এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৭ মার্চ ২০১৯ ২২:৪৪406590
  • evening shadows দেখলাম নেটফ্লিক্সে। রেকো দিলাম। মেমোরিস অব মার্চ মনে পড়ে গেলো।
  • S | ০৭ মার্চ ২০১৯ ১৭:০১406588
  • লেখাটাতে বেশ কিছু সমস্যা আছে। বিশেষ করে যেসব অর্থনৈতিক সুচক গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো আরেকটু ভাবনা চিন্তা করে ব্যবহার করা উচিত ছিলো বা না করলেও চলতো।

    আসল কথাটা কিছুটা ওয়াই ভি রেড্ডি বলেছেন যেটি উদ্ধৃত করা হয়েছে লেখাটিকে।
  • | ০৭ মার্চ ২০১৯ ১৫:৫৯406587
  • | ০৭ মার্চ ২০১৯ ১৫:২৫406586
  • হে হে কদিন আগে কোথায় যেন দেখলাম একজন বং জিগাচ্ছে Orrnob who? একজন মালয়ালি উত্তর দিচ্ছে News \anger
    এক মালয়ালি কলিগকে দেখালাম, সে বলল একদম ঠিক বলেছে।
  • dc | ০৭ মার্চ ২০১৯ ১৫:১৩406585
  • S, সেজন্যই তো ফক্স নিউজ দেখতে এতো ভালোবাসি! ঃ-) ইন ফ্যাক্ট একবার রিপাবলিক টিভিও দেখতে চেষ্টা করেছিলাম, কিন্তু এরা এমন গাধার মতো চিল্লায় যে মজাটা নষ্ট করে দেয়। ঠিকমতো খোরাকও দিতে পারে না।
  • Biplob Rahman | ০৭ মার্চ ২০১৯ ১৪:৫৩406584
  • অফ টপিকঃ

    গুরুচন্ডালীতে বেশ কিছুদিন হল ব্লগ একসিস হারিয়েছি। যথারীতি ইমেইলে অভিযোগ করেও ফল হয়নি, ইমেলের জবাবও নাই। এই বসন্তেও গুরুর টেকিগং শীত নিদ্রায় নাকি? আজব!!

    এদিকে সম্প্রতি কলকাতা বইমেলা ঘুরে অনেকটা মায়া নিয়ে একটি ব্লগ নোট লিখেছি। সেটা গুরুর আরেকটা খোপে দিয়েছিলাম। অরণ্য ভাটের কথা বলেছিলেন।

    তাই নোটটি এই খোপেও রেখে যাই। নিবেদন ইতি~
  • k | ০৭ মার্চ ২০১৯ ১৩:৪০406583
  • পার্টি তো জানি না দমদি, পতাকা তো দেখি নি। কয়েকজন মুষকো মত শিক্ষাবন্ধু আমাকে 'মেসোমশাই' বলে রসোগোল্লা খাইয়েছিল।
    কোন মাসিমাকে দেখে আমায় মেসোমশাই ঠাউরালো সেটা খুঁজতেই ব্যস্ত ছিলাম, তাই ওঁদের দল, পতাকা এসবের দিকে আর নজর দিতে পারিনি।
  • S | ০৭ মার্চ ২০১৯ ১৩:১৭406582
  • ডিসিদা, ফক্স নিউজের এক কেমেন্টেটর (কেটি প্যাভলিচ) জানিয়েছে More millionaires and billionaires means less income Inequality।
  • | ০৭ মার্চ ২০১৯ ১২:০৪406581
  • তাহলে দেখে নেব।

    কেলোদাদাকে কোন পার্টি যেন রসগোল্লা খাইয়েছিল?
  • সিংগল k | ০৭ মার্চ ২০১৯ ১১:৪৭406580
  • ওহো, সাতাশ তারিখ মারা গেলেও মেরিম্যানের খবরটা দুনিয়া জুড়েই আজ বেরিয়েছে। আবাপ র কোনো দোষ নেই।
    আমিও শুধুমুধু যুদ্ধ আর ভোটকে দোষ দিলাম। আমি নিঃশর্তে ক্ষমা চাইছি।
    আশাকরি দয়াময় মোদীজী ও তাঁর যুদ্ধলিপ্সু, গনতন্ত্রপ্রমী, জাতীয়তাবাদী অনুগামীরা আমার ধৃষ্টতা মাপ করবেন।
  • Tim | ০৭ মার্চ ২০১৯ ১১:৪৫406579
  • মির্জাপুর দেখতে পারো দমদি। আমরা দেখলাম কদিন আগে। ভালো লেগেছে। সেক্রেড গেমস নিয়ে এত হইচই হলো, মির্জাপুর নিয়ে সেরম কিছুই হয়নি দেখে অবাক হয়েছি।
  • amit | ০৭ মার্চ ২০১৯ ১১:৪০406578
  • de -কে, ওটা সন্দেহ র স্টেজ এ নেই আর বোধহয়। মোটামুটি নিশ্চিত। তাই মনে হয় কেও উল্টো গাইলেই তাকে আন্টি ন্যাশনাল দাগানোর এতো তাড়া। চোরের মা র যা হয় আর কি।
  • de | ০৭ মার্চ ২০১৯ ১১:৩৫406577
  • কিরকম যতদিন যাচ্ছে সন্দেহ প্রকট হচ্ছে যে তাহলে কি রাফালের জন্যই এই যুদ্ধ যুদ্ধ খেলা আর এতোগুলো প্রাণের বলি? কাল সুপ্রীম কোর্টে সরকার পক্ষের আইনজীবি দরবার করেছেন, রাফাল ইমেদিয়েটলি দরকার বর্তমান পরিস্থিতিতে - এই বলে -

    https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/#
  • | ০৭ মার্চ ২০১৯ ১১:১০406575
  • এক সেকেন্ড, এন রাম আর জুলিয়ান আসাঞ্জ টা বোধায় ঠিক তুলনা না। এন রাম দের ঘরানাটার সঙ্গে মনে হয় কিছুটা বব উডওয়ার্ড, কার্ল বারন্স্টাইন, সেইমুর হার্শ এবং কিছুটা প্রাইভেট আই এর পল ফুট ইত্যাদি রা তুলনীয়। এদের সকলের মূল পজিশন টা হল, আধুনিক রাষ্ট্র র মধ্যেই সমাধান লুকিয়ে আছে, তাকে নজরে রাখতে হয়। প্লাস এদের আরেকটা নেচার হল, নিজেরা যা ইনভেস্টিগেট করলো করলো, কিন্তু সোর্স এবং অ্যাসিস্টান্ট দের কথা বেশি বলে না, কন্ট্রোভারসিয়াল বিষয়ে কাজ করে কিছুটা প্রোটেক্ট করে লোক জন কে। জুলিয়ান আসাঞ্জ দের কম্পিউটার হ্যাকিং টেকনিক টা আলাদা শুধু তাই না, রাষ্ট্র জিনিশ্টা কেই সন্দেহের চোখে দেখেন এঁরা। প্লাস কোনো ধরণের রিডাকশন ridacation এ বিশ্বাস ই করে না। ধরো একটা উদা দিচ্ছি, টিউনিসিয়া বা লেবাননে বা টার্কি তে আমেরিকান কনটাক্ট যারা বা ইজরায়েলি কনটাক্ট যারা তাদের নাম কেবল এ বেরিয়ে গেছিল, উইকিলিকস এ, সেটা গার্ডিয়ান ( তখন অ্যালান রাস্পব্রিজার সম্পাদক), নিউ ইয়র্ক টাইম্স কেউ ই কিন্তু নিজেদের কাগজে ছাপার সময় রিডাক্ট না করে ছাপায় নি, ইনফ্যাক্ট সেটার জন্যেই ওরা পরে আর উইকির সঙ্গে কাজ করে নি। ইত্যাদি। অর্থাৎঅ টেকনিকে ডিফারেন্স আছে। উইকিলিক্স এর সঙ্গে ট্র্যাডিশনাল জার্নালিজম এর কোন মিল নেই, নিকটতম হল, আই সি জে, ইন্টারন্যাশাল জার্নালিস্ট দের অ্যাসোসিয়েশন যারা মনে করে সব দেশের লিবেরেল সাংবাদিক রা কোলাবরেট না করলে গ্লোবালাইজেশনের সঙ্গে জড়িত ক্রাইম গুলি, বিশেষতঃ ফাইনানসিয়াল ক্রাইম ধরা যাবে না, এরা টেক স্যাভি মানে প্রচাঞ্দ স্যাভি, গ্রাফ ডেটাবেস সহ নানা একেবারে নতুন না হলেও ইনটারেস্টিং টেকনোলোজি, ভালো ভাবে অ্যাপ্লাই না করলে ওরা পানামা পেপারস ফাঁস করতে পারতো ই না। রাম, উডওয়ার্ড এবং প্রয়াত পল ফুট (যিনি কিনা ডিপ কাট ব্যারাক কেস এ ব্রিটিশ আর্মির প্যান্ট খুলে দেন) এদের মূল সোর্স কিন্তু হল, এস্টাবলিশমেন্ট এর মধ্যেকার মোটামুটি সৎঅ লোক, যারা মনে করে দেশ বিপথে পরিচালিত হচ্ছে, একটা নিজের মত করে দেশপ্রেম রয়েছে। খ
  • সিংগল k | ০৭ মার্চ ২০১৯ ১১:০৯406574
  • জেরি মেরিম্যান গত ফেব্রুয়ারীর সাতাশ তারিখে মারা গেছেন আজ এতদিনে খবর হল। যুদ্ধ আর ভোটের কি মহিমা।
    ইনি যেরকম আধুনিক ইলেক্ট্রনিক্সের আদিপুুুরুষদের মধ্যে একজন, সেরকম সমুদ্র এবং আবহাওয়াবিজ্ঞানী হিসেবেও তিনি কম না। বরং বলা যায় জীবন শুরুই করেছিলেন সমুদ্রবিজ্ঞানী হিসেবে। টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার আগেই ওখানকারই কলেজ অফ জিওসায়েন্সের ওশানোগ্রাফি ডিপার্টমেন্টে কাজ নিয়ে নেন। গাল্ফ অব মেক্সিকোর অ্যাবান্ডান্ড অয়েল প্ল্যাটফর্মে ঘাঁটি গেড়ে বসে, হারিকেন (ঝড়) চলার সময় হাওয়ার গতিপ্রকৃতি নিয়ে গবেষনা করেন। তাঁর এবং আরও অনেকের এই বিষয়ে গবেষনার ওপর নির্ভর করে সত্তরের দশকে তৈরি হয় সাফি-সিমসন স্কেল। আজ যে সাইক্লোন, হারিকেন প্রভৃতি নিরক্ষীয় ঝড় (Tropical Storm) এর সময় ক্যাটেগরী ওয়ান - টু ---সিক্স ইত্যাদি ঝড়ের শ্রেণীবিভাগ শুনতে পান সেটা এই সাফি-সিমসন স্কেল ভিত্তি করেই। (এছাড়াও ফুজিতা স্কেল চলে, কিন্তু ক্যাটেগরীটা সফি-সিমসনের হিসেবেই বলা হয়)
    সত্তরের দশকে সাফি সিমসন স্কেল আসার আগে বহু পুরোনো বিউফোর্ট স্কেল চলত। সেটা তৈরী করেছিলেন ফ্রান্সিস বিউফোর্ট সায়েব, চার্লস ডারুইনের আমলে। তাঁর ঐ বিউফোর্ট স্কেল এইচ এম এস বিগল জাহাজের (ডারুইন খ্যাত) সায়েন্টিফিক এক্সপিডিশনে প্রথম ব্যবহার করেন বিগলের ক্যাপ্টেন রবার্ট ফিত্জরয়।
    ঐ আদ্যিকালের স্কেলের পরে বহু লোকের বহু গবেষনার ওপর ভিত্তি করে সত্তরে সাফি-সিমসন স্কেল তৈরি হয়। তার মধ্যে জেরি মেরিম্যানের হ্যারিকেনের ওপরে কাজ উল্লেখের দাবী রাখে। জেরি মেরিম্যান একজন প্রকৃত জিনিয়াস এবং মজাদার মানুষ, শুধু ইলেকট্রনিক্সেই নয়, সমুদ্রবিজ্ঞান, আবহাওয়াবিজ্ঞান সহ বিজ্ঞানের আরও বহু শাখায় তাঁর অনন্য অবদান ছিল। তাঁর মৃত্যু বিজ্ঞানের বড় ক্ষতি।
  • | ০৭ মার্চ ২০১৯ ১০:৪৯406573
  • আচ্ছা আমাজন প্রাইম আমাকে বারেবারে মির্জাপুর দেখতে বলছে। এটা কেউ দেখেছে? কিরকম? দেখা যায়?
  • amit | ০৭ মার্চ ২০১৯ ১০:৪৮406572
  • বেচারা ফেকুর টাইম কিন্তু খারাপ যাচ্ছে। চেষ্টার কমতি রাখছে না। এই বেকারীর বাজারে যাহোক করে যদি পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে একটু ফাঁকা আওয়াজ করে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু কষ্ট করে যাওবা একটা বেদম ঢেউ তুলছে দুদিন, তারপর কেমন যেন আবার থিতিয়ে যাচ্ছে। সব বিরোধী, আদালত সব মিলে প্রমানের জন্য এমন ক্যাচর ম্যাচর শুরু করে দিচ্ছে যে জমিয়ে ক্ষীরটা আর খেতে দিচ্ছে না। ভক্ত রা হোয়াটস্যাপ এ আর কত টানবে ?

    where is the জোশ ?
  • | ০৭ মার্চ ২০১৯ ১০:৪৫406571
  • হ্যাঁরে আমি কি এবারে ১, ২ করে করে দেখাব একেবারে গুরুর শুরু থেকে? ;-)
  • T | ০৭ মার্চ ২০১৯ ১০:৪১406570
  • হ্যাঁ হ্যাঁ, তীব্র প্রতিবাদ। মনে রাখবেন গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট ইত্যাদি। দমদির এই ভয়ংকর ইউনিটাস্ত্রের নো ফার্স্ট ইউজ পলিসি খ্যাল রাখা উচিত ছিল। :))
  • সিকি | ০৭ মার্চ ২০১৯ ১০:৩০406569
  • হয় তো দরকার ছিল না, তবুও -

    পাইয়ের কাল রাত বারোটা আটের পোস্টে ছিলঃ
    80 per cent of the files and documents also housed an office of the Indian Air Force...This followed the govt stating in Supreme Court that documents about the Rafale deal have been stolen...Food for thought...Reichstag Fire Rerun

    পড়ে মনে হয়েছিল সিজিও কমপ্লেক্সের আগুনকে রাফায়েল ডকুমেন্ট মিসিং হবার ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, সেই কারণেই ওটুকু লিখেছিলাম।

    ডিফেন্স মিনিস্ট্রির অনেকগুলো অফিস আছে দিল্লিতে, সিজিও কমপ্লেক্স তার একটা। মূল অফিস হল সেনা ভবন, আর মন্ত্রীসান্ত্রীরা বসে সাউথ ব্লকের অফিসে। এ দুটোও আলাদা বিল্ডিং, হয় তো সবই জানেন। রাফায়েলের ডকু ছিল (বা আছে) সাউথ ব্লকের অফিসে।
  • | ০৭ মার্চ ২০১৯ ১০:১৬406568
  • হে হে সক্কাল সক্কাল তুমূল মজা। এক #ভক্ত্‌কে বললাম কি ভাই গভমেন্টের গুরুত্বোপূর্ণ কাগজপত্র সামলে রাখতে পারে না, চুরি হয়, চোর ধরার কোন চেষ্টা করে নি, তুমি সত্যিই ভাবো এরা দেশরক্ষা করতে পারবে? সে 'আ'ল টক ট্যু ইউ লেটার অন' বলে কেটে পড়ল। এখন ডেস্কে গিয়ে জিগালাম কফি খেতে যাবে না? তা না না আজ বড্ড কাজের চাপ বলে মনিটরে মুখ গুঁজে দিল।

    এখনও বোধহয় কাউন্টার আর্গুমেন্ট আসে নি হোয়াটস্যাপে।
  • | ০৭ মার্চ ২০১৯ ১০:১১406567
  • ওরে বাবারে এরা কি লেভেলে মাখাচ্ছে মাইরি!! রাফালের নথি পোড়ে নি, পোড়ার কথা বলেও নি।
  • amit | ০৭ মার্চ ২০১৯ ০৯:৫০406566
  • আর হ্যা, সিকির সম্মানহানির অপচেষ্টার তীব্র প্রতিবাদ করে গেলুম। :) :)
  • amit | ০৭ মার্চ ২০১৯ ০৯:৪৮406565
  • এন রাম আমাদের উইকির জুলিয়ান আসাঞ্জ। সেই কতদিন ধরে কত কেলেঙ্কারির পর্দা ফাঁস করে আসছে। একদম ভেতরের খবর কবর খুঁড়ে তুলে আনে। এই মিডিয়া র কেনা বেচার বাজারে এই দু একটা লোকের জন্য এখনো রেপুটেশন একটু হলেও টিকে আছে, এর পর তো শুধু রিপাবলিক র যাত্রাপালা।

    কালকের অ্যাটর্নি জেনারেল এর স্টেটমেন্ট গুলো কিন্তু গুচ্ছের খোরাক। মাল গুলো বলিউড আর রিয়েল লাইফ এর মধ্যে কোনো তফাৎ করছে না আজকাল।
  • S | ০৭ মার্চ ২০১৯ ০৯:৪৭406564
  • ইন্ডিয়ান এয়ারফোর্সের দপ্তরে রাফালের নথি থাকবে কেন? রাফালে কি অলরেডি ইন্ডিয়ার এয়ারফোর্স ব্যবহার করছে। থাকলে ডিফেন্স মিনিস্ট্রির কাছে থাকবে। দুটো আলাদা জায়্গা। বললেই মেনে নেব? সবই কি জুমলা নাকি?

    আর রাফালের নথি পুড়ে যাওয়ার অর্থ রাফালে খুব অপয়া। অতেব বাদ।
  • dc | ০৭ মার্চ ২০১৯ ০৯:৪৬406563
  • কি লেভেলের ডেটা চুরি শুরু হয়েছে মাইরি! খানিক আগে অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে একটা গাড়ীর অ্যাক্সেসরি খুঁজছিলাম, হঠাত দেখি ওপরে একটা মেসেজ এসেছে, এটা তোমার গাড়িতে ফিট করবে, তারপর আমার গাড়ির নাম আর ভ্যারিয়ান্ট অবধি লেখা! আমার ফোনে অ্যামাজন অ্যাপ ইনস্টল করা আছে, সেখানে থেকে বোধায় ডেটা পেয়েছে।
  • T | ০৭ মার্চ ২০১৯ ০৯:২৭406562
  • কী অসামান্য ইউনিট! হা হা হা হা ঃ)))
  • | ০৭ মার্চ ২০১৯ ০৮:৪৭406561
  • সিকি পুরো এস এম মাইরি! সিজিও কমপ্লেক্সে রাফালে ডকু ছিল এমনটি কেউ এখনো বলে নি, বলবে বলে মনেও হয় না।

    অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়েছে সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সেরও দপ্তর ছিল, ইহার অস্যার্থ ভবিষ্যতে আরো কিছু কেলেঙ্কারীতে দেখা যেতে পারে নথি পাওয়া যাচ্ছে না কারণ উহা পুড়ে গেছে। এমনকি অধুনা বিতর্কিত এয়ারস্ট্রাইক ও তদ্বজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়ে মামলা করলেও এই নলচের আড়াল আসতেই পারে। মনে রাখতে হবে হিন্দুতে প্রথম যখন এন রামের কলাম বেরোতে শুরু করে নিম্মিম্যাডাম নাকের পাটা ফুলিয়ে চেঁচিয়েছিল সব মিথ্যে বলে। একবারও বলে নি চুরির কথা বা কোন তদন্ত ইর‍্যাদিরও ধার ধারে নি। কোর্টে হুড়কো খেয়ে বলছে এঁ এঁ চুঁরি হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত