই।"

    sm এটা ভুল কিছু বলেছেন মনে হয়না। বেসিকালি এখন প্রোপাগান্ডা চলছে আর আগামী দুমাস চলবে যে এয়ার স্ট্রাইক আমাদের শক্তির প্রদর্শন, ওদের আমরা ভয় পাইয়ে দিয়েছি। ইউপি রাজস্থান এমপি মহারাষ্ট্র ইত্যাদি স্টেটগুলোতে এই প্রোপাগান্ডা বেশ কিছুটা এফেক্ট ফেলতে পারে, বিশেষ করে যেখানে বিজেপির গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশানও ভালো আছে। ইলেকশানের আগে অন্য ইসুইগুলো চাপা দেওয়ার জন্য একটা যুদ্ধ টাইপের কিছু দরকার ছিল, সেটা পেয়ে গেছে। এবার গ্রাসরুট লেভেলে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলবে।
  • dc | ০৪ মার্চ ২০১৯ ১০:১৩406358
  • এই পুরো ব্যপারটায় মিডিয়া, বিশেষ করে টিভির রোলটা সবচাইতে জঘন্য লাগলো। অবশ্য এও ঠিক যে বেশ কয়েকটা চ্যানেলকে ডাইরেক্টলি বিজেপি কন্ট্রোল করে, ফলে একেবারে অপ্টিমাল লেভেলে প্রোপাগান্ডা করে গেছে। ইন ফ্যাক্ট প্রধান সেবকের দিক থেকে দেখলে এয়ার স্ট্রাইকের আসল উদ্দেশ্য বোধায় সফলই হয়েছে। আসলে যাই হয়ে থাকুক না কেন, ইলেকশানের আগে অবধি এটা নিয়েই চলবে, অন্য ইস্যু মনে হয়না আসতে দেবে বলে।
  • amit | ০৪ মার্চ ২০১৯ ১০:০৮406356
  • বিশেষ করে মাছ ভাত খাওয়া বাঙালি দের আরো বেশি করে হবে। ভেজ খাওয়া গুজরাটি বা নর্থ এর পাবলিক সব যে কি পরিমান বাঙালি দের হেট্ করে ভেতরে ভেতরে, একটু কোনঠাসা হয়ে গেলেই বোঝা যায়।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১০:০৮406357
  • যেকোন পেটানোর রাজনীতি ই আদতে কাউন্টার প্রোডাক্টিভ।
    পব তে মমতা সরকার এর যা সাং গঠিনক শক্তি ও তাঁরা যে গঠনমূলক কাজ করেছে,তাতে এমনিতেও প্রায় 40 টি আসনে জিতবার কথা। বরঞ্চ বিজেপি কর্মীদের মারধর করলে,ওদের দিকেই ফোকাস বেশি থাকবে। বিজেপি এতে রাজ্যে, লাভবান ই হবে।
    একটাই সুবিধে হয়েছে,সিপিএম বা কংগ্রেস নিয়ে রাজ্যে,কোন আলোচনাই হচ্ছে না, মিডিয়ায়।
  • T | ০৪ মার্চ ২০১৯ ১০:০৬406354
  • অমিতের পোস্টটির প্রেক্ষিতে নয় অবশ্য। ঃ)
  • T | ০৪ মার্চ ২০১৯ ১০:০৬406355
  • যাক, কিছু জিনিস তবু জনগণের উপর ছেড়েচে। ;)
  • amit | ০৪ মার্চ ২০১৯ ০৯:৫৩406353
  • যেসব মধ্যবিত্ত ল্যাজ তুলে নেচে যাচ্ছে মুসলিম দের পেছনে বাশ দেওয়া যাবে ভেবে, চাড্ডিরা ফিরে এলে নেক্সট ৫ বছরে তাদের অনেকের রাস্তা ঘাটে এই হাল হবে।

    https://www.anandabazar.com/national/karnataka-professor-forced-to-kneel-and-apologise-over-anti-india-post-dgtl-1.961141

    হ্যা, এই বাজারে দিদির ভাই-রা যদি চাড্ডি দের পেটাতে পারে, একদম ঠিক আছে।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ০৯:৫২406352
  • ফে বু বোদ্ধা দের এই এক মুশকিল। নিজেদের মনের মধ্যে যে আইডিয়া রয়েছে,সেটি না উগ রানো অবধি শান্তি নেই। সে প্রেক্ষিত যাই হোক না কেন বা আলোচনায় যাই পোস্ট পড়ুক না কেন।
    বর্তমান পরিস্থিতি তে, যুদ্ধ জিগির হেতু,সরকার অন্তত জনগণের ফোকাস কিছুটা হলেও নিজের দিকে ঘোরাতে পেরেছে।
    এবার ফে বু বোদ্ধারা অনর্থক মিলিটারির বাজেট ক্ষয় ও স্টেট এর সীমানা নিয়ে এলেন। আর এক জন নেশন স্টেট এর হালকা ধুঁয় তুলে ধরলেন।
    আর্মির বাজেট ৩.৬ শতাংশ। বিরাট কিছু নয়। সরকার চাইলে, বাকি ৯৬ শতাংশ যে কোন জনহিত কর প্রকল্পে খরচা করতে পারে।সুতরাং ট্যাক্সের পয়সায় ফাইটার বিমান কিনছে কেন, কাঁদুনি গাইলে আম জনতা নামক চিঁড়ে ভিজবে না। তাঁরা বিলক্ষণ বুঝেছে, সীমান্ত রক্ষার জন্য হলেও, ফাইটার প্লেন জরুরী।
    বিরোধীদের, প্লেন কিনতে গিয়ে ঘাপলা হয়েছে,এই অংশে জোরালো প্রচার চালাতে হবে। প্লেন কেনা জরুরি নয়, বললে আমজনতা জাস্ট হি হি, হাহা করে খিল্লী উড়াবে।
    দুই, নেশন ও স্টেট।সংখ্যা গরিষ্ঠ নেশন এর কনসেপ্ট ঢোকানোর চেষ্টা হয় তো গেলানোর চেষ্টা করা হবে।সেটা জনগন নিজ অভিজ্ঞতা দিয়ে মেপে নেবে।এখেলার পজিটিভ ও নেগেটিভ দু দিক ই আছে।
    তিন,স্টেট এর সীমানার অদল বদল হতেই পারে।কিন্তু গান্ধীজির আমলের কাশ্মীরে গণভোট এখনকার দিনে অচল।
    ব্রেক্সিট এর ধাক্কা, তো উদাহরণ হিসাবে রয়েছেই।আর বড় এস এর সঙ্গে এনিয়ে আলোচনা আগেই হয়েছে,ইউ এস এও কোন স্টেট চাইলেই বেরোতে পারবে না। প্রায় না, মুমকিন।সুতরাং ওই সেপারেট স্টেট এর কনসেপ্ট বাতুলতা মাত্র।
  • T | ০৪ মার্চ ২০১৯ ০৯:৪৮406351
  • কিন্তু এই বাজারে দিদির্ভাইদের কিছু কিছু জায়গায় কাজকর্ম অবশ্য মুগ্ধ করে ঃ)))। শিবপুরের ওদিকে বিচিপি একটু বাড়াবাড়ি করেছিল। বেশি কিছু না, জ্জয় ছেঁড়াম আর ভারতমাতা কী জয় আর কিছু সাধারণ মুল্লোঁকোঁ কাটো ইত্যাদি। যা স্ট্যান্ডার্ড জিনিস্পত্তর ওদের, সেইসব। তা দিদির্ভাইরা, অ্যাই রবীন্দ্রনাথ সাম্প্রদায়িকতা কত্তে বারণ করেছেন, এই বলে কেলিয়ে এলো। হা হা হা ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত