এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৯ মার্চ ২০১৯ ১৪:২৭406950
  • :))))
  • r2h | ১৯ মার্চ ২০১৯ ১৪:১২406949
  • আমার মাসতুতো বোনেরা যা পেত তাই পুষে ফেলতো। একবার ওরা কোনো গ্রামে আত্মীয়ের বাড়ি গেছিলো, সেখান থেকে একটা মুর্গির ছানা দেওয়া হয়, ওরা সেটা বাড়ি এনে মহানন্দে পুষতে শুরু করে। এই অবদি কোন গোল ছিল না।
    কিন্তু সেই ছানা একটু বড় হয়ে আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা মোরগ হয়ে ওঠে ও নিজের মত ঘুরে বেড়াতে থাকে, এবং সকালে মেসো যখন মর্নিংওয়াকে বেরোয় তখন সে তার ভোরের হাঁকডাক সেরে মেসোর সঙ্গে মর্নিং ওয়াকেও বেরোতে থাকে। সেই নিয়ে মেসোর বিড়ম্বনার একশেষ। অন্যরা সব চেনে বেঁধে কুকুর নিয়ে হাঁটতে বেরোয় আর মেসোর সঙ্গে এক স্বাধীন গর্বিত মোরগ, পাড়ায় মুখ দেখানো ভার, কি অশান্তি।
  • de | ১৯ মার্চ ২০১৯ ১৩:৫৫406948
  • বিভা চৌধুরী খুলছে না - এরর দেখাচ্চে -
  • S | ১৯ মার্চ ২০১৯ ১৩:৩৯406947
  • পোষ্যরা পরিবারের অংশ।
  • de | ১৯ মার্চ ২০১৯ ১৩:১৫406946
  • ঃ)))

    আমি নাম দিলাম - চিকু আর পিকু -
    পোষা জীবজন্তু খাবার কথা বলবেন না - ওতে ভারী কষ্ট হয় -

    আমার মেয়ে তো এই সেদিনও শামুক, শুঁয়োপোকা পুষতো -
  • dc | ১৯ মার্চ ২০১৯ ১১:৩৯406945
  • মেরি পপিন্স দেখিয়েছি, মিস্টার ব্যাংক্সও অবশ্যই দেখাবো।

    তবে দুয়েকদিন হলো মেয়ে আমার সাথে কথা বলছে না। ওর একটা বদভ্যাস আছে, যেখান সেখান থেকে বেড়াল কুকুর কাঠবিড়ালি যা পাবে কুড়িয়ে নিয়ে আসবে আর তাদেরকে খেতে দেবে। দুয়েকদিন আগে কোত্থেকে দুটো মুর্গির ছানা জোগাড় করে নিয়ে এসেছে। আমি তো দেখেই বলতে শুরু করেছি ভালোই হলো, দুটো মুর্গি পাওয়া গেলো খাওয়ার জন্য। গতকাল আমার কাছে এসেছিল কি নাম রাখা যায় জিগ্যেস করতে। আমি বলেছি একটার নাম রাখ এক কিলো, অন্যটার দেড় কিলো। সেইমতো খাওয়া যাবে আরকি। তারপর থেকে রেগে আর কথা বলছে না।
  • de | ১৯ মার্চ ২০১৯ ১১:১৭406944
  • ডিসি অবশ্যই দেখবেন - মেয়েকে সঙ্গে নিয়ে দেখবেন - অসাধারণ মুভি -

    আপনার ছোট্ট মেয়ে, আরেকটা কম্বি রেকো করি - আমি মাঝে মাঝেই এই কম্বিটা দেখে থাকি, মন খারাপ হলে -

    ১) সেভিং মিস্টার ব্যাংকস
    ২) মেরি পপিন্স
    ৩) তারপরে আরেকবার সেভিং মিস্টার ব্যাংকস

    আমি বড় হয়ে দেখেছি - কিন্তু মেয়েকে ছোটতেই দেখিয়েছিলাম - ওর খুব পছন্দ -
  • dc | ১৯ মার্চ ২০১৯ ১১:১৩406943
  • আর দে দি কে রেকোর জন্য ধন্যবাদ, সময় করে সিনেমাটা দেখবো। ট্রেলারটা দেখে ইন্টারেস্টিং মনে হলো।
  • -) | ১৯ মার্চ ২০১৯ ১১:০৮406942
  • আচ্ছা, আপ্নেরা বোল্ড ব্যাপারে এখনও অ্যাতো অ্যামোন ক্যানো? সব সময়ই কি নেতিয়ে থাকতে হবে?!
  • T | ১৯ মার্চ ২০১৯ ১১:০৭406940
  • সভ্য আর অসভ্যর তফাত থাকবে তো রে বাবা।
  • de | ১৯ মার্চ ২০১৯ ১১:০৭406941
  • সত্যিই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ভারী পছন্দ হচ্চে - কথাবার্তা শুনে -

    মায়াবতী বিজেপির ফরেই খেলচেন - নাহলে জেলে ঢোকা অবধারিত। অখিলেশ ওনার সঙ্গে গিয়ে ভালো করলনা -

    প ব তে জোট না হয়েই ভালো হয়েছে - একার ক্ষমতায় থাকতে না পারলে মুছে যাবে, এতো কালের নিয়ম।
  • | ১৯ মার্চ ২০১৯ ১১:০৬406939
  • ছুটে
  • | ১৯ মার্চ ২০১৯ ১১:০৫406938
  • অসাধারণ একজন মহিলা। পুলওয়ামা আক্রমণের পরে আমাদের এইটা না দিব্বি ফোটোশ্যুট, ভোটের প্রচার সবই চালিয়ে গেল। সাংবাদিক সম্মেলন তো চিন্তার বাইরে (এনটায়ার পলিটিকাল সাইন্সে মনে হ ওটা পড়ানো হয় নি)।
    আর নিউজিল্যান্ডের উনি তৎক্ষণাত সব ক্যান্সেল করে চুটে গেলেন। কথাবার্তাও সেন্সিবল, ঠিকঠাক।
  • de | ১৯ মার্চ ২০১৯ ১১:০৪406936
  • এতোজ, অনেক ধন্যযোগ -

    পুরুষের প্রেমে না পড়ে হেটেরোসেক্সুয়াল নারীরা কি করবে এতোজ - হোমো বা বাইদের তাও অন্য অপশন আছে। প্রেমে পড়বে আর দুঃখ পাবে, তাপ্পর ঝুড়ি ঝুড়ি বিরহের কবিতাগুলোর ইউটিলাইজেশন করবে - কবিদেরো তো করে খেতে হবে! ঃ))
  • T | ১৯ মার্চ ২০১৯ ১১:০৪406937
  • কর্তৃপক্ষ ইদিকে ঘুমোচ্চেন। কাল থেকে টই বোল্ড।
  • dc | ১৯ মার্চ ২০১৯ ১০:৫৯406935
  • নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীর কথাবার্তা ভারি ভাল্লাগছে। এরকম একজন পলিটিশিয়ান যদি আমার লোকসভা বা বিধানসভা সিটে প্রার্থী হতেন তো সব ল্যাদ কাটিয়ে লাইনে দাঁড়িয়ে ওনাকে ভোট দিয়ে আসতাম।
  • | ১৯ মার্চ ২০১৯ ১০:০৮406933
  • গুচর টইয়ের এই বোল্ড নীলসাদাকরণ মোট্টেও পছন্দ করছি না, এই বলে রাখলাম।
  • sm | ১৯ মার্চ ২০১৯ ১০:০৩406932
  • ইদিকে কংগ্রেস বলছে,সিপিএম দাদাগিরি করছে। আমরা 42 টা আসনেই প্রাথী দেবো। বৃদ্ধ বিমান বাবু বলছেন, একটা শেষ চেষ্টা করে দেখতে হবে।পুরো সার্কাস শো নামিয়ে দিয়েছে।সেলিমের রায়গঞ্জ ও গেলো।
  • T | ১৯ মার্চ ২০১৯ ০৯:২৬406931
  • এদিকে মুলোরা প্রতিদিন চমক দিয়ে চলেচে। গতকাল এক মহান মুলোনেত্রী বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত, বিজেপির বাজিমাত'...স্লিপ অব টাং হয়ে অ্যাকচুয়ালটা বেরিয়ে গ্যাচে মনে হচ্ছে ঃ))) আর আজ দেখা যাচ্ছে বোলপুরে অসিত মালের প্রচারে মুলোরা দেওয়ালে লিখেছে শঙ্খবাবুর কবিতা, 'দেখ খুলে তোর তিন নয়ন/রাস্তা জুড়ে খড়্গ হাতে, দাঁড়িয়ে আছে উন্নয়ন।' ঃ))))
    মাইরি, সাররিয়াল পুরো।
    হিপ হিপ...
  • Atoz | ১৯ মার্চ ২০১৯ ০৮:০২406930
  • সিনেমার এত এত অভিনেতা অভিনেত্রী দাঁড়িয়ে পড়েছেন ভোটে, এদিকে ওই আটকানো সিনেমাটার কী হল? ওটা কি খুলে দিয়েছে?
  • Du | ১৯ মার্চ ২০১৯ ০৭:৫৪406929
  • এখনো পবতে বিজেপি লিস্টই বেরোল না ক্যান্ডিডেটের অভাবে তাও মিডিয়া তাদের পাম্প দিয়েই চলেছে।
  • dc | ১৯ মার্চ ২০১৯ ০৬:৪৯406928
  • বেশ কয়েকটা খুব ভালো লেখা বেরিয়েছে দেখছি, সময় করে সবকটা পড়বো।

    S, সারা দুনিয়াতে বোধায় এখনো রেটরিকের পলিটিক্স শুরু হয়নি। নিউ জিল্যান্ডের প্রধান মন্ত্রীকে দেখুন, মানুষের মতো রেসপন্ড করেছেন।
  • | ১৯ মার্চ ২০১৯ ০৬:৩৫406927
  • তৃণমূল নামক বিজেপির মস্ত বড় সুবিধেটি র থেকে আয়তনে কম ই হবে।
  • Atoz | ১৯ মার্চ ২০১৯ ০৬:০৭406926
  • এইমাত্র একটা টইতে কমেন্ট করতে গিয়ে দেখি কমেন্টও ইয়া মোটা মোটা হয়ে গেল। কী সব্বোনাশ !!!
  • Atoz | ১৯ মার্চ ২০১৯ ০৬:০৫406925
  • মোটা আর নীল হয়ে গ্যাছে টই। কেউ দেখুন প্লীজ।
  • Atoz | ১৯ মার্চ ২০১৯ ০২:১৭406924
  • দে দি, কবিতাপাঠের অনুষ্ঠান কি সন্ধ্যেবেলা? তাহলে "আমাদের কবিতাসন্ধ্যা" বা "সন্ধ্যাতারার সাথী" নাম দেওয়া যায়। ঃ-)
  • S | ১৯ মার্চ ২০১৯ ০১:৪৪406923
  • জোট হোক বা নাহোক, বামেদের খাতা বোধয় এবারে খুলবে না পবে। লোকে দিদি আর মোদির বাইরে রাজনীতি দেখতে চাইছেনা। কিষাণ মার্চ শুধুমাত্র "হ্যাঁ ওদের কথাও তো ভাবা উচিত"এর মধ্যেই সীমাবদ্ধ। সারা দুনিয়াতেই পলিটিক্সটা পালিসির থেকে সড়ে গিয়ে রেটোরিকে পরিণত হয়েছে। যার যত ভয়ন্কর রেটোরিক, সে তত বেশি ভোট পাবে।
  • Du | ১৯ মার্চ ২০১৯ ০১:৩২406922
  • জোট না হয়ে খুশি। আগেরবার জোটের পক্ষে ছিলাম যে পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করা যাক -- কিন্তু দধীচি হয়ে কুন লাভ নাই।
  • Atoz | ১৯ মার্চ ২০১৯ ০১:২৮406921
  • থ্যাংকস অর্জুন। সেই গোরক্ষণী সমিতির লোকেদের বিবেকানন্দ যা বলেছিলেন সেই কথাই মনে পড়ে এই পিতৃতান্ত্রিক অত্যাচারে অত্যাচারিত আবার প্রায় কিশোরী বয়স থেকেই পুরুষের পেরেমে পীরিতে হাবুডুবু খাওয়া একইসঙ্গে চলেছে এরকম বর্ণনা দেখে।
    গোরক্ষণীর লোকেদের বিবেকানন্দ এমন একটা কিছু বলেছিলেন, "নিজ নিজ কর্মফলেই গোমাতাগণ কসাইয়ের হাতে যাচ্ছেন, আমরা আর কী করবো বলুন?"
    (ওরে ব্বাবা, এখনকার ভারতে এসব বল্লে একটা কান্ড হয়ে যেত )
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত