এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৩ মার্চ ২০১৯ ১০:১১407160
  • এই দুই বেদজ্ঞ ব্রাহ্মনের বাণী শুনে কৃতার্থ হলাম।তৃতীয় বেদজ্ঞ পন্ডিতের বাণী পেলে খুঁজে পেতে দেবেন স্যার।
    এই তিন যুগন্ধর মিলেই দেশ এর অর্ধেক সম্পত্তি দখল করে রেখেছেন।
  • lcm | ২৩ মার্চ ২০১৯ ১০:০৬407159
  • এসএম কি বলছেন আমি এবারে বুঝতে পারছি।

    এসএম বলছেন গরীবের হয়ে "সারা দিনরাত ধরে কেঁদে" ভাসাবেন না।
    উনি বলছেন, "গরিব মানুষের হয়ে অনর্থক প্রশ্ন তোলা কম করুন। " (বেসিক্যালি, কোনো প্রশ্ন নয়)
    আর বলছেন, যে গরীবরা "নিজের দাবি দাওয়া নিজেরা বুঝে নেবেন।"
    আরও বলছেন "গরিব বা প্রান্তিক জনতার প্রায়োরিটি তাঁদের ঠিক করতে দিন"
    ----

    তাই আমি বড়লোকদের কথা বলতে চাই,

    এই যেমন পৃথিবীর একজন অন্যতম বড়লোক মানুষ কি বলছেন দেখা যাক -

    Governments will always play a huge part in solving big problems. They set public policy and are uniquely able to provide the resources to make sure solutions reach everyone who needs them.
    -- Bill Gates

    আর একজন বিশাল ধনী ব্যক্তি বলেছেন --

    When you have something that's good for society, but terribly harmful for given individuals, we have got to make sure those individuals are taken care of. People who fall by the wayside, through no fault of their own, as the goose lays more golden eggs, should still get a chance to participate in that prosperity. And that is where government comes in.
    -- Warren Buffet
  • দাবি | ২৩ মার্চ ২০১৯ ১০:০১407158
  • "আমার মতে মূল দাবি হওয়া উচিত এই ত্রিস্তরীয় হেলথ সিস্টেম এর খোল নোলচে বদলে,একটি সুষ্ঠু ও ভালো মানের পরিষেবা দেওয়া সরকারের উচিত।যা কিনা সর্বজনগ্রাহ্য হয়।"
  • sm | ২৩ মার্চ ২০১৯ ০৯:৫৬407157
  • হ্যাঁ, ট্যাক্স ডিপার্টমেন্ট এর মুখ্য কার্যনিবাহী প্রাবন্ধিক, আমার পিতৃস্বসা!
  • lcm | ২৩ মার্চ ২০১৯ ০৯:৩১407156
  • এসএম বোধহয় ট্যাক্স দেয় না - তাই কোনো প্রশ্নও করে না,
  • pi | ২৩ মার্চ ২০১৯ ০৯:২৮407155
  • কী করতে বলেছেন?
  • sm | ২৩ মার্চ ২০১৯ ০৯:০৪407154
  • এনিওয়েজ আগেও যা বক্তব্য ছিল এখনো তাই ই আছে।
    ধনী ব্যক্তি যদি অধিক মূল্যের বিনিময়ে বেটার পরিষেবা(শিক্ষা ও স্বাস্থ্য) কিনতে পারে,তাতে কোন অন্যায় নেই।
    এল সি এম,মধ্যিখানে আমেরিকা কি কি জনহিতকর প্রকল্পে খরচা করে,ইত্যাদি প্রসঙ্গ এনে আলোচনা ঘেঁটে দিয়েছেন।যথারীতি।
    এবার আসি, গরীব মানুষ ও প্রশ্ন তোলা নিয়ে।তা, ফেবু বোদ্ধারা সারা দিনরাত ধরে কেঁদে ভাসছেন গরীব মানুষদের ভারতে খুব দুরবস্থা!
    এরা আবার কিছু কিছু নিদান ও দিয়ে দিচ্ছেন।
    আমার এ প্রসঙ্গে, মূল বক্তব্য ছিল
    গরিব মানুষের হয়ে অনর্থক প্রশ্ন তোলা কম করুন। তাঁরা নিজের দাবি দাওয়া নিজেরা বুঝে নেবেন।
    যেমন বোদ্ধারা দাবি তুললেন, সরকারী চিকিৎসা ব্যবস্থা খুব ভালো।এটা আমরাও এককালে নিয়েছি।এখন নিই না বটে।তবে গরিব মানুষের নেওয়া উচিত।
    আমার মতে মূল দাবি হওয়া উচিত এই ত্রিস্তরীয় হেলথ সিস্টেম এর খোল নোলচে বদলে,একটি সুষ্ঠু ও ভালো মানের পরিষেবা দেওয়া সরকারের উচিত।যা কিনা সর্বজনগ্রাহ্য হয়।
    বর্তমান সরকারী হাসপাতাল গুলি অস্বাস্থ্যকর বলেই এই ফেবু বোদ্ধারা নিজেদের পরিজনকে বেসরকারী হাসপাতালে নিয়ে যান।
    দুই,বর্তমানে এক একটি সরকারি বা মি স্কুলে,স্টুডেন্ট সংখ্যা দুই ফিগারে নেমে গেছে।আমিও বামি তে পড়েছি এবং ওটাই ভালো বলাটা বাতুলতা। বরঞ্চ দাবি হওয়া উচিত সরকারি ইমি বেশি চালু করা। কে না জানে ফেবু বোদ্ধারা নিজেদের ছেলে মেয়েদের জন্য ইমি তেই লাইন লাগাবেন।
    সুতরাং গরিব বা প্রান্তিক জনতার প্রায়োরিটি তাঁদের ঠিক করতে দিন।
  • sm | ২৩ মার্চ ২০১৯ ০৮:৪৪407153
  • রাত্রে ঘুমানোর মাঝে এতো পোস্ট! বাপ্রে।
    এতো পোস্টের নির্যাস হলো,গরীব গুরবো দের জন্য আমরা কতো কনসার্ন!
    আর আমি নাকী গরিব গুরবো দের জন্য কিছু করতেই বলিনি।বলেছি, ওরা মরুকগে যাক!
    এর পর কিভাবে তর্ক চালানো যায়?
  • dc | ২৩ মার্চ ২০১৯ ০৭:৪১407152
  • এলসিএমদার গ্রাফটা ইন্টারেস্টিং। দিল্লির সরকারী স্কুলের পাশের হার ২০১১ থেকে একই রকম আছে, ওঠেও নি, পড়েও নি। কিন্তু বেসরকারী স্কুলের পাশের হার ২০১৪ র পর থেকে র‌্যাপিডলি ডিক্লাইন করছে। এর কোন কারন কেউ বলেছে? হিন্দুর আর্টিকেলের আলোচনায় বেসরকারি স্কুল নিয়ে কিছু বলেনি।
  • S | ২৩ মার্চ ২০১৯ ০৭:০৭407151
  • নিজের নাম দিয়ে সার্চান।
  • b | ২৩ মার্চ ২০১৯ ০৬:৫৭407150
  • আমার মিতে আবার কেডা?
  • lcm | ২৩ মার্চ ২০১৯ ০৪:৪২407149
  • আরে দাশুবাবু - গোল তো মেসির, আর Gap তো জামাকাপড়ের।
    আমাদের আছে টাইম পাস, টাইম পাস - -

    সকালে জগিং, রাত্রে ডট কম
    ঘুগনি মেরে দিনদুপুরে বুকনি হরদম।
    ...
    বস্তা পচা খুটে খাওয়া
    টাইমপাস টাইমপাস
    ...
  • S | ২৩ মার্চ ২০১৯ ০৪:২২407148
  • আমাদের সবার অনেক বেশি সময়। তাই মাঝেমধ্যে তক্ক তক্ক খেলি।
  • pagla dashu | ২৩ মার্চ ২০১৯ ০৪:০৮407147
  • গোল কোথায়?

    lcm ২২ মার্চ ১০:০২
    কারণ, সমস্ত নাগরিকের বেসিক হিউম্যান কোয়ালিটি অফ্‌ লাইফ --- সেটি দেখা সরকার পোষার এটি একটি মূল কারণ, এর জন্য সরকার মানুষের থেকে ট্যাক্সের টাকা নেয়। ট্যাক্সের টাকাটা কোথায় খরচ হবে সেটা যারা ট্যাক্স দেয় তাদের জানার কথা। জানা উচিত।

    SM, ২২ মার্চ 11 ৪৭
    আসল বক্তব্য ছিল,ইন্ডিয়া তে যাঁর পয়সা বেশি,সে,অধিক পরিষেবা মূল্যের বিনিময়ে খরিদ করবেন। তাতে অসুবিধে কোথায়?

    ইনারা ছাড়া আর কেউ, একটু gap টা ধরিয়ে দেবেন, প্লিজ।
    নমস্কার
  • S | ২৩ মার্চ ২০১৯ ০৪:০২407146
  • বি, আপনার মিতেরে বলুন। তিনি আরো বড় ইউনিতে রয়েছেন।
  • S | ২৩ মার্চ ২০১৯ ০৪:০০407145
  • তার মানে বিগত কয়েকবছরে প্রাইভেট স্কুলগুলো ডুবিয়েছে। সবাই কি কোটা চলে গেলো নাকি?
  • Atoz | ২৩ মার্চ ২০১৯ ০১:০৯407143
  • কেজরিওয়ালের এই দিল্লির সরকারী স্কুলের অবস্থা ভালো করে তুলে এত ভালো ফল করা, এটা ভালো করে বিশ্লেষণ করা দরকার। হয়তো অন্যত্রও সম্ভব হতে পারে। অবশ্য দিল্লির নানা প্রিভিলেজ আছে, সেটা অন্য জায়্গায় হয়তো পাওয়া কঠিন হবে।
  • Atoz | ২৩ মার্চ ২০১৯ ০১:০২407142
  • দু দি, এখন ইকোনোমিক ঘেটোর মতন হয়ে গ্যাছে স্কুলগুলো। বড়লোক আর গরীব একেবারে বিচ্ছিন্ন দ্বীপের মতন। স্কুল আলাদা। সাংঘাতিক অবস্থা।
  • S | ২৩ মার্চ ২০১৯ ০০:৫৯407141
  • বেশি আয়ের লোকেরা ট্যাক্স দেয় যাতে সরকার কম আয়ের লোকেদের সাহায্য করতে পারে।

    একজন বড়লোক নিজের সন্তানকে প্রাইভেট ইস্কুলে পাঠাতেই পারেন। কিন্তু তার সাথে তিনি এটিও প্রশ্ন করতে পারেন যে কেন সরকারি ইস্কুলগুলো ঠিকমতন চলছে না। এইধরনের প্রশ্ন না করাটাই সন্দেহজনক।
  • অর্জুন অভিষেক | ২৩ মার্চ ২০১৯ ০০:৫১407140
  • পৃথিবীর ইতিহাসে বিখ্যাত সব গুপ্তচরদের কাহিনী নিয়ে কেউ একটা ভাল লেখা লিখুন, ধারাবাহিকের মত। সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং।
  • Du | ২৩ মার্চ ২০১৯ ০০:৪৮407139
  • স্কুলের ব্যপরটা চালের থেকে আলাদা। ভালো স্কুল হলে সমাজের সকল স্তর সেখানে পড়বে। বলতে গেলে সকল স্তর পড়াটা স্কুল ভালো হয়ে ওঠার একরম প্রিকন্ডিশন। প্রাক ৯০ আমাদের অভিভাবকেরা সরকারী স্কুলে আর বামি তেই পড়াতেন এবং আমরা সে নিয়ে গর্বিতও ছিলাম।
  • Du | ২৩ মার্চ ২০১৯ ০০:৩৬407138
  • এতো নরমাল। রোনাল্ড রেগনের ক্যান্সার হল বলেই না স্টেম সেলের ফরে বলা হল। এমনি এমনি কেন বলবে?
  • Atoz | ২৩ মার্চ ২০১৯ ০০:৩৫407137
  • এই দু'টাকার চাল ব্যাপারটা খুবই কনফিউজিং। এটা কি সর্বসাধারণের জন্য? নাকি মাসিক আয় যাদের একটা নির্দিষ্ট মানের চেয়ে কম( প্রমাণসহ, মানে কার্ড ধরণের কিছু আছে), তাদের জন্য? আশির দশকের সেই রেশন দোকানগুলো কি এখনও আছে? চাল, গম, চিনি পাওয়া যেত। চাল বাছতে হত, গম ভাঙাতে হত, চিনি কিছু করতে হত না, এমনিই চায়ে মিশিয়ে খাওয়া যেত।
    কন্যাশ্রীর ব্যাপারটাই বা কী? সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলের সব মেয়েদের জন্যই কি এটা প্রযোজ্য? নাকি যাদের পারিবারিক আয় একটা নির্দিষ্ট মানের চেয়ে কম, তাদের জন্য প্রযোজ্য?
  • Atoz | ২৩ মার্চ ২০১৯ ০০:২১407136
  • বড়েস, পিতৃস্বসা শব্দের অর্থ হল পিসি। ঃ-)
  • S | ২৩ মার্চ ২০১৯ ০০:০৪407135
  • তাহলে দুটাকার চাল বা কন্যাশ্রীকে সমর্থন কেন?
  • Du | ২২ মার্চ ২০১৯ ২৩:৫৪407133
  • মাফিয়ারানীর পুলিশ ব্যবহার নিয়ে মিডিয়া কেন উলুতপুলুত না হয়ে চেপে দিল বুঝলাম না। এটাকে সাংবিধানিক অধিকারের লড়াই বলে কি একেবারেই চালানো গেলো না?
  • pi | ২২ মার্চ ২০১৯ ২৩:৫৪407134
  • কেন, পিএম এর বিদেশভ্রমণ, বালাকোট, বড় বড় কাটাউট, দু'হাত দূরে দূরে ত্রিফলা, আর কিছু বেশি গরীব আদমির কোঙ্গ এর বেলাউট, এইসব হোবে!! কিছুই জানেনা!
  • pi | ২২ মার্চ ২০১৯ ২৩:৪৬407132
  • আমাকে ফেবু পোস্ট করতে দিচ্ছেনা, 'কম্যুনিটি স্ট্যণ্ডার্র্ড ' নাকি একাধিকবার ভাওলেট করেছি। নাকি মামুর পোস্ট শেয়ারের ফল কে জানে, সেখানে যা বাঁদরের উত্পাত!

    যাহোক, ফেবুর উপরে রেগে গেছি, এই পোস্টটা থাক।

    একটা কথা কিন্তু ঠিক, ভেবে দেখলাম, এর মধ্যে অনেক কাজই প্রি ফেসবুক জমানাতেও করতে বা কেউ করলে অস্বস্তি হত, ফেবু এগুলো কী স্বাভাবিক করে দিল!

    https://culturacolectiva.com/lifestyle/things-you-do-on-facebook-signs-low-self-esteem
  • aka | ২২ মার্চ ২০১৯ ২৩:৪৪407131
  • ট্যাক্সোর পয়সা দিয়ে তাইলে হবেটা কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত