এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৪ মার্চ ২০১৯ ১০:২৫406830
  • অমিত,
    কোলকাতার জন্য বেস্ট ওয়ো রুম। oyo app নমিয়ে নিন।
  • সিকি | ১৪ মার্চ ২০১৯ ১০:১০406829
  • টি, এবার যদি না খাইয়েচিস, তোর বাঁ দিকের সীটে আমি এঁটো টিপিনবাসকো রেখে দিয়ে আসব।
  • T | ১৪ মার্চ ২০১৯ ০৯:৫১406828
  • :))) হায় খোদা ঃ))
  • অর্জুন অভিষেক | ১৪ মার্চ ২০১৯ ০৯:৪৯406827
  • না, @টি, একেবারেই জানিনা। সত্যি বলতে কি আপনার কাছে ব্রহ্মসমাজ নিয়ে অনেক এক্সোটিক সব তথ্য আছে। বাঃ সুন্দর ঐতিহাসিক তথ্য। জিন যত দিকে দিকে ছড়িয়ে পরবে, তত ভাল। ঃ-)

    সিঙ্গাপুরে তো আমাদের ঘরের ছেলে সুভাষ বোসেরই কত কিছু আছে।

    এয়ারপোর্ট বলুন আর রেলওয়ে ষ্টেশন, সুদীর্ঘ অপেক্ষা যখন ইতিহাসের মত দীর্ঘ হয়ে তখন সেটা কষ্টের।
  • T | ১৪ মার্চ ২০১৯ ০৯:৩৪406826
  • আর কাল অজি ভাইরা ভারতীয় সিংহদের মূষিকে পরিণত করেচে। বি দা, কিরম বুজলেন? হ্যা হ্যা হ্যা হ্যা।
    ব্রাহ্ম সমাজের সঙ্গে এ ঘটনার কোনো যোগাযোগ এখনো অবদি পাওয়া যায় নি। ঃ))
  • T | ১৪ মার্চ ২০১৯ ০৯:৩০406825
  • সিঙ্গাপুর এয়ারপোর্টের সঙ্গে বাংলার ব্রাহ্মসমাজের একটা কানেকশন আছে, জানতেন কী? সিঙ্গাপুর এয়ারপোর্টের স্থপতির যিনি প্রধান কন্ট্র্যাক্টর সেই লি উয়া হুন সেং বিয়ে করেছিলেন বাংলার কেশবসেনের সেজ ভগ্নীপোতের ছোট ছেলের মেয়েকে। কিশুদিনের জন্য মালয়েশিয়ায় বেড়াতে গিসলেন। সেখানে জাহাজঘাটায় ওঁর খালি গলায় গাওয়া উপাসনাসঙ্গীত শুনে লি বাবু খপাৎ করে প্রেমে পড়েন ও টপাৎ করে বিয়ে হয়। অর্জুন বাবু অবশ্য এসব জানবেন।
  • সিকি | ১৪ মার্চ ২০১৯ ০৭:২২406824
  • অরণ্যদা, ফোন করব। নম্বর পেয়েছি।
  • amit | ১৪ মার্চ ২০১৯ ০৭:১২406823
  • আচ্ছা, কলকাতায় কেও এয়ার bnb বুক করেছেন বা কোনো অভিজ্ঞতা আছে ? ৩-৪ দিন গিয়ে থাকতে হবে ২ সপ্তার মধ্যে, একটু বাজেট কম। ওয়েব সাইট এ কয়েকটাব অফার দেখতে পাচ্ছি এয়ারপোর্ট এর কাছে বা নিউ টাউন এ, মোটামুটি রিসোনাবলে দাম। কারোর ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকলে একটু শেয়ার করবেন প্লিজ ?
  • অর্জুন অভিষেক | ১৪ মার্চ ২০১৯ ০২:৩২406822
  • লস অ্যাঙ্গেলেস, সিঙ্গাপুর দুটোতেই লম্বা ওয়েটিং। হ্যাঁ, বলে দেব। ঃ-)
    ইউরোপ হলে তো আবার ট্রান্সিট ভিসা না থাকলে বেরোতে দেবে না।

    দিল্লী এয়ারপোর্টটা ভারী সুন্দর।
  • Aranya | ১৪ মার্চ ২০১৯ ০২:২৫406821
  • ঊপস, দিল্লী এয়ারপোর্টে থাকব কাল - বেস্পতি বার রাতে
  • lcm | ১৪ মার্চ ২০১৯ ০২:০৭406820
  • ৫৩ ঘন্টা মানে কোথায় একটা লম্বা ওয়েট আছে। ব্যাগে চাদর/শাল নিয়ে নিতে বোলো ওনাদের। অনেকক্ষণ ওয়েট করতে হলে লাগবে। কিছু খুচরো ডলার।
  • lcm | ১৪ মার্চ ২০১৯ ০২:০৬406819
  • অনেক এয়ারপোর্টে আছে এন্টারটেইনমেন্ট অপশন - হংকং এয়ারপোর্টে আইম্যাক্স সিনেমা, সিঙ্গাপুরে সিনেমা হল, সুইমিং পুল, হোটেল - - আম্‌স্টার্ডম-এ আর্ট মিউজিয়াম, ....
  • অর্জুন অভিষেক | ১৪ মার্চ ২০১৯ ০২:০১406818
  • ও! থ্যাংক ইউ।

    টিকিট তো কাটা হয়ে গেছে। এই টিকিট আবার ক্যান্সেল হয়না। দুজনের মিলে পড়ল ৮১১৭৬ (ভারতীয় মুদ্রা)।
  • lcm | ১৪ মার্চ ২০১৯ ০১:৫১406817
  • 3-Apr-2019 : Dallas-Chicago-Doha-Kolkata : 32hrs : $465 (INR 33,000)
    3-Apr-2019 : Dallas-Doha-Kolkata : 21hrs : $715 (INR 50,000)

    https://www.kayak.com
  • অর্জুন অভিষেক | ১৪ মার্চ ২০১৯ ০১:৪৪406816
  • @আতজ, আমার বাবা-মা অ্যামেরিকা থেকে ফিরবেন বিশাল পথে, ড্যালাস- লস অ্যাঙ্গেলেস- সিঙ্গাপুর (টকিওতে দেড় ঘণ্টার টেকনিক্যাল স্টপ) - কলকাতা। মোট ৫৩ ঘণ্টা। খুব সাবসিডাইসড রেটে টিকিট পেয়ে কিনে নিলাম বটে কিন্তু এতটা পথ আর এত লং ডিউরেশন, বেশ চিন্তা হচ্ছে। মার অ্যাজ ইউজুয়েল হাঁটুর খুব সমস্যা।
  • Atoz | ১৪ মার্চ ২০১৯ ০১:৩১406815
  • সারারাত এয়ারপোর্টে থাকা। নাচগানের ব্যবস্থা থাকলে খুবই মজা হত। এয়ারপোর্টের সাইড বিজনেস হিসেবে নাচগান, সার্কাস, ম্যাজিক শো এইসবের ব্যবস্থা থাকা দরকার। কত যাত্রী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকেন, শুধু টিভি তে আর কতটুকু হয়? এইসব শো থাকলে তাঁরা টিকিট কেটে দেখতে পারেন অপেক্ষার সময়টা, বেশ সুবিধে হয়।
  • Aranya | ১৪ মার্চ ২০১৯ ০১:২২406814
  • দিল্লীতে শুক্রবার 8:30 pm থেকে ১০ ঘন্টা এআরপোর্টে থাকব। তখন চেষ্টা করব সিকি, স্যান, কুমু - সবাই কে যোগাযোগ করার। হুতো আমার নাম্বার দিয়ে দেবে তোমাদের। WhatsApp এ কন্টাক্ট কোরো
  • aranya | ১৪ মার্চ ২০১৯ ০১:১৪406813
  • কলকাতা চলেছি ৬ দিনের জন্য - এই শুক্র থেকে সামনের বেস্পতি।
    ঐ সময় কোনো ভাট হলে জানাবেন
  • Du | ১৩ মার্চ ২০১৯ ২৩:৩৩406812
  • প্রিয়াংকার গলাটা আশ্চর্যরকম ইন্দিরার মতো। না তাকালে মনে হয় প্রায় চল্লিশ বছর আগে টিভির সামনে বসে শুনছি -
  • b | ১৩ মার্চ ২০১৯ ২২:৫৯406811
  • অজিরা জিতে গ্যালো। বাপ্রে।
  • b | ১৩ মার্চ ২০১৯ ২১:০১406809
  • না এখনো দুটো ভোট আছে।
    ১। আজকে ভোটঃ ব্রেক্সিট উইথ ডিল হবে না নো ডিল হবে? আজকে হারলে ২৯ তারিখ বেরিয়ে যেতে হবে।
    ২। আজ জিতলে পরের দিন বোট হবে, আর্টিকল ফিফটি ( যেটা ঐ ডেডলাইন্দিয়েছে, ২৯ মার্চ) সেটা এক্সটেন্ড করতে আবার ইউ-র কাছে যাওয়া হবে কি না, যাতে আবার করে ডিল করা যায়।
    ৩। সেটায় জিতলে ইউ-র কাচে গিয়ে কুঁইকুঁই করতে হবে, আরেকটু টাইম দিন্না স্যার বলে। ইউ বোধ হয় ফুটিয়ে দেবে।
    ৪। ইহাকে বাঙলায় বলে আত্ম*** **পূরণ। বৃটেনের অবস্তা আর কি। হোক শালাদের। সাউথ এশিয়া আর আয়ার্ল্যান্ডের সমবেত অভিশাপ।
  • pi | ১৩ মার্চ ২০১৯ ১২:০২406808
  • ব্রেক্সিট স্থগিত?
  • de | ১৩ মার্চ ২০১৯ ১১:৫৮406807
  • প্রিয়াংকার বক্তৃতার কথাগুলো বেশ পছন্দ হোলো -
  • pi | ১২ মার্চ ২০১৯ ২১:১৪406806
  • না আমার আসেনি এখনো, কারো কারো এসেছে। কিন্তু ইন্স্টিতে সার্কুলার, এখানে ভোট না হওয়া অব্দি সব ছুটি, অফিশিয়াল ট্যুর, ফিল্ড সব বাতিল!!
  • সিকি | ১২ মার্চ ২০১৯ ২১:০২406804
  • ও, জারী হয়ে গেলে, ডাক্তারের থেকে সাট্টিফিকেট নিয়ে দেখা করো। মেডিকেল গ্রাউন্ডে কনসিডার করবে।
  • সিকি | ১২ মার্চ ২০১৯ ২১:০২406805
  • পাই - ইলেকশন ডিউটির নোটিফিকেশন ইলেকশনের দিন ঘোষণা হবার আগে থেকেই এসে গেছে, এবং ডিউটিতে যাওয়াও শুরু হয়ে গেছে গত বুধবার থেকে।

    ডাক্তারের সার্টিফিকেট নিয়ে দেখা করো, নইলে শুনবে না। আর যদি এখনও না এসে থাকে, তা হলে চুপটি করে বসে থাকো, মনে হয় আর আসবে না।
  • pi | ১২ মার্চ ২০১৯ ২১:০০406803
  • আমাদের সার্কুলার জারি হয়ে গেছে ঃ( ম্যান্ডেটরি।
  • b | ১২ মার্চ ২০১৯ ২০:৩৯406802
  • পাই কি সরকারীভাবে সরকারী কর্মচারী? মানে আই ডি কার্ডে কি অশোক সিঙ্গির থোবড়া আছে?
    না থাকলে ভাবনার কিছু নেই।

    থাকলে একটা গপ্প বলি। ঝাড়গ্রামে সরকারী কলেজের এক মাস্টার মশায়ের ডিউটি পড়েছে। তিনি সোজা গিয়ে এস ডি ওর মুখ থেকে নিজের মুখ তিন সেমি দূরত্বে রেখে আকাশ পাতাল হাঁ করে এই দেখুন স্যার পায়োরিয়া আছে আঁ আঁ আঁ বলতে বলতে আরো কাছাকাছি যাবার চেষ্টা করতে এস ডি ও ছিটকে গিয়ে বলেছিলেন থাক থাক আপনাকে ডিউটি করতে হবে না।
  • b | ১২ মার্চ ২০১৯ ২০:৩৩406801
  • হায় মিমি।
    নিজেকে ক্যামন পণরক্ষার দুমরাজ লাগছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত